আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর এডভোকেট জেয়াদ-আল-মালুম সম্প্রতি ইউরোপিয়ান পার্লামেন্টের কয়েকজন সম্মানিত সদস্যের সমন্বয়ে গঠিত কমিটির সামনে একাত্তরের মানবতা বিরোধী বিচার সংক্রান্ত কর্মকান্ড নিয়ে একটি বক্তব্য পেশ করেন। তার বক্তব্যে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কিভাবে তদন্ত ও বিচারের উন্নত মানদন্ডের নীতিসমুহ পূঙ্খানুপূঙ্খ অনুসরণ করে তা বর্ণনা করেন। আইসিএসএফ এর অনুবাদ টিম ইংরেজিতে দেওয়া বক্তৃতাটি বাংলায় অনুবাদ করে। যুদ্ধাপরাধীরা এবং তাদের সমর্থনকারী দলগুলোর প্রতিনিয়ত বিচারের মান নিয়ে করা মিথ্যাচারে যারা বিচার ব্যবস্থা নিয়ে সংশয়ী এবং একই সাথে যারা পুরো পক্রিয়া সম্পর্কে ধারণা পেতে চান লেখাটি তাদের কাজে লাগবে বলে আমাদের বিশ্বাস।
বিস্তারিত»অমরত্ব চাই না, শুধু মানুষ হতে চাই
যদি এমন হয়,
আমারে ভেঙ্গে দিলে হবে পৃথিবী হবে উন্মাতাল
আমারে শৃংখল পড়ালে মুক্তির ঘ্রাণে পাগল-পারা হবে এই নিখিল
আমারে চুরমার করে দিয়ে তোমরা হবে মুক্ত বিহংগ
পৃথিবীর সব শোষণের হবে পরাজয় ।
যদি এমন হয়,
আমার দু’চোখে বাঁধন পড়িয়ে তোমরা সবে দেখবে
অন্তরীক্ষের অপরুপ সুধা
আমার কর্ণকুহরে ঢেলে দিয়ে সীসা
তোমরা সবে শুনবে মহাপুরুষের অমিয় সব বাণী
আমায় ঘ্রাণহীন করে করে সবাই মেখে নেবে তোমরা
হিজল পাতার আর শরতের বুনো মেঘের ঘ্রাণ
আমাকে নির্বাক করে দিয়ে তোমরা সগর্জনে বলে উঠবে
অমরত্ব চাই না,
মাস্ফ্যুবাবুর প্রত্যাবর্তন-২
ঠিক করেছিলাম আমার এই ব্লগের নাম পেশাগত জীবনের সাথে মিলিয়ে কিছু রাখব।কিন্তু পরবর্তীতে মনে হল সিসিবিতে তো আমি আমার পেশার পরিচয়ে আসিনি,এখানে এসেছি আমার ক্যাডেট পরিচয়ের সুবাদে।তাছাড়া এটি যেহেতু ব্লগ,নিজের ব্যক্তিগত কথাবার্তাও অবধারিতভাবে চলে এসেছে(যথারীতি পাঠকের বিরক্তির উদ্রেগ ঘটিয়…)।কাজেই,এখানে আমি যে নামে ”বিখ্যাত”(??!!) আমার সিরিজটি সে নামেই চলুক!
