সোমবার সন্ধ্যা আর আমার নিজস্ব ভাবনা

১৪-১৫ মাস ধরে ব্লগের সঙ্গে আমার পরিচয়। সম্ভবত গত জুনে সিসিবিতে যোগ দিয়েছিলাম। কিন্তু গত দুই-তিন মাসে এমন ঘণিষ্টতা যে একদিন সিসিবিতে না ঢুকে থাকতে পারি না। একরকম অ্যাডিক্ট যাকে বলে (শওকত মাসুমকেও এই গল্প বলেই ভুলিয়েছি)। আজকাল তো প্রায় প্রতিদিনই মন্তব্যও করি। বাকি দুটো ব্লগে চোখ বুলালেও এখন সহজে লগইন করি না।

অসাধারণ সব ছেলেপিলেরা এখানে। নাম ধরে ধরে বলতে পারি এদের লেখা,

বিস্তারিত»

জীবনের গল্প – ১

কয়েকদিন ধরে শুধু খারাপ খারাপ খবর পাচ্ছি। অমুক বন্ধু ছ্যাকা খেয়ে পাগল হয়ে গেছে, সারাদিন উলটা পালটা জিনিস খেয়ে পড়ে থাকে, বাসায় গ্যাঞ্জাম করে, তো অমুক কাজিন ফোন করে শুধু ঘ্যানঘ্যান করে যে বাসায় জেনে ফেলেছে,এখন সে আত্মহত্যা করে ফেলবে না মানলে। কয়েকজনের আবার পারিবারিক সমস্যা, বাবা মার মধ্যে সমস্যা, সেটাকে একটা ইস্যু করে সারাদিন বিষন্ন হয়ে বসে থাকে আর সন্ধ্যা হলেই শুকনো-ভেজা খোঁজার দৌড়াদৌড়ি শুরু করে।

বিস্তারিত»

ব্লগাড্ডাঃ- একটু, একটু…

১…

ডিসেম্বরে শীত পড়ে। দিন ছোট হয় আর রাতগুলো ইলাস্টিকের মতো বাড়তেই থাকে। ঠান্ডা ঠান্ডা বড় বড় শীতের রাতে প্রাপ্তবয়স্ক বিয়াইত্যা মানুষদের মনে পড়ে যায় তাদের খাটটা যেন এক ফুটবল মাঠ। সেখানে বল আছে- কিন্তু প্রতিপক্ষ নাই। এই দুঃখেই মনে হয় শীতকালে বিয়ে- শাদীর ধুম পড়ে যায়। ফরেনাররাও এই সময়ে চট করে দেশে চলে আসেন- পট করে একটা বিয়ে যদি হয়ে যায় এই সম্ভাবনায়।

বিস্তারিত»

আজ মন খারাপের দিনে

আজ সকালে তুহিন ভাইয়ের পোষ্ট দেখার পর থেকেই কলেজ জীবনের সবচেয়ে কষ্টের স্মৃতিটা খুব বেশি মনে পড়ছিল। অশ্রূ ভেজা দুটো চোখের সামনে আমার অসহায়ত্বের ছবি বারবার ভেসে উঠছিলো। সেই জমাট বাধা কষ্টের প্রলাপ বকেই আজ সিসিবিতে আমার ব্লগিং ইনিংসের শুরু হলো।
আমি ছিলাম বদর হাউসে আর আশিক হুনাইনে। যে কোন গেমসেই ওর মারাত্নক ভালো পারফরম্যান্সের জন্য অন্য কলেজের অনেকেই ওকে চিনতো।

বিস্তারিত»

একটা ভদ্রলোকের গল্প বলার চেষ্টা

ক্যাডেট কলেজ ব্লগে আমারে টাইনা এনেছে লাভলু ভাই। বলছে যে এখানে আমি শান্তি পাবো, স্বস্তি পাবো, মজাও পাবো। এখানে বেশিরভাগই জুনিয়র ছেলে-মেয়ে। কিন্তু প্রত্যেকেই অসাধারণ এক একেকটা ছেলে মেয়ে।
আর তাই লোভে পইরা আমিও চইলা আসলাম। তবে প্রথম পোস্টেই নীল ছবি জাতীয় কিছু লেখার পরা মনে হইলো কাজটা মনে হয় ঠিক হইলো না।
শুক্রবার ছিল আমার ছুটির দিন। নেটের সামনে বসা হয় নাই।

বিস্তারিত»

যে প্রশ্নের জবাব আমার কাছে নেই…!!!

