ত-য়ে তুষারপাত, ঘ-য়ে ঘরে বসে থাক
আমার সব অনুমান ভুল প্রমাণ করে শেষমেষ বরাবরের মতো একটি হোয়াইট ক্রিসমাস হলো এবছরও। ক্রিসমাসের দিন আকাশ ভেঙ্গে সাদা পেঁজা পেঁজা তুলোর মতো তুষারপাত শুরু হলো সারা নগর জুড়ে। দিনভর তুষারপাতে শহরটা চোখের সামনে নিমেষে শ্বেতশুভ্র রহস্যপুরী হয়ে গেলো। এদেশের মানুষজন ক্রিসমাসে তুষারপাতে দারুণ খুশি হয়। জানালা দিয়ে কিছুক্ষন পরপর উঁকি দিয়ে সেই তুষারপাত দেখে আমিও দারুন খুশি!
বাইশ দিনে গড়া
প্রতিটি বিষন্ন দিনের শুরু বুঝি এই
অথচ দেহে কোন ক্লান্ত চিহ্ন নেই
অসহ্য অব্যক্ত কষ্ট কতটা সহজে বলা
আমার স্বভাব তারিলেও,হয়না সহজে চলা।
এতদিনের যত খুনসুটি আজ পালাচ্ছে পিছু দ্বারে
দ্বিধাবোধ যত আঁকড়ে ধরছে তোমার অধরা করে
ক্ষনিকের রক্তক্ষরন বুঝে নিতে পারনি
তবুতো বিপন্ন বিষন্ন রাতে আমাকে ধরে রাখনি
নাজুক লতানো তনু হারিয়ে যাবার ভয়ে
ছোট তরী খুজে ফিরে মধ্য রাতের লয়ে।
বিস্তারিত»তোরা…
বৃহস্পতিবার রাত।
দেশব্যাপী শিক্ষার্থীদের কাছে এটা “চাঁদরাত” বলে খ্যাত।আকাশে চাঁদ থাকুক আর নাই থাকুক,এটা চাঁদ রাত।সারা সপ্তাহের ক্লান্তিকর ল্যাব, ক্লাস, ক্লাসটেস্ট, অ্যাসাইনমেন্টের বোঝা থেকে দিন দুয়েকের জন্য মুক্তির সুবার্তা নিয়ে আসা মহিমান্বিত বৃহস্পতিবার রাত।ক্ষেত্রবিশেষে চাঁদরাত থেকেও আনন্দপূর্ণ।
আজ সেই বৃহস্পতিবার রাত।
রাশা আধশোয়া হয়ে আছে তার বিছানায়।অলস চোখজোড়া ল্যাপটপের স্ক্রীনের উপর বুলিয়ে যাচ্ছে।ফেসবুক ট্যাব ওপেন করা।শতশত নিউজ ফিড।তার প্রায় পাঁচশ ফেসবুক বন্ধুর কেউ না কেউ প্রতি মুহূর্তে কিছু না কিছু করছে।জাকারবার্গের সদ্য পরিবর্তিত ফেসবুক সিস্টেম সেটা তড়িৎবেগে স্ক্রীনের ডানদিকের কোনায় দেখিয়ে দিচ্ছে।ফেসবুকপাগল রাশা অন্য যে কোন দিন হলে চরম আগ্রহভরে প্রতিটা নিউজ দেখত।কিন্তু আজ সে কোন আগ্রহ পাচ্ছে না।নিতান্ত অভ্যাসবশত চোখ বুলিয়ে যাচ্ছে।কিন্তু চোখ থেকে তথ্য নিয়ে নিউরোন সেলগুলো মস্তিষ্কে বার্তা পাঠাচ্ছে না।তাই ব্রাউজার ক্লোজ করে ড্রাইভগুলোতে ঢুঁ মারতে থাকে রাশা।একটা মুভি দেখা যায়।হয়তোবা তাতে মানসিক অবস্থা একটু পরিবর্তন হবে।
বিস্তারিত»ফটোব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-১৭, এম সি সি রিইউনিয়ন, ২০১১
এই সপ্তাহে হয়ে গেলো এম সি সি এর রিইউনিয়ন। পোলাপানের সাথে ঘুরে আসলাম। ভাবলাম, এসে দেখবো সিসিবি তে ফটো ব্লগের ছড়াছড়ি। কই? সব আলসে হয়ে গেছে আমার মতো। তাই আমাকেই দ্বায়িত্ব নিতে হলো।
বরাবরের মতোই অনেকদিন পর আমি হাজির আমার সেলোগ্রাফী নিয়ে।
একাডেমিক ভবন
ফজলুল হক হাউস
যে ক্লাসে আমরা ছিলাম
আর্টসেল ইন একশন