১ বছর মৌলিক প্রশিক্ষণ শেষে প্রত্যেক সিনিয়র পুলিশ অফিসারকে ছয় মাসের জন্যে বাস্তব প্রশিক্ষণ নিতে হয় যে কোন একটি জেলায়।আমার ক্ষেত্রে এই জেলাটি চুয়াডাঙ্গা হওয়ায় শুরুতেই একজনকে ফোন দিয়েছিলাম,কারণ তাঁর বাড়ি চুয়াডাঙ্গায়।মানুষটি এমন একজন,যাকে ছেলেবেলা থেকেই হিরো হিসেবে জেনেছি।সদাহাস্য এই মানুষটি আমার দেখা সেরা ক্যাডেটদের একজন।এই মানুষটি পারতেননা এমন কিছু আমি ক্যাডেট কলেজে দেখিনি।প্রতিটি খেলায় আক্ষরিক অর্থেই তিনি সেরাদের সেরা ছিলেন।ক্লাস সেভেনে প্রতিদিন সকাল বেলায় তাঁকে ঘুম থেকে ডেকে দেয়ার মাধ্যমে যে সম্পর্কের শুরু,সেই ১৯৯৭ সাল থেকে আজ ২০১২ সালে সেই সম্পর্ক কমে তো নি-ই বরং ঘনীভূত হয়েছে।এই মানুষটিকে নিয়ে হাজার হাজার গল্প শুধু আমার নয়,তাঁর সময়ে সবগুলো ক্যাডেট কলেজের প্রায় প্রত্যেকটি ক্যাডেটেরই থাকার কথা।
বিস্তারিত»কল্পনা
ভালবাসা মানে আকাশ পানে তোমার ছবি আঁকা,
ভালবাসা মানে একাকি সময়ে তোমার পাশে থাকা।
ভালবাসা মানে উষ্ণ সকালে তোমার পদধ্বনি,
ভালবাসা মানে কাজের সময় তোমার হাতছানি।
ভালবাসা মানে ক্লান্ত দুপুরে তোমার পায়ের আওয়াজ,
ভালবাসা মানে তোমার সোনালি শাড়ীর কারুকাজ।
ভালবাসা মানে স্নিগ্ধ বিকালে তোমার হাজারো কথা,
ভালবাসা মানে গোধূলি বেলায় তোমার নীরবতা।
বিস্তারিত»ভাল থাকিস পলেন
২০০৫ থেকে ২০১২ ,মাঝে সাতটা বছর কেটে গেছে, আমাদের সবার জীবন টাই এখন অন্যরকম, জীবনের পালাবদলে আমরা আলাদা একেকজন অন্যরকম মানুষ হয়ে গেছি। অনেক অনেক দিন ভাবি, পলেন কে নিয়ে কিছু লিখব।কিন্তু আমরা তো সেই টিপিক্যাল বাঙ্গালি, যা ভাবি তা করে উঠতে বছর পার হয়ে যায় । বড়সড় উপলক্ষ না পেলে আমরা কোন কাজ ই করিনা। আজ ১১ ই ফেব্রুয়ারি, পলেনের আমাদের ছেড়ে চলে যাওয়ার আজ ৭ বছর।
বিস্তারিত»রকস্টার
অনেক দিন পর একটু আয়েশ করে সিনেমা দেখলাম। আসলে অনেক দিন সিনেমাই দেখা হচ্ছে না। গত দুই বছরে দুইটা সিনেমা দেখেছি একটা হলো জিন্দেগী না মিলে দোবারা আর কয়েকদিন আগে দেখলাম রকষ্টার, আর হাতের কাছে রাখসি ওই ইরানী ছবিটা যেটা এইবার অস্কার নমিনেশন পেয়েছে। কয়েকদিন ধরেই ভাবছি ‘রকষ্টার’ নিয়ে একটা রিভিউ লেখবো। কারণ অনেকেই সিনেমাটা দেখে ফেলেছে তাই সবার মতামত জানতে পারবো। সিনেমটা দেখার পর পরই কামরুল আর মামুন ভাই এর সাথে কালেরকন্ঠ অফিসে দেখা হয়েছিলো।
বিস্তারিত»আমি এবং অতসীর দাদু
(চরিত্র কাল্পনিক……ঘটনা সত্য হইলেও হইতে পারে……:D)
আজ ১৬ জানুয়ারী। গত কয়েকদিন আগ থেকেই ঠিক করে রেখেছি অতসীর সাথে দেখা করব। ওর বাপ-মা আবার খুব্বি কড়া। মেয়েকে সবসময় চোখে চোখে রাখে। গত ১ তারিখ থেকে তার কলেজ বন্ধ (উল্লেখ্য, সে ক্যাডেট কলেজে পড়ে)।সে থাকে শহরে, আর আমি গ্রামে। তার বাসায় কখনও যাওয়া হয়নি, তার বাসাও আমি চিনিনা……খালি জানি তার বাসাটা কোথায়। এতদিন তার সাথে পুরা শহর ঘুরেছি,