১৬.১২.২০০৮

– ‘মা, ও মা…!!’ -আহ্‌লাদে গদগদ হয়ে মা’কে ডাকলাম!
– ‘কি বলবি বল… ‘
– ‘আজ এই বিশেষ দিনে তোমাকে কিছু একটা উপহার দিতে খুব ইচ্ছা করছে…’
– ‘কি দিতে চাস?’
– ‘উম্‌…তোমাকে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই…’
– ‘যা ভাগ! লাগবে না…’
– ‘তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সহনীয় মুদ্রাস্ফীতি, সাধারণ মানুষের জীবনে স্বস্তি…একটা কার্যকরী জনগণের বাজেট?’

বিস্তারিত»

বাছারা, সুখে থাক আজীবন

বহু দিন পরে অদ্য সকাল দশ ঘটিকার দিকে সচলে বেড়াইতে গিয়াছিলাম। আগে এই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল আমার, যদিও নানা কারনে সম্পর্ক টিকিয়া রাখিতে পারি নাই। তবে আমার আত্নীয় স্বজনের মধ্যে অনেকেই উক্ত বাসায় নিয়মিত যাতায়াত করে বিধায় আমিও মাঝে মাঝে একটু উকি মারিতে যাই। তাহাদের তরকারিতে মাঝে মাঝেই ঝালের পরিমান বেশি হইলেও খাইতে মন্দ লাগে না। যাই হোক, খাইতে খাইতে তাহাদের দুই নম্বর আইটেমে গিয়া আমার পিত্তিটা একেবারেই জ্বলিয়া উঠিল।

বিস্তারিত»

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা

কাইয়ুম ভাইয়ের (ফৌজিয়ান) কাছ থেকে একটা দারুণ বই পেলাম। ১৯৭২ সালে প্রথম বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে বাংলাদেশ সরকার বইটি প্রকাশ করেছিল। বই না বলে স্মারকও বলা যায়। কাইয়ুম ভাই নিলক্ষেত থেকে সংগ্রহ করেছেন। বইয়ের কয়েক পাতা উল্টিয়ে মনে হল, মুক্তিযুদ্ধের পর আমরা পুরোদমেই পুনর্গঠন কাজ শুরু করেছিলাম। কি কারণে যেন সব উলপটপালট হয়ে গেল। যে কয়জন বুদ্ধিজীবী বেঁচে ছিলেন তাদের প্রত্যয়ও লক্ষ্য করার মত। কেন সবকিছু উলটপালট হল,

বিস্তারিত»

মা

আমার আজকের এই লেখাটি তুহিনের মায়ের দ্রুত সুস্থ্যতা কামনা করে তুহিনকে উৎসর্গ করে লিখা।

আমার ক্যাডেট কলেজের একেবারে শুরুর দিকের ঘটনা। ১৯৯২ সালের জুলাই/আগষ্ট মাস। ক্লাস সেভেনে পড়ি তখন। আমি, ফখরুল, ফয়সাল এবং মাহফুজ আমরা ৪ জন ছিলাম রুমমেট। আগের শুক্রবারে প্যারেন্টস্‌ ডে হয়ে গিয়েছে। সবার কাছেই কমবেশি খাবারের ষ্টক আছে। ফয়সালের ডেক্সের ভিতরে ছিল ড্রাইকেকের একটা প্যাকেট। আমি আবার ড্রাইকেক খুব পছন্দ করতাম।

বিস্তারিত»

কামরুল হাসানকে বলছি

দোস্ত ,অনেক আগে দার্জিলিং য়ে মাইনাস ৫ তাপমাত্রায় টাইগার হিল যাবার সময় আমার কাছে একটা মাফলার চাইছিলি, কিন্তু আমি দেই নাই।
দোস্ত, পরে ঘটনাটা মনে পড়ার পর খুব খারাপ লাগছিলো। আমি এই জন্য এখন অনুতপ্ত।
আমাকে কোন এক সময় ক্ষমা করে দিস।

বিস্তারিত»

টুশকি জুনিয়ার!!!!

