ভালোবাসা দিবসে মনে পড়ে তোমাকে

আজ বার বার তোমাকে মনে পড়ে –

যেমন করে বাসতে ভালো
বুকে জড়িয়ে ধরে।

অথবা হরিনী চোখের ইশারায়
ডাকতে আমায় আপন করে।

যেমন করে রাখতে বেঁধে
অদ্ভুত এক মায়ার ডোরে।

কিংবা আমার উপর অভিমানে
দুচোখ আসত জলে ভরে।

ক্ষনে ক্ষনে মনে পড়ে –

যেমন করে করতে শাসন
অজানা কোন অধিকারে।

বিস্তারিত»

একটি ব্লগর ব্লগর

আর সবার মত শুরু করব নাকি বুঝতে পারছি না। আমার লিখতে ইচ্ছা করছে- ” অনেক দিন ধরেই ভাবছি লিখব, কিন্তু সাহস আর সময়ের অভাবে লেখা হয়ে ওঠে না”। অনুভূতির ব্যাপারগুলো মনে হয় ক্যাডেট প্রজাতি (বিভিন্ন সময় আর জটিল পরিস্থিতিতে পড়ে বুঝতে পেরেছি যে, ক্যাডেটদের একটি আলাদা প্রজাতি বলা সম্ভব)-র প্রায় একরকম। তাই আমিও জানি আমার লেখা যতই বস্তাপচা হোক, সিসিবি ভাইরা এই পচা-গন্ধই বরাবর নেওয়ার জন্য আমাকে আবার ব্লগ লেখার জন্য “খুব ভাল হইছে,

বিস্তারিত»

সিসিবি ফ্যান্টাসী বিশ্বকাপ

ক্রিকেট বিশ্বকাপ দরজায় কড়া নাড়তে নাড়তে প্রায় ভেঙ্গে ঢুকে যাবার মত অবস্থা। দলগুলো ইতিমধ্যে গা গরমের ম্যাচ শুরু করে দিয়েছে। আর আমরা ম্যাঙ্গো দর্শকেরা চায়ের কাপে, আড্ডায়, ব্লগে অনেক হাতি ঘোড়া মারছি। যে কোন প্রফেশনাল ক্রিকেট বোদ্ধা থেকে আমাদের কারোরই জ্ঞান কম নেই বলেই আমাদের বিশ্বাস, বিশেষ করে বিশ্বকাপের দল বা সেরা একাদশ নির্বাচনে। মাশরাফি, অলক, রাসেল রাজীব, আশরাফুল,রকিবুল ইত্যাদি বিতর্কে আমরা ইতিমধ্যেই তার নিদর্শন দেখিয়েছি।

বিস্তারিত»

বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে একজন আম-দর্শকের ভাবনা

বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে। সপ্তাহের কম সময় দূরে দাড়িয়ে সে। এর মাঝেই প্রস্তুতি ম্যাচ শুরু হয়ে গেছে। বাংলাদেশ দল এই প্রথম মিনোজ ট্যাগ হতে বেরিয়ে বিশ্বকাপ খেলছে। আর সাথে রয়েছে হোম এডভানটেজ। বাংলাদেশ দলের বিশ্বকাপ দল গঠন নিয়ে মিডিয়া জুড়ে আলোচনা সমালোচনারও অভাব নেই। সেই আলোচনা সমালোচনায় সামিল হওয়ার জন্যই এই ব্লগের অবতারণা। একজন বোদ্ধার চোখে নয় বরং আঠারো বছর বাংলাদেশের ক্রিকেট ফলো করা একজন আম দর্শকের চোখে বাংলাদেশের দল নিয়ে মতামত প্রকাশ করার চেষ্টা এই অধম ব্লগারের।

বিস্তারিত»

আরেকটি কৌতুক

 

বাঘ ও ইদুর

বনের রাজা বাঘ একবার ঠিক করল যে, বিয়ে করবে। রাজার আশেপাশে সারাক্ষন নানা রকম মোসাহেব জন্তু-জানোয়ার ঘোরাঘুরি করে । রাজা একদিন তাদের বললেন, “এই শোন আমি বিয়ে করব ঠিক করেছি, আমার জন্য মেয়ে দেখিশ।” এই কথা শোনার পর আর কেউ বাঘের কাছেই ভিড়ে না। সবাই মনে মনে ভাবে, কোন মেয়ে দেখে রাজার রোষের শিকার হয়ে আবার তার পেটে চালান হয়ে যাই,