বিস্তারিত»ভালোবাসার নীল রুমাল
একটি সাধারণ বিরোধ অসাধারণ পরিসমাপ্তির পথে,
যার জন্যে রাস্তার মধ্যেখানে প্রণয়ের ছায়া আর বিরহের রৌদ্র মেখে
চল্লিশ কদম দূরত্বে মুখোমুখি আমরা দুই প্রতিদ্বন্দ্বী প্রেমিক;
এই প্রশান্ত- শহরে, যার একপ্রান্তে সাদা মেঘ এবং অন্যপ্রান্তে সবুজ পাখিরা উড়ে,
যদিও আমাদের কোমরের হোলস্টারে ঝুলছে কালচে-বাদামী ঘৃণা,
পিস্তল গলে রাস্তায় টপটপ পড়ছে অদ্ভূত ক্রোধ,
ওপাশে বন্ধ ঘড়ির নিচে বিরাট অক্ষরে লেখা ‘ডু অর ডাই’,
একটি নতুন গল্পের জন্ম
১
সুন্দরী তরুণীর কোলে শুয়ে এক ঘন্টাকেও এক মিনিট মনে হয়, আর গরম পানিতে আঙ্গুল ডোবালে এক মিনিটকে মনে হয় এক ঘন্টা। পুরান কথা। তবে সত্য। আমার হলো দ্বিতীয়টা।
২০ জানুয়ারি। সকাল নটা থেকে পৌনে দশ। মনে হচ্ছিল ঘড়ির কাটা বুঝি স্ট্রাইক ঘোষণা করেছে। সময়ের দেশে বুঝি ১৪৪ ধারা। অনন্ত সময়…ফুরাবে কবে? করবী ওটি’তে। সিজার।
এই প্রথম নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম। ধারণা ছিলো গন্ন্ডারের চামড়ার মোড়কে মোড়া আমার হৃদয়।
লেডি অফিসার
লেডি অফিসার
———————————- ড, রমিত আজাদ
কাঁপিয়ে বসুমতি, বেগমতি, স্রোতস্বতী,
বিদ্যুৎ ঝলকে আচমকা চমকি,
ধাঁধিয়ে নয়ন চলেছে প্রমত্তা,
উন্নত শীর, তীক্ষ্ণ চাহনীর এ যেন পৃথক সত্তা।
অপরূপ সাজে শোভিত কায়া, কঠিন উর্দির দেহভার,
দৃপ্ত পদক্ষেপে বীর-বীরাঙ্গনা, নির্ভিক লেডি অফিসার।
রণবাদ্যের সুরে টগবগে ফোটে তোমার সৈনিক রক্ত,
শপথ নিয়েছ রক্ষা করবে ভায়ের জীবন সত্য।
বিস্তারিত»দেশ পুড়বে শুকনো তামাক পাতার মতো
সমস্ত বাংলাদেশ যখন বিপিএল জ্বরে আক্রান্ত,বলা ভালো গেইল ঝড়ে। দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াল জামাত-শিবির। শুরু হয়েছিল গতকাল থেকেই। চট্রগ্রামের হাটহাজারীতে সাম্প্রদায়িক দাঙ্গার শুরু । আজ আরও কয়েকটি মন্দিরে হামলা চালিয়েছে জামাত শিবির। নন্দিরহাটে লোকনাথ বাবার মন্দির ভাংচুর হোল আজ। বাবা লোকনাথের আশ্রম জ্বালিয়ে দিয়েছে। হামলা চালাচ্ছে হিন্দু বাড়িতে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়ি ঘর। নারীদের উপর নির্যাতন হচ্ছে। পুরুষদের উপর আক্রমণ চলছে। জনমনে আতঙ্ক,গাড়ি চলাচল বন্ধ।
বিস্তারিত»দুঃস্বপ্নের শ্লোগান
(৭১’এর পিশাচদের বিচারের দাবীতে)
এসলাম এজলাস করে করে দ্বীন গেল অজুহাতে
চলমান কালো তাবু বানাতে চাস রূপবতী বাঙালি নারীকে
পর্দার আবরণে ঢেকে দিতে চাইছিস বঙ্গকণ্যাকে মাথা থেকে পায়ে
তবে তোর মায়ের নেকাব খুলেছিলি কেন ৭১ এ !!
