টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯] [২১]
১. জনৈক অফিসার নতুন বিয়ে করে যেই না এক জুনিয়র অফিসারের সাথে ভাবীকে পরিচয় করিয়ে দিয়েছেন,
বিস্তারিত»জীবনের গল্প – [ ১ ]
আমার খুব কাছের বন্ধুদের মধ্যে জর্জ একজন। সবসময় হসি খুশী থাকে, দেখলে বোঝার উপায় নেই কতবড় ভার তার বুকের উপড় চেপে বসে আছে। ওকে যখন থেকে দেখেছি তখন থেকেই ভাবতাম এই ছেলেটার মত হাসি খুশী আর মাস্তিবাজ যদি হতে পারতাম তাহলে কত মজাই না হত। কখনওই ভাবি নি ওর মনের মধ্যে কত কষ্ট লুকিয়ে আছে।
বিস্তারিত»আমার এই মুহুর্তে এই ব্লগটা লেখার কথা ছিলোনা। লিখতে চেয়েছিলাম খুব প্রিয় একজন বন্ধুকে নিয়ে। যে আমার উষ্ণ অনুভূতিগুলোর খুব কাছাকাছি থাকে সবসময়। কিন্তু কখনো মুখ ফুটে বলা হয়নি আমি তাকে কতটা ভালবাসি। কিন্তু তা’ আর হলো কই। আমার সব ব্যাপার কিংবা ভাবনাগুলোই অনেকটা এরকম। প্রথমে ভাবি এক কিন্তু পরে হয়ে যায় অন্য কিছু। অনেকটা সিসিবির অনেক পোস্টের মত। হয়তো লেখা হয় সিরিয়াস কিছু ভেবে আর শেষ হয় মাস্ফু ভাইয়ের “আমিও কেক খাপো”তে গিয়ে।
বিস্তারিত»আগামী ২৯শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ ২ বছরের অগণতান্ত্রিক শাসনের শেষে আমরা আবার গণতন্ত্রে প্রত্যাবর্তন করতে যাচ্ছি। এবারের এই ৯ম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাই উন্মাদনার অন্ত নেই। সিসিবি-তেও আমরা নির্বাচনী ব্লগিং শুরু করেছিলাম। প্রথমে একটি ব্লগ দেয়ার পর সিদ্ধান্ত হয়েছিল সেই ব্লগটিই স্টিকি করে বিস্তারিত আলাপ করার। কিন্তু এক ব্লগ মন্তব্য দিয়ে বেশী বড় করে ফেললে লোড হতে অনেক সময় লাগে। তাই আলাদা পোস্ট শুরু করে দিলাম।
বিস্তারিত»
এটাই প্রারম্ভের অন্ত অথবা অন্তিমের আরম্ভঃ এরকম ঘোষণায় সচকিত হয় রোমকূপ। সামনে জীবন নাই, আশা নাই, সুর নাই, নারী নাই। নেশা নাই, কবিতা নাই, তোমার দুচোখ নাই। তার থেকেও তীব্রশরীর, স্তন আর নাভিমূল নাই, তোমার মধুকূপী বাহু নাই, রীডসুলভ আঙুল নাই। প্রথাগত শূন্যতার চাইতেও বেশি কিছু, অনেক কিছু জীবন ছাড়িয়ে যার ছায়া পড়তে পারে, আমার সামনে এসে দাঁড়ায়। সংখ্যারেখার প্রমাণবিন্দু হারিয়ে গেলে খুব বিপন্ন লাগে।
গত বছর সেইন্ট জন’স-এ বরফ পড়া শুরু হয়েছিল ডিসেম্বরের শুরুতে। আমার প্রথম শীত ছিল সেটা কানাডায়, আর প্রথম বরফ দেখা তো বটেই। বরফ পড়া তিন রকম দেখেছি- ফ্লারিজ, ব্লিজার্ড আর ফ্রোজেন রেইন। ফ্লারিজ হলো সবচেয়ে স্বপ্নীল তুষারপাত, আকাশ থেকে পেঁজা তুলার মতো বরফ পড়ে। দেখতে ভালোই লাগে। তাপমাত্রাও থাকে সহনশীল পর্যায়ে, শূন্যের দু’এক ডিগ্রী নিচে। বরফ পড়ার এই দৃশ্যটা মাথায় ছিল আগে থেকেই। বাসায় পুরোনো বইয়ের গাদা থেকে একটা বই পেয়েছিলাম,
বিস্তারিত»১। ডিউটি মাস্টার বাচ্চি খান স্যার। কোন এক অদ্ভুৎ কারণে গেমসের পরে টি ব্রেক এর বাঁশি পড়ার সময় হাউসের বারান্দায় হাঁটাহাঁটি করছিলেন। আমার জনৈক বন্ধু গেমস না করার কারণে গোসলের ঝামেলা ছাড়াই নামাজের পোষাক পরে নিচ্ছিল। কেডস ও মোজা খোলার পরে হাফ শার্ট খুলে ফেললো। পরনে তখন হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। এই অবস্থায় পাজামা না পরে আগে পাঞ্জাবী পরে ফেললো। ঠিক তখনই বাচ্চি খান স্যার রুমের পাশ দিয়ে হেটে যাবার সময় জানালা দিয়ে এই দৃশ্য দেখে আঁতকে চীৎকার করে উঠলেন,
বিস্তারিত»কলেজে যখন যাই তখন আমার উচ্চতা ছিল সাকুল্যে চার ফুট সাড়ে দশ ইঞ্চি। অন্য কলেজে গাইড বলে, আমাদের বলে স্কড। আমার স্কড ছিলেন রেদোয়ান ভাই। তিনি প্রথম দিন নূর বকস ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন আমাকে, নূর বকস ভাই তো বলেই ফেললেন, এতো খাটো কেনো? রেদোয়ান ভাই আমাকে একটু আড়াল দেবার চেষ্টা করে বললেন, পিটি প্যারেড করলে লম্বা হয়ে যাবে। রেদোয়ান ভাই মনে হয় কথাটা বলেছিলেন বদান্যতা করেই,
