জনাব মহসীন ইমরান
আপনি আমার বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেছেন, এজন্যে আপনাকে ধন্যবাদ। অনেকে আপনার লেখনীর প্রশংসা করেছেন, তাদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, এই ব্লগটি ক্যাডেট কলেজ ব্লগ। অর্থাৎ প্রাক্তন ক্যাডেট এবং তাদের পরিবার সদস্যরাই এর সদস্য হবার যোগ্যতা রাখেন। আপনার ক্যাডেট পরিচয় নিয়ে সন্দেহ হওয়াতেই এত সংশয়। আর আপনি নিজেই বলেছেন কলেজ আপনাকে গ্রহণ করে নাই। এর বেশি কিছু বলারও নাই।
আর আপনার লেখার যারা ভক্ত,
টস্ বৃত্তান্ত !!
হেডঃ
দেয়ালে পিঠ ঠেকে গেলে…
বটবৃক্ষের ছায়ায় পা ছড়িয়ে বসে থাকি।
নিজের মনন কে ছুটি দিয়ে
একেবারে নির্বিকার অপেক্ষমান আমি।
তারপর চলে সময়ের সাথে
ক্লান্ত সাপ লুডু খেলা।
থেকে থেকে মান অভিমানে
আকাশ পানে চেয়ে থাকা; আর
কেবল অদৃষ্টকে দোষারোপ !!
:thumbdown:
টেইলঃ
দেয়ালে পিঠ ঠেকে গেলে…
মুঠো ফোনে যোগাযোগ করেছি চকিতে
পোড়া হৃদয়ের ব্যস্ত সাঁজোয়া ব্রিগেডে।
অযান্ত্রিক
ঋত্বিক ঘটকের অনন্য শব্দসংযোগ এবং সম্পাদনার প্রথম নিদর্শন অযান্ত্রিক। সিনেমার ইতিহাসে প্রথম সিনেমাগুলোর একটি যাতে কোন জড় বস্তুর সাথে মানুষের সম্পর্ক দেখানো হয়েছে। ক্ষেত্রবিশেষে অযান্ত্রিকে কিছু কল্পবিজ্ঞান থিম ফুটে ওঠে। আধুনিক ডিজনি সিনেমাগুলোতে গাড়ির ওপর যেভাবে প্রাণ আরোপ করা হয় সম্পূর্ণ বাস্তবতাবাদী গণ্ডীর মধ্যে থেকেই ঋত্বিক ঘটক সেটি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। কল্পবিজ্ঞান বা রূপকথার আবহ তৈরির জন্য তাকে ফ্যান্টাসি সিনেমার ব্যকরণ প্রয়োগ করতে হয়নি। পোস্ট-প্রোডাকশনে ধারণকৃত বিভিন্ন শব্দ এবং ট্যাক্সির ভেঙে যাওয়া বিভিন্ন অংশের আপাত-অবাস্তব নড়াচড়ার মাধ্যমে গাড়িরও যে প্রাণ আছে তা ভাবতে বাধ্য করেছেন তিনি।
বিস্তারিত»মুঠোফোনের কবিতা- ২১ ও ২২
২১
আকাশজোড়া একফালি চাঁদ,
অথর্ব যত সাধ।
হাতের মুঠোয় ভগ্ন রেখা,
নষ্ট আলোয় স্বপ্ন দেখা।
মেলার ভীড়ে হারিয়ে ফেলা,
একঘেয়ে এক গল্প বলা;
স্মৃতির কাদায় পিছলে চলা।
২২
মন ভাবে সব আবোলতাবোল,
নানান কথার হট্টগোলে।
দিন কেটে যায় জাবর কেটে,
স্মৃতির জলে আঁচড় কেটে।
ভাব হলনা,প্রেম হলনা,
একলা চলা তা-ও হলনা!
প্যারিসের সুন্দরীরা !
প্যারিসের হাটে মাঠে ঘাটে শত শত সুন্দরী। কেউ লাল, কেউ বেগুনী, কেউ হলুদ বা কেউবা শত বাহারী রঙএ সেজে বসে আছে। কখনও কখনও কোন সুন্দরীরা সেজে গুজে এত সুন্দর করে হাসছে যে চোখ ফেরানো দায়। তাদের কারো কারো দুলুনী দেখে তাদের সৌন্দর্যকে হিংসা করতে ইচ্ছে করে। অনেকের সৌন্দর্যকে ভাষায় বর্ননা করারও কোন উপায় নেই। তাই আজ আর সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করার বৃথা চেষ্টা করবো না।
বিস্তারিত»উলটোদেশে, উল্টোরথে ০২
খালি চোখে যা দেখি তার বাইরে কি আছে?
বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে এই ব্যাপারে। আমি সাইন্সে ফেল করা ছাত্র ঐ বিষয়ে না যাই।
আর্টস দিয়া চেষ্টা কইরা দেখি।
ভূত-ভগবান-স্বর্গীয় দূত আছে না নাই সেও তর্কেও না হয় না যাই।
ইতিহাস আমার খুব প্রিয় বিষয়। সেই সূত্রে নবী- ফেরাউনদের কাহিনীও আমার খুব প্রিয়।
ব্যাক্তিগত ভাবে আরেকটি বিষয় আমার খুব প্রিয়।
আকাশ (ছবিব্লগ-২)
চলচ্চিত্রের বুদ্ধ: আন্দ্রেই তারকোভস্কি
“Andrei Tarkovsky – Senses of Cinema” by Maximilian Le Cain [অনুবাদ – খান মুহাম্মদ]
সের্গেই আইজেনস্টাইনের পরই রাশিয়ার সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্রকার আন্দ্রেই তারকোভস্কি। সিনেমাকে তিনি যেভাবে কবিতা হিসেবে দেখেছেন তা আধুনিক আর্ট ফিল্মের ভিত্তি তৈরিতে ভূমিকা রেখেছে। রাজনীতিকে সরাসরি প্রশ্নবিদ্ধ না করলেও সোভিয়েত কর্তৃপক্ষ তার উপর সর্বদা সদয় থাকেনি; বিশেষ করে তার আন্দ্রেই রুবলেভ, মিরর এবং স্টকার-এর কিছু প্রচ্ছন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সোভিয়েত কর্তৃপক্ষের সাথে তার সম্পর্কের অবনতি ঘটিয়েছিল।
বিস্তারিত»ইহা কোনও ব্লগ নয়
http://www.prothom-alo.com/detail/date/2011-08-09/news/176651
উপরের এই লেখাটিতে সমস্যা কোথায় কিছুই বুঝে উঠতে পারলাম না।
যদিও জাফর ইকবালের কলামটির ভিন্নমত পোষণ করে এই ব্লগেই সুলিখিত একটা কলাম লেখা হয়ে গেছে। এবং এই ব্লগের অনেকেই অধিকতর সুচিন্তিত মতামত দিয়েছেন।
লেখক কেন যে জাফর ইকবাল স্যারের কলামের লিঙ্কটা তার লেখার সাথে জুড়ে দিলেন না তা নিয়ে ভাবছি।
বিস্তারিত»একটি COMMON SENSE
আমি এটা বলছিনা যে আমি খুবই ধার্মিক। আবার এটাও বলছিনা যে আমি বর্তমান যুগের খুব কমন ফ্যাশনটাকে আঁকড়ে ধরেছি (নাস্তিকতা)। কিন্তু কিছু ব্যাপার আছে যেসব আমাদের মুসলমান হিসেবে হোক বা মানবিক চক্ষুলজ্জা, বিবেকবোধ থেকে হোক মেনে চলা উচিত। আজ ঈদ্ গাহে গিয়ে যা হয়েছে যদি সেটাকে উদাহরন হিসেবে ধরি………
ইমাম সাহেব খুব সুন্দর খুতবা দিলেন, এই দিনের তাৎপর্যও বললেন ভালই। কিন্তু এত বড় আলেম হয়ার পরেও তোষামোদ করা শুরু করলেন কোন জেলা প্রশাসক না কি যেন শহরের মেয়রের।
বিস্তারিত»হাসান মোহাম্মেদ ফারুক কে ঈদের শুভেচ্ছা !
