খন্ড-খন্ড অনুভূতি

আমার বরষা তে আমি ভিজি… আর কেউ দেখেনা মেঘের ও কণা…
সবাই মোরে পাগল ঠাউড়ে… মেঘই যদি না থাকে বৃষ্টিতে ভেজো কেমনে?
মনের জানালা ভেঙ্গে বাইরে আমি ভিজি… ভেজার জন্য আর কিছু চাই কি তোমার???

সাধনার ধনের প্রাপ্তিটুকুতে উল্লাসে মাতোয়ারা…
প্রাপ্তিটা কারো অর্জন তাদের জানাই অভিবাদন..
আজিকার এই হাতে হাত ধরা একদিন না হয়ে হোক সর্বক্ষণ…

সময় আর অসময়ের পার্থক্য খুব অল্প
তাই হয়ত বেঠিকটাই সঠিক ভেবে করি ভুল।
সঠিক সময়কে খুঁজে পেতে চাই বেশিরভাগ সময়
আছে কি কোন মন্ত্রণা?

অনেক যতনে গড়া ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিরে চাই না জমাট বাঁধাতে
ঢেউয়ের মত কখনো ফুসলিয়ে দেখবো
কখনো ভাটাতে ভুলবো..

কষ্ট করে পাইনাই আমার এই জীবন
তাই সাধনা যেন বহুদূর
প্রয়োজন তীক্ষ্ণতা জীবন রে শান করার লাগি।

৫৮৯ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “খন্ড-খন্ড অনুভূতি”

  1. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    বাশার, মাইন্ড করিস না দোস্ত, প্রথমে কিছুই বুঝিনাই 😕
    অনেক বার পড়তে হয়েছে :bash: । পড়ে বুঝেছি, খন্ড খন্ড অনুভুতি !


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।