ক্যাডেট কলেজের যে যুগের সাথে আমাদের অনেক সিনিয়র ভাইদের পরিচয় নেই সেই দিনগুলোর কিছু শর্ট ভিউ দিতে চাই । আমরা তখন এইচ. এস. সি ইক্সামের ঠিক আগের পুলসিরাত “টেস্ট” দিলাম । শেষ বারের মতো ইক্সামের প্রিপারেশন নিতে যখন সবাই হিমশিম খাচ্ছে তখন আমাদের কজনের মাথায় শয়তানী বীজ কিলবিলইলো । ভাই খবর দিল আইজ রাইতে হইব । এখানে একটু বলে রাখা ভালো এই “ভাই” কিন্তু সিনিয়র ভাই না আমাদের ব্যাচের “আন্ডার ওয়ার্ল্ড” (কলেজে যা বিধানভুক্ত কাজ না) ভাই ।
বিস্তারিত»উল্টা-পাল্টা-উল্টা
অপরাধ মার্জনীয়
অনেক কথাই মনে আসছে। লিখতেও ইচ্ছা করছে অনেক বিষয়েই। কিন্তু নানান ঝামেলায় থাকার কারণে লেখা আর হচ্ছে না। কোনটা ছেড়ে কোনটা ধরি। ঘটনার তো অভাব নেই।
কিছুদিন আগে কোন এক ফেসবুক গ্রুপের বা ব্লগের লেখা কোন এক (ঐ ব্লগটি চরম জামাতপন্থী ও মৌলবাদীদের) লেখা ক্যাডেটদের বিভিন্ন গ্রুপে প্রচার করা হয়। এই মহৎ প্রচারে উদ্যোগ নেয় কতিপয় ক্যাডেট (বুঝে বা না বুঝে) ক্যাডেটদের বিভিন্ন গ্রুপ (ফেসবুক) আমার কাছে উদ্দেশ্যবিহীন,
বিস্তারিত»ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যেরা
আগের ফটোব্লগে পুরান ঢাকায় হালকার উপর চক্কর কাভার করছিলাম, আরেকটা ফটোব্লগ দেয়ার সময় হয়ে গেছে। এটার ছবিগুলা অবশ্য আরও আগে তোলা, আর পুরান ঢাকাও যাওয়া হয় নাই। ঢাকা ভার্সিটির মধ্যেই হাটাহাটি করে দিন পার আর কি।
আলাদা করে দেয়ার কারন হল ঢাকা ভার্সিটির মধ্যে মুল ৩টা ভাস্কর্যের সঠিক নাম আবার পরিচয় করে দেয়া, হয়ত অনেকেই জানে না (আসলে আমি নিজেই জানতাম না) যাই হোক,
বিস্তারিত»ঈশ্বরের এক আজব সৃষ্টি: আমার বাবা-মা
প্রাক-কথন: নিজের কাছে দায়বদ্ধতার সূত্র থেকেই এই লেখার সূচনা। অনুভূতিগুলো একান্ত আমার, কথাগুলো নিজের, হয়তবা আরও অনেকের সাথে মিলে যেতে পারে; কিন্তু কথাগুলোর চাপ অনেকদিন জমিয়ে রেখে কেমন যেন এক দমবদ্ধ অবস্থার সম্মুখীন হই প্রতি মুহূর্তে। তাছাড়া আছে শঙ্কা, ভয়, হারিয়ে যাওয়ার ভয়। মানবের অকিঞ্চিৎকর জীবনে যদি অকস্মাৎ হারিয়ে যাই, অথবা যাদের উদ্দেশ্যে বলা তারা যদি হারিয়ে যায় তাহলে যে সারা জন্মই বৃথা। নিজেই দোষী হয়ে যাব নিজের কাছে।
বিস্তারিত»‘মুক্তিযুদ্ধের বিরোধিতা ও গণহত্যার প্রতীক’
গোলাম আযম কারাগারে। বয়সের দোহাই দিয়ে গ্রেপ্তার এড়াতে চেয়েছিল। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের খুজে বের করে ৯০ বছর বয়সে জেলে নেওয়ার উদাহরণ রয়েছে। মিশরের হোসনি মোবারকের বয়স ৯০, বিচার হচ্ছে। গোলাম আযমের কিছু কুর্কীর্তির বিবরণ দিয়ে কারাগারে যাওয়াকে স্মরণীয় রাখতেই এই পোস্ট।

১.