অনেক দিন ধরে টুশকি ভাইয়ের টুশকি পড়তে পড়তে আমারও মনে হল আইডিয়াটা বেশ ভাল। জীবনে চলার পথে ছোট খাট এই রকম প্রায়ই হাস্য কৌতুকের সম্মুখীন হতে হয়। ঘটনা গুলো সুন্দর ভাবে লিপি বদ্ধ করাটাই কঠিন কাজ। যেটা কিনা সায়েদ ভাই(মতান্তরে টুশকি ভাই) তার সুনিপুন দক্ষতায় সহজ করে পরিবেশন করেন। আরও অনেকে অতি সুন্দর বর্ননা করতে পারে, কিন্তু আমি মটেও পারি না 🙁
আমি আমার আসল লেখায় চলে যাই।

বিস্তারিত»

জাগিয়া উঠিল প্রাণ

সিসিবি আড্ডা শেষ হয়েছে আরো ঘন্টা দু’য়েক আগে।
সেই বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত বিরামহীন আড্ডায় এতো মশগুল ছিলাম যে এখন বেশ টায়ার্ড লাগছে। অনেক ইচ্ছে ছিলো জমানো আড্ডা নিয়ে একটা বেশ জম্পেশ পোস্ট দিবো। কিন্তু এখন ক্লান্তি আর আলসেমিতে ফাঁকি মারার কথা ভাবছি। অবশ্য লিখেও খুব বেশি লাভ হতো না। কিছু কিছু আনন্দ ঠিক লিখে বুঝানো যায় না। সব কিছু মিলিয়ে এতো দারুন একটা সময় কেঁটেছে যা অনেক অনেক দিন মনে থাকবে।

বিস্তারিত»

বাংলাদেশ আর পাকিস্তানের এক দারুণ মিল পাওয়া গেছে

Kh. Delwar

Pakistan Chief Justice Abdul Hameed Dogar

বাংলাদেশ আর পাকিস্তানের এক দারুণ মিল পাওয়া গেছে। খন্দকার দেলোয়ারের পাজামা/প্যান্ট কাহিনী অনেকেই জানে। কিন্তু জানে না পাকিস্তানি প্রধান বিচারপতির ঘটনা। দুটো ভিডিও এখানে ব্লগারদের মন্তব্যের জন্য উন্মুক্ত হলো। সৃজনশীলতার একটা পরীক্ষা চলুক।

বিস্তারিত»

রুপসী বাংলা আমার …..( ও একটা ক্যাডেট বুদ্ধি )

দেশ ছেড়েছি অনেকদিন হলো। প্রায় দেড়বছর। এমন না যে একটানা দেড় বছর কাটিয়ে দিয়েছি, একই প্রবাসে পড়ে আছি তাও না । প্রায়ই তিন মাস, ছয়মাস পরেই বাংলাদেশে যাই। চাকরীর কোম্পানী চেন্জ্ঙ হয়, দেশ চেন্জ্ঙ হয়। নতুন নতুন মানুষ, পরিবেশ দেখি । তাই হিসেব অনুযায়ী খুব বেশি হোমসিক হওয়ার কথা না। তারপরও হোমসিক হই । একসপ্তাহ , দুইসপ্তাহ দেশে গেলে খালি অফিসিয়াল কাজগুলোই করা হয়। দুচোখ ভরে বাংলাদেশ দেখার যে আগ্রহ তা কিছুতেই মেটে না ।

বিস্তারিত»

ফটো ব্লগ : বোমি লেক

ফটো ব্লগ : মনরোভিয়া
ফটো ব্লগ : মনরোভিয়ার পথে
ফটো ব্লগ : লাইবেরিয়া
ফটো ব্লগ : স্থির সময়

“স্ট্রেস ম্যানেজমেন্ট” করতে আমাদের লোকজন মনরোভিয়া আসে। আমি আপাতত মনরোভিয়ার বাসিন্দা। আমি তাহলে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে কই যাই? কলিগদের মুখে মুখে শুনে এবং ছবি দেখে অনেকদিন আগে থেকেই মনের মধ্যে “বোমি লেক”

বিস্তারিত»