কষ্ট দিতে পারবে,
দুঃখ দিতে পরবে
কিন্তু জিততে পারবে না।
আমি কষ্ট পেলে
যদি তুমি আনন্দ পাও
আমি কষ্টটাকেই বেছে নেবো –
তোমাকে আনন্দ দিতে।
আমি দুঃখ পেলে
যদি তুমি সুখি হও
আমি দুঃখটাকেই বেছে নেবো –
তোমাকে সুখি করতে।
ভেবেছো,
তোমাকে না পাওয়ার
কষ্ট ও দুঃখ পেয়ে পেয়ে
আমি হবো পরাজিত?
