ইএসপিএন এর অসৎ+হলুদ সাংবাদিকতা, তীব্র নিন্দা জানাই

২০১১ ক্রিকেট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশে অনুষ্ঠিত পাকিস্তান-ওয়েস্টইন্ডিজ ম্যাচের পর অন্য সবকয়টা টিভি চ্যানেলের মত ইএসপিএন বের হয়ে পড়ে দর্শকরা কে কি বলেন সেটার সাক্ষাৎকার নিতে। এরা এবারের ওয়ার্ল্ড কাপের টিভিস্বত্ত ২ বিলিয়ন ডলারে কিনেছে বলে কোথায় যেন পড়লাম, সুতরাং তাদের টিভি প্রোগ্রামে এক্সক্লুসিভ কিছু না থাকলে কিভাবে হয়……….তারা একজন বাংলাদেশী’র সাক্ষাৎকার ম্যানেজ করে ফেলে এবং তাদের ইন্টারভিউয়ের সারমর্মটা হল:

যার ইন্টারভিউ নেয়া হচ্ছে তিনি মনে করেন:

  1. এখানকার (বাংলাদেশের) সবাই বিশ্বাস করে যেহেতু বাংলাদেশ একসময় পাকিস্তানের অংশ ছিল তাই ওদের সমর্থন করা উচিত…
বিস্তারিত»

আগে কি সুন্দর দিন কাটাইতাম…………

আজকে বাসা থেকে আই.ইউ.টি ফিরছিলাম ২৭ নাম্বার এ। পাশে এক লোক বসা। দেখলাম লোকের হাতে একটা ছোট খাতা। হঠাৎ উনি খাতা টা খুলল। দেখলাম ছোটদের ইংরেজি লিখার খাতা। ভিতরে একটা বাচ্চা মেয়ের ছবি। উনি ছবিটার দিকে তাকায় থাকল বেশ কিছুক্ষণ। পরে খাতাটা বন্ধ করলেন। দেখলাম উনার চোখে পানি। অবাক হয়ে দেখলাম কিছুক্ষণ। অদ্ভুত একটা দৃশ্য। বাস থেকে নামার একটু আগে জিজ্ঞেস করলাম “আপনার মেয়ে?”
হাসি দিয়ে বললেন “হ্যাঁ”

বিস্তারিত»

মন ভাল করার ১০১টা উপায়…(ভ্যালু নাই বলে মাঝের শূন্যটা বাদ)

এই লেখাটা আমাদের সদা অভিমানী তপু ভাইয়ের জন্য…:D

১। প্রেম করেন (খবরদার! বোন বানানো যাবে না!)
২। জাপানের ভূমিকম্প বিধ্বস্ত মানুষদের জন্য ঠাডায়ে কাজ করা শুরু করেন, মন খ্রাপের টাইমই পাবেন না 😀
৩। আপনে বড়ই পেসিমিস্ট মানুষ, অপ্টিমিস্ট হয়ে যান, (বাংলাদেশ ৫৭, ৯ উইকেটের সময়ও বিড়বিড় করে দোয়া করতে থাকবেন ইয়া মাবুদ, বাংলাদেশরে জিতায়া দেও)
৪। যেইটা ইচ্ছা সেইটা করে ফেলবেন,

বিস্তারিত»

হাহাকার

দুপুর হলেই সময় যেন স্প্রিং এর মত লম্বা হতে শুরু করে। আনইন্সটাইনের সময় সংকোচনের একটা সুন্দর উদাহরণ পাওয়া যায়। পাখি আর ডাকতে চায় না, শুধু গাছের ডালে বসে বসে ঝিমোয় আর অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে পথিকের দিকে। গাছগুলো যেন জড়সড় হয়ে দাড়িয়ে থাকে রাস্তার পাশের এক কোনায়। দুষ্ট দমকা বাতাস এসে নাড়িয়ে দেয় তাদের আর তারা যেন পুরোনো চুলের মত শুকনো পাতাগুলো ঝেড়ে ফেলে দেয়।

