কখনো কখনো আমি ইউক্যালিপ্টাস গাছের মত
তরতরিয়ে বেড়ে উঠি।
সতীর্থদের ছেড়ে মাথা উঁচু করে আকাশ দেখি,
সবার আগেই আকাশ দেখি।
তবে যতই উপরে উঠিনা কেন, আমার পাতারা
সব ভূমিমুখী হয়ে ঝুলে থাকে,
আমার ডালপালাগুলো হঠাৎ হঠাৎ ভেঙ্গে পড়ে,
আমি শেকড়ে ফিরে আসি।
কখনো কখনো আমি লতাগুল্মের ন্যায় কান্ড খুঁজি,
উপরে ওঠার পথ খুঁজি।
মহীরুহকে আঁকড়ে ধরি,