প্রিয় ১৬ বছর বয়সী পিট,
কয়েকদিনের মধ্যেই তুমি পেশাদার হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছ এবং আমি জানি-এটা নিয়ে তুমি অনেক রোমাঞ্চিত! নিজের সামর্থ্যের ব্যাপারে তুমি যথেষ্ট অবগত আছো বলে মনে মনে নিশ্চিত জানো যে-ঠিকমত পরিশ্রম করলে, খেলাটার প্রতি সৎ থাকলে সাফল্য তুমি পাবেই। বিশ্বাস কর, যতটা আশা করছ-তারচেয়ে অনেক আগেই তুমি সাফল্যের স্বাদ পাওয়া শুরু করবে! শুরুতে কিছুটা উত্থান-পতন থাকবে, তবে বছর দুয়েকের মধ্যে তুমি বিশ্বের প্রথম পাঁচ জনের মধ্যে চলে আসবে এবং ইভান লেন্ডল,
~~ একটি অণূ ও একটি পরমাণু কবিতা ~~
~ হিজিবিজি ~
জীবনটা চাইলেই হতে পারতো
শ্লেট পেনসিল ।
চাইলেই …
চাইলেই …
চেয়েছি কি !
আঁকের ওপর আঁকে, এঁকে গেছি
যতোসব !
জীবন তো হিজিবিজি মন্তাজের
জোনাকী !
নাকি !
০৩ জুন ২০১৫ ~ বিকেল
~ মেঘরাত ~
ছিলো চাঁদ, পূর্ণিমাও ।
দৃষ্টিসখ্য পায়নি
শুধু চন্দ্রালোক !
ওয়ান্স আপন এ ট্রেজার্ড টাইম
শেখ আব্দুল হামিদ । ক্যাডেট নম্বর ১, ব্যাচ নম্বর ১। রাজশাহী ক্যাডেট কলেজের জীবন্ত কিংবদন্তী। ক্যাডেট , কর্মচারী কিংবা শিক্ষক সবার মাঝেই সমান জনপ্রিয় তিনি। তবে ক্যাডেটদের মাঝে তাঁকে নিয়ে অন্যরকম অনুভূতি কাজ করে। শাহী ভাই (১৭/৯৫২) ( লেঃ কঃ এ কে এম ইকবাল আজিম জি+ ) অধ্যক্ষ থাকাকালে ২০১২ সালের ১৩ ই মার্চ আব্দুল হামিদ ভাইয়ের পার্সোনাল ফাইল হাতে পেয়ে স্টোরকীপারকে আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেছিলেন।
বিস্তারিত»~ আগুনে অচ্ছুত সে, ভালোবাসায় ব্রাত্য ~
শহরের আগুন আজ আর
কিছুতেই দেবালয় ছোঁয় না।
মানুষকে যতোটা সে বাসে ভালো
দেবতাকে ঠিক ততোটা না।
দেবতার শাদা কিংবা নীল
রক্ত – দাহ্য ততোটা
নয়, যতোটুকু কামলার বা
শ্রমিকের, খেটে খাওয়া মানুষের,
নগন্য সাধারণ লাল
রক্ত হয়। অনায়াস বহ্নুতসবে
যারে সহজে পোড়ানো যায়।
স্বস্তা আবেগে কথার
খই ফোটায় যারা, সেই সব
বোকা সাধারণ কেরানী ও
কর্মী,
জীবনের জার্নাল – ৮
