আফ্রিকা থেকে…

মাসখানেকের বেশি সময় অন্তর্জালবিহীন থাকার পরে গত কিছুদিন যাবৎ আবারো এই জালে জড়িয়ে পড়ছি। এই সাময়িক বিরতিতেই অনেকখানি অনভ্যস্ততা চলে এসেছে, আগের মত সেই তাগিতও বোধ করি না অন্তর্জালে ঢুঁ মারার জন্য। এর মাঝে অনেক পরিবর্তনও এসেছে, কিছু পছন্দ হয়েছে, কিছু হয়নি। নতুন নতুন অনেক কিছুও চোখে পড়েছে। তবে সবচেয়ে ভাল লেগেছে একটা পুরোনো হয়ে যাবার ঘটনা, সিসিবির পুরোনো হয়ে যাওয়াকে। কী এক যাদুমন্ত্রে জানি সিসিবি আবারো জমে উঠেছে,

বিস্তারিত»

আনুশেহ’র ভারচ্যুয়াল ‘রাই’

সকালে নাস্তা খেতে খেতে দৈনিক পত্রিকাগুলোয় নজর দিচ্ছিলাম। এমন সময় লুবনা আপার ফোন। লুবনা আপা অর্থাৎ লুবনা মরিয়ম। এবিসি রেডিও’তে “অপরাজিতা” নামে নারীর গল্প-কথার একটা আয়োজনের সঞ্চালক আমি। সেই আয়োজনে এসেছিলেন তিনি। তখন থেকে পরিচয়। স্নেহ করেন। মাঝে-মধ্যে ফোন করেন।

পরিচিতদের ফোন পেলে একটু ভয়ে ভয়ে ধরি আজকাল। তাদের ফোনগুলো অবশ্য আসে ভালোবাসার দাবি থেকেই। এবিসি রেডিও’তে কোনো ভুলভাল হলে, কিছু খারাপ লাগলে বা ভালো লাগলে তারা ফোন করেন।

বিস্তারিত»

রানওয়ে

আজ দিনের শুরুটা হলো মগজ দৌড়িয়ে। যেমনে পারি গজগজ করে মুখস্থ করে পরীক্ষার খাতায় উগড়ে দিতে পারলে বাঁচি। কিন্তু আফসোস, পড়াশোনার ইচ্ছার সাথে পাল্লা দিয়ে পড়া মুখস্থ করার ক্ষমতা কমছে ধীরে ধীরে। সেটা বুঝলাম পরীক্ষা দিতে বসে। প্রশ্ন কমন নিয়ে প্রস্তুতি নিলে যেটা হয়, ‘কমন পাইলে কোপাও আর না পাইলে কোপ খাও’, আজকে কমন পেয়েও কোপানোর ধারে কাছে যেতে পারলাম না। উৎসাহ নিয়ে একেকটা প্রশ্ন উত্তর করা শুরু করি,

বিস্তারিত»

ছোটগল্প : স্বপ্ন, ভালোবাসা অথবা যাপিত জীবনের গল্প

একটি রোমান্টিক গল্প লিখবার জন্য গল্পটি শুরু হয়। গল্পের শুরু বাছাইয়ে সমস্যা হয়। যাপিত জীবন থেকে কেটে নেওয়া কোন সময়ের থেকে তার শুরু। রোমান্টিক হবার প্রয়োজনেই গল্পের শুরুতে তাই স্বপ্নের পিছে ছুটে চলা কোন মানবকে দেখা যায়। তারপরে আপন শিরোনামেই গল্পের পরিসর বাড়ে খণ্ড খণ্ড দৃশ্য কল্প দিয়ে।

স্বপ্নের হাতছানিতে ছুটে চলা

নগরীর বুকে যখন রাত গভীর হয়, সময়কে যখন ক্ষণিকের জন্য স্থবির মনে হয়,

বিস্তারিত»

পুরনো দিনের গান

ফেইসবুকে তারেক ভাই একটু আগে কলিম শরাফীর পথে পথে দিলাম ছড়াইয়ারে গানটা শেয়ার দিলেন। দেখেই এই মধ্যরাতে একটু কেমন যেন ভাবালুতায় আক্রান্ত হলাম। আসলে ঠিক ভাবালুতা, নাকি পরীক্ষার ঠিক আগে আগে সকলের যেমন কাজ বাদে অন্য সকল কিছু করতে ইচ্ছে হয়, সেটা, আমি জানিনা। আমি তাই চুপচাপ বেশ কিছু গান শুনতে বসে গেলাম।

পথে পথে দিলাম ছড়াইয়া গানে কলিম শরাফী যখন ভরাট গলায় গাইতে থাকেন,

বিস্তারিত»

