প্রায় তিন বছর পর আজ সিসিবিতে লিখতে বসলাম। কিছু পারিপার্শ্বিক কারনে এবং কিছুটা ব্যক্তিগত কারনে ইচ্ছাকৃতভাবেই সিসিবি থেকে দূরে ছিলাম। আজ আর সেসব কারন ঘাটতে যাবনা। একটি বিশেষ কারনে আমার এই প্রত্যাবর্তন। যারা সিসিবিতে নতুন তাদের আমি অনুরোধ করব ১০/১৫ মিনিট সময় নিয়ে আমার আগের এই পোষ্টটিতে একটু ঘুরে আসার জন্য। এখানে ক্লিক করুনঃ একজন অখ্যাত মুক্তিযোদ্ধার গল্প। আশা করি লিংকটি পড়ে এসেছেন।
বিস্তারিত»তাড়াহুড়ো
তুমি যখন খুব তাড়াহুড়ো করতে গিয়ে,
চোখের কাজল লেপ্টে ফেল,
কিংবা মেজেন্ডা রঙের জামার সাথে,
ভুল করে পড়ে ফেল নীল চুরী।
অথবা তোমার টিপ পয়তাল্লিশ ডিগ্রী কোণ করে,
সরে যায় কপাল থেকে।
তখন মনে হয় এই অগোছালো তুমিই বুঝি,
আমার অসমাপ্ত পৃথিবীর অবিন্যস্ত দেবী।
আচ্ছা,
তখন কেমন লাগে বলবে?
যখন তুমি আমার কনিষ্ঠা আঙুল ধরতে গিয়ে,
প্রেমে দ্রোহে গর্জে ওঠা সৈনিক আজ নিথর নীরব
প্রেমে দ্রোহে গর্জে ওঠা সৈনিক আজ নিথর নীরব
——————————- ডঃ রমিত আজাদ
প্রেমে দ্রোহে গর্জে ওঠা সৈনিক আজ নিথর নীরব,
ঘুমাও সৈনিক, ঘুমাও নীরবে, ঘুমাও,
আমি জেগে রব অবিরত নির্ঘুম,
আর অভিশাপ দেব ঐ সব পশুদের,
যাদের গভীর ষড়যন্ত্র
অকালে ঝরিয়েছে তোমাদের প্রাণ
মাথার খুলিতে মদ পান করেছে, যেসব নষ্ট মাতাল পশু,
পুরনো জোক, না হাসলে আমি দায়ী নই
একবার এক লোক একটা উড়ন্ত হাঁস শিকার করল। গুলি খেয়ে হাঁসটি একটা ক্ষেতের উপর পড়ল।
লোকটি বেড়া টপকে ক্ষেতে ঢুকতে গেলে ক্ষেতের বৃদ্ধ মালিক তাকে আটকালেন। “আমার জমিতে ঢোকা যাবে না। আমার জমিতে কিছু পড়লে সেটা আমার।” বললেন তিনি।
লোকটি বলল, “আমি এ দেশের সবচেয়ে বড় উকিল। আমি তোমার বিরুদ্ধে মামলা করব। তারপর দেখবে হাঁস আমার নাকি তোমার।”
বিস্তারিত»মন্ত্র একটাই, প্রতিরোধ – পতাকার ঋণ দিতে হবে শোধ
no
লটারীর টিকেট ও কলেজ পিকনিক
“রাফায়েত!!!!!! কয়টা টিকিট কিনবা তুমি? ”
ক্লাস টুয়েল্ভের বড় ভাই হঠাৎ এতো সোহাগ করে কথা বলছে! বিশ্বাস হচ্ছে না। একটু ইতস্ততঃ করে বললাম, কিসের টিকিট ভাই?
আরে বেটা পিকনিক না শুক্রবার! শোন, পিকনিকে লটারি হবে, অনেক বড় বড় পুরষ্কার আছে! আর ক্যাডেট তো মাত্র তিনশো, কিনলেই পাবা!
সিনিয়র ভাই বলছে,তাইলে তো শিউর পামু! আগ্রহ নিয়ে বললাম, ভাই টিকিট কত করে?