সাত জুলাই সাতষট্টি, দিনটি ছিলো শুক্রবার, বাংলা ক্যালেন্ডার মোতাবেক ২৩শে আষাঢ়। তখন সাপ্তাহিক ছুটির দিন ছিলো রোববারে, শুক্রবার ছিলো অর্ধদিবস, জুম্মার নামাযের জন্য বেলা ১২টায় অফিস আদালত ছুটি হয়ে যেতো। আমাকে মোমেনশাহী ক্যাডেট কলেজে রেখে আসার জন্য আব্বা ঐ দিনটা ছুটি নিয়েছিলেন। সকাল থেকেই আমর মনটা খুব খারাপ ছিলো। কলেজে যাবার দিন যতই ঘনিয়ে আসছিলো, বাসার সবাই আমার সাথে ততই সদয় আচরণ করা শুরু করেছিলো।
বিস্তারিত»তুমি না এলে
তুমি না এলে চারপাশ কেমন নিষ্প্রভ মনে হয়,
তুমি চলে গেলে তারাগুলো সব উদাস হয়ে রয়।
তুমি না এলেও জীবন বয়ে চলে, বয়ে যায় সময়,
তবু মনে হয় বয়ে চলা যেন এ চলার নাম নয়।
(সর্বস্বত্ব সংরক্ষিত।)
বিস্তারিত»না বলা কথা
ক্যাডেট তাজনোভা হক….আমাদের ব্যাচমেট নোভা। কখনো ওকে নিয়ে কিছু লিখব ভাবিনি। কারণ ওর প্রসঙ্গে এমন কিছু কথা চলে আসবে যা বলার মত অবস্থানে (!!?) হয়তবা আমরা নেই।
নোভা দোস্ত….মাফ করে দিস। তোকে যে জাহান্নামের ভেতর দিয়ে যেতে হয়েছিল সেটা আমরা ৪৫ জন খুব ভালভাবে জানলেও ভুলেই ছিলাম সবকিছু। কারণ মনে রাখলে অনেক কিছুই যে মনে পড়ে যাবে!!
মনে পড়বে ১২/১৩ বছরের একজন কিশোরীর উপর কতটা নির্দয় ছিল তার সময়,তার চারপাশের মানুষগুলো…
বিস্তারিত»প্রযুক্তি,টেকসই উন্নয়ন এবং পরিবেশ
ফরিয়াদ
-মোস্তাফিজুর রহমান
আধা বর্বর থুড়ি আধা পরিবাহী
তড়িচ্চুম্বকীয় আবু গারিবের ফরিয়াদ
কানে তোলো কিচিরমিচির
এত কষ্ট দিও না নিউরন রেটিনাকে
ক্যাথোড গামা কাপড় খুলে
এলইডি পরালেই চলবে না
অবরোধ তুলে নিতে হবে
ঘাস ফুল মৌমাছি থেকে
নির্বাসন থেকে ফিরিয়ে আন
ফড়িং আর সব প্রজাপতি।
‘আমিই পুরুষ’
খোলা ময়দানে একা
প্রহরাহীন, প্রতিরোধহীন
অক্লেশে, আকাশে তাকিয়ে
বলতেই পারি
‘আমিই পুরুষ’।
গভীর রাতে একাকী পথে
কুকুরের ডাক অগ্রাহ্য করে,
নিশুত পাখির ভয় জাগিয়ে
চিৎকার করে বলতেই পারি,
‘আমিই পুরুষ’।
মিছিলে শ্লোগানে বুক চিতিয়ে
কালো রাজপথ বুকের রক্তে রাঙিয়ে,
বিস্তারিত»তাহারা
মাঝরাতের একান্ত গহীনে ঘুমন্ত নগরী
ফুটপাতে ঘুমিয়ে থাকা অভুক্ত শিশু,
পড়ে আছে তার পাশে তারই মত কিছু
‘পাপের শিশুর’ গলিত নাড়িভুঁড়ি।
তারই পাশ দিয়ে পাজেরো হাঁকিয়ে চলা,
ভদ্র মানুষেরা মুখ ঢেকে ঢুকে যায় অভদ্র পাড়ায়
তাদের হাতে বিয়ারের ক্যান, চোখ মত্ত নেশায়।
তারা দেখবে কেন রাতের আঁধারে দুর্ভাগ্যের খেলা।
বিস্তারিত»জীবনের জার্নাল – ৭
