বারবিকিউ @ লাবলু ভাই’স রুফটপ

বারবিকিউ পোস্টে দেখি বড় ছোট নির্বিশেষে সবটি মিলে খালি ফাইজলামী করে। এই পোস্টে কুন ফাইজলামী হবে না, যারা যারা আসতেছেন তারা তারা নামটা লিখে যান মন্তব্য ঘরে। আর যারা সুযোগ থাকা সত্ত্বেও আসতেছেন না, তারা কাফনের কাপড় কিনে রেডি থাকেন :gulli2:
ইহা একটি এটেন্ডেন্স পোস্ট। আমি আমাদের করা লিস্ট দিয়ে দিতেসি। আপনেরা মন্তব্য ঘরে আপডেট দিবেন। :duel:

সময়: ৪ ফেব্রুয়ারী, ২০১১, বিকেল ৫টা থেকে চলতে থাকবে তো চলতেই থাকবে
স্থান: লাভলু ভাইয়ের বাসা,

বিস্তারিত»

জন্মদিন পোস্ট

বেশি কিছু জানি না। শুধু জানি বিখ্যাত মাল্কবি ও ছোট গল্প লেখক জিহাদ ভাইয়ের আজ জন্মদিন। তার জন্য অনেক বড় একটা পোস্ট দরকার ছিল। কিন্তু আমার জ্ঞানের অভাবে ঐটা সম্ভব না। আশা করি ভাইয়ারা বড় বড় কমেন্ট করে আমার অপূর্ণতা দূর করবেন।

শুভ জন্মদিন জিহাদ ভাই

অ.ট.: লিখতে চাইনি। ভাবছিলাম অন্য কেউ লিখলে কমেন্ট করে দিব। কিন্তু না লিখে উঠতে পারতেছিলাম না।

বিস্তারিত»

ফটোব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-১৬, পদ্মা রিসোর্টে আমরা কয়েকজন

ব্লগার দের জন্য আবারো আমি সেলোগ্রাফী নিয়ে হাজির। যার যে স্বভাব।
আমরা কতিপয় কিছুদিন আগে ঘুরে আসলাম পদ্মা রিসোর্ট থেকে। কঠিন শীত যখন ছিলো।
সেই দিনের কিছু ছবি।
যাত্রা হলো শুরু

হাসি খুশি

আমেরিকা ফেরত কিবরিয়া আর পরাগ গল্প শুনায়

এ দোস্তি......

মাফিয়া ইমরান

পদ্মার পাড়ে

আবারো সবাই

নৌকায় করে পদ্মা রিসোর্ট এর পথে

আরমান এর পোজ

রিসোর্ট এর প্রবেশ পথে

আমাদের সিসিবি এর আদনান এর ভাবস

খাবার খাবার ক্ষুধা ক্ষুধা

ঘোরাঘুরি

পদ্মার চরে

আহা কি দোস্তি সাদিকুর আর আদনান এর

কেউ কি দেখে ফেললো?(একমাত্র ব্যাচেলর জোড়া)

জোড়ায় জোড়ায় নৌ ভ্রমনের পথে

ধুর, আমেরিকায় এরকম নৌকা নাই কেন

আমরা সব নৌকায়

পদ্মার ঢেউ রে......

আমরা কজন নবীন মাঝি

আম পাতা জোড়া জোড়া...

ভাবী সমগ্র

বজরা নৌকা মনে হয়

যাত্রা হলো সারা

আসার পথে আবারো কিবরিয়ার আলোচনা

বিস্তারিত»

এলোমেলো কথামালা-২

এলোমেলো কথামালা-১

১। এই সিরিজটি শুরু করার সময়ে ভেবেছিলাম…পরের কয়েকটি পর্ব জুড়েই শুধু বদরুল ভাইয়ের (নামঃ বদরুল আলম, ক্যাডেট নং-৩৯৯, বদর হাউস, ৮ম ইনটেক, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, কলেজে অবস্থানকালীন সময়ঃ ১৯৭১-৭৭) কথা লিখবো। কিভাবে তিনি তুরস্কে আসলেন…কিভাবে ভাবী-র সাথে তাঁর পরিচয়…বিবাহ…সন্তানদের গল্প…ইত্যাদি …ইত্যাদি।

