ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনঃ আসুন ক্বাফী ভাইকে সমর্থন করি

প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা জেনে আনন্দিত হবেন যে, আমাদের সিলেট ক্যাডেট কলেজের ৪র্থ ব্যাচের (৭৯ -৮৫) ক্বাফী ভাই (বর্তমান সভাপতি, ওকাস) আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তর এর মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি বাংলাদেশে ক্রীয়াশীল সকল বামদল সমূহের সমর্থিত একক প্রার্থী হিসেবে এ নির্বাচনে অংশগ্রহণ করছেন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী কাফী ভাইকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। তারপরও যে কথাটুকু না বললেই নয় সেটি হল- আমরা যারা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই,

বিস্তারিত»

মার্চ ৬, ২০১২

গত দু’দিন ধরে বিছানায় শুয়ে শুয়ে ব্যথায় কাতরাচ্ছি। দীর্ঘসময় শুয়ে থাকতে থাকতে পিঠও কেমন ব্যথা হয়ে গেছে। বাথরুমের দরজা আধখোলা রাখি। যাতে ডাক পড়লে সময়মত যথাস্থানে পৌছাতে পারি। সমঝদারকে লিয়ে ইশারাই কাফি (শোয়েব কাফী না কিন্তু) হ্যায়। জ্বী। ঠিকই ধরেছেন, লাইনঘাট দুইদিন ধরে ডাইরেক্ট হয়ে গেছে। বিছানার পাশেই ওরস্যালাইনের প্যাকেট। খালি প্যাকেটের সংখ্যাই বেশি এখন অবশ্য। এই সমস্যা অজায়গায় কু-জায়গায় খাওয়ার জন্য না। স্রেফ না খেয়ে থাকার ফল।

বিস্তারিত»

মুক্তগদ্য : বিচ্ছিন্ন সময়ের টুকরো অনুভূতিসমূহ

এক

খসখসে সময়ের মাঝে আমাদের পথচলার মাঝে আকাশ অচেনা হয়। দূরের দিগন্তের শেষবিন্দুর মাঝে চোখ আটকে গেলেও আমাদের পথ চলা থামে না। আমরা সবাই ছুটে চলি। ছুটে চলার ফাঁকে কালগর্ভে বিলীয়মান আমাদের অন্তর্ধান ঘটে আমাদের অজান্তেই। হারিয়ে যাওয়া মানুষ হারিয়ে যাওয়া সময়ের জন্য মন প্রাণ উজার করে কাঁদতে চাই। অথচ দিগন্তের অচেনা আলোকরেখার নিষ্প্রাণ অথচ দুর্নিবার আকর্ষণ আমাদেরকে সব ভুলিয়ে এগিয়ে নিয়ে যায় অচেনা আকাশের নিচে অচেনা আমাদের মাঝে।

বিস্তারিত»

ডাচ রাজপুত্রদের তো দুঃখীই হতে হয়! (এই লেখাটা আকাশ’দা’র জন্য )

প্রাচীন গ্রিসের ইতিহাসে বাতাসে ফোলানো বল নিয়ে খেলাধুলার বিবরণ থাকলেও ফুটবলের জন্মভূমি ধরা হয় চীনকে। তবে খেলাটির বিকাশ, বিস্তৃতি, বিবর্তনের মাধ্যমে আধুনিক যে রূপটি আমরা দেখছি সেটা ইংরেজদের কল্যাণে। ক্রমে তাতে যোগ হয়েছে লাতিন নির্যাস, ছন্দের মোহনীয়তা। ইংলিশ ফুটবলের গতি আর লাতিন ছন্দের আড়ালে যেটা প্রায়ই হারিয়ে যায়, তা হলো টোটাল ফুটবল’। রাইনাস মিশেলের উদ্ভাবনী ভাবনা বাস্তবে রূপ নিয়েছিল ইয়োহান ক্রুইফ নামের এক দুঃখী রাজপুত্রের পায়ে।

বিস্তারিত»

চূড়ার খোঁজে

গত বছরের ১০ নভেম্বর নর্থ আল্পাইন ক্লাব বাংলাদেশ থেকে আমরা ৬ জন নেপালের অন্নপুর্ণা রিজিয়ন এর চুলু ইস্ট (২১,৫৯৫ ফিট ) নামক পর্বতের চুড়ায় উঠতে সক্ষম হই । সেই চুড়ায় পৌছানোর কাহিনী নিয়েই এই সিরিজ লেখার চেষ্টা ।

Life can only be understood backwards; but it must be lived forwards. – Søren Kierkegaard

রাতের বেলা তিন ঘণ্টার চড়াই উতরাই এর পরে একটা ট্যেকনিকাল খাঁজ এর ঠিক আগে এসে আমরা পুরো টিম দাঁড়িয়েছি।

বিস্তারিত»