নস্টালজিয়া পার্ট ২

আজকে আবার লিখা শুরু করলাম ।অনেকেই বলল যে আগের লিখায় নাকি ফিনিশিং ভালো হয় নাই । চেষ্টা করবো এই  লিখায় জিনিসটা ঠিক করতে ।

যাই হোক আজকে আলোচনা করবো ক্যাডেট কলেজে ব্যাবহৃত কিছু শব্দ নিয়া ।  প্রথম শব্দটা হইলো বাক্স । স্বাভাবিক মানুষ বাক্স বলতে যা বুঝে তাহা  হলো চতু্রভুজ আকৃতির একটা জিনিস জার মধ্যে জিনিস পত্র রাখা হয় । অথবা কলম পেন্সিল রাখার জিনিস ।

বিস্তারিত»

আশরাফকে খুব মনে পড়ছে

আশরাফকে খুব মনে পড়ছে আজ। কেন জানি না।

সবকিছু তো স্বাভাবিক আছে। হাঁটছি, খাচ্ছি, ঘুরছি। মাঝখানে শুধু ও নেই।আশরাফ কে ছাড়া ওর মা, বাবা, প্রিয়তমা স্ত্রী কেমন আছে কে জানে। আমাদের পাবনা ক্যাডেট কলেজের ১৬তম ব্যাচের বোধকরি সবচেয়ে চৌকস ছেলেটি, বিমান চালাতো। আমরা অনেকে যেখানে সাইকেলই চালাতে পারিনা, সেখানে ও বিমান নিয়ে দিব্বি ঘুরে বেড়াত। মিগ-২৯ চালানোর প্রশিক্ষন পাওয়া অল্প কয়জন অফিসারদের মধ্যে একজন ছিল।

বিস্তারিত»

নস্টালজিয়া

আমি আশিক ,পোলাডা অতো  ভালা না , তয় খুব খারাপ ও আবার না । যাই হোক ,ক্যাডেট কলেজে যখন ফার্স্ট ঢুকলাম , মোটামুটি ভালো একটা পোলা আছিলাম ,প্রথম যেদিন কলেজে ঢুকলাম  এক ভাইয়া জোকস কইরা কয় আচ্ছা মনে করো আমার নাম দুলা তুমি আমারে কি ডাকবা মনে মনে কইলাম হালা, তোমার বইনরে আমি বিয়া করলে আমারে তুমি যা ডাকবা তাই ডাকুম । সামনা সামনি তো আর তাই কয়া যায় না তাই মুখে একটা ভদ্রতার হাসি আইনা কইলাম “ভাইয়া দুলা”

বিস্তারিত»

একজন কবির মৃত্যু ও নীল বোতাম

একজন কবির মৃত্যু ও নীল বোতাম

পশ্চিমে তেমনি করে ধূসর মেঘ জমে
আগের মত সকাল গড়িয়ে সন্ধ্যা আসে
ফাগুনের বাতাসে আমের বোলের মিষ্টি সুবাস,
সবই আছে পুরাতন আগের মত
শুধু নেই তুমি।

তুমি নেই বলে
রংধনুর রঙ আজ বিবর্ণ,
রঙচটা আমার বহু পুরনো জামার মত।

তুমি নেই বলে
আমার সারা দেহে হাসের মত পালক,

বিস্তারিত»

বাংলাদেশ বিষয়ক সভা: যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এবং জবাবদিহিতা প্রসঙ্গে মতবিনিময়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর এডভোকেট জেয়াদ-আল-মালুম সম্প্রতি ইউরোপিয়ান পার্লামেন্টের কয়েকজন সম্মানিত সদস্যের সমন্বয়ে গঠিত কমিটির সামনে একাত্তরের মানবতা বিরোধী বিচার সংক্রান্ত কর্মকান্ড নিয়ে একটি বক্তব্য পেশ করেন। তার বক্তব্যে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কিভাবে তদন্ত ও বিচারের উন্নত মানদন্ডের নীতিসমুহ পূঙ্খানুপূঙ্খ অনুসরণ করে তা বর্ণনা করেন। আইসিএসএফ এর অনুবাদ টিম ইংরেজিতে দেওয়া বক্তৃতাটি বাংলায় অনুবাদ করে। যুদ্ধাপরাধীরা এবং তাদের সমর্থনকারী দলগুলোর প্রতিনিয়ত বিচারের মান নিয়ে করা মিথ্যাচারে যারা বিচার ব্যবস্থা নিয়ে সংশয়ী এবং একই সাথে যারা পুরো পক্রিয়া সম্পর্কে ধারণা পেতে চান লেখাটি তাদের কাজে লাগবে বলে আমাদের বিশ্বাস।

