আলোর মিথ্যাচারীতায় ক্লান্ত আমি এখন
অন্ধকারের উপাসনা করি ।
চারপাশের আলো ক্রমশ ঝাপসা হয়ে আসে,
রঙ্গিন থেকে সাদাকালো……অতঃপর শুধুই নিকষ কালো ।
আমি প্রার্থনা জানাই অন্ধকারের দেবতার কাছে –
খানিকটা রঙের আশায় ।
আলোর মিথ্যাচারীতায় ক্লান্ত আমি এখন
অন্ধকারের উপাসনা করি ।
চারপাশের আলো ক্রমশ ঝাপসা হয়ে আসে,
রঙ্গিন থেকে সাদাকালো……অতঃপর শুধুই নিকষ কালো ।
আমি প্রার্থনা জানাই অন্ধকারের দেবতার কাছে –
খানিকটা রঙের আশায় ।
১৯৭১ সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজের অনেক প্রাক্তন ক্যাডেট স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন যাদের অনেকেই ছিলেন বিখ্যাত মুক্তিযোদ্ধা। এদের মধ্যে আছেন মুক্তিযোদ্ধা বদিউল আলম, যার ওপর ভিত্তি করে হুমায়ুন আহমেদ ” আগুনের পরশমণি ” চলচ্চিত্র নর্মাণ করেন। এ কলেজের আটজন ক্যাডেট মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। নিচে তাদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো।
লেফট্যানেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেইন, বীর উত্তম : তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর পদাতিক কোরের কর্মকর্তা।
বিস্তারিত»আগের ব্লগের মন্তব্য দেখে মনে হল যে আজকে এই পর্বে কলেজ পালানোর(ধন্যবাদ আনোয়ার,২০০০-২০০৬) যে স্মৃতিগুলো আছে তারই একটা কাহিনী বর্নণা করা উচিত।প্রথম কলেজ পালানোর কাহিনীটাই আজ বলতে চাই।
এস এস সি পরীক্ষার্থী তখন আমরা। কলেজের আগের ৩-৪ বছরে অন্যান্য ব্যাচের বড়ভাইদের কলেজ পালানোর অনেক কাহিনী তো ততদিনে মুখে মুখে অনেক শুনেছি। এমনকি জুনিয়র বা ইন্টারমিডিয়েট ব্লকে যখন ছিলাম তখন অনেক বড়ভাইদের কলেজ পালানো সচক্ষে দেখেছি।
বিস্তারিত»( গেমটি রিলিজ হয়েছে বেশ আগে। কিন্তু আমাদের অনেকের ই গেমটি খেলা হয়নি । ফুটবলের গেম বলতে আমরা প্রায় সবাই কেবল ফিফা সিরিজ খেলেই অভ্যস্ত । কিন্তু এই গেমটি ফুটবল সিমুলেশন গেম হিসেবে ফিফাকে বেশ পেছনে ফেলে দিয়েছে। তাই দেরীতে হলেও রিভিউ পোস্ট করলাম)
প্রো এভোলিউশন সকার সিরিজ বেশ কিছু বছর থেকেই গেম ডেভেলপার কোম্পানী “কোনামী ” নিয়মিত রিলিজ করে আসছে।
বিস্তারিত»জাতিসংঘ মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশগ্রহন আমাদের জাতির জন্যে বিরাট এক গর্বের বিষয়। একটি সামরিক এবং অর্থনৈতিক দূর্বল দেশ হয়েও বাংলাদেশ জাতিসংঘ মিশনে সদস্য প্রেরণকারী ২য় বৃহত্তর দেশ। যদিও জাতিসংঘ মিশনের ধরণের কারণে সর্বোচ্চ সদস্য বাংলাদেশ সেনাবাহিনীই পাঠিয়ে থাকে, তথাপি নৌবাহিনীর জন্যে প্রযোজ্য একটি মিশনই বাংলাদেশ পেয়েছিল। সুদানে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ বিএনএস দর্শক এবং একটি ইউনিট BANFRU (Bangladesh Navy Force Riverine Unit) সাফল্যের সাথে তাদের দায়িত্ব পালন করে এসেছে।
বিস্তারিত»কলেজে থাকাকালীন সময়ে আমার একটা রেপুটেশান ছিল যে আমি কখনই কোন কাজে কন্সিস্ট্যান্ট ছিলাম না। এইখানেও ব্লগ লিখতে গিয়েও সেই বদঅভ্যাসের কাছে মার খেয়ে গেলাম। আসলে তাও না। বিদেশের মাটিতে লেখাপড়া করতে এসে তো দেশের অনেক টাকা খরচ করলাম, তাই কাজ করে কিছু টাকা এইখানেই রোজগারের নেশায় নিয়মিত ব্লগ লেখা হয়ে ওঠেনি। আমার জানামতে অনেকেই আমার ব্লগ কিছুদিন নিয়মিত পড়েছেন। তাই আমি সবার কাছে( বিশেষ করে যারা নিয়মিত পড়েছেন) বিনীতভাবে মাফ চাচ্ছি।
