বাসা থেকে দূরে থাকি বলেই হয়তো ঘুমের সময় মায়ের গামছা দুই হাতে ধরে বুকে জড়িয়ে রাখি। নিজের নতুন টি-শার্ট না ধুঁয়ে বহুদিন ফেলে রাখি আর বড়ভাইয়ের ফেলে যাওয়া গেঞ্জি বারবার ধুঁয়ে গায়ে চড়াই প্রতিদিন। বড়বোনের দেয়া আমের আচার ফুরিয়ে যাবার পরও মাঝে মাঝেই বয়ামের মুখ খুলে ঘ্রাণ নিই। বুক ভেঙে আসা হতাশায় নুয়ে পড়ার মুহূর্তেও মুঠোফোনের অপরপাশে বাবার গলা শুনে হাসিমুখে দুঃখ চেপে যাই কত সহজে!
বিস্তারিত»বিবেকের শুভঙ্করী
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। কোথায় যেন পড়েছিলাম। ঠিক মনে নেই তবে পুনরাবৃত্তি দেখছি বলে বিশ্বাস করি। আবেগ আজ আঁকড়ে ধরেছে বাঙালির বিবেকের জমিন। গগনবিদারী শ্লোগানে অন্যায়ের ভিত কেঁপে কেঁপে উঠতে দেখছি। একেকটি শ্লোগান যেন, একেকটি জীবন্ত উল্কাপিণ্ড হয়ে আছড়ে পড়ছে নিমিষেই। ৪১ বছর পর দেয়ালে পিঠ ঠেকেছে আবার। ২৫ শে মার্চ কি কিছু মনে করিয়ে দেয়না এই স্বাধীনতা-বিরোধী দালালদের ? ইতিহাস থেকে শিক্ষা নিতে বোধ হয় একটু দেরি হয়ে গেছে।
বিস্তারিত»বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃ আন্তর্জাতিক সম্প্রদায় ও মিডিয়ায় প্রতিক্রিয়া
সূচনাঃ
১। ১৯৪৭ থেকে ১৯৭১। বৃটিশ রাজ বিদায় হয়ে যাবার পর ভারতীয় উপমহাদেশ এর আরেকটি ঘটনাবহুল সময়। বৃটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভারতীয় উপমহাদেশ ছেড়ে যাবার সময় তাদের বিখ্যাত Divide and rule এর আরো দুইটি নজির রেখে যায়। একটি হলো কাশ্মীর আর আরেকটি হল পাকিস্তান। মাঝখানে বিশাল রাষ্ট্র ভারতের দুই পাশে দুই পাকিস্তান, পশ্চিম আর পূর্ব। যাদের নাগরিকদের মাঝে ভৌগলিক, সামাজিক, সাংস্কৃতিক,
বিস্তারিত»স্পন্দন
আকাশলীনা
জীবনের ছকগুলো সব সাদাকালোই থাক না, ক্ষতি কি তাতে ?
নগ্নসত্যগুলো আর একবার ঘেঁটে দেখা যাক না, ক্ষতি কি তাতে ?
কালবৈশাখীর ঝড়ে দেখনি কি তুমি মৃত্যুর নৃত্য ?
হোক না তবে বোঝাপড়া, হোকনা মুখোমুখি, ক্ষতি কি তাতে ?
