০।
আজকাল প্রায় সকাল আটটার ক্লাস করা হয় না। স্যার ক্লাসে ঢুকে দরজা লাগিয়ে দিলে আর ঢুকার উপায় নেই তাই প্রায় দিন চার তলায় উঠে দেখি ক্লাসের দরজা বন্ধ ঘড়িতে তখন হয়ত আট’টা পাঁচ বা ছয়। এইভাবে ক্লাস মিস করতে করতে ভাবি কীভাবে যে কলেজে থাকতে সকালে পিটিতে যেতাম তা শুধু আল্লায় মালুম। সেভেন এইটে ডিউটি ক্যাডেট থাকতে হুইসেলেরো আর অনেক আগে উঠে কীভাবে অন্যদের জাগাতাম এইটা এখন আমার নিজের কাছেই এক সপ্তমাশ্চার্য।
আমিই সেই মেয়ে : শুভ দাশগুপ্ত
আমিই সেই মেয়ে।
বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন
যার শাড়ি, কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি
আপনি রোজ দেখেন।
আর
আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন।
স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন।
আমিই সেই মেয়ে।
বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো
আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে
তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি
আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয়
আপনার রাজকীয় লাম্পট্য
আমিই সেই মেয়ে।
রেইনা (২)
রেইনা (২)
ডঃ রমিত আজাদ
ইংরেজিতে একটি শব্দ আছে – এর বাংলা অনুবাদ ’ কাকতালীয়’। অর্থাৎ কাক এসে তাল গাছের উপর বসল, আর সাথে সাথে একটি তাল পরে গেল। এর মানে কি এই যে কাক এসে গাছের উপর বসল বলেই তালটা পরে গেল? নাকি তালটা পরবে জেনেই কাকটা এসে বসেছিল? আসলে দুটোর কোনটাই না।
বিস্তারিত»স্বাধীনতা বনাম স্বেচ্ছাচারিতা : সীমারেখা কোথায়?
আমার এই পোস্টটি হবে খুবই সংক্ষিপ্ত। কারণ, আমি কোন বড়সড় আলোচনামূলক পোস্ট দিতে যাচ্ছি না। শুধু সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাচ্ছি। সবাই মতামত দিক। ফাঁকে ফাঁকে আমিও আমার মাথায় কিছু আসলে দিয়ে দিব।
শিরোনামে প্রশ্নটা নিশ্চয় এতক্ষণে সবাই দেখে ফেলেছেন। তবুও আবার বলি- স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা, শাব্দিকভাবে দেখলে এদের অর্থ কিন্তু প্রায় একই- “নিজের অধীনে থাকা” আর “নিজের ইচ্ছায় আচরণ করা”। কিন্তু প্রায়োগিক দিক থেকে দুটোর ব্যবহার কিন্তু সম্পূর্ণ ভিন্ন।
বিস্তারিত»সুন্দরবন দর্শন
“সুন্দরবনের জন্য ভোট দিন” সত্যি কথা বলতে কি এখনও ভোট দেয়া হয়নাই। কিন্তু গত তিন দিনের লম্বা ছুটি পেয়ে সুযোগটা কাজে লাগাতে ভুলিনাই। কয়েকজন বন্ধু নিয়ে দে ছুট। সাথে ভাবীরাও আছেন। ১৭ই ফেব্রুয়ারি- ঢাকা থেকে শ্যামলী বাসে করে খুলনা যাত্রা। তারপর ঘাট থেকে নৌকা করে লঞ্চে উঠা- দ্যা রয়েল ম্যাগপাই। লঞ্চের মালিক ও নেতা “ফারুক ভাই”। সে এক জিনিস ভাই…মাইক্রোফোন হাতে পেলে কোন R.J এর ক্ষমতা নেই যে তার কথা কেড়ে নেয়।
বিস্তারিত»আইনের শাসন ও আইনের অপব্যবহারের প্রেক্ষিতে সাম্প্রতিক হাসিনা-ইউনূস দ্বৈরথ নিয়ে কিছু আলাপ-সালাপ
১
ওয়াহিদা নূর আফজা (শান্তা) আপুর ব্লগ মনে হচ্ছে সিসিবি’র সাময়িক ঘুম ভাঙ্গিয়ে দিলে। ব্লগের বিষয়টা হচ্ছে ডঃ ইউনূসকে গ্রামীন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ করার জন্য সরকারী নির্দেশ। সরকারের ভাষ্যমতে, মূল গ্রামীন অধ্যাদেশ’ (১৯৮৩/৮৪ সালে জেনারেল এরশাদের সামরিক সরকারের অর্থমন্ত্রী ডঃ আবুল মাল আব্দুল মুহিতের সময় জারিকৃত) অনুযায়ী গ্রামীন ব্যাংকের ব্যবস্থাপণা পরিচালকের সর্বোচ্চ বয়স সীমা ৬০ বছর যা’ ডঃ ইউনূস ১৯৯৯ সালে অতিক্রম করে গেছেন।
বিস্তারিত»তীর ও গানের কবিতা (The Arrow and the song এর অনুবাদ)
গুণে বাঁধাইয়া
জোরে টান দিয়া
পাঠালাম তীর আকাশে
জানিলাম না
ভাবিলাম না
উড়িয়া পড়িল কোথা সে।
.