বিস্তারিত»আমার এ গল্পটা অর্থাত্ কিনা আমার জীবনের এ গল্পটা এখন পর্যন্ত কাউকে বলিনি।এমনকি যাদের সাথে “বিন্দু বিন্দু জল ” থেকে শুরু করে “সাগর অতল ” সমান দুঃখগুলো শেয়ার করেছি, কলেজের সেই ক্লাসমেটগুলোকে পর্যন্ত না । হঠাত্ কি মনে করে গল্পটা বলতে ইচ্ছে হলো …
ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার পর পরই একটা অদ্ভুত কারণে বাবার চাকরিটা চলে যায় ।আত্মীয়স্বজনেরা নাকি তখন হিসেব করা শুরু করেছিল ,
বিস্তারিত»ফয়েজ ভাই সচলের মাহবুব লীলেনের বরাতে একবার আমার এক পোষ্টে কইছিলেন যে, ডঃ মুহাম্মদ ইউনুস মধ্যপ্রাচ্যে জন্মাইলে নবী হওয়ার চান্স আছিলো। কিন্তু আমার ত মনে হচ্ছে, উনি অলরেডী নবী হয়ায় গেছেন। তা না হলে তানা’র কাছা টানাটানি করার পাপে আমার মাথায় ঠাডা পড়লো ক্যান?-
গত সপ্তাহ থেকে বিদ্ঘুটে এক রোগে ভুগছি- সময় সময় মাথা টালমাটাল করে, মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো। ডাঃ অসীমরে কইলাম,
বিস্তারিত»এখনি কি গান তুই শুনবি গোঁসাই? আরেকটু রাত হোক,
দূরের বিলের বুকে আলবোলা ভূতেরা জ্বলুক।
ছাতিমগাছের ডালে ডাহুকটা কেঁদে কেঁদে থেমে যাক।
ফ্যাঁকাশে রাতের মুখ নিকষ কাঁলচে হলে,
আমি পাঁপড়ি ছেড়া ফুলের মত
বসন্ত আসার আগেই ঝরে যাই।
আমি শীতের শুকনো পাতার মত
ঝড় আসার পূর্বেই উড়ে যাই।
আমি মেঘের গায়ে ধূলোর মত
বৃষ্টি নামার আগেই পড়ে যাই।

দুইটি যুগ পার করেও
আজ়ো আমি সাংগুর পাড় ধরে হাটছি
গন্তব্যহীন নিরলস পথচলা
আমি দুই যুগ ঘুমাই নি
আমি পৃথিবী দেখব
আমি পৃথিবীকে চিনব…
ছোট অযোধ্যা শহরে এসে রাম জন্মভূমি আন্দোলনের প্রধান সাধু নিত্যগোপাল দাসের ‘নির্মোহী আখড়া’য় ঢুকে শুনলাম তিনি উজ্জয়িনীতে কুম্ভমেলায় গেছেন। ভোট দিতেও অযোধ্যায় ফেরেননি। ফেরেননি আরো কয়েক শ সাধু-সন্ন্যাসী। বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতারা বারবার অনুরোধ জানালেও নিত্যগোপাল দাস ফেরেননি। তিনি জানিয়ে দিয়েছেন, এবার ভোট দেবেন না।
আখড়ারই একজন জানালেন, কথা বলতে হলে ফৈজাবাদ ‘নাকা হনুমান গড়ি মন্দিরে’ যেতে হবে।
বিস্তারিত»[… সেদিন আমার এক বন্ধু বলল, ”প্রতিটা ক্যাডেট ইচ্ছা করলে একেকটা আত্মজীবনী লিখে ফেলতে পারে,কাহিনী তো কম করা হয় না।” আমি বললাম, ”ক্যাডেট লিখবে আত্মজীবনী!তাইলেই হইছে,পরীক্ষার খাতাতে লিখতে গিয়েই মনে হয়, ধুর এত্ত লিখে কী হবে,মরতে তো একদিন হবেই…(কপিরাইটঃ জুনা ভাই,যদিও সবারই মনের কথা)।এমনিতেই ডজিং এর উপর বিনা সার্টিফিকেটে ডিগ্রী নেই সবাই,তার উপর ক্যাডেটদের আত্মজীবনী ক্যাডেটরাই পড়বে,আর কেউ পড়লে বউ-প্রেমিকারা পড়তে পারে!” তারপর সে বলে,
বিস্তারিত»উপেন কহিল, “বুঝেছেন রাজা , কিনে লও মোর জমি,
আমি একা একা, নাই কোনো দোকা
দুটো বিঘে জমি, প্রয়োজন নাই মানি।
ভাবি বসে বসে, ক্ষণে কেশে কেশে
যাব চলে কাশী, হব সন্যাসী।
শুরু করার আগে শেষ কথাঃ আজকে বাসায় এসেছি সন্ধ্যা সাতটায়। সাতটা পনেরোতে কারেণ্ট চলে গেলো। আসলো ১১ টা পয়তাল্লিশে। আমি জানি আপনাদেরও একই অবস্থা। সুতরাং কারেন্ট থাকাকালীন সময়ে এই ভাবের লেখা পড়ে সময় নষ্ট না করে কাজের কাজ করার অনুরোধ থাকলো। আর যারা পড়তে যাচ্ছেন তাদের বলি, লেখাটার বিষয়বস্তুটাই এমন কিছু লাইন জ্ঞানদান মনে হতে পারে।
তথ্যের সাগরে ভাসছি আমরা। টেলিভিশন,
বিস্তারিত»