নারী শিল্পী (নাম জানি না)
বিস্তারিত»
ধর্মানুভূতির বয়ান
সকল সমাজেই ধর্মানুভুতির সংক্রান্ত সামাজিক ট্যাবু অথবা ক্ষেত্রে বিশেষে আইনি বন্দবস্ত থাকে। প্রায়ই আমরা দেখতে পাই কোন একজন মানুষকে মুরতাদ অথবা অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। কারও কারো মাথার দাম ঘোষণা করা হয়। যদিও মাথার দাম ঘোষণা করার প্রক্রিয়াটি আমার কাছে সেলফ হিপোক্র্যাসি মনে হয়। ধরা যাক সালমান রুশদীর মাথার দাম ঘোষণা করা হয়েছে(ইরান সত্যিই সালমান রুশদীর মাথার দাম ঘোষণা করেছিল, আরও নির্দিষ্ট করে বলতে গেলে আয়াতুল্লাহ খোমেনী করেছিলেন।
বিস্তারিত»তোমার মুখে থুথু
তোমার মুখে থুথু
ভীষণ কাতুকুতু
ছদ্মবেশী বর
ভাঙবে তোমার ঘর
পণ না মোটেও,চাঁদা
বাবার নীরব কাদা
তবুও তুমি চুপ
থুথুর দলা-স্তুপ
ঘর ভেঙেছে কার
রাতের অন্ধকার
আগুন করলো দিন
সস্তা কেরোসিন
ঢাললো গায়েঃ-সুখে
থুথু তোমার মুখে
থুথুর সাথে কাশি
এই মেয়েটাঃ-ফাসি
আঁচল বাধা গলায়
ঝুলছে সে গাছতলায়
দিচ্ছি থুথু তোকে
নীরব এ কৌতুকে
এই মেয়েটা বোকা
তিন বছরের খোকা
খোকার নতুন মা
অসভ্য তুই,
টিচিং এন্ড টিজিং
রাজশাহী ক্যাডেট কলেজে থাকাকালীন সময় কোন দিন মন এবং যোগ দুটোকে একসাথে বসিয়ে ক্লাস করেছি কিনা তার উত্তর খুঁজে বের করলাম যে, আমার প্রিয় ক্লাস বা যা আমার এখনও মনে পড়ে সেটা শামসুল হক স্যারের ক্লাস। আমাদের তিনি বাংলার ক্লাস নিতেন। আমি প্রথম ক্লাস থেকেই মন্ত্রমুগ্ধ। পরের সারিতে যাদের রাখা যায় তারাও বাংলার জয়নুল আবেদীন আর একরামুল হক। আমি অনেক হিসেব কষে দেখলাম তারা আসলেই উচ্চমানের ক্লাস নিতেন।
বিস্তারিত»বাঙলাদেশ
যেহেতু লেখাটা সংগৃহীত তাই কিছুটা ভিন্ন দৃষ্টিতে দেখার এবং তা প্রকাশ করার লোভ সামলাতে পারলাম না। আজিজ ভাই কিছু মনে করবেন না আশা করি। আর বিজয়ের মাস এখনো বর্তমান, তাই উত্তেজনাও প্রশমিত হয় নাই।
বাংলাদেশ বিশ্বের ৭৬তম ধনী রাষ্ট্র।
ধনী শব্দটার মধ্যে যে প্রাচুর্য রয়েছে তা হয়তো বাংলাদেশের বড়-বড় শহরগুলোর বিপণনকেন্দ্রের দিকে তাকালে কিংবা অত্যাধুনিক গাড়ির দিকে তাকালে খুব সহজেই অনুধাবন করা যায়।
বিস্তারিত»নিষিদ্ধ ফল
রাজিব ভাই একটু ভিন্ন প্রসঙ্গে আসি ।কুরআন এর আয়াত যদি মানুষ সৃষ্টি হতো তাইলে তো মানুষ নিজের সুবিধা মতো সবকিছু সাজিয়ে নিত। তাইলে তো আর ৪০ দিন রোযা রাখার নিয়ম মানুষ বানাত না না খেয়ে থাকতে হবে বলে, কুরবানি, ফেতরা, দান-খয়রাত রাখত না সম্পদ কমে যাবে বলে , প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ এর পরিবর্তে এক অথবা দুই ওয়াক্ত নামাজ রাখত সময় সাশ্রয় করার জন্য ।এই ক্ষেত্রে আপনার মতামত কি?
