ঘুম -ময়মনসিংহ পর্ব

ক্লাস নাইনে থাকতে একদিন সকাল বেলায় ঘুম থেইকা উঠার মিনিট পাঁচেকের মাঝে সেইরকম একখান থাবড়া খাইসিলাম।আমার জানের জান রুমমেট লুনা মারসিল।কারণ কিন্তু কিছুই না, তারে ঘুম থেকে উঠার জন্য অনেক্ষন ঘ্যানঘ্যান করতেসিলাম। B-)   আমার ক্লাসমেট দের একজন আবার ক্লাস সেভেন এ ৭ দিনের টার্ম এ গাইড আপা ঘুম থেকে ডাকছিল দেখে হেব্বি ঝাড়ি মেরে হাত দিয়ে ধাক্কা দিসিল,কিন্তু ব্যাড লাকের কপাল খারাপ দেখে ওই আপা ছিল অতিশয় টিংটিঙে …..ফলাফল আপা বাড়ি খাইসিল লকারের দরজায়,পরের কাহিনী আর নাটকএর পাত্র পাত্রী ……থাক,

বিস্তারিত»

দুঃখিত, আমি বাংলাদেশী না, ভারতীয় প্রদেশের নাগরিক

১৮ জানুয়ারী – মুর্শিদাবাদ বর্ডারে এক বাংলাদেশীকে ধরে অকথ্য নির্যাতনের ভিডিও টেপ প্রকাশ, ব্লগে ঝড় হলেও মিডিয়া আর সরকার এক নিউজ দিয়েই চুপ।

১৯ জানুয়ারী – ইন্ডিয়ার চোরাচালানীদের সাথে বন্দুক যুদ্ধের পর বর্ডার গার্ড বাংলাদেশের হাবিলদার লুতফুর রহমানকে বিএসএফের অপহরন, পরের দিন নির্যাতনে মারাত্মক আহত অবস্থায় ফেরত। বিজিবি ১২ ব্যাটালিয়ানের ভাষ্যে, ‘লুৎফুর রহমানকে ভারতে নির্যাতন করা হয়েছে। তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে।

বিস্তারিত»

টুকরো স্মৃতি ৪

ক্যাডেট কলেজ থেকে বের হবার পর প্রায়ই স্বপ্ন দেখি আবার সেই দিন গুলোতে ফিরে গেছি। অদ্ভুত সুন্দর সেই স্মৃতি গুলো মাথার ভেতর ঘুরপাক খায়। ক্যাডেট কলেজ থেকে যেদিন বের হয়েছিলাম সেদিন হয়তো ভাবিনি জীবনটা এত স্মৃতিময় হয়ে উঠবে। আজ আরো কয়েকটা টুকরো স্মৃতিচারন করছি।

আমরা তখন ক্লাস সেভেনে। নামায পড়াটা তখন ছিল বাধ্যতামূলক। এরমাঝে কিছু মোল্লাটাইপ ক্যাডেট ছিল যারা খুব ধার্মিক পার্ট নিত।

বিস্তারিত»

কলেজের ডিজিটাল ভার্সন পার্ট ওয়ান

ক্যাডেট কলেজের যে যুগের সাথে আমাদের অনেক সিনিয়র ভাইদের পরিচয় নেই সেই দিনগুলোর কিছু শর্ট ভিউ দিতে চাই । আমরা তখন এইচ. এস. সি ইক্সামের ঠিক আগের পুলসিরাত “টেস্ট” দিলাম । শেষ বারের মতো ইক্সামের প্রিপারেশন নিতে যখন সবাই হিমশিম খাচ্ছে তখন আমাদের কজনের মাথায় শয়তানী বীজ কিলবিলইলো । ভাই খবর দিল আইজ রাইতে হইব । এখানে একটু বলে রাখা ভালো এই “ভাই” কিন্তু সিনিয়র ভাই না আমাদের ব্যাচের “আন্ডার ওয়ার্ল্ড” (কলেজে যা বিধানভুক্ত কাজ না) ভাই ।

বিস্তারিত»

একটি ক্যাডেটীয় ভালোবাসার গল্প…

১.

 

ঢং ঢং ঢং ঢং ঢং………

 

ঘন্টা টা অনবরত বেজেই চলেছে। যার অর্থ প্যারেড টাইম। বেল বাজার ১৫ মিনিটের ভিতর প্যারেড শুরু হবে। ঘুমের ভিতরেই প্রায় মাথা খারাপ হয়ে গেল। আমি আজ ডিউটি ক্যাডেট। যার অর্থ কমপক্ষে ২০ জন সিনিয়র ভাইয়ের মেটাল ব্যাজ পলিশ, সু পলিশের ব্যবস্থা আমাকে করা লাগবে। সেগুলো তো দূরে থাক, আমার নিজের সু পলিশই ক…রা হয়নি।

বিস্তারিত»

বিএসএফ এর বর্বরতা !!

