শেষ রাতের দিকে বৃষ্টি নামল। ঝুম বৃষ্টি। করিডোরে দাঁড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করলাম। বৃষ্টির কয়েকটা ফোঁটা এসে মুখের ওপর পড়ল। একটু পরেই শুরু হল বাতাস। প্রকৃতির পাগলামি আজ একটু বেড়েছে। বৃষ্টি এলেই পুণ্যিকে খুব মনে পড়ে। মেয়েটা ভীষণ বৃষ্টি পাগল ছিল। ক্লাশ শেষে প্রায়ই টি.এস.সিতে আড্ডা দিতাম। পুণ্যি বলতো ” ইস যদি বৃষ্টি হত। কেন যে বছরের ছয়টি ঋতুই বর্ষা হলোনা। সারাদিন বৃষ্টিতে ভিজতাম। ”
বিস্তারিত»সুন্দরের সান্নিধ্যে সিক্ত
ব্যাগে গুজে দেয়া ব্রেড আর
রাতে পাতে মাছ দুই পিস
মন ভালো হলে শ্রেয়া ঘোষ
খারাপের দিন ভায়োলিন
দীঘির পানিতে আলো খেলে
তোর চোখ দিয়ে দেখলাম
তোর স্নেহ থেকে শিখলাম
ভালোবাসা চেয়ে নিতে নেই
ভালোবাসা বেসে পেতে হয়
শুভ হোক তোর জন্মদিন
(আজ বিশ্ব পাই দিবস। মহান বিজ্ঞানী আইনস্টাইনের জন্মদিন। এই দিনে আমার বন্ধু নাজমুলও জন্মেছিল।
বিস্তারিত»একটা বিয়ে, আর কিছু এদিক ওদিক ছবি [নন-ট্র্যাডিশনাল ওয়েডিং ফটোগ্রাফী]
কালারফুল সাবজেক্ট দেখলেই আমার ক্যামেরার শাটার নিশপিশ করে, যে কারনে পুজা, বিয়ে, উতসব জাতীয় প্রোগ্রামগুলা আমি মিস করি না। এই বিয়েটা অবশ্য মিস করার কোন কারনও ছিল না, দুনিয়া উল্টায়ে গেলেও। যাই হোক, বরাবরের মতই আমার লেখালিখিতে আলস্য আর এই ভাবেই বর্ননাহীন ছবি শুরু।
ডেকোরেটরের ফুল





আনুষাঙ্গিক,
বিস্তারিত»মাকাল-জনতা
আমজনতা শব্দটার পরিবর্তন চাই। এই বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করছি। এদেশের সাধারন জনগন কে আম-জনতা বলাটা মোটেও ঠিক হচ্ছে না । আমি এর ঘোর বিরোধিতা করছি। এই দেশে মোটামুটি ৫০০০(রাজনীতিবিদ ও তাদের পরিবার বর্গ) বাদে বাকি ১৫ কোটি আবালরে শুধু শুধু আমের মত এমন সুস্বাদু, শাঁশালো ফলের সাথে নামাংকিত করে আম-জনতা বলার কোন যুক্তি নাই। এতে আমের অপমান হয়। এই আবালদের কাজ শুধু ৫বছরে একবার ভোট দেয়া,
বিস্তারিত»আমার বুবু………বুবু আমার
লেখাটা যে কোথা থেকে শুরু করবো কোনভাবেই সিদ্ধান্ত নিতে পারছিলাম না। দুচোখের সামনে এত স্মৃতির আনাগোনা; এত কথা ঝুপি খুলে বসেছে যেন মনে হয় সব একসাথে লিখে ফেলি। কিন্তু কলমটা যেন লিখতে ভুলে গেছে……………………। নিজের আজান্তেই দেখি চোখ বেয়ে পড়ে লোনা জল।
আমার বুবু। বয়সে আমার থেকে ৭ বছরের বড়। বুদ্ধি হবার পরথেকে দেখেছি শুধুই আমার উপর ওর খবরদারি। বুবুর সেই সময়ের খুনসুটি গুলো আমার গায়ে সর্বদা জ্বালা ধরিয়ে দিত।
বিস্তারিত»একটি হ্যাকিং আর ধরা খাওয়ার গল্প
রাত ১টা, ইয়াহু মেসেঞ্জারে চ্যাট করছিলাম, হঠাত টেং টেং করে মোবাইলে মেইল আসল। আমার মোবাইলে জিমেইলের ইমেইল সিঙ্ক করা আছে তাই সাথে সাথেই মেইল নোটিফিকেশনস পাই আমি। ভাবলাম কি হাবিজাবি মেইল হবে, খুলে দেখি বিশাল রসের মেইল যাতে লেখা আছে,
The password for your Google account – a****y.shuvro@gmail.com – was recently changed.