২০ টাকা মাত্র।
শাহবাগ ভাবনা
ফেব্রুয়ারি মাসের শুরুতে ভেবেছিলাম বইমেলায় যেতে পারবো না এটা এই মাসে সবচেয়ে বড়ো আফসোস হয়ে থাকবে। ৫ তারিখের পর থেকে সব উল্টেপাল্টে গেল! শাহবাগে সশরীরে থাকতে না পারা, এমনকি মাঝে মাঝে কাজের চাপে ভার্চুয়ালিও থাকতে না পারা আমার জন্য প্রবল আফসোস হয়ে দাঁড়িয়েছে।
আমি পেশা হিসেবে শিক্ষকতা করবো বলে ঠিক করেছি প্রায় বছর দুয়েক আগে। দেশের একটা প্রায়-অখ্যাত, থার্ড টিয়ার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তড়িৎ কৌশল পড়াতাম।
বিস্তারিত»একুশে ফেব্রুয়ারি- রাত বারটার পরে
হঠাৎ থেমে গেছে বাতাস
গুমোট হয়ে গেছে চারদিক,
হিজল তমাল সুন্দরি গরান নুয়ে পড়েছে,
রাতচরা পশুপাখির ডাক
অথবা ঝি ঝি পোকার একটানা শব্দ এখন নেই,
একটু আগের উজ্জ্বল চাঁদের আলো
এখন অনুজ্জ্বল হয়ে শুধু উপস্থিতি জানান দিচ্ছে,
ঝিরি ঝিরি বাতাসে কৃষকের ধানক্ষেতে –
কম্পিত সবুজ পাতগুলো এখন আর নড়ছে না,
সমুদ্রের ফনিল ঢেউয়ের উদ্দামতা এখন আর চোখে পড়ে না,
হৃদয় মেশিনগান
ওরে ওরে
তোর হাতে কিরে?
রাম’দা ? চা’পাতি ?
তুই নিবি আমার প্রান ?
হাহ, ডাশা মূর্খরে তুই,
বোধহয় জানিস না আজ-
বুকে আমার
হৃদয় মেশিনগান।
বলছিস কি?
জং ধরেছে?
৭১ এ গর্জে ছিল,
আজ মনে হয় থমকে গেছে?
বড় মূর্খরে তুই…
দেখ চেয়ে দেখ
হৃদয়খানি অস্ত্র করে,
জেগেছে আজ লক্ষকোটি প্রান।
জাপানী মামার সনেট
আহা কি সুন্দর দেখো, পূর্ণিমার রাতি
আকাশেতে উড়িতেছে একপাল হাতি।
শরীরেতে নেই কোনো উড়িবার পাখা
পদগুলো নীচে থেকে মেলে দেয় শাখা॥
পদের শাখার দ্বারা জুড়িয়া আঘাত্
হাতি গুলো উড়ে যায় মেলে দিয়ে হাত॥
গগনে দেখিয়া হাতি তেলাপোকা ভাবে,
আমি কি পারিব কভু এভাবে উড়িতে?
হাতিদের আছে মুখে শুঁড় একখানা,
দুইখানা শুঁড় মোর, সাথে আছে ডানা॥
যেই ভাবা সেই কাজ,
মাননীয় পররাস্ট্র মন্ত্রীর প্রতিঃ বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক মরণ ফাঁদ বন্ধ করতেই হবে এখনই।
কে দিল ওয়াইট হাউজের পেইজে বাংলাদেশ ১৯৭১ নিয়ে পেটিশন? সাধারণ মানুষের আবেগ নিয়ে নোংরা রাজনীতি খেলছে কোন রাজাকারের বাচ্চা?
Express solidarity with the protesters in Bangladesh who are seeking justice for the war crimes of 1971
উপরের এই শিরোনামে দেয়া হয়েছে একটি পেটিশন ইউ এস সরকারকে জানিয়ে ওয়াইট হাউজের সাইটটিতে।
বিস্তারিত»পবিত্রতা
অনিন্দ্য ইমতিয়াজঃ
দেখে কে বলবে। এখন রাত সাড়ে ১০টা বাজে? রাজপুরীর মত ঝলমলে আলোয় ভরে আছে গোটা শহর। চারিদিকে মানুষের চিৎকার, চেঁচামেচি, আনন্দোৎসব। সবার মুখেই একটা খুশি খুশি ভাব। নাহ! সবাই এই কথাটা ঠিক না। কোথাও না কোথাও অন্তত একজন তো থাকবেই যে খুশি নয়। অখুশি বলবনা, কিন্তু হয়ত সে বিষন্ন। একা একা চারিদিকে হাটছে আর নিজের প্রতিবিম্ব খুঁজে বের করার চেষ্টা করছে।
বিস্তারিত»