বিস্তারিত»

হাসিনা বনাম ইউনূস তথা সরকার বনাম এনজিও দ্বন্দ্ব বুঝবার জন্য তত্ত্বীয় কাঠামোর একটা খসড়া প্রস্তাবনা

গ্রামীন ব্যাংক থেকে ডঃ ইউনূসকে সরকারী আদেশে পদত্যাগ করানোর মধ্য দিয়ে যে সংকট তৈরী হয়েছে, তা’ মিডিয়ায় ইউনূস-হাসিনার ব্যক্তিগত দ্বন্দ্ব হিসেবে প্রচারিত হলেও আদতে তা’র মূল ব্যক্তিগত বলয়ের থেকেও অনেক গভীরে, তারা যে যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন, তা’র কাঠামোর মধ্যে; অর্থ্যাৎ এই দ্বন্দ্ব মূলতঃ তৃতীয় বিশ্বের উদীয়মান জাতি-রাষ্ট্র আর এনজিও-র মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব। এই পোষ্টে আমি আলোচ্য বিতর্ককে জাতি-রাষ্ট্র গঠনের (State Building) প্রক্রিয়ার মধ্যে প্রাতিষ্ঠানিক (institutional) দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করবো।

বিস্তারিত»

প্রবাসে প্রলাপ – ০১৫

বহুদিন হল কোথাও নিজের কথা বলি না। আমি মানুষের কথা শুনি, তাদের আশা, তাদের স্বপ্ন তাদের উল্লাস। ক্রিকেটে দেশের জয়ে সবার আনন্দের কথা শুনি, ৫৮, ৭৮ এর আক্ষেপ শুনি, আর অন্য দেশের উত্তরণে আফসোস শুনি। নিজের কথা বলি না, মুখে আসে না। আমি গাছ হয়ে যাচ্ছি, খুবই ভাল শ্রোতা হচ্ছি। লেখাও আসে না নিজেকে শামুক বানাতে বানাতে মনে হল ঠিক হচ্ছে না এভাবে মোটেও ঠিক হচ্ছে না।

বিস্তারিত»

মুক্তিযুদ্ধে কুড়িগ্রাম

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ক’দিন আগে একটা দায়িত্ব আমাদের কাঁধে এসেছিল, তা হল কুড়িগ্রাম এলাকায় সংঘটিত বিভিন্ন যুদ্ধের উপর একটি রিপোর্ট তৈরি করা। এটা করার জন্য কয়েকদিন আগে আমরা টীম নিয়ে গিয়েছিলাম কুড়িগ্রাম, উলিপুর এবং চিলমারী এলাকায়। আমার সৌভাগ্য যে আমি এই কাজটিতে জড়িত ছিলাম। এত অজানা তথ্য , গুরুত্বপুর্ন ঘটনাগুলো সম্পর্কে আমাদের অনেকেরই কোন ধারনা নেই। অথচ স্বাধীনতা যুদ্ধে এই অঞ্চলের ভূমিকা ছিল অপরিসীম। এই উপলক্ষ্যেই বহুদিন পর আজ লিখতে বসা,

বিস্তারিত»

দেশে দাসত্ব!

আমার YouTube প্রোফাইলে অনেক চ্যানেলেই সাবস্ক্রাইব করা – এই যেমন VisioTrailers বা HollywoodStreams – শুধু নতুন মুভিগুলোর ট্রেলার দেখার জন্য, বা CollegeHumor – ওদের পোস্ট করা যতসব ফাজলামি দেখার জন্য। কিন্তু এর মধ্যে কবে যেন Al Jazeera’র চ্যানেলে সাবস্ক্রাইব করেছিলাম মনে নাই। তো হঠাৎ আজকে কি মনে করে ওদের নতুন যোগ করা ভিডিও গুলো দেখতে শুরু করলাম। এখন Al Jazeera তো টিভিতে অনেকেই ইদানীং দেখেন,

বিস্তারিত»