If you made this change, you don’t need to do anything more.
ভিশন চাই
আমি এখানে ভীষণভাবে কিছু চাইছি না। বা ভীষণ কিছুর কথাও বলছি না। আমি যেই ভিশনের কথা বলছি, সেটা হল টেলিভিশন শব্দের ভিশন বা Vision। সাধারণভাবে এই ভিশন মানে দৃষ্টিশক্তি হলেও, আমি বলতে চাচ্ছি অন্য এক ভিশনের কথা।
এই ভিশনকে মোটামুটি তিনটি জিনিসের সমন্বয় বলা যায়। প্রথম হল একটা লক্ষ্য। অবশ্য লক্ষ্য একাধিকও হতে পারে। একটু কাব্যিকভাবে বললে একে স্বপ্নও বলা যেতে পারে। দ্বিতীয় হল,
বিস্তারিত»ধন্যবাদ ফেসবুক! ধন্যবাদ “চিনির পাহাড়” সাহেবের সামাজিক আন্তর্জাল !!
…… ‘পদ্মার ইলিশ কলিং মধুমতীর পাঙ্গাশ ওভার’ !….. ‘পদ্মার ইলিশ কলিং মধুমতীর পাঙ্গাশ ওভার’ !….. ঠা ঠা ঠা…..ডিশু ডিশু…. ঘোরতর যুদ্ধ চারিদিকে !! হালায় সব হালাক হইয়া গেল নাকি? মইরা সাফ?? দিস ইজ কর্নেল আবিদ।নিড আর্জেন্ট ফায়ার কভার, পজিশন…. প্লিজ রিসিভ। ওভার।
শালা আবিদ থামলি? প্রেপ চলছে, ডিউটি মাস্টার আসলে এক্সট্রা ড্রিল লাগবে। বন্ধ কর তোর এই যুদ্ধ যুদ্ধ কমেন্ট্রী খেলা !
আরে বেটা ডিউটি মাস্টার কে ভয় পাস?
বিস্তারিত»চাকা
মহাদেবপুর মহাকূমা থেকে অজগরের মত এঁকেবেঁকে বিশাল রাস্তাটা চলে এসেছে সূত্রাপুর। ইট বসানো পাকা রাস্তা। দু’ধারে কড়ই,নিম আর শাল গাছগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।প্রায় দুশো বছর আগে মহাদেবপুরের জমিদার বিনোদ রায় সিং যশোর থেকে মহাদেবপুর পর্যন্ত ২০০ ক্রোশ লম্বা এই রাস্তা নির্মাণ করেছিল। সূত্রাপুরে তখন কয়েক ঘর লোকের বসতি ছিল। গ্রামের দক্ষিণদিকটায়, খালের পাড়ে। কুমোরপাড়া।
আজ সূত্রাপুরে কয়েক হাজার লোকের বাস। কুমোরপাড়া,জেলেপাড়া,
বিস্তারিত»একটা কবিতা
একটা ছোট্ট কবিতা
তোমায় শোনাবো বলে জেগে আছি অনন্তকাল
আমার সোনার স্বপ্ন,কিংবা তোমার সাজানো বাগান
যেখানেই আকাশ নীল সেখানেই
আমি আর তুমি অনাবিল।
…
আমার অন্ধকার রাতের একলা রাস্তায়
একা হেটে চলা,কিংবা সোডিয়াম লাইটের আলোয়
টি.এস.সি থেকে পলাশী নীরব চোখে কবিতা আওড়ে
সারারাত পার করে দেয়া।
আমার স্বপ্ন এখানে নীল।
অন্য এক জীবন
আশা কিংবা স্বপ্ন এখানে অর্থহীন
তাই আমিও মলিন স্বপ্ন বুনে
নিশিদিন আকাশ দেখি
কবে আমার শেষ
তাই ভেবে দিন কেটে যায়
আমি আধুনিক মানুষ
আমার কম্পিউটারের অর্ধেকটা
ছেয়ে থাকে পর্নোতে,
পর্নোবাহী হয় পকেটের ফোন ।
শরীরের ব্যবঃচ্ছেদ আমার বাঁচার রসদ
বন্ধুত্বের নাম করে আমি দেখি শরীরের ভাঁজ
আহ্লাদের নাম নিয়ে চেপে ধরি ঠোঁট
নূন্যতম লজ্জ্বাবোধের স্থান নেই
আমার শরীরের কোথাও ।
আমি আধুনিক মানুষ
আমি যৌনতায় বাঁচি
ধ্যানমগ্ন আমি পশুবৃত্তি চর্চায়
স্বার্থের টানে বাঁচি মৌনতায় ।
বিস্তারিত»পাকিস্তান সফর বন্ধ করুন…!!
