যেদিন থেকে জানলাম,
শুধু শুভাকাঙ্খা কিংবা সমর্থন দেয়াই নয়,
সমব্যথী কিংবা হিতৈষী হওয়াও নয়,
অন্য, অন্য আরও কিছু দরকার,
তোমার বন্ধুত্বের স্বীকৃতি পেতে –
আমি ঠিক করলাম,
আমি তোমাকে বন্ধন মুক্ত করে দেবো।
জানি না কোন অতিমানবীয় কিংবা
অলৌকিক গুন আমায় অর্জন করতে হবে
অথবা অপার্থিব কোন রূপ
আমায় ধারন করতে হবে,
তোমার বন্ধুত্বের শর্ত পূরণ করতে,