এত বেশী গতি
এত দ্রুত মতি
এতই বেগে সে ধায়
কেউই আহারে
খুঁজিয়া তাহারে
সন্ধান নাহি পায়।
- * * *
একখানা গান
সুমধুর তান
দিলাম ছড়িয়ে বাতাসে
জানিলাম না
ভাবিলাম না
কোথায় লুকালো আহা সে।
বাংলাদেশের জন্য কোনটা বেশি ক্ষতিকর???
সিসিবি বড়ই নিস্তরংগ। সহজে কেউ পোস্ট দেয় না। পোস্ট দিলেও সিসিবিয়ানরা কমেন্ট করে না। আমিও এই দোষে দুষ্ট। তারপরও মনের ভেতর প্রশ্ন জাগলে সিসিবি ছাড়া আমার আর কোথাও জিজ্ঞেস করার জায়গা নেই যেখানে নানা মতের উত্তর পাওয়া যাবে। প্রশ্নটা আবার দেশ নিয়ে। গত কয়েকদিন ধরে মাথার মধ্যে খালি ঘুরছে তো ঘুরছেই। সাহস করে জিজ্ঞেসই করে ফেলিঃ
বাংলাদেশের জন্য কোনটা বেশি ক্ষতিকর?
১।
বিস্তারিত»OCAS পিকনিকঃ ছবি ব্লগ
গত ১৬ই ফেব্রুয়ারিতে OCAS (Old cadet Association of Sylhet) এর পিকনিক ছিল মানিকগঞ্জের কইট্যাতে। স্পটের নাম Proshika HRDC Trust complex। ঈদে মিলাদুন্নবীর ছুটি থাকায় এই পিকনিক মিস করার কোন কারণই ছিল না। পিকনিকের কিছু মুহুর্ত নিয়ে এই ছবি ব্লগিং।

সকালের নাস্তার বিরতি ছিল জাতীয় স্মৃতিসৌধে।

বাস স্টার্ট নিচ্ছিল না। ড্রাইভার জানালো বাস ঠেলতে হবে।
জীবনের অর্থ
নীলচে আকাশের দিকে চেয়ে থেকেছি
আঁধার বন চিরে হেটে গিয়েছি
অতল সমুদ্রে সাঁতার কেটেছি
জীবনের অর্থ খুঁজতে
আমি কিছুই পাইনি
এ প্রাকৃতিক সৃষ্টির মধ্যে
যদিও তারা অনেক অর্থপূর্ণ
মানুষের কল্পনা এবং চিন্তায়
আবারো ফিরে আসা
নতুন এক জীবন দেখা
হোঁচট্ খাওয়া অসহায় প্রার্থনা
যেখানে মানুষ না খেয়ে খাকে।
এই কী জীবনের অর্থ
মুহুর্তেই স্তম্ভিত হই আমি
কিন্তু এক সরল হাসি
আমাকে আশার আলো দেখায়
বেঁচে থাকার প্রেরণাই আসল
রাস্তার নিঃস্ব মানুষের জীবন হতে পারে সুখী
উচ্চবিত্ত মানুষ হতে পারে মলিন
জীবন দেখতে পারে অনেক ভাঙাগড়া
আর্তনাদ এবং হাহাকার আমাদের উতলা করে
আনন্দে আমরা আত্মহারা হই
সম্মোহিত আমরা কখনোই
জীবনের অর্থ বোঝার চেষ্টা করি না।
সংস্কৃতি, আগ্রাসন ও আমার কিছু অনুধাবন