বিস্তারিত»

কল্পনা

ভালবাসা মানে আকাশ পানে তোমার ছবি আঁকা,

ভালবাসা মানে একাকি সময়ে তোমার পাশে থাকা।

ভালবাসা মানে উষ্ণ সকালে তোমার পদধ্বনি,

ভালবাসা মানে কাজের সময় তোমার হাতছানি।

ভালবাসা মানে ক্লান্ত দুপুরে তোমার পায়ের আওয়াজ,

ভালবাসা মানে তোমার সোনালি শাড়ীর কারুকাজ।

ভালবাসা মানে স্নিগ্ধ বিকালে তোমার হাজারো কথা,

ভালবাসা মানে গোধূলি বেলায় তোমার নীরবতা।

বিস্তারিত»

ভাল থাকিস পলেন

২০০৫ থেকে  ২০১২ ,মাঝে সাতটা বছর কেটে গেছে, আমাদের সবার জীবন টাই এখন অন্যরকম, জীবনের পালাবদলে আমরা আলাদা একেকজন অন্যরকম মানুষ হয়ে গেছি। অনেক অনেক দিন ভাবি, পলেন কে নিয়ে কিছু লিখব।কিন্তু আমরা তো সেই টিপিক্যাল বাঙ্গালি, যা ভাবি তা করে উঠতে বছর পার হয়ে যায় । বড়সড় উপলক্ষ না পেলে আমরা কোন কাজ ই করিনা। আজ ১১ ই ফেব্রুয়ারি, পলেনের আমাদের ছেড়ে চলে যাওয়ার আজ ৭ বছর।  

বিস্তারিত»

রকস্টার

অনেক দিন পর একটু আয়েশ করে সিনেমা দেখলাম। আসলে অনেক দিন সিনেমাই দেখা হচ্ছে না। গত দুই বছরে দুইটা সিনেমা দেখেছি একটা হলো জিন্দেগী না মিলে দোবারা আর কয়েকদিন আগে দেখলাম রকষ্টার, আর হাতের কাছে রাখসি ওই ইরানী ছবিটা যেটা এইবার অস্কার নমিনেশন পেয়েছে। কয়েকদিন ধরেই ভাবছি ‘রকষ্টার’ নিয়ে একটা রিভিউ লেখবো। কারণ অনেকেই সিনেমাটা দেখে ফেলেছে তাই সবার মতামত জানতে পারবো। সিনেমটা দেখার পর পরই কামরুল আর মামুন ভাই এর সাথে কালেরকন্ঠ অফিসে দেখা হয়েছিলো।

বিস্তারিত»

একটি নতুন গল্পের জন্ম


সুন্দরী তরুণীর কোলে শুয়ে এক ঘন্টাকেও এক মিনিট মনে হয়, আর গরম পানিতে আঙ্গুল ডোবালে এক মিনিটকে মনে হয় এক ঘন্টা। পুরান কথা। তবে সত্য। আমার হলো দ্বিতীয়টা।
২০ জানুয়ারি। সকাল নটা থেকে পৌনে দশ। মনে হচ্ছিল ঘড়ির কাটা বুঝি স্ট্রাইক ঘোষণা করেছে। সময়ের দেশে বুঝি ১৪৪ ধারা। অনন্ত সময়…ফুরাবে কবে? করবী ওটি’তে। সিজার।
এই প্রথম নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম। ধারণা ছিলো গন্ন্ডারের চামড়ার মোড়কে মোড়া আমার হৃদয়।

বিস্তারিত»

দুঃস্বপ্নের শ্লোগান

(৭১’এর পিশাচদের বিচারের দাবীতে)

এসলাম এজলাস করে করে দ্বীন গেল অজুহাতে
চলমান কালো তাবু বানাতে চাস রূপবতী বাঙালি নারীকে
পর্দার আবরণে ঢেকে দিতে চাইছিস বঙ্গকণ্যাকে মাথা থেকে পায়ে
তবে তোর মায়ের নেকাব খুলেছিলি কেন ৭১ এ !!

ভাবীর ব্লাউজ-শাড়ি, বোনের সালোয়ার-কামিজ
ছিড়েছিলি কেন ছিন্নভিন্ন করে ! একেই বুঝি দ্বীন রক্ষা বলে!
জলপাই রঙের গাড়িতে করে একদল পাক-জানোয়ার ডেকে
কেন লেলিয়ে দিয়েছিলি তোর গর্ভবতী মায়ের দিকে!

বিস্তারিত»