ভাবীর ব্লাউজ-শাড়ি, বোনের সালোয়ার-কামিজ
ছিড়েছিলি কেন ছিন্নভিন্ন করে ! একেই বুঝি দ্বীন রক্ষা বলে!
জলপাই রঙের গাড়িতে করে একদল পাক-জানোয়ার ডেকে
কেন লেলিয়ে দিয়েছিলি তোর গর্ভবতী মায়ের দিকে!
মাসুদ ভাইয়ের উপন্যাস
আমাদের কলেজের মাসুদ ভাই (৮৬-৯২) বইমেলায় একটা বই বের করছেন। উনার বই এর কথাটা সিসিবি এর জনগন কে জানানোর জন্য উনার কথা গুলা শেয়ার করতে অনুরোধ করেছেন। তাই নিচের কথাগুলা শেয়ার করা।

বাংলাদেশের প্রচলিত সামাজিক স্তর বিন্যাসের অনেকটা বাইরে হাওরাঞ্চলের সামাজিক স্তর বিন্যাস। সমাজ কাঠামোটাও অনেকটাই ভিন্ন। ভিন্ন মানুষের সুখ-দুঃখ , আনন্দ-বেদনা, আশা-ভরসা আর স্বপ্নের প্রেক্ষাপট। একবিংশ শতাব্দিতে এসেও থমকে যাই;
বিস্তারিত»আই সি এস এফ ও আমরা
আজকে সিসিবিতে এসে খুব ভালো লাগছে, বহুদিন পর সিসিবি সরগরম, রকিবের চায়ের দোকানে নতুন মেনু হচ্ছে ঠেলা দেয়া। এই সুযোগে আমিও একটু ইনারশিয়া কাজে লাগাই।
যে সময়টাতে সিসিবি সরগরম সেই একই সময়ে আইসিএসএফ এও সিসিবি সদস্যদের পদচারণা ছিল। ফয়েজ ভাই, মুহাম্মদ, জুনায়েদ ও আমরা আরো কয়েকজন সে সময়ে নিয়মিত মিডিয়া আর্কাইভে এন্ট্রি করতাম। আরো অনেকে ছিলেন ও আছেন অন্য অনেক টিমে (যেমনঃ জিহাদ,
বিস্তারিত»রঙ্গরসে জীবনযাপন

বউকে ভয় পাওয়া নিয়ে অন্তত এক হাজার গল্প এখানে-সেখানে ছড়িয়ে আছে। সেসব লিখতে গেলে দিস্তা দিস্তা কাগজের প্রয়োজন পড়বে। তবে সেসব গল্প অনেকেরই অনেকবার শোনা। যাদেরই বউ আছে, তারা এসব গল্প জানেন। আর যারা বউকে ভয় পান না বলে দাবি করেন, তাদের বলি বউকে ভয় পাওয়া কিন্তু নিয়ম এবং লাভজনক। আবার বউকে ভয় না পেলেও ভয় পাচ্ছেন এখন একটা মনোভাব দেখানো কিন্তু বিরাট উপকারী।