সম্প্রতি বাংলাদেশে বেশ কয়েকটি বড় বড় অনুষ্ঠান হয়ে গেল যেখানে বাইরের দেশের নামকরা শিল্পীরা অংশগ্রহণ করেছেন। শাহরুখ খান, রাণী মুখোপাধ্যায় প্রমূখ একটি নাচের অনুষ্ঠান করলেন, তারপর বিশ্বকাপ উদ্বোধনীতে গান পরিবেশন করে গেলেন সনু নিগাম, শংকর এহসান লয় এবং ব্রায়ান এ্যাডামস এর মত গুনী শিল্পীগণ, আর সবশেষে গতকাল আবার আরেকটি নাচগানের অনুষ্ঠানে একটি শ্রীলংকার ব্যান্ড, ভারতীয় ব্যান্ড মেট্রো (প্রীতম), আনুশকা, ক্যাটরিনা, অক্ষয় এবং সালমান।
কারো জানতে বাকি নেই যে,
বিস্তারিত»পরিবর্তনই সংসারের নিয়ম
গ্রীক দার্শনিক হেরাক্লিটাস বলেছিলেন, “একই নদীতে দু’বার অবগাহন করা যায়না”। একই জাতীয় চিন্তা ভাবনার প্রতিফলন পাওয়া যায় আমাদের অঞ্চলের একটি গ্রন্থে।
যা হয়েছে তা ভালোই হয়েছে,
যা হচ্ছে তা ভালোই হচ্ছে,
যা হবে তা ভালোই হবে।
তোমার কি হারিয়েছে – যে তুমি কাঁদছো?
তুমি কি নিয়ে এসেছিলে – যা তুমি হারিয়েছ?
তুমি কি সৃষ্টি করেছ – যা নষ্ট হয়ে গেছে?
দেয়াল পত্রিকা এবং কিছু আবোল তাবোল
আমি, পাবন।
সিরিয়াসনেস শব্দটা আমার অভিধানে মোটামুটি অনুপস্থিত ছিল, আছে এবং থাকবে এই ব্যাপারে সবাই ৯০% এর বেশী নিশ্চিত।
তা হঠাৎ আজকের এই “EMOTIONAL ATTYACHAR” এর রহস্য কি ?
Wall Paper বা সোজা বাংলায় দেয়াল পত্রিকা।
আমার জন্মদিন ২০ফেব্রুয়ারি এবং [আমার কোন পাপের ফল আল্লাহ জানেন] দেয়াল পত্রিকা প্রতিযোগিতা চিরকাল ২১ফেব্রুয়ারি।
আমি “ক্রিয়েটিভ রাইটার” না এবং কপাল পুড়ল ওইখানেই !
শিরোনামহীন কথোপকথন – পাঁচ
পিকো: কি রাব্বী? কি খবর?
আমি: এইইই! ভাইয়ায়ায়ায়া! কি খবর বলো?
আমি ভাল আছি। এখন তোমার বাসায়। আজ থাকছি।
পিকো: গুড! ও তাই? তারপর খবর বলো?
আমি: এইতো চলে …
রাজ ভাইয়ারা শ্রীমঙ্গল গেলো আজ।
পিকো: কি, বেড়াতে গেলো?
আমি: হ্যাঁ।
বিস্তারিত»২৫ ফেব্রুয়ারি

১.
বছর ঘুরে আবারও সেই ভয়ংকর দিনটা এসেছে।
যে দিনটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল আমাদের বাবা, ভাই, বন্ধু-এমন আরো অনেক প্রিয়জন।
প্রিয়জন হারানোর বেদনা বুকের মধ্যে বয়ে নিয়ে যাবো সারা জীবন। শোকটাকে শক্তি বানিয়ে দাবি জানিয়ে যাবো নৃশংস ওই হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের।
যতদিন না সুষ্ঠু বিচার পাচ্ছি ঠিক ততদিন।
২.
২৫ ফেব্রুয়ারি ২০০৯ পিলখানা,