অবশেষে বাড়ি ফেরা

কয়েকমাস ধরে আমি এমপ্লয়েড বেকার।মাঝে মাঝে অফিসের কাজের চাপে বাসায় ফিরি রাত দশটায় আর মাঝে মাঝে কাজের অভাবে অফিসে বসে বসে জেগে দিবা স্বপ্ন দেখি …সরকারি অফিস হলে নিশ্চয় মাছি মারতাম, নেহায়েত সিসিটিভি নামক আপদ টা আছে দেখে টেবিলে মাথা রেখে ঘুমাইতে পারিনা,বড়ই দুঃখের ব্যাপার।

যাই হোক এরকম অকামের দিনগুলাতে যে পরিমান চিন্তা আমি করি,তা যদি শুধু ভাল চিন্তা করতাম তো কবেই দার্শনিক হয়ে যেতাম ।আজ হঠাত হাবিজাবি চিন্তার মাঝে একটা স্মৃতি মনে পড়ে গেল।বাকি আর সবগুলা ক্যাডেটের মতই ক্যাডেট শব্দটা শুনলেই আমি আপ্লুত হয়ে যাই।আবার সব কাজ বাদ দিয়ে মনে মনে চিন্তা করি আর হা হুতাশ,ইশ আবার যদি ক্লাস সেভেন হতাম।

বিস্তারিত»

পারফ্যুম

একান্তে নিয়ে
আলতো
ইশারায়
যেই আমাকে
মুক্ত করে দিলে
হাওয়ায়,
আঃ!
মুহুর্তের জন্যে
জগৎটা জমে গেছে

নিমীলিত চোখ,
মুগ্ধ ঘ্রাণের সুযোগে
জন্মান্তরের বন্দী
বুদ্বুদগুলো
ঝাঁকে ঝাঁকে
সহস্র প্যারাসুট মেলে
তোমার সারাগায়
নেমে এলে

দ্বিধায়
শতধা হয়ে
করেছি অনুনয়
সখী,
আজ বেড়াতে
না গেলেই কি নয়!

বিস্তারিত»

জগতের সকল নারী সুখী হোক !!! এপিসোডঃ ২

আবার বসলাম লিখতে। যারা আগের লেখাটা পড়ছেন তারা নিচের প্যারাটা না পড়লেও হবে। ঠিক করছি ধারাবাহিক নাটকের শুরুর নাম দেখানোর মত এই সিরিজের প্রতি পর্বেই এটুকো দিয়ে দিব।

এটা আমার নিজের গল্প।[ অন্য কারো সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয় !!]

আমার একটা গার্লফ্রেন্ড আছে। বিশ্বাস করেন একটাই। আমাদের অনেক দিনের রিলেশন। প্রায় ৭বছর হল আমরা প্রতিাদিন ঝগড়া করি। প্রতিদিনই প্রায়।

বিস্তারিত»

সাম্প্রতিক শিক্ষাঙ্গনে সন্ত্রাস এবং প্রাসঙ্গিক কথা

ইদানিং খোমাখাতায় বিভিন্নজনের তথ্য দেখতে গেলে আমি বেশ মজা নিয়ে লক্ষ্য করি রাজনৈতিক দর্শনের জায়গাটাতে খুব গর্ব ভরে পূরণ করা আছে “আমি রাজনীতি ঘৃণা করি”।লেখাটার মধ্য দিয়ে নিজেকে ফ্রেশ প্রমাণের একটা উন্নাসিক ভাব খেয়াল করি বলেই হয়তো আমার কাছে আপত্তিকর মনে হয় তা। কারণ রাজনীতি ঘৃণা করি বলে রাজনীতিকে নিজের বলয়ের বাইরে ডিফাইন করার প্রক্রিয়াটি আমি মনে করি একধরণের ভেজিটেশন প্রক্রিয়া। আর এর মাধ্যমে নোংরা রাজনীতিবিদদের নোংরামিকে প্রতিবাদ করার জায়গাটা থেকে আমরা সরে আসি।

বিস্তারিত»

ডিজিটাল ক্যামেরা: দরকারী কিছু জানা-অজানা তথ্য

• ভূমিকা
• ক্যামেরা কিভাবে কাজ করে
• Compact vs SLR
• ফিচার/ফাংশন
• ক্যামেরা কেনার আগে
• ক্যামেরা কেনার পরে
• অটোমুডে ছবি
• শেষ কথা