১।
পাকিস্তান এয়ারলাইন্সকে আমি দূর থেকে অনেক শ্রদ্ধা করি। গোটা পাকিস্তানে একমাত্র এই সংস্থাটি আছে যারা স্বীকার করে যে তারা পি আই এ (PIA)। ফৌজ সহ অন্যান্য ক্ষেত্রেও বহুল ব্যবহৃত এই শব্দ সংক্ষেপের পূর্ণরুপ নিশ্চয়ই আপনাদের জানা আছে। যারা জানেন না তাদের জ্ঞাতার্থে জানাই, পি আই এ= পেইন ইন এ*!
শুধু এয়ারলাইন্সই নয়, গোটা পাকিস্তান দেশটিই আসলে পৃথিবীর জন্য পি আই এ। এরা নিজেরা শান্তিতে থাকতে পারে না,
গুরু তোমাদের সালাম
পুরোনো সেই দিনের কথা কেন জানি সবাইকেই পীঁড়া দেয়। খুবই মনে পড়ে কলেজের মূহুর্তগুলো। আজ অফিসে বসে আছি। একজন আসলেন তার ছেলের কাগজপত্র সত্যায়িত করতে। তার ছেলে বরিশাল ক্যাডেট কলেজে চান্স পেয়েছে। শুনে কেন জানি না খুব ভালো লাগল। ক্যাডেট কলেজে না গেলে জীবনে অনেক কিছু অদেখা আর অজানা থাকতো। আর তাই আজও প্রতি মূহুর্তে অনুভব করি আমার ক্যাডেট কলেজ। গ্রীষ্মে কলেজের পাশ দিয়ে বয়ে চলা পদ্মা নদীর উড়ন্ত বালূকণার কথা।
বিস্তারিত»যখন তুমি হঠাৎ করেই এতোটা একা হয়ে যাও
কতটা একা হয়ে গেলে নিজেকেও অনেক একা মনে হয়!
ঢোক গিলে গিলে কাঠ হয়ে যাওয়া গলাকে ভেজাতে হয়
মীরাক্কেল দেখেও হাসি পায় না- কতটা একা হয়ে গেলে মানুষ হাসির কথাও ভূলে যায়!
কতটা একা হয়ে গেলে নিজেকেও অনেক একা মনে হয়!
এদিকে ওদিকে তাকাতে তাকাতে বেলা গড়ায়, বিছানায় গড়িয়ে গড়িয়ে প্রণব ভৌমিক আবার উঠে দাড়ায়-
কানের পাশে মাথার রগগুলো তিড়তিড় তড়পায়
হাতের নখগুলো দাঁতের আদুরে চিমটিতে ছোট থেকে ছোট হয়ে যায়
কতটা একা হয়ে গেলে মানুষ হতাশার কথা ভূলে যায়!
আবোলতাবোল
গতকাল বাংলাদেশে এসেছিলেন বিশ্বখ্যাত প্রক্টর &গ্যাম্বল কোম্পানির শীর্ষ দুই কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অডিটরিয়ামে আয়োজিত সেমিনারে তারা জানালেন, আগামী কয়েক বছরে বাংলাদেশে মার্কেট শেয়ার ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। গত বছর এদেশে P&G আয় করেছে ১৭৫ কোটি টাকা। তাদের ভাষায় “it’s nothing!”। যে কোম্পানির মোট আয় ৫৭৪০০০ কোটি টাকা, তাদের কাছে হয়ত ১৭৫ কোটি হাতের ময়লা। কিন্তু, প্রক্টর &গ্যাম্বল বাংলাদেশে আসলে যেসব দেশি কোম্পানির লালবাতি জ্বলবে তাদের কাছে?দেশি কারখানাগুলো বন্ধ হলে যে পরিবার গুলো আরও অন্ধকারে হারিয়ে যাবে তাদের কাছে?
বিস্তারিত»