বিস্তারিত»বন্দী রূপকথা
শ্বেত শুভ্র দেয়ালটার ঠিক মাঝে একটা ফটোফ্রেম
ডানদিকে কি ঝুলে গেছে কিছুটা?
মনে আছে তোমার
ফ্রেম বন্দী ছবিটার নেপথ্য?
ওই যে কত্ত ঝগড়া, কত অভিমান শেষে
এক কনে দেখা আলোয়,
হেসেছিলে ঝঙ্কার তুলে…
মুহূর্ত টিকে বুকে রেখে ,লেন্সের ফ্রেমে আটকেছি
শুধু দুঃখ দুঃখ হাসিটা
সব ভুলে গেছ বুঝি????
বিস্তারিত»আমলকি
আমলকি-রাত কেটে গিয়ে
জিভের গায়ে লেপ্টে
আসছে
মিষ্টি মিষ্টি ভোর,
দোর খোলা।
মিঠে আলস্যে
শতচ্ছিন্ন কাঁথা দ্যাখে
কুয়াশায় পুরুষটির
ফিরে চলা….
এদিকে
সুধায়-জারিত মেয়েটি
নিজেকে ভোলাবে বলে
স্বপ্নের ঝোলা
আমলকিতে ভরে তোলে…
অসংলগ্ন ভাবনাচিন্তা ……… প্যাচাল পর্ব
ছোটবেলাতে বার্ষিক পরীক্ষা শেষ হলে দাদাবাড়ি বেড়াতে যেতাম। সেই সময় মেহেরপুর থেকে ফেনি যাওয়া ছিলো গোটা দুই দিনের ব্যাপার। মেহেরপুর থেকে বাসে করে ঢাকা, তারপরে ঢাকা থেকে ট্রেনে করে ফেনি। আবার ফেনি ষ্টেশনে নেমে বিলোনিয়া এক্সপ্রেসে করে বা বাসে চড়ে পরশুরাম। সেখান থেকে রিকশাতে করে দাদাবাড়ি। খুবই ক্লান্তিকর ছিলো এই ভ্রমনটা, কিন্তু তারপরেও, গোটা বছর এই ভ্রমনটার জন্যে অপেক্ষা করতাম। বিশেষ করে শেষ তিন/চার দিন তো কোনোকিছুতেই মনোযোগ বসতো না।
বিস্তারিত»প্রলাপঃ৬০৯
তোল অবগুন্ঠন,কেটে দাও পলাতকা নাম
এই ভোরে আমিও জানলাম
গত পৌষের কুয়াশা ও প্রেম
বিকেল ও মফস্বল
লালন ও ইউটিউব
এবং কলম
আগুনে পুড়েছে,আগুনে পুড়ছে,আগুনে পুড়বে!
চোখে লেগে আছে তোমারই মুখ
তোমার তিল
তোমার বুক ও তাতে বরফ
তোমার যোনীচিহ্ন ও মঞ্চের কুশীলব
সেই একটা দুপুর আমাদের কাছে কেমন অন্যরকম হয়ে গে’ছিল না?
বিস্তারিত»ছবির ফ্রেম
পুরনো ডায়রিটা খুলে হঠাত্ করেই তিথির মন খারাপ হয়ে গেল। ডায়রির মাঝে রুদ্রের একটা ছবি। বাতাস লেগে প্রায় নষ্ট হয়ে গেছে।রুদ্রের স্মৃতি বলতে তিথির কাছে এটুকুই। পনের বছর আগের ছবি।অনেক কষ্টে তিথি ডায়রিতে লুকিয়ে রেখেছে। কেউ দেখে ফেললে বিপদ। বিবাহিতা স্ত্রীর কাছে স্বামী ছাড়া অন্য যে কারো ছবি থাকাটা গুরুতর অপরাধ। তিথি জানে। তারপরেও রুদ্র বলে কথা। একটা সময় ছিল যখন তিথির প্রতিটি নিশ্বাস জুড়ে ছিল রুদ্র।
বিস্তারিত»একটি মাত্র ছবি…একটি মাত্র কথা
আমাদের নীল হাউসে ঝাড়ু নিয়ে কুস্তি চলতো প্রায়শই…সেরকমই এক বিকেলে…ঝাড়ুধারী আজিজের নিচে বসা, আমাদের “বস” জিশান।
যেমনটা ছিলো, তেমনটা আর কখনো হবে না বন্ধু…
কিন্তু মৃত্যুও তোকে আমাদের থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।
তাই বিদায় বলবো না, শুধু ভালো থাকিস…
বিস্তারিত»