আকাশলীনা
ঈশ্বরের রঙে রঙিন থাকার অভিলাষ বারংবারই ছিল তোমার
স্বপ্নে বিভোর রথযাত্রীর মত,
বিস্তারিত»পুবের মানুষ যখন পশ্চিমে – ৫
১
আধুনিক দাম্পত্য চলে কতগুলো সূত্র মেনে। তার একটা হলো স্পেস। এই যেমন বর আর আমার কম্পিউটার দুটি সবসময়ই একে অপরকে পৃষ্ট-প্রদর্শন করে। মনিটরদের সাথে মালিকদের ক্রশ-কানেকশন হয়না। আমার ধারণা কি লিখি জানতে পারলে বর ক্ষেপাতে শুরু করবে। এর আগে আমি কবি না বলে রক্ষা পেয়েছিলাম। বর যেহেতু ব্লগের আগের প্রজন্ম, তাই এ সম্পর্কে তার ধারণা নেই। অন্ততঃ আমি এতোদিন তাই ভেবে এসেছিলাম। খুব দ্রুতই আমার সে ভাবনা ভুল প্র্মাণিত হলো।
বোম্বাস্টিং
শৈশবের অপ্রতিদ্বন্দ্বী ফেবারিট খেলার নাম বোম্বাস্টিং। এই খেলার উৎপত্তি কোথায় তা জানা যায়না, তবে বুৎপত্তি হয়েছে বোম+বার্স্টিং শব্দ থেকে। এই খেলার সবচেয়ে ভালো দিক হচ্ছে, শুধুমাত্র একটা টেনিস বল থাকলেই অনেকে মিলে খেলা যায়। কাজ খুব সোজা, হাতে বল আসামাত্রই নিকটতম পাবলিকের শরীর টার্গেট করে সর্বশক্তিতে বল ছুঁড়ে মারা। গায়ে লেগে গেলে পৈশাচিক আনন্দ হয়, যার গায়ে লাগে সেও আনন্দ পায়, লজ্জাও পায়। “হায় হায়,
বিস্তারিত»চলমান চায়ের আড্ডা এবং আমার পর্যবেক্ষণ
(আমি সম্পূর্ণ ভাবে আবেগে তাড়িত হয়ে এই লেখা লিখব কারণ শাহবাগ তরুণ প্রজন্মের আবেগ থেকেই উৎসারিত। তার পর ও আমার শিক্ষা যদি আমাকে যুক্তির দিকে নিয়ে যায় তাহলে কিছু করার নেই।)
শুরুর আগে আমার তিনটি প্রশ্ন আছে।
১। ৭১ এ যে মুক্তিযুদ্ধ (অনেকের মতে গন্ডগোল) সেটার যৌক্তিকতা কি আদৌ আছে?
২। ৭১ এর যুদ্ধে কি আদৌ মানুষ মরেছিল?রাজাকার রা কি আদৌ কোনরকম মানবতাবিরোধী অপরাধ করেছিল?
মামা এবং দ্যা গিনিপিগ
অন্তুমামা আমাকে এপর্যন্ত যেসমস্ত উপহার দিয়েছেন তারমধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল আপ্রিয়া নামক গিনিপিগটি। ইঁদুরজাতীয় ছোট্ট স্তন্যপায়ী এই গৃহপালিত প্রাণীটির আপ্রিয়া নামটি অন্তুমামার আর আমার প্রিয়া নামের সংমিশ্রণ ঘটিয়ে রাখা হয়েছিল। সে সময়টায় আমার ভেতরে ভুতের ভয় ছিল অনেক বেশি আর প্রাচীন মানুষের ধারনা ছিল যে, গিনিপিগ অশুভ আত্মাকে দূরে সরিয়ে রাখতে সমর্থ। এই কারণে, মজারু অন্তুমামা আমার বারোতম জন্মদিনে আমার জন্য আপ্রিয়াকে উপহার হিসেবে এনেদেন।
বিস্তারিত»ফেরারী ৫
পূর্ববর্তী লেখা গুলোর লিঙ্ক
পাঁচ
২৪ ঘন্টা হয়ে গিয়েছে ওরা হোটেলে শিফট করেছে।কিন্তু এখন পর্যন্ত কোন তৎপরতা চোখে পড়ছে না।এটা আরও বেশি সন্দেহের উদ্রেগ করছে জিকোর মনে। “ব্যাপারটা কি?”মনে মনে ভাবছে ও।প্রতিপক্ষ এতটা নির্ভার কি করে?গত ২৪ ঘন্টায় মাত্র ২ ঘন্টা ঘুমিয়েছে ও।আজিমি ঘুমিয়েছে ঘন্টা চারেক।এখনও কাজ করে যাচ্ছে ও মাইক্রোচিপটা নিয়ে।
বিস্তারিত»সেই বিএনপি এই বিএনপি
# মেজর জিয়া তখনও ক্ষমতায় আসেননি। এক জুনিয়র অফিসারকে তিনি তখন অনুরোধ করেন মোহাম্মদপুরে ৭৫০ টাকায় তাকে একটি বাসা ভাড়া করে দেবার জন্য। জুনিয়র অফিসার এমন কথা শুনে প্রচণ্ড অস্বস্তি বোধ করতে থাকেন। কারণ ৭৫০ টাকায় তখন এক রুমের বাসা পাওয়াটাই ছিল সৌভাগ্য।
মেজর জিয়া ব্যক্তিগত ভাবে প্রচণ্ড সৎ ছিলেন। পরিমণ্ডলের সকল দুর্নীতি তিনি দেখে না দেখার ভান করলেও নিজে কখনও করাপশনে নিজেকে জড়াননি।
বিস্তারিত»ইতিহাস ফিরে আসে
একটি ফোনকল
হ্যালো, আমি মোশাররফ করিম বলছি..
