সেই বিএনপি এই বিএনপি

# মেজর জিয়া তখনও ক্ষমতায় আসেননি। এক জুনিয়র অফিসারকে তিনি তখন অনুরোধ করেন মোহাম্মদপুরে ৭৫০ টাকায় তাকে একটি বাসা ভাড়া করে দেবার জন্য। জুনিয়র অফিসার এমন কথা শুনে প্রচণ্ড অস্বস্তি বোধ করতে থাকেন। কারণ ৭৫০ টাকায় তখন এক রুমের বাসা পাওয়াটাই ছিল সৌভাগ্য।

মেজর জিয়া ব্যক্তিগত ভাবে প্রচণ্ড সৎ ছিলেন। পরিমণ্ডলের সকল দুর্নীতি তিনি দেখে না দেখার ভান করলেও নিজে কখনও করাপশনে নিজেকে জড়াননি।

বিস্তারিত»

একটি ফোনকল

হ্যালো, আমি মোশাররফ করিম বলছি..
এতোটুকু শুনে হতচকিত হয়ে বললাম, ভাই আমি আপনার বিশাল ভক্ত …
হঠাৎ খেয়াল হলো আমাকে সুযোগ না দিয়েই উনি বলেই যাচ্ছেন, আগামীকাল বুধবার রাত আটটায় আমি আসছি শুধু আপনারই সাথে কথা বলতে এয়ারটেল টক টু মিতে…

মাথাটা উচ্চপর্যায়ের গরম হয়ে গেলো, শালা,ফাজলামোর যায়গা পাস না, আগে এসএমএস দিয়ে ভরায় দিতি আর এখন কল দেয়া স্টার্ট করছিস!!

বিস্তারিত»

আশা করেছিলাম আজ সকাল হবে না

আজ যদি সকাল না হতো
আমি অবাক হতাম না ।
গতকাল যে বিশ্রী রাত কাটিয়েছি,
এক ফোঁটা বৃষ্টিও হয়নি যে
দুর্গন্ধ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।

সৃষ্টিকর্তা বোধ হয় বড়ই কৃপাময়
তাইতো পচন ধরা এই ধরায়
এখনো সকাল আসে দুপুর আসে
আবার দুপুর গড়িয়ে রাতও আসে।

কেউ কেউ বলছেন
গতকাল রাতে এমন কি হয়েছিল ?

বিস্তারিত»

ফিনিক্স পাখীর গল্প বলি শুনুন

ফিনিক্স পাখীর গল্প বলি শুনুনঃ
——————————- ডঃ রমিত আজাদ

 

গ্রীক পূরাণে ফিনিক্স নামক এক ধরণের পাখী আছে। এরা অগ্নিরাগ ধরে। তখন চতুর্দিকে আগুন জ্বলে ওঠে, আর ফিনিক্স নিজের আগুনে নিজেই পুরে মরে ছাই হয়ে যায়। তারপর কোন এক সময় সেই ছাইয়ের উপর বৃষ্টি ঝরলে, সেখান থেকে আবার ফিনিক্স বেরিয়ে আসে। ২০০৬ সালে দেশের রাজনৈতিক দলগুলো অগ্নিরাগ ধরেছিলো।

বিস্তারিত»

গণতন্ত্রের তন্ত্র-মন্ত্র – ৩

গণতন্ত্রের তন্ত্র-মন্ত্র – ৩
—————- ডঃ রমিত আজাদ

গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ – প্লেটোর রিপাবলিক ও ফিলোসফার কিং

ভূমিকাংশ:
গণতন্ত্র বর্তমান বিশ্বের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক মতাদর্শ বা দর্শন। কি এই গণতন্ত্র, কোথা থেকে এর উদ্ভব, এই দর্শন প্রতিষ্ঠার পিছনে কারা ছিলেন, বিশ্বের অতিত ইতিহাসে গণতন্ত্র কখন কেমন ছিল, কি করে তা রাষ্ট্রযন্ত্রে স্থান পেল, কতটুকু সফল এই রাজনৈতিক মতাদর্শ,

বিস্তারিত»

নিশাদল

ক্যাফাইন এর মাত্রা তীব্র থেকেও অতিরিক্ত
নির্ঘুম রাত, আর একটি অনুৎপাদনশীল মস্তিষ্ক – চিন্তাসিক্ত,
ভেড়া গোনা আর ঘুমপাড়ানি গান – কবেই হয়েছে ছার……
এই হাফ বার্গার চাঁদের রাতে- আমি তো আমার……
তুমি কার ??????