বিস্তারিত»

ম্যানচেস্টার ডার্বি

ম্যাচঃ ম্যানচেস্টার ইউনাইটেড vs ম্যানচেস্টার সিটি
ভেন্যুঃ ওল্ড ট্রাফোর্ড
সময়ঃ সন্ধ্যা ৬ টা ৪৫ (১৮৪৫) বাংলাদেশ সময়

গত কয়েক দশক ধরে ম্যানচেস্টার ডার্বি ছিল নিছক মর্যাদার লড়াই, কিন্তু ম্যান সিটি মধ্যপ্রাচ্যের তেলের টাকায় বলিয়ান হবার পর থেকে এই ম্যাচ নতুন মাত্রা ধারন করেছে। বিশেষ করে এ মৌসুমে ম্যান সিটি এখনো পর্যন্ত শিরোপা লড়াইয়ে টিকে থাকায় এ ম্যাচ শুধু ম্যানচেস্টার এর শ্রেষ্ঠত্ব নির্ধারনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না,

বিস্তারিত»

একটি কৌতুক

অল্পবয়সী একটি ছেলে একদিন নির্জন একটি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। যেতে যেতে পথের ধারে একটি খালি বোতল পরে থাকতে দেখল। তারপর যা করে অল্পবয়সীরা, বোতলে মারলো এক লাথি। ‘হু হু হা হা হা, বিকাটাকৃতি এক জ্বীন বেরিয়ে এসে বলল, “আমি জ্বীন ৫০০ বছর ধরে এই বোতলের মধ্যে আছি, বল তোর কি চাই?” ছেলেটি প্রথমে ঘাবরে গেলেও, জ্বীনের কথা শুনে তো ভীষণ খুশী। ভাবলো, এইতো আমার কপাল খুলে গেল।

বিস্তারিত»

খিচুড়ি-৪

ক।
বিশ্বকাপ ক্রিকেটের অফিসিয়াল ট্যুর শুরু হয়ে গিয়েছে। সব দেশের স্কোয়াড এখন আইসিসির অধীনে চলে গিয়েছে। স্বাভাবিক ভাবেই বিশ্বকাপ নিয়ে উত্তেজনা দিনে দিনে বেড়েই চলেছে। এর মাঝে ঘরোয়া ক্লাব ক্রিকেটের সবচেয়ে বড় খবর একটু আড়ালেই চলে গিয়েছে, অবশ্য খবরটা এক রকম রুটিন হয়ে যাওয়াও সেটার একটা কারন হতে পারে। সেটা হলো আবাহনী আবারো চ্যাম্পিয়ন হয়েছে, এবার প্রিমিয়ার ক্রিকেট লীগে। জানি অনেকেই বলবেন, ধূর, এটা কোন খবর হইলো,

বিস্তারিত»

প্রিয়া তুমি কেমন হবে?

প্রিয়া তুমি কেমন হবে?
কেমন হবে তুমি, প্রিয়া!
আমি কি তোমায় স্বপ্ন দেখি?
আমি কি তোমায় কল্পনা করি?
নাকি তোমায় অনুভব করি?

তুমি কি আমার মতই ভাবুক হবে?
তুমি কি কল্পনার রঙ নিয়ে খেলতে ভালবাসবে;
নাকি তাকে বাস্তবতায় হারিয়ে ফেলবে?

বৃষ্টি আসলে তুমি কি করবে?
ব্যাগ থেকে ছাতা বের করবে,
নাকি আমায় নিয়ে বৃষ্টিতে ভিজবে?

বিস্তারিত»

স্বপ্ন বনাম বাস্তবতা ৩


সেপারেশন এংজাইটি বলে একটা কথা আছে যার সহজীকরণ বাংলা দাড়ায় ছেড়ে যাবার ভয়। পাঁচ ছয় মাসের বাচ্চারা যখন বুঝতে পারে তার মা আর সে আসলে ভিন্ন সত্তা তখন মা তার থেকে দূরে সরে গেলে সে ভীত হয়ে পড়ে। অথচ সেই বাচ্চাই একসময় মায়ের কোল ছেড়ে প্রেয়সীর হাত ধরার জন্য ব্যাকুল হয়ে পড়ে। বয়োসন্ধির আগ-পিছু হঠাত সে আবিষ্কার করে তার ‘আমিময়’ সত্ত্বাকে। সে আসলে পৃথিবীতে একা।

বিস্তারিত»