এতোটুকু শুনে হতচকিত হয়ে বললাম, ভাই আমি আপনার বিশাল ভক্ত …
হঠাৎ খেয়াল হলো আমাকে সুযোগ না দিয়েই উনি বলেই যাচ্ছেন, আগামীকাল বুধবার রাত আটটায় আমি আসছি শুধু আপনারই সাথে কথা বলতে এয়ারটেল টক টু মিতে…
মাথাটা উচ্চপর্যায়ের গরম হয়ে গেলো, শালা,ফাজলামোর যায়গা পাস না, আগে এসএমএস দিয়ে ভরায় দিতি আর এখন কল দেয়া স্টার্ট করছিস!!
বিস্তারিত»আশা করেছিলাম আজ সকাল হবে না
আজ যদি সকাল না হতো
আমি অবাক হতাম না ।
গতকাল যে বিশ্রী রাত কাটিয়েছি,
এক ফোঁটা বৃষ্টিও হয়নি যে
দুর্গন্ধ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।
সৃষ্টিকর্তা বোধ হয় বড়ই কৃপাময়
তাইতো পচন ধরা এই ধরায়
এখনো সকাল আসে দুপুর আসে
আবার দুপুর গড়িয়ে রাতও আসে।
কেউ কেউ বলছেন
গতকাল রাতে এমন কি হয়েছিল ?
ফিনিক্স পাখীর গল্প বলি শুনুন
ফিনিক্স পাখীর গল্প বলি শুনুনঃ
——————————- ডঃ রমিত আজাদ
গ্রীক পূরাণে ফিনিক্স নামক এক ধরণের পাখী আছে। এরা অগ্নিরাগ ধরে। তখন চতুর্দিকে আগুন জ্বলে ওঠে, আর ফিনিক্স নিজের আগুনে নিজেই পুরে মরে ছাই হয়ে যায়। তারপর কোন এক সময় সেই ছাইয়ের উপর বৃষ্টি ঝরলে, সেখান থেকে আবার ফিনিক্স বেরিয়ে আসে। ২০০৬ সালে দেশের রাজনৈতিক দলগুলো অগ্নিরাগ ধরেছিলো।
বিস্তারিত»গণতন্ত্রের তন্ত্র-মন্ত্র – ৩
গণতন্ত্রের তন্ত্র-মন্ত্র – ৩
—————- ডঃ রমিত আজাদ
গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ – প্লেটোর রিপাবলিক ও ফিলোসফার কিং
ভূমিকাংশ:
গণতন্ত্র বর্তমান বিশ্বের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক মতাদর্শ বা দর্শন। কি এই গণতন্ত্র, কোথা থেকে এর উদ্ভব, এই দর্শন প্রতিষ্ঠার পিছনে কারা ছিলেন, বিশ্বের অতিত ইতিহাসে গণতন্ত্র কখন কেমন ছিল, কি করে তা রাষ্ট্রযন্ত্রে স্থান পেল, কতটুকু সফল এই রাজনৈতিক মতাদর্শ,