ফোরলান-সুয়ারেযদের দেশে

১৫ই জুলাই ২০১০

দীর্ঘ এক মাসের ভয়েজ শেষে আমরা পৌঁছলাম মন্টিভিডিও বন্দর -এ। সিঙ্গাপুর থেকে মন্টিভিডিও কয়েক হাজার মাইল পথ। দক্ষিণপূর্ব এশিয়া থেকে ল্যাটিন অ্যামেরিকা। ভ্রমণ ক্লান্তি  আমাদের সকলকে জেঁকে ধরেছিল। যদিও কেপটাউন এ একদিন এর যাত্রা বিরতি ছিল কিন্তু সেটা  শুধু জ্বালানী ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য।

দক্ষিণ  অ্যামেরিকা মহাদেশের দক্ষিণ পশ্চিমাংশের ছোট্ট দেশ উরুগুয়ে। এই  মহাদেশে তার চেয়ে ছোট  দেশ কেবল সুরিনাম-ই আছে।  

বিস্তারিত»

ভালবাসার বৃষ্টি

সকাল থেকে বৃষ্টি হচ্ছে। অঝর ধারায়। ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না। একটু নড়েচড়ে আবার ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল মুঠোফোনের MSG Tone শোনার পর। চোখ বুজে মোবাইল টা হাতে নিলাম। নাম্বারটা পরিচিত । ০১৭৪১১৪….

“তুমি কি এখনও বৃষ্টি ভালোবাসো ?”

Msg-টা পড়ার পর থেকে সবকিছু এলোমেলো হয়ে গেল। কোথায় যেন হারিয়ে ফেললাম নিজেকে। আজকাল আমার আমি কেই চিনতে বড় কষ্ট হয়।

বিস্তারিত»

চমৎকার সময়

আজকে সকালে উঠে হঠাৎ মনে হল, আমরা আসলে খুব সুন্দর একটা সময়ে বাস করছি। ট্র্যাফিক জ্যাম, তীব্র গরম, ইলেক্ট্রিসিটি শুন্যতা, মাথাহীন রাজনীতি সব ছাড়িয়েও এই সময়টা সুন্দর, কারণ ঠিক এই চলমান সময়ে পৃথিবী একটা নতুন কনসেপ্টের সাথে পরিচিত হচ্ছে, আর সেটা হলো ওপেন সোর্স কনসেপ্ট। আমাদের জীবনের অনেক সীমাবদ্ধতাকে ছাড়িয়েও পৃথিবীটা আসলে এগিয়ে যাচ্ছে সভ্যতার দিকে, যেটা আমাদের চোখে স্পষ্টত দৃশ্যমান না, কিন্তু খুব ধীরে ধীরেই পরিবর্তনটা আসলে ঘটছে।

বিস্তারিত»

গুল-গল্পের আসর ২ !!!

(এখানে বর্ণিত সকল ঘটনা, স্থান, কাল, পাত্র…কাল্পনিক)

১।
গত মাসের কথা। এক কলিগ দেখি মনমরা হয়ে বসে আছেন। কথা বলে জানতে পারলাম তার বেশ কয়েকদিন অফিসে আসার দেরি হয়েছে। আমাদের অফিসের নিয়ম হল মাসে তিনদিনের বেশি লেট করলে একদিনের বেতন কাটা যাবে। আমি বললাম, ‘আরে মিয়া চিন্তা কইরেন না…বেতন কাটলে আমাকে জানাবেন। সব ঠিক করে দেব!’
দুই দিন পর তার কল।

বিস্তারিত»

মনে মনে বলি

একটা সময় ছিল যখন অনেককিছু এলোমেলো ভাবতাম। আজ থেকে প্রায় দশ বারো বছর আগে। ভাবতাম একদিন পৃথিবী অন্যরকম সুন্দর হবে। নিজেকে চেনার চেষ্টা করতাম। নিজেকে নিজেই প্রশ্ন করতাম। তখন ঢাকায় থাকতাম। সেই দিনগুলো সত্যি দখিনো হাওয়ার মতো সুন্দর ছিল। অবুঝ সময় সবসময়ই নিশুতিরাতের তারার মতো ঘোর লাগা অতীত। তখন ঢাকার ফুটপাত, ল্যাম্পপোষ্ট, জ্যাম, জারুল, রাধাচূড়া, কদম, কৃষ্ণচূড়া, কাকপক্ষীরা অভয় দিতো – চারপাশে যা দেখো তা সত্যি না।

বিস্তারিত»

