১
বাংলার মুসলিম কৃষকসমাজের উদ্ভবের পেছনে যেসব নিয়ামক কাজ করেছে, তা’র সবগুলোই বঙ্গীয় ব-দ্বীপটির বর্ধিষ্ণু অংশের পশ্চিম থেকে পূর্বদিকে সড়ে যাওয়ার প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই প্রক্রিয়ায় পূর্বদিকে ক্রমাগতভাবে কৃষিজমি গড়ে ওঠায় উত্তর ও পশ্চিম বাংলার তুলনামূলক কম উর্বর এলাকা থেকে কিছু মানুষ পূর্বে মাইগ্রেট করেছে।
বিস্তারিত»