১৯৯২ সালের গণআদালতে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। আত্মজীবনীতে তিনি সেই অভিযোগপত্রটি উল্লেখ করেছেন।
শুভ জন্মদিন ভাইয়া……
ক্লাস সেভেন’এ প্রথম সাত দিনের মধ্যেই একটা পরীক্ষা হতো।সম্ভবত ওইটাকে সার্ভে টেস্ট বলতো।ওই পরীক্ষায় কোনমতে সব সাবজেক্টে পাস করাই ছিলো অনেক বড় ব্যপার।আমাদের সার্ভে টেস্টের পর একাডেমী ব্লকের টয়লেটে ক্লাস এইটের আরেফিন ভাই আমাকে ডেকে বলতেসে তোমার রেজাল্ট কি।আমি তো খুশিমনে বললাম ভাইয়া সব সাবজেক্টে পাস করছি 😀 ।আরেফিন ভাই অবাক হয়ে আমার দিকে তাকায় বললো তুমি কামরুল ভাইয়ের ভাই না? আমি বললাম জী ভাইয়া।
বিস্তারিত»আমাদের ছেলেবেলা (এপিসোড-৫)
আবার কলেজের কয়েকটা ঘটনা।
১) শাফিন ভাই, রাতের বেলা। স্লিপিং স্যূট পড়ে ডাব পাড়তে গাছে উঠছে। কিছু দূর গাছে ওঠার পর নাইট ড্রেসের পাজামার ফিতা ছিড়া গেছে। ভাইয়ার দুই হাতে গাছ জড়াইয়া ধরে আছে। ফলাফল শাফিন ভাই গাছের মাথায় আর পায়জামাটা গাছের তলায়।
২) আমরা তখন ক্লাস এইটে। হঠাৎ লিডিং ব্যাচ কলেজ অথরিটির বিরুদ্ধে আন্দলোন শুরু করল। তার একটা ওয়ে হিসেবে কলেজের এরিয়ায় কয়েকটা কুকুর ধরে তাদের গলায় বিভিন্ন জনের নাম লিখে ঝুলিয়ে দেয়া হল।
বিস্তারিত»কি আমার পরিচয়?
বর্তমান সময়ের মানদন্ডে যারা একটু বেশী ‘দেশপ্রেমিক’ তাদের হয়তো বেশী ভাল লাগবে না আমার এই লেখাটা। অনেকে হয়তো সম্মান দেখাবার কারনে এর মন্তব্যে নিজের মনের কথাটা স্পষ্ট করে লিখবে না। কিন্তু আমি চাই এ ব্যাপারে আমরা একটু খোলাখুলি ভাবে নিজেদের মধ্যে আলোচনা করি। এতে ক্ষতির বদলে লাভের সম্ভবনা বেশী।
৪০ বছর পার হলো বাংলাদেশের জন্মের পর, কিন্তু কেন যেন মনে হচ্ছে আমরা এখনো সঠিক ভাবে বলতে পারছি না কি আমাদের পরিচয়।
বিস্তারিত»আঙ্কেল……
২ বছর কঠিন প্রশিক্ষন শেষে বাংলাদেশ মিলিটারি একাডেমী হতে সদ্য কমিশন লাভ করেছে রিয়ান । ইউনিটে যোগদান করার পূর্বে ১৫ দিনের ছুটি পেয়েছে। এ দুবছরের যত কষ্ট আছে তা দূর করার প্রতিজ্ঞা নিয়ে ১৫ দিন ছুটির প্রতিটা মূহুর্ত উপভোগের যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার সদ্য কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে বন্ধুদের মাঝে তার এখন আলাদা কদর। বন্ধুদের সাথে আড্ডাবাজি করে তার সময়গুলো দারুনভাবে পার হচ্ছিল। সমস্যা দেখা দিল ছুটির শেষ দিন বসুন্ধরা সিটিতে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে……
বিস্তারিত»হঠাত্ একদিন