বিদেশে (ইউরোপে) বৃত্তি নিয়ে পড়াশোনা

বেশ কিছুদিন পরে সিসিবি’তে আসলাম। অনেকগুলো নতুন লেখা চোখে পড়ল। নতুন কিছু ব্লগারও (নতুন বলতে আমি শুধু রমিত ভাইকে বুঝিয়েছি)। মাঝে কিছুদিন ব্যক্তিগত+পারিবারিক শোক সামলাতে চলে গেলো। নিজের কিছু পড়াশোনা জমে আছে। তারপরেও এই লেখাটা লিখতে বসলাম নেটে হঠাৎ করেই একটা লিঙ্ক চোখে পড়ায়।

সকালে ঘুম থেকে উঠে মেইল চেক করতে গিয়ে একেবারে অকস্মাৎ চোখ আটকে গেলো একটা লিঙ্কে- ইউরোপে ইসারমাস বৃত্তির বিষয়ে।

বিস্তারিত»

মনোবল থাকলে আমরাও পারি

মনোবল থাকলে আমরাও পারি

ড: রমিত আজাদ

আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া, আমার জীবনের স্মরণীয় ঘটনাগুলোর মধ্যে একটি আপনাদের সাথে ভাগ করতে চাই। ১৯৮৯ সাল। আমি তখন জর্জিয়ার রাজধানী তিবিলিসি শহরের, তিবিলিসি রাস্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শহরটিতে নানা দেশের ছাত্র-ছাত্রীরা লেখাপড়া করত। আমি সবেমাত্র ল্যাংগুয়েজ কোর্সের ছাত্র। বিদেশের মাটিতেও পা রেখেছি প্রথম। বাংলাদেশের মত দরিদ্র পশ্চাদপদ একটি রাস্ট্র থেকে এসেছি বলে কিছুটা হীনমন্যতাও ছিল।

বিস্তারিত»

৪০ বছরের অভিজ্ঞতা

[সবাইকে অনুরোধ – এই লেখাটাকে কেউ যেন খুব একটা সিরিয়াস লেখা মনে করে নিও না। পৃথিবীতে দুই জন মানুষের অভিজ্ঞতা খুব কম সময় একই হয়। ফলে সবার নিজের নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। আমাকে যেন কেউ আবার কখনও দায়ী করে ক্ষতিপূরণের মামলা ঠুকে দিও না।]

৪০ বছর আগে আজকের এই দিনে (৮ই ফেব্রুয়ারী, ১৯৭১) মমতাজকে বিয়ে করেছিলাম আমি। এতগুলি বছর পার হয়ে গেছে –

বিস্তারিত»

আ মরি বাংলা ভাষা

বেশ কিছুদিন ধরে দাঁতের ব্যথায় ভুগছি। এদেশে ডাক্তারের এপয়েনমেন্ট পেতে রীতিমত গলদঘর্ম হতে হয় আর সেখানে যদি হয় আমার মতো মেডিক্যাল ইন্সুরেন্সহীন হতভাগি তাহলে তো আর কথায় নেই। বহু চেষ্টা তদবির এর পর অবশেষে একজন ডেন্টিষ্ট এর এপয়নমেন্ট পাওয়া গেলো। কিন্তু সমস্যা বাঁধলো ডাক্তারকে নিয়ে। ডাক্তার বাবাজি সাক্ষাৎ আমেরিকান। তিনি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার পর আমার সমস্যাটি তাকে খুলে বলতে বললেন।

বিস্তারিত»

অন্তরের কাঠিন্য – ডঃ আবু আমিনাহ বিলাল ফিলিপস পর্ব -১

হালাল ও হারাম সম্পর্কিত একটি বিখ্যাত হাদীসে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্তেরর গুরুত্ব সম্পর্কে আমাদের জানিয়েছেন। তিনি বলেছেন :

“আমাদের শরীরে এমন একটি মাংস পিণ্ড রয়েছে যা সুস্থ থাকলে সারা শরীর সুস্থ থাকে আর যা অসুস্থ হলে সারা শরীর অসুস্থ হয়ে পড়ে। সেটি হচ্ছে হৃদয়।” [সম্পূর্ণ হাদীসটি হচ্ছে : আন-নু’মান বিন বাশীর কর্তৃক বর্ণিত : আমি আল্লাহ’র রাসূলকে বলতে শুনেছি, “হালাল ও হারাম উভয়েই স্পষ্ট,

বিস্তারিত»