কাজের ছেলেভাইভার পর মেডিকেল টেস্টকে নিছক আনুষ্ঠানিকতা বই অন্য কিছু মনে হয়নি আমার, যদিও সেখানেও প্রায় ২০/২৫ জন প্রার্থী বিভিন্ন কারণে বাদ পড়েছিলো। শেষ বৈতরণীটি পার হবার পর থেকে মনটা বেশ ফুরফুরে থাকতো। আমারও, বাড়ীর আর সবারও। চূড়ান্ত ভাবে নির্বাচিত হয়েছি, এটা জানার পর আর স্কুলে যাবার তাগিদ অনুভব করতাম না, বাড়ী থেকেও তেমন কোন চাপ ছিলোনা। এই প্রথম জীবন প্রণালীর শক্ত বুনটে কেমন যেন এক ঢিলে ঢালা ভাব অনুভব করতে শুরু করলাম।
বিস্তারিত»নিউ ইয়র্ক সিটি
“একটি চাবি মাইরা দিছে ছাইড়া,
জনম ভইরা চলতে আছে”
সেই যে কবে থেকে বাউল কবির এ গান শুনেছি,
এখানে এসে দেখতে পারছি তার সঠিক চিত্ররূপ।
চাবি মারা কলের মত মানুষের জীবন, আচরণ,
ঘড়ির সাথে বাঁধা তার দু’পা, ছুটছে তো ছুটছেই।
জীবনের এই অন্তহীন দৌড়ের কোন বিরতি নেই।
হাডসন নদীর সাথে মিশে আছে কত নোনা অশ্রুজল,
কে তার হিসেব রাখে?
রাত ভ’রে বৃষ্টি
আজ সারারাত ভ’রে
অঝোর ধারায় বরষণ হবে ধরনী শীতল করে
শ্রাবণের ধারা সেঁচে
হাসবো-খেলবো-গান গেয়ে যাবো-আমরা বেড়াবো নেচে
“উইন্ডোজ ১০” ডাউনলোড এবং ইন্সটল করুন “উইন্ডোজ আপডেট” ছাড়াই

গত ২৯ই জুলাই উইন্ডোজ তাদের নতুন অপারেটিং সিস্টেম “উইন্ডোজ ১০” নিয়ে এসেছে বাজারে। কিন্তু এবারে দেখা গেছে কিছুটা ভিন্নতা। অন্যবারের মত এবার সিডি কিংবা ডিভিডি কেনার প্রয়োজন হয়নাই, যাদের উইন্ডোজ ৭ এবং ৮.১ আছে তারা ফ্রি আপডেট করতে পারবেন। কিন্তু যেহুতু এটা অনলাইনে দিচ্ছে সে কারণে সবাই একসাথে এই সুযোগ পাচ্ছেননা। সবার আপডেট সহজ করার জন্য স্লট অনুযায়ী এ সুযোগ কেউ কেউ পাচ্ছেন এবং কেউ কেউ অপেক্ষা করছেন নিজেদের স্লটের জন্য।
বিস্তারিত»ফর্ম নামা
A ফর্ম আর B ফর্ম, প্রতিটা ক্লাসেই দুটো করে ছিল। “ফর্ম” শব্দটার সাথে পরিচয় কলেজে গিয়ে, তার আগে তো ক-শাখা, খ-শাখা এই টাইপের জিনিষ ছিল। আমাদের ৫৯৯ থেকে ৬২৩ পর্যন্ত A ফর্ম আর ৬২৪ থেকে ৬৪৮ পর্যন্ত B ফর্ম। সবার জন্যই আলাদা ডেস্ক চেয়ার। দারুন ব্যবস্থা, সবকিছু অবাক হয়ে দেখছি, শিখছি আর মনে রাখার চেষ্টা করছি।
প্রথম দিন ক্লাসে ঢুকার পরে একটু ভয়ে ভয়ে একটা চেয়ারে গিয়ে বসলাম,
বিস্তারিত»