আধখানি চাঁদ- নির্লিপ্ত, জবুথবু আর চৌচির
আধখানি ঘরে আধখানি স্বপন– দুর্দান্ত অস্থির
লাল পেড়ে শাড়ি আর টানা কাজলের মোহ–
আমি সে কবেই করেছি পার…

বিস্তারিত»

নূতন বছরের স্বপ্ন

অনেকক্ষন ধরেই মুঠোফোন বাজছে। খালেদা জিয়া কিছুটা বিরক্ত। এই অবেলায় কারো
ফোন দেয়ার কথা নয়। তিনি বিরক্ত ভাব নিয়ে মুঠোফোন হাতে নিলেন।স্ক্রীনে শেখ
হাসিনা কলিং ভেসে ওঠায় কিছুটা অবাক হলেন। এই অসময়ে তাঁর ফোন দেয়ার কথা
নয়। তাছাড়া আজ বছরের প্রথম দিন। বছরের প্রথম দিন প্রধান মন্ত্রী দেশের
প্রধান প্রধান সমস্যা নিয়ে দেশের প্রধান ব্যক্তিবর্গদের সাথে আলাপ করবেন
এটাই স্বাভাবিক।

বিস্তারিত»

বাঙালি হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়: জামায়াতের সাম্প্রদায়িক সহিংসতা

যুদ্ধাপরাধারের বিচার বানচাল করার বহু কৌশল জামায়াতে ইসলাম ২০১০ সাল থেকে ব্যবহার করে আসছে। প্রথম দিকে আর্ন্তজাতিক লবিস্ট ফার্ম নিয়োগ, আর্ন্তজাতিক আইনি পরামর্শক নিয়োগ, মূলধারা এবং সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা চালানো, দেশে এবং আর্ন্তজাতিক পর্যায়ে কনফারেন্স আয়োজন, রাজনৈতিক এ্যাডভোকেসি এবং পাশাপাশি আইনি লড়াই। সাথে ছিল সাক্ষীদের ভীতি প্রদর্শন করা। সবকিছুর সাথে আইসিটিকে কিভাবে প্রশ্নবিদ্ধ করে বাঞ্চাল করা যায় সে সুযোগ খোঁজা ছিল বিশেষ কৌশলের অংশ। তবে এসব সফট ট্যাকটিকস ব্যবহার করে তেমন সুবিধা করতে পারেনি।

বিস্তারিত»

বনের রাজা টারজান এবং আমরা

জীবনে চলার পথে পরিস্থিতি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ছ্যাকা দিয়েছে আমাকে , আমাদের। একলা একলা ছ্যাক এর চেয়ে দলগত ভাবে ছ্যাকা খাওয়ার পরিমাণটাই জীবনে বেশী। ছ্যাকার কোয়ালিটি একেকটা একেক রকম। একরকম ছ্যাকা আছে ” হতবিহ্বল ছ্যাকা” । যা খাবার পর মুখ দিয়ে কোন বাণী নিঃসৃত হয় না। এমনি এক ছ্যাকার দেখা পেয়েছিলাম আমরা একাদশ মান এর , ৭ দিনের শিক্ষা সফরে। সময়- ২০০৫ সাল, স্থান- ফৌজদারহাট ক্যাডেট কলেজ এর হাসপাতাল।

বিস্তারিত»

জনৈক চাপাবাজ

“জানস, আমার বড় ভাই একটা রেজার কিনছে, ওইটা দিয়া যতই শেভ করে ততোই ধার বাড়ে!! ” সে বলছে আর আমরা শুনছি।
সে কে? ধরি তার নাম বাহাত্তর। হ্যাঁ, একটা সংখ্যা, ৭২। ৭২ এর নিরানববই শতাংশই ভালো, খালি একটু বানায় আর বাড়ায় বলে সব কিছু, তবে মানুষ কে বিশ্বাস করানোর এক অলৌকিক ক্ষমতা আছে তার।
৭২ এর আরও অনেক গুণ আছে। সে ভালো ক্রিকেটার,