অর্থনীতি বিষয়ক কিছু ভাবনা – ১

আমি মনে হয় ভাবতে ভালবাসি। কোন ব্যাপার আমার কাছে একটু আগ্রহ জাগানিয়া মনে হলেই হল। সেটা নিয়ে মাথায় নানা চিন্তা-ভাবনা ঘোরাঘুরি করে। সেটা যাই হোক না কেন। এতদিন সেসব ভাবনা প্রকাশ করা হত না। সিসিবিকে অনেক অনেক ধন্যবাদ এইজন্য যে, এগুলো এখন কিছু আলোর মুখ দেখে(নাকি অনেক আলোকিত মুখ এদের দেখে?)। শুধু এই মনের কোণেই গুমরে মরে না। আর লিখতে গেলে ভাবনাগুলোও গোছানো একটা কাঠামোতে দাঁড়িয়ে যায়।

বিস্তারিত»

একটি ছোট গল্প

কোন বিতর্ক সৃষ্টি নয়, just ভাল লাগলো, তাই শেয়ার করলাম।আশা করি ভাল লাগবে

মিথ্যা তুমি দশ পিপড়া।

শাহাদুজ্জামান

যুবকের তিনটি চিঠি আমদের হাতে। প্রথম চিঠিটি তার মায়ের কাছে। সম্ভবত তখন প্রশিক্ষনের সবেমাত্র শুরু। যুবকের বিহ্বলতা।

মা/

তোমাকে সশস্ত্র সালাম। এখানে এসে এই নতুন রকমে সালাম দেওয়া বেশ কায়দা করে শিখছি। সকাল বিকাল মাথা উচু ,শিরদাড়া সোজা আর সিনা টান করে কুচকাওয়াজ করে চলেছি।

বিস্তারিত»

সাইফ শহীদকে মনোনীত করুন: ‘ডয়েচ ভেলে’ – সেরা বাংলা ব্লগার

শুনেছেন নাকি দুর্দান্ত আনন্দের সংবাদটি? তাহলে একটু খুলেই বলি। ডয়েচ ভেলে(Deutsche Welle)– এর সাথে কি আপনি পরিচিত? ডয়েচ ভেলে মূলত জার্মানি ভিত্তিক একটি আন্তর্জাতিক সম্প্রচার ব্যবস্থা এবং গণমাধ্যমের নাম। ১১টি ভাষায় ডয়েচ ভেলের সার্ভিস সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে যার মধ্যে আমাদের বাংলা ভাষাও অন্যতম।

গত কয়েক বছর ধরেই ডয়েচ ভেলে ব্লগ মাধ্যমের বিভিন্ন বিভাগে বিশেষ কিছু স্বীকৃতি এবং পুরষ্কার প্রদানের প্রচলন করে আসছে।

বিস্তারিত»

নারীর ক্ষমতায়ন ও আমার কিছু এলোমেলো ভাবনা

নারীর ক্ষমতায়ন বিষয়ে ওয়াহিদা আপু সাম্প্রতিক ব্লগ থেকে উৎসাহিত হয়ে এই বিষয়ে আমার কিছু ভাবনা সিসিবির পাঠক সমাজে শেয়ার করার ইচ্ছেটাকে দমানোর ব্যর্থতার মধ্য দিয়ে আমার এই ব্লগের জন্ম। আশা করি,নতুন ব্লগার হিসেবে পাঠককুল আমার ভুল-ত্রুটি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের চার বছরে সমাজ+নারী+উন্নয়ন বিষয়ক যতগুলো কোর্স পড়ানো হয়, তা’র সবগুলোই নিয়েছিলাম। ওয়াহিদা আপুর এই ব্লগটা পড়ে কিছু মৌলিক বিষয় এমনভাবে উপলব্ধি করতে পারলাম যে,

বিস্তারিত»

সবাইকে নিমন্ত্রন … (খানাপিনার ব্যাপার)