আমি আজ বাকরুদ্ধ । সীমান্তে বিএসএফ এর নির্মম অত্যাচার আর মেনে নেয়া যায় না ।বজ্জাত বিএসএফ এর জঘন্য কাজ ফেসবুকে মনে হয় সবার কাছেই গেছে ।বিএসএফএর এই রকম জঘন্য কাজের ভিডিও ফেসবুকে হয়ত অনেকেই পেয়েছেন । ওর প্রথম অংশ দেখে ওই ভিডিও দেখার আমার আর রুচি হয় নি ।তাই এখানে সেই ভিডিও টা শেয়ার করছি না । ভিডিওর প্রথম অংশ দেখেই আমার মেজাজ বিগ্রে গেলো ।

বিস্তারিত»

ঘাসফুলদের ইতিকথা…

ক্লাস ফাইভের দিনগুলি আমার খুব কষ্টে কেটেছে। বৃত্তি পরীক্ষা আমার ছিল, কিন্তু টেনশন ছিল আমার মা’র। আমার উন্মত্ত দিনগুলোকে মা নানা ধরনের নিয়ম-কানুনের বেড়াজালে বেঁধে ফেললেন। বাবা চাকুরিসূত্রে বাইরে থাকেন। তাই আমাদের দুই ভাইকে নিয়ে মা’র টেনশনের শেষ ছিল না। স্বাভাবিকভাবেই মা’র নিয়ম শৃঙ্খলাজনিত নানা ধরনের পরীক্ষা চালানো হত আমার উপরেই। ছোট ভাইয়ের বয়স কম, তাকে কখনও কিছু বলাও হয়নি।

সব কিছুই গিয়েছে আমার উপর দিয়ে।

বিস্তারিত»

উল্টা-পাল্টা-উল্টা

অপরাধ মার্জনীয়

অনেক কথাই মনে আসছে। লিখতেও ইচ্ছা করছে অনেক বিষয়েই। কিন্তু নানান ঝামেলায় থাকার কারণে লেখা আর হচ্ছে না। কোনটা ছেড়ে কোনটা ধরি। ঘটনার তো অভাব নেই।

কিছুদিন আগে কোন এক ফেসবুক গ্রুপের বা ব্লগের লেখা কোন এক (ঐ ব্লগটি চরম জামাতপন্থী ও মৌলবাদীদের) লেখা ক্যাডেটদের বিভিন্ন গ্রুপে প্রচার করা হয়। এই মহৎ প্রচারে উদ্যোগ নেয় কতিপয় ক্যাডেট (বুঝে বা না বুঝে) ক্যাডেটদের বিভিন্ন গ্রুপ (ফেসবুক) আমার কাছে উদ্দেশ্যবিহীন,

বিস্তারিত»

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যেরা

আগের ফটোব্লগে পুরান ঢাকায় হালকার উপর চক্কর কাভার করছিলাম, আরেকটা ফটোব্লগ দেয়ার সময় হয়ে গেছে। এটার ছবিগুলা অবশ্য আরও আগে তোলা, আর পুরান ঢাকাও যাওয়া হয় নাই। ঢাকা ভার্সিটির মধ্যেই হাটাহাটি করে দিন পার আর কি।

আলাদা করে দেয়ার কারন হল ঢাকা ভার্সিটির মধ্যে মুল ৩টা ভাস্কর্যের সঠিক নাম আবার পরিচয় করে দেয়া, হয়ত অনেকেই জানে না (আসলে আমি নিজেই জানতাম না) যাই হোক,

বিস্তারিত»

উল্টোমুখী

শীতের নরম রোদ্দুর । উঠোনে পাটি পেতে লাল রঙা লেপটা শুকোতে দিয়েছেন মা । সোনালী রোদ ছলকে যাওয়া মোটাসোটা লাল লেপটা দেখে খুশির ঝিলিক খেলে গেল নিশির মনে। গুটিসুটি মেরে বসে পড়ল লেপের ওপর।হাতে সুনীলের ‘প্রথম আলো।’ মা ওকে এ অবস্থায় দেখলে চিলচিৎকার জুড়ে দেবেন,এত বড় ধিঙ্গি মেয়ে কাজকর্ম বাদ দিয়ে রোদ পোহাচ্ছে বলে। কিছুক্ষণ আগে মা-মেয়ের এক দফা যুদ্ধ হয়ে গেছে।সকাল থেকে মা নিশিকে ঘরের কাজে হাত লাগাতে বলছেন।কিন্তু নিশি মার কথা গায়ে মাখছেই না।সে বরাবরই অলস স্বভাবের।তার ওপর এখন কলেজে শীতের ছুটি চলছে।