হাসান মোহাম্মেদ ফারুক কে ঈদের শুভেচ্ছা ! আমি জানিনা তুমি কোথায় থাক, কি করো ! তোমার সাথে আমার জীবনে কখনো দেখা হয়নি, কিন্তু তোমার জন্যে আমার অঢেল ভালবাসা রইল । কি বলবো তোমায় , আসলে আমাদের সাধ্যের মধ্যে যত টুকু সম্ভব সকলেই যদি কিছু কিছু করে করতে পারতাম, তাহলে আর কোন সমস্যাই থাকত না।
আমার বাবা এই জানুয়ারিতে মারা যাবার পর, ওঁর আলমারি ঘেঁটে এদিক সেদিক বেশ কিছু দশ,
বিস্তারিত»প্রথম ডেটের গল্পটা,সিঁড়িঘরে চুমু অথবা এ জার্নি বাই লোকাল বাস!
আচ্ছা,কাল কী হয়েছিল বজ্জাত ঘড়িটার?কাল দুপুরে
অমন ছুটছিল,যেন রেসের ঘোড়া,আমার সাথে শত্রুতা
ফাঁস পরাবোই,কিন্তু এখানে অনেক রোদ ভেঙে আসি
জানালার কাঁচে ধূলোতে তর্জনী ছুঁইয়ে নাম লিখি
একবারও ভাবে নি,মুখ তুলে চায় নি আমাদের দিকে!
ওভারব্রীজটা পার হতে যেন উড়ে যাই,ধীর সয় না
তিনতলাতে ছয়তলাতে লিফটটা থামে,অলস একটা
বিশ্রী গরম-এই শেষ শ্রাবনে-এত ঘামি,রেণু নাকে মুখে
তাসমিয়া-রাকিব ওরা নেমে গেল কেন?
আমার আমেরিকা ফেরত বন্ধুর বউ
আমেরিকা থেকে এসেছি কয়েক দিন আগে। এখনো এক সপ্তাহ হয়নি। বন্ধুদের সাথে দেখা সাক্ষাত করে বেড়াচ্ছি। এরকম একদিন দুপুরের শেষে এক বন্ধুর বাসা থেকে নিজের বাসায় ফিরছি। আমাদের বাসার সামনে আসতেই দেখি নীচে আব্বা দাঁড়িয়ে আছে। আব্বা আমাকে দেখে হেসে বলল যে, তাড়াতাড়ি উপরে যা, তোর এক আমেরিকা ফেরৎ বন্ধুর বউ এসেছে। একটু অবাক হলাম। কে আসল আবার? আব্বা সহ উপরে আসলাম। ঘরে ঢুকে দেখি বেশ লম্বা সুশ্রী একটি মেয়ে সাবলীল ভাবে কথা বলে যাচ্ছে আম্মার সাথে।
বিস্তারিত»অসমাপ্ত আর্তনাদ
অদ্ভুত নিস্তব্ধতা
কিছুই যেন বলার নেই কারো
নিরবাক তাকিয়ে থাকা কিছুক্ষণ
কিসের যেন ব্যাকুলতা
যা বাড়তে থাকে আরও
কারো নিষ্প্রাণ দীর্ঘশ্বাস
বিস্তারিত»দ্বিতীয় পর্ব
তুমি আমার বুকের কাছে
দুখের কাছে
ওম রেখেছো
ক্লান্তি পেতেই ঘুম রেখেছো
মেঘলা দিনে হাত বাড়াতেই বৃষ্টি দিলে
চৈত্র দিনে ফুল দিয়েছো দু’হাত ভরে
শেষ বিকেলে গান শোনালো বুলবুলিতে
স্বপ্নে বিভোর দিনগুলিতে
আকাশ এসে রঙ ঢেলেছে সারাবেলা
বারান্দাতে এক চিলতে রোদের খেলা
তুমি আমার দুঃসময়ে সঙ্গী ছিলে
আমায় তুমি নিয়ে যেতে কাজলবিলে
সারা আকাশ উপুর হয়ে দেখতো মোদের পদ্মচুরি
মেঘের ঘুড়ি
ঘুরে ঘুরে ছায়া দিতো চিলের সাথে
জোৎস্না রাতে
চুপটি পায়ে আসতে তুমি আমার চোখে স্বপ্ন নিয়ে
স্বপ্নে মোরা দেখতে পেলাম বিজন বনের সবুজ টিয়ে
চিত্রা হরিন,রঙিন চিতা
ভালোবাসার লাল কবিতা
তাদের সাথে রঙধনুরা ঘুরতে এলো এই পাড়াতে
এসব কিছু ঘটলো কেবল তোমার হাতের ইশারাতে।