অনেক অনেক দিন পর ব্লগ লিখছি। যদিও এটা পুরাই ফাঁকিবাজি টাইপ। তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সিসিবি এক সময় খুবই প্রাণবন্ত ছিল। এখন যে নেই, তা বলবো না। মাঝে মাঝে এখনও জমে ওঠে সিসিবির আড্ডা। মনে পড়ে, কত্ত ছোট ছোট বিষয় নিয়ে আমরা আনন্দে আত্মহারা হয়ে যেতাম। এককথায় হাসতে হাসতে গড়াগড়ি দিতে দিতে পিরা মিরা যেতাম। দিহান ভাবীর সাথে প্রতিদিনই দিনের সর্বোচ্চ মন্তব্যকারী হওয়ার লড়াই নেমে আমরা বিপুল ব্যবধানে হেরে যেতাম।

বিস্তারিত»

হাবিবুল্লাহ স্যারের অপ্রত্যাশিত চিরবিদায়

ছোটবেলায় আব্বার কাছে শুনতাম ‘কলেজের বারান্দায় পা না রাখলে নলেজ হয়না’।১৯৯৩ সালের ২০শে মে সপ্তম শ্রেনীতেই ফৌজদারহাট ক্যাডেট কলেজের আঙ্গিনায় পা রাখার মাধ্যমে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়।নলেজ হয়েছে কিনা জানিনা কিন্তু আমার কলেজ যে অনেক নলেজেবল স্যারের উপস্থিতিতে নলেজের আধার ছিল তা বেশ বুঝতে পারি।
কলেজে গিয়েই হাউস মাস্টার হিসেবে পাই ইংরেজীর হাবিবুল্লাহ স্যার কে।অনেক জ্ঞানী,ড়ায়নামিক,মানষিকভাবে অনেক তরুন সেইসাথে কড়া।একদিন উইকএন্ড মুভি শো হচ্ছিল অডিটরিয়ামে।আমি তখনো যাইনি,হাউসে ফাঁকি মারছিলাম।হাউসের সামনে স্যারের কাছে ধরা।স্যার খুব শান্তভাবে জিজ্ঞেস করলেন কেন যাইনি।আমি আমতা আমতা করে কিছু বলতে গেলেই আমাকে ধরার জন্য থাবা দিয়েছেন।আমি যখন দৌড়ে পালানোর চেষ্টা করছিলাম স্যারও আমাকে ধরার জন্য রীতিমত দৌড়।ধরতে না পারলেও ঐ বয়সে ভালই ধাওয়া দিয়েছিলেন আমাকে।স্যার কোন এক টার্মে আমার রেজাল্ট শীটে হাউস মাস্টারের কমেন্টে লিখলেন “সম্ভাবনাময় ক্যাডেট” যা আমার মনে খুব দাগ কেটেছিল।কালে কালে বেলা অনেক গড়িয়েছে স্যারও অবসর জীবনে চলে গিয়েছেন।গত রিইউনিয়নে(ডিসেম্বর ২০০৯)অনেকদিন পর স্যারের সাথে দেখা।সালাম দেয়ার পর স্যারকে বললাম,

বিস্তারিত»

অটোয়ার জার্নাল – দুই

নেসলে টেস্টারস চয়েস
আগে বেশি কফি খাওয়া হতো না। এখন কেন জানি একটু বেশিই খাওয়া হয়। বাসায় থাকলে বাংলা স্টাইলের কফিই সই। মানে হলো আচ্ছা মতো কফিমেট আর চিনি দিয়ে। এরমাঝে একদিন ইউনিভার্সিটিতে লম্বা সময় থাকবো ঠিক করে আগের রাতে ঘটা করে পরের দিনের জন্য খাবারটাবার সব গুছিয়ে একেবারে গুডবয় স্টাইলে রাতে ঘুমালাম। সকালে সময়মতো উঠলাম। হালকা একটা নাস্তা সারলাম। তারপর ইলেকট্রিক কেটলিতে পানি গরম বসিয়ে বৈয়াম খুলে কফিমেট আর চিনি দিয়ে কাপ রেডি করে রাখলাম।

বিস্তারিত»