বিস্তারিত»

শাহাবাগের আন্দোলন এই মুহুর্তে বন্ধ করে দেয়া হোক

শাহাবাগের আন্দলন এই মুহুর্তে বন্ধ করা হোক, যে যে যার যার কাজে ফিরে যান, পুলিশ ভাইয়েরা যার যার থানা ব্যারাকে ফিরে তালা দিয়ে বসে থাকেন। এই বাঙ্গালি মারা খাওয়া বাঙ্গালি এদের নিয়ে কারো ভাবার কোনো দরকার নাই। এদের পশ্চাৎদেশ অতি নমনীয় হলেও শক্তিশালী এবং টেকশই। আজন্ম মারা খেতেই এই দুনিয়ায় এদের আবির্ভাব। এরা সুযোগ সন্ধানী, এদের মুখে মোয়া তুলে দিবেন সেটা কিভাবে আসতেছে সেটা তাদের দেখার বিষয় না।

বিস্তারিত»

বিডিআর বিদ্রোহে হারিয়ে যাওয়া পথিকৃৎ

ফোনবুক ঘাটছিলাম, হঠাৎই একটা নামে এসে বুকটা কেপে উঠল,

কর্নেল লুৎফর …
বিডিআর বিদ্রোহের মাঝে হারিয়ে যাওয়া আমার পথের পথিকৃৎ।

বাবার কাছে গল্প শুনতাম, এক সাধারণ গ্রামের ছেলে হয়ে তিনি কিভাবে পাগলের মতো বই পড়তেন, যার গরুর পেছনে রাখাল হয়ে ঘুরবার কথা, কিভাবে তিনি ক্যাডেট কলেজে ভর্তি হয়ে সেখানে কলেজ প্রিফেক্ট হন। তার প্রতিটি চলার ছন্দে কিভাবে তিনি আদর্শ, প্রতিভা আর যোগ্যতার স্বাক্ষর রাখতেন।

বিস্তারিত»

স্নিগ্ধতার চেতনা নগর

জাগরণ মঞ্চ, স্বাধীন ব-দ্বীপে আগে কখনো এর চেয়ে বড় অরাজনৈতিক পাটাতন জেগে ওঠেনি। সমাবেশে যাওয়ার জন্য এতো প্রানচাঞ্চল্যও কখনো শুনিনি বা দেখিনি, এমন মুর্হুমুর্হু শ্লোগানে গত চল্লিশ বছরে আরেকটিবারও গরজে ওঠেনি এই নাগরিক স্রোত ।

টানা তিন সপ্তাহধরা লাখ মানুষের স্রোত-সমাগম। অথচ কোন অঘটন নেই, শৃঙ্খলাচ্যুতির নজির নেই। কেউ কাউকে ধমকে দিচ্ছে না, তারপরেও কোথাও কোন বাড়াবাড়ি নেই। বাংলার পুরাতন চিরকুট খুঁজে খুঁজে এমন সভ্য আন্দোলনের ইতিহাস আর একটিও নেই।

বিস্তারিত»

ক্যাডেট কলেজ থেকে বলছি

 

পান্তা ইলিশ

পহেলা বৈশাখ। কলেজের ইতিহাসে প্রথমবারের মতো পান্তা-ইলিশ খাওয়ানো হচ্ছে ক্যাডেটদের। তাও কিনা ব্রেকফাস্টে ! অভূতপূর্ব সৌভাগ্যে ক্যাডেটরা যতটা হতবাক, ঠিক ততটাই কৌতূহলী তাদের স্যাররা। ঘণ্টা বাজতেই ক্যাডেটরা পেঁয়াজ মরিচ আচ্ছামত ডলে কব্জি ডুবিয়ে খাওয়া শুরু করলো। মুখে মুখে হাসি। হাতে হাতে ভাজা ইলিশ !

আনন্দের ভাগীদার হতে প্রিন্সিপাল স্যার পুরো ডাইনিং হল ঘুরে ঘুরে দেখছেন। ক্যাডেটদের সাথে কথা বলছেন।

বিস্তারিত»