আমার প্রিয় বন্ধুটি

সে খুব ভালো বন্ধু ছিলো আমার। বন্ধুত্বের শুরু থেকেই তার প্রতি আমার ছিলো সীমাহীন আবদার।আর সে দিনেরপর দিন ক্লান্তিহীনভাবে আমার আবদারগুলো মিটিয়ে চলত।তার কন্ঠের গান শুনে, মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যেত আমার।আমি খুব কবিতা ভালোবাসতাম।আমি কোনকবিতা পড়তে চাইলে সে কোত্থেকে যেন সে খুজে এনে দিত কবিতাটি।সে বোধহয়পণ করেছিল আমার কোন চাওয়া অপূর্ণ থাকতে দিবে না সে।যেন আমার আকাঙ্ক্ষা মেটানোর জন্যই তার জন্ম।তার সাধ্য হয়ত অনেক কম।কিন্তু তার সাধ্যের সবটুকু সে উজাড় করে দিয়েছে শুধুই আমার জন্য।অথচ এই আমি!কী ভীষণ স্বার্থপর!নিজের বন্ধুর সুবিধা-অসুবিধার কথা কখনো ভাবিইনি আমি।যে আমাকে দিতে দিতে আজক্লান্ত,নিঃস্ব ওরিক্ত।বিনিময়ে আমি তাকে অত্যাচারই করে গেছি সারাজীবন।

বিস্তারিত»

আজ ২৫ ফেব্রুয়ারী

আজ ২৫ ফেব্রুয়ারী । পিলখানা হত্যাযজ্ঞে শহীদ হয়েছিলেন আমাদের ৫৭ জন সেনা অফিসার। তাদের মধ্যে আমাদের উল্লেখযোগ্য সংখ্যক সিনিওর ভাইয়ারাও ছিলেন। তাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করছিল ক্যাডেট কলেজ ব্লগ। আজ ৩ বছর পেরোতেই কি আমরা ঝিমিয়ে গেলাম? আমাদের অনুভূতি গুলো ভোতা হয়ে যাচ্ছে বোধ হয়। আমরা কি আজ তেমনি মোমবাতি প্রজ্জ্বলন করতে পারি না আজ? মতামত চাই। অতিথিদের কেও আমন্ত্রন জানাচ্ছি মতামত দেবার জন্য।

বিস্তারিত»

ভালবাসার মানুষ

এখন কত দিবস হয়েছে।ভালবাসা দিবস, মা দিবস, বাবা দিবস। এসব আমাদের দিনগুলিতে ছিলনা। খুবই সাদা মাটা ছিল আমাদের দিনগুলি। প্রকৃতি হয়তো কিছু ‘সোনার মানুষ’ সৃষ্ট করে আমাদের সেই অভাব ঘুচিয়েছিল ।

ভদ্রলোকের সাথে প্রথম পরিচয় হয় ‘ চৈত্র সংক্রান্তির ‘ দিনে।আমার স্পষ্ট মনে আছে ।মনে থাকার কারনও আছে,বলছি।

১৯৮৮~৮৯ সালের দিকের কথা। অফিসে মন খারাপ করে বসে আছি। এই আধুনিক কালে চৈত্র মাস নিয়ে ব্যবসা জগতের এই ব্যাপারগুলি আর সহ্য হয়?

বিস্তারিত»

আ’মরি বাংলা ভাষা

আমরা যে হুজুগে বাঙালি তা বলার অপেক্ষা রাখে না। বাঙালির হুজুগ নিয়ে গল্প কেচ্ছারও শেষ নেই। শেষ হবেও না। সৈয়দ মুজতবা আলীর গাঁজা নিয়ে একটা মজার গল্প আছে। অনেকেই পড়েছেন হয়তো। যারা পড়েননি তাদের জন্য স্মৃতি থেকে একটু তুলে দিচ্ছি। দেশভাগের পর কোন এক নিয়মের গ্যাড়াকলে পড়ে তৎকালীন পূর্ব বঙ্গ থেকে ভারতে গাঁজা রপ্তানি বন্ধ। (সাধুসন্ন্যাসীদের আবার এই মহার্ঘ বস্তুটি না হলে চলে না। আমাদের লাল মিয়া ওরফে সুলতানের নাকি দৈনিক ৫০০ টাকার গাঁজা লাগতো।

বিস্তারিত»

আফ্রিকা থেকে…

মাসখানেকের বেশি সময় অন্তর্জালবিহীন থাকার পরে গত কিছুদিন যাবৎ আবারো এই জালে জড়িয়ে পড়ছি। এই সাময়িক বিরতিতেই অনেকখানি অনভ্যস্ততা চলে এসেছে, আগের মত সেই তাগিতও বোধ করি না অন্তর্জালে ঢুঁ মারার জন্য। এর মাঝে অনেক পরিবর্তনও এসেছে, কিছু পছন্দ হয়েছে, কিছু হয়নি। নতুন নতুন অনেক কিছুও চোখে পড়েছে। তবে সবচেয়ে ভাল লেগেছে একটা পুরোনো হয়ে যাবার ঘটনা, সিসিবির পুরোনো হয়ে যাওয়াকে। কী এক যাদুমন্ত্রে জানি সিসিবি আবারো জমে উঠেছে,

বিস্তারিত»