বিস্তারিত»

ঈশ্বরের এক আজব সৃষ্টি: আমার বাবা-মা

প্রাক-কথন: নিজের কাছে দায়বদ্ধতার সূত্র থেকেই এই লেখার সূচনা। অনুভূতিগুলো একান্ত আমার, কথাগুলো নিজের, হয়তবা আরও অনেকের সাথে মিলে যেতে পারে; কিন্তু কথাগুলোর চাপ অনেকদিন জমিয়ে রেখে কেমন যেন এক দমবদ্ধ অবস্থার সম্মুখীন হই প্রতি মুহূর্তে। তাছাড়া আছে শঙ্কা, ভয়, হারিয়ে যাওয়ার ভয়। মানবের অকিঞ্চিৎকর জীবনে যদি অকস্মাৎ হারিয়ে যাই, অথবা যাদের উদ্দেশ্যে বলা তারা যদি হারিয়ে যায় তাহলে যে সারা জন্মই বৃথা। নিজেই দোষী হয়ে যাব নিজের কাছে।

বিস্তারিত»

‘মুক্তিযুদ্ধের বিরোধিতা ও গণহত্যার প্রতীক’

গোলাম আযম কারাগারে। বয়সের দোহাই দিয়ে গ্রেপ্তার এড়াতে চেয়েছিল। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের খুজে বের করে ৯০ বছর বয়সে জেলে নেওয়ার উদাহরণ রয়েছে। মিশরের হোসনি মোবারকের বয়স ৯০, বিচার হচ্ছে। গোলাম আযমের কিছু কুর্কীর্তির বিবরণ দিয়ে কারাগারে যাওয়াকে স্মরণীয় রাখতেই এই পোস্ট।

১.
১৯৯২ সালের গণআদালতে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। আত্মজীবনীতে তিনি সেই অভিযোগপত্রটি উল্লেখ করেছেন।

বিস্তারিত»

শুভ জন্মদিন ভাইয়া……

ক্লাস সেভেন’এ প্রথম সাত দিনের মধ্যেই একটা পরীক্ষা হতো।সম্ভবত ওইটাকে সার্ভে টেস্ট বলতো।ওই পরীক্ষায় কোনমতে সব সাবজেক্টে পাস করাই ছিলো অনেক বড় ব্যপার।আমাদের সার্ভে টেস্টের পর একাডেমী ব্লকের টয়লেটে ক্লাস এইটের আরেফিন ভাই আমাকে ডেকে বলতেসে তোমার রেজাল্ট কি।আমি তো খুশিমনে বললাম ভাইয়া সব সাবজেক্টে পাস করছি 😀 ।আরেফিন ভাই অবাক হয়ে আমার দিকে তাকায় বললো তুমি কামরুল ভাইয়ের ভাই না? আমি বললাম জী ভাইয়া।

বিস্তারিত»

আমাদের ছেলেবেলা (এপিসোড-৫)

আবার কলেজের কয়েকটা ঘটনা।

১) শাফিন ভাই, রাতের বেলা। স্লিপিং স্যূট পড়ে ডাব পাড়তে গাছে উঠছে। কিছু দূর গাছে ওঠার পর নাইট ড্রেসের পাজামার ফিতা ছিড়া গেছে। ভাইয়ার দুই হাতে গাছ জড়াইয়া ধরে আছে। ফলাফল শাফিন ভাই গাছের মাথায় আর পায়জামাটা গাছের তলায়।

২) আমরা তখন ক্লাস এইটে। হঠাৎ লিডিং ব্যাচ কলেজ অথরিটির বিরুদ্ধে আন্দলোন শুরু করল। তার একটা ওয়ে হিসেবে কলেজের এরিয়ায় কয়েকটা কুকুর ধরে তাদের গলায় বিভিন্ন জনের নাম লিখে ঝুলিয়ে দেয়া হল।

বিস্তারিত»

কি আমার পরিচয়?

বর্তমান সময়ের মানদন্ডে যারা একটু বেশী ‘দেশপ্রেমিক’ তাদের হয়তো বেশী ভাল লাগবে না আমার এই লেখাটা। অনেকে হয়তো সম্মান দেখাবার কারনে এর মন্তব্যে নিজের মনের কথাটা স্পষ্ট করে লিখবে না। কিন্তু আমি চাই এ ব্যাপারে আমরা একটু খোলাখুলি ভাবে নিজেদের মধ্যে আলোচনা করি। এতে ক্ষতির বদলে লাভের সম্ভবনা বেশী।

৪০ বছর পার হলো বাংলাদেশের জন্মের পর, কিন্তু কেন যেন মনে হচ্ছে আমরা এখনো সঠিক ভাবে বলতে পারছি না কি আমাদের পরিচয়।

বিস্তারিত»