বিস্তারিত»এহসান ভাই এর বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব ব্লগ এ ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে ব্যালট পেপার এ কাজী সালাউদ্দিন এর নাম দেখে খুবই পুলকিত হলাম। সেই সাথে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে গেলো। কাজী সালাউদ্দিন ছিলো আমার chieldhood hero. না, তার খেলা দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আবাহনীর ফ্যান হবার কারনে সে আমার হিরোতে পরিণত হয়। ঠিক যেমন পেলে ব্রাজিলের সমর্থকদের কাছে greatest footballer of all time( হয়ত তার কোন খেলা না দেখেই!!!)।
বিস্তারিত»পর্বত আরোহনের জন্য পাথর বাওয়ার প্রাথমিক জ্ঞান অপরিহার্য। ফরাসিতে যাকে বলে escalade। অনেকে এটাকে sport climbing ও বলে থাকেন। দড়ি বাঁধার কৌশল থেকে শুরু করে rappelling (দড়ি বেয়ে নিচে নামার একটি কৌশল) এবং belay ( নিচে থেকে যিনি দড়ি ধরে রাখেন) সবকিছুই আয়ত্ত করে নেয়া চাই। কারন একটি দড়ির উপর নির্ভর করে থাকতে হয় top rope climber এবং তার সাহায্যকারী belayer কে। শুধু তাই নয় দড়ি কতটুকু ঢিল দিয়ে রাখতে হবে কখন তা টান টান রাখতে হবে তাও জানা খুব জরুরি।
বিস্তারিত»সব ভালো জিনিশেরই বোধহয় একটা শেষ থাকে। আমাদের জীবন আবার এতোই অদ্ভুত- অনেক কিছুই শেষ হয়েও শেষ হয় না। এই গল্পের শেষটুকু আমি এখনও কাউকে বলি নাই। এই লেখাটাও আগে শেষ করি নাই। এখন কেন জানি মনে হচ্ছে শেষ করতে হবে। সব কথা ফুরুলে নির্বাক বসে থাকা নির্জন বাতিঘরের কাছে আর কোনও কথা জমা থাকবে না। সেভাবে নির্ভার হওয়াটাও জরুরি মনে হচ্ছে এখন।
৫ই জুন মেসেজটা পেয়েছিলামঃ “যতদূরে গেলে দূরে যাওয়া হয়,
বিস্তারিত»ইউরোপের সব দেশেই ফুটবলে শীতকালীন ছুটি চলছে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে কোণো গ্যাপ নাই। বরং ফেস্টিভ্যাল টাইমে খেলা আরও বেশী থাকে । ২৬ শে ডিসেম্বর বক্সিং ডে তে সব দলই মাঠে নামছে। আমি শুধু বড় দল গুলো নিয়ে লিখছি।
Stoke v Man Utd (1845 BST)
এই মূহুর্তে স্টোক বেশ কিছু ইঞ্জুরীতে ভুগছে, কিন্তু নিজ মাঠে ওরা সবসময়ই শক্তিশালী। রেলিগেশন দল হলেও এ বছর নিজের মাঠে হেরেছে মাত্র দুবার।
বিস্তারিত»লাস্ট টার্মে কলেজে পৌছেই সিদ্ধান্ত নিলাম নিজের মাঝে পরিবর্তন আনতে হবে! কোন ধরনের নিয়ম বহির্ভুত কাজে যোগ দিব না! প্রপার ক্যাডেট বলতে যা বোঝায়,তাই হব! ঠিক করলাম নামাজ পড়তে হবে! পরদিন ফজর থেকে শুরু করলাম নামাজ পড়া। জুনিয়রকে বলে দিয়েছি রিভেল দিতে,ক্লাস সেভেন এইট নামাজ পড়ে,তাদের থেকে হুজুর দেখেই একটাকে বললাম “ফজরের নামজে জামাতের আগে ডাক দিবা”! জুনিয়রটাও মহাউৎসাহে ডাক দেয় প্রতিদিন! প্রথম দুদিন আমারও চরম ঊৎসাহ!
বিস্তারিত»সিসিবির সবার মতামত অনুযায়ী এই বছরের সেরা ক্রীড়া ব্যক্তিত্ব কে হতে পারে? চলুন একটা ভোটাভোটি করে ফেলি। আপাতত আমার মাথায় যে ক’জনের নাম আছে তাদের কে মনোনয়ন দিলাম। আপনারা মন্তব্যে আপনাদের পছন্দ জানান। কিম্বা অন্য কেউ মনোনয়নে আসতে পারে মনে করলে তাও জানাতে পারেন। আমি এখানে যোগ করে দেব।
ডিসেম্বর ২৯ তারিখ পর্যন্ত যে ভোট হবে। এর মধ্যে সেরা হবে যে তাকে নিয়ে আমি ৩১ ডিসেম্বর তারিখে একটি বিস্তারিত পোস্ট দেবো।
অনেক দিন থেকে কিছু ছবি পোস্ট করব বলে ভাবছি কিন্তু হয়ে উঠছিলো না। আজকে কামরুলের উৎসাহে সুইস আল্পসের কিছু ছবি পোস্ট করলাম। পছন্দ হলে আরো পোস্ট করব।
বিস্তারিত»