২। পরের দিকে লিখতে চেয়েছিলাম…কিভাবে তিনি তুরস্কের মার্সিন শহরে একজন অনাহুত আগন্তক থেকে সেখানে একজন ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন…কিভাবে তিনি বাংলাদেশের একজন ব্যবসায়ী-র পাল্লায় পড়ে ২/৩ লাখ মার্কিন ডলার লস খেয়েছিলেন……আবার ঘুরে দাঁড়িয়ে নতুন করে ব্যবসা শুরু করেছিলেন…।

বিস্তারিত»

ফুটবল ব্লগ

অনেক দিন পর লিখতে হচ্ছে। কারণ টরেস। আজকাল ক্লাব ফুটবল নিয়ে লেখালেখি করতে ইচ্ছে করেনা। কারণ লিভারপুল। চরম ব্যস্ত সময় যাচ্ছে। তাই আগের মত প্রতি সপ্তাহে কমপক্ষে ২০০ মিনিট ফুটবল দেখা হয় না। কিন্তু দেখি। ব্যবসা, খন্ডকালীন চাকরী, ঢাকা – কুমিল্লা মহাসড়কের জ্যাম, গোলাপজানের প্যানপ্যানানী, আর প্রতিনিয়তই বড় হয়ে উঠা টরেস মিয়াঁর দুষ্টুমিতে খেলা দেখার সময়ই কমে গেছে আর লেখালেখি তো অনেক দূরের ব্যাপার।

আমি প্যাচাল লিখবো…

বিস্তারিত»

বিশ্বকাপ পূর্বানুমান-২

(চলমান)
শুরুতেই আবদুল্লাহ-আল আমীনের মন্তব্যের উত্তরে বলছি। বাংলাদেশ নিয়ে বিশ্লেষণের সময়টা নাহয় একটু পরেই আসুক।
গত পর্বে লিখেছিলাম কাপ যাদের হাতে আছে, অর্থাৎ অস্ট্রেলিয়াকে নিয়ে। এবার লিখছি কাপ যাদের হাতে উঠতে পারে তাদের নিয়ে।
শুরুতেই ভারত।ভারত শুধু বৃহত্তম গণতন্ত্রের দেশই নয়,খুব সম্ভবত বৃহত্তম গণমাধ্যমেরও দেশ। তাদের অনেক চ্যানেল, অনেক পত্রিকা, অনেক সংবাদ সংস্থা ও একই সঙ্গে অনেক সাবেক ক্রিকেটার। এছাড়া জ্যোতিষিরা তো আছেই।

বিস্তারিত»

আরো একখানা ছবিব্লগ

আগের পোস্ট এখনো মডারেশন কিউতে আছে, বেকার না বসে আরেকখানা দিয়ে দেই। ছবিব্লগ দিয়ে যে আরাম (ছবি আপলোড করা থাকলে), বলে বুঝানো যাবে না।

বিস্তারিত»

এনিম্যাল জোক্স ও অন্যান্য

এনিম্যাল জোক্স আমার খুবই পছন্দের জিনিস। খুব সাধারন একটা জোক যখন কোন প্রানীকে নিয়ে করা হয়, আমার কেন জানি খুবই হাসি পায়।
কিছুদিন আগে আলপিনের একটা জোকের কথা বলি। পুকুরের পাড়ে ব্যাঙ হাতে গ্রেনেড নিয়ে দাঁড়িয়ে আছে, কুমির তা দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল
ঃকি ব্যাপার ব্যাঙ ভাই? হাতে গ্রেনেড কেন?
ঃওই জলহস্তিটার মুখে মারব?
“কেন, ও কি করেছে?” কুমির কিছুটা অবাক।

বিস্তারিত»

ঘৃণার উৎসর্গ পত্র

মৌনতার বেড়াজাল ভেঙ্গে ফুসে উঠা ভাষার চেতনায় ভেসে-
মিথ্যা আর মিথ্যাবাদীর বিরুদ্ধে আমি ছুটে গিয়েছিলাম শ্লোগানের মহড়াতে,
তামাম দেশে দক্ষিণ থেকে পূর্ব, পশ্চিম থেকে উত্তর
তোলপাড় করা প্রতিবাদের সারিতে
মা’র ডাকেই জেগেছিলাম বারবার রক্ত দিতে,

    অতঃপর

রক্তের বিনিময়ে অম্লান বেদনা আর ভাষা
প্রতিহত হয়ে মিশে রয় আজকের আকাশ বাতাস জুড়ে,
তিক্ত স্বাদে ম্লান হওয়া প্রতিবাদের জোয়ারে-
ঈর্ষান্বিত,