ঘুম থেকে উঠে দেখি বিশ মিনিট দেরী করে ফেলেছি। এখন সাড়ে আটটা বাজে। প্রতিদিন আটটায় ঘুম থেকে ওঠার অভ্যাস। কোন কোন দিন আটটা দশ বেজে যায়। কোন মতে ব্রাশ হাতে নিয়ে বেসিনে গেলাম। বিপদ যখন আসে সব দিক থেকেই আসে। পৃথীবির তিন ভাগ জলের হিসেবটা ঢাকা শহরের বাড়ীওয়ালাদের কাছে হয়তো অজানা। তা না হলে ভাড়াটিয়ারা পানির অভাবে মরবে কেন? ভাড়াটিয়া শব্দটার সাথে টিয়া পাখির অপূর্ব মিল রয়েছে।
বিস্তারিত»কষ্ট ও নীরবতা…আমার চলা
সোডিয়াম লাইট এর মিটি মিটি আলোয়
পথ চলতে চলতে মাঝে মাঝে থেমে যাই,
চোখ ধাঁধানো কোন চলন্ত বাস কিংবা ট্রাকের
হেডলাইটের আলোয়,
মনের অজান্তে ক্ষীন সেই টিমটিমে
লন্ঠনের কাছে চলে যাই।
কেয়েকটা ঝিঁঝিঁপোকা
অথবা কয়েকটা জোঁনাকি।
আমার খড়কুটোর ঘরের
ছোট্ট জানালার ফাঁক দিয়ে
শেষ রাতের ঝুলেপড়া চাঁদটা
মাঝে মাঝে নীরবে কথা বলে,
যখন আমি আমার কাছে হেরে যাই।
একটা কবিতা……অতঃপর তুমি
মন্ত্রমুগ্ধের মতো আমার সাদা ক্যানভাস এ
তাকিয়ে আছি , সাদা ক্যানভাস
আর কিছু নেই।
আমার কিংবা আমার আকাশ
প্রতিচ্ছবি,ব্যস্ত স্বপ্ন কিংবা
আমার শহুরে নীরব প্রাণহীন
সকাল।
জানো একটুও ছাপ
পড়েনি তোমার।
আমার ক্যানভাস রংহীন
নাহ, অবশ্যই তোমার জন্য নয়।
একবারও কেন ভাবনি ?
আমি তোমায় ভালবাসিনি
করুণা করেছিলাম, আজ
তাই তোমাকে ভাবতে ঘৃণা হয়
ভাগ্যিস ভালবাসিনি।
জীবনের টুকরো – দেশবিদেশে (পূবের মানুষ যখন পশ্চিমে – ১)
১
নিউ ইয়র্কে যখন সূর্যাস্ত বাংলাদেশে তখন সূর্যোদয়। তারপরও পাশ্চাত্য আর প্রাচ্য বলতে আমরা মূলত সংস্কৃতির পার্থক্য বুঝি – দ্রাঘিমার নয়। আমি পূবের মানুষ। থাকি এখন পশ্চিমে। তবে ছোট হয়ে আসা এই পৃথিবীতে প্রবাসী শব্দটার মধ্যে এখন আর কোন জৌলুস নেই। বরং প্রবাসী মানেই রেমিটেন্স নয়তো মেধা-পাচার। এই একবিংশ শতাব্দীতে বাংলাদেশের আনাচে-কানাচে এমন এলাকা এখন বিরল যেখানে অন্তত: একজনও প্রবাসে থাকে না। তবে বাঙালিদের বিশ্ব-ভ্রমণ আজকালকার বিষয় নয়।
দিবা সপ্ন
দোষ কি যদি হই ক্ষুদ্র পাখির মতো
ঠিকানাবিহীন আকাশজুড়ে ভবঘুরে
ক্লান্ত পরিস্রান্ত ঘরে ফিরি , কে বা
দেবে এমন ঘরের খোঁজ
নাম না জানা নানা রঙের দুঃখ
পেয়েও ঘুম আসে না , দুঃখের সাথে আড়ি
আমি সারথপর,
একলা ঘরে নিজের মুখোমুখি , অবসাদে এলিয়ে
পড়েও সুখের পেছন ছুটি ,
বিস্তারিত»ব্রুটাসের অট্টহাসি
ব্রুটাস, তুমি এইখানে, এদিকটায় এসো
বঙ্গদেশে তোমাকে অভ্যর্থনা জানাতে
হাজারে হাজার সাঁজোয়া গাড়ির প্যারেড,
অশ্বারোহী কিংবা তরবারী স্যলুট
যেটাই তুমি চাও, প্রস্তুত।
চল্লিশ বছর আগের হাড়গোড়
-বেশি নয়, হাজার বিশেক খুব জোর
নিখোঁজ কিছু নিখোঁজ সংবাদ, দুটো চারটে ধর্ষণ
সব কিছু ভুলে গেছি, কসম!
চার চার করে কত বছরের মসনদ চাই,
বিস্তারিত»