বিস্তারিত»

আলো আলো আরও আলো – ফটুকবলগ

কিছু পড়তেও ইচ্ছা করতেসে না, কিছু লিখতেও ইচ্ছা করতেসে না।

ছবি মারি, টাইম পাস। নিচের ছবি গুলা পিসিসি ১৭ ব্যাচের সুমনের বাসার এক ইন্টেরিওর, ভাবী নিজের হাতে ডিমের ঝুড়ি আর কাগজ দিয়ে বানাইসে এই ডিজাইন।

বিস্তারিত»

বিশ্বকাপ পূর্বানুমান-১

ফুটবলের বিশ্বকাপ মানুষকে যতটা আলোড়িত করে, ক্রিকেট বিশ্বকাপ হয়তো ঠিক ততটাই নিরুতসাহিত করে। যে দলগুলো সারা বছর ধরে নিজেদের ভেতর ৫০ ওভার, ২০ ওভার, ৫ দিন ইত্যাদি নানা ঘরানার ছকে খেলছে,তাদের নিয়ে বিশ্বকাপ আয়োজনটাই অনেকটা হাস্যকর। প্রতিবছর ওয়ার্ল্ড টোয়েন্টি টোয়েন্টি, দুই বছর পরপর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ছাড়াও প্রতি বছরই ত্রিদেশীয় গোটা দুয়েক টুর্নামেন্ট লেগেই থাকে। তার উপর গত তিন বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নামের এক ক্রিকেটিয় হিন্দি সিরিয়াল শুরু হয়েছে।

বিস্তারিত»

২৯ সমগ্র

যেহেতু আজ ক্লাস ছিল না,তাই একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই ক্যাডেট কলেজের কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেল বিভিন্ন সময়ে এক একজনের মুখ থেকে বের হয়া ডায়ালগ গুলো আর মজার মজার সব ঘটনা গুলো। আর তাই শেয়ার করতেই ব্রাশ না করেই ল্যাপটপ নিয়া বসা।

১…আমরা যখন ক্লাস সেভেনে,তখন আমাদের জেপি ভাইয়ার টানটান করে মশারি টাঙ্গানো নিয়া কালজয়ী ডায়ালগ,”পিটি শু  থ্রো করলে যাতে আমার কাসে ব্যাক করে”।

বিস্তারিত»

বিশ্বকাপ কথন ১

সিসিবির ব্লগাররা সবাই কোয়ান্টিটি ভুলে কোয়ালিটিতে বিশ্বাসী হয়ে উঠেছে। এ কারনে নিয়মিত দারুণ দারুণ সব লেখা পাচ্ছি। তবে সমস্যা হয়ে গিয়েছে আমার মত আম ব্লগারের, কোয়ালিটির অভাবে টিকে থাকার জন্য কোয়ান্টিটিই যার ভরসা। একে তো বাকি সব লেখার কোয়ালিটি দেখে নিজের লেখা দিতে এক বারের জায়গায় দশবার ভাবা লাগে, আবার একটা দিয়ে দিলেও বিপদ। বাকি লেখকদের কোয়ান্টিটির অভাবে সেই পোস্ট প্রথম পাতা থেকে সরতেই চায়না।

বিস্তারিত»

বারবিকিউ!! বারবিকিউ!!

পোলাপাইনটি মানুষ হইলো না :X :X…শুধু পোলাপাইন কেন, পোলাপাইনের বাপরাও আজকাল বারবিকিউ খাওয়ার জন্য অন্যের দুয়ারে দুয়ারে (মতান্তরে দেয়ালে দেয়ালে) কান্নাকাটি শুরু করেছেন। ওইদিকে আরেকজন আমাকে গোপন মেসেজে অভিযুক্ত করে যাচ্ছে যে সিসিবিতে নাকি আবার মন্দাভাব শুরু হয়েছে, এবং জাগিয়ে তোলার দায়িত্বটা আমার নেয়া উচিৎ কিন্তু আমি কোন দায়িত্বই পালন করছি না। সুতরাং সিসিবিকে জাগিয়ে তোলার চরম লক্ষ্যমাত্রা নিয়ে, এবং অভিযোগকারীকে কাঁটা ঘায়ে নুনের ছিটা দিতে আমার আগমন।

বিস্তারিত»