Compact vs SLR
ডিজিটাল ক্যামেরাকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। Shoot and Point (Compact) ও SLR (Single Lens Reflex) কমপ্যাক্ট ক্যামেরায় বেশিরভাগ ফাংশন অটোমেটিক যা ক্যামেরা নিজেই নিজস্ব প্রোগ্রামের আলোকে সেটিং করে।

বিস্তারিত»

ফটোওয়াক – ২

নতুন এক ভরং ধরছি আমি, প্রতি শুক্রবার ক্যামেরা নিয়ে হাটি। তবে একা না, সাথে আরও কয়েকজন বড় বড় ক্যামেরা সহ ভাল ভাল ফটোগ্রাফার থাকে বলে খুব একটা খারাপ লাগে না হাটতে। হিসাব করে দেখলাম, সকাল ১০টা থেকে যে হাটা শুরু হয় সেটা শেষ হয় বিকাল ৪-৫টায়, মাঝে শুধু একটা কাচ্চি বিরিয়ানী ব্রেক। O:-)

এগুলা গত ২ ডিসেম্বরের তোলা ছবি, শিডিউল সদ দেয়ার চেস্টা করি নিচে।

বিস্তারিত»

মন খারাপের মেয়ে

মন ভালো করা আর যুদ্ধ জয় করা সমান। মোটামুটি একটা যুদ্ধ জয়ের প্রস্তুতি নিলাম। তানির মন খারাপ। শুধু খারাপ না অনেক খারাপ। কিছু কিছু মেয়ে আছে যারা সহজে মন খারাপ করেনা। কিন্তু একবার মন খারাপ করলে মন সহজে ভালো করতে চায়না। তানি অনেকটা এরকম মেয়ে। চুপচাপ স্বভাবের। কখনো বলবেনা মন খারাপ। কিন্তু আমি বুঝতে পারি। ভালোবাসা নামক যে অদৃশ্য বস্তু প্রকৃতি আমাদের দান করেছে তার মাধ্যমে দুটি বিচ্ছিন্ন মনের অবিচ্ছিন্ন আবেগ খুব সহজেই আমরা বুঝতে পারি।

বিস্তারিত»

এবার আমি বদলা নেবো

এখন এবার আমার পালা,এখন আমি বদলা নেবো
সত্যি আমি ঠিক করেছি এবার আমি বদলা নেবো
:আমার সাথে সকল প্রকার প্রতারণার
সকাল দুপুর হেলায় ফেলায় দিন কাটানো অবহেলার
আমার সাথে কুষ্ঠি-পাথর,জন্মরাশি ভুল বোঝানোর
আমার সাথে সকল প্রকার মিথ্যে এবং ছল চাতুরীর বদলা নেবো

বুকে আমার বাড়ন্ত ঘাস ক্রমশ কমে শ্যাওলা হলো
তোমার সকল মলিনতর স্মৃতিময় ক্রমশ জমছে ধুলো
আমি সেসব ফেলে রাখা ফ্রেমের ছবির হিসেব নেবো
তোমার কাছে-
আমার সকল ভালো মন্দ জানা ছিলো
কোথায় আমার দিক মেলেনা,কোথায় আমি ভীষণ অন্ধ
তোমায় এবার বলতে হবে কোথায় আমার রূপোর কৌটাও
আমার দেওয়া সোনার কাঠি লুকিয়ে তুমি কাকে দিলে
আমার কাছে তোমার সকল শপথ ভাঙার হিসেব নেবো

ভাবছো তুমি কোথায় পাবো তোমায় এখন এই আঁধারে
মনে রেখো পরজন্মেও দেখা হবে বলেছিলে নদীর ধারে!

বিস্তারিত»

ক্যাঁনে ক্যাঁনে

আমাদের এক math এর স্যর ছিলেন, স্যার খালি বলতেন, “এ্যাঁ:, এঁটা করস ক্যাঁনে, ওটা করস ক্যাঁনে”

একদিন ক্লাস নাইন এ principal inspection এর আগে স্যার এসেছেন আমাদের রুমে, পাশের রুম থেকে মফিজুর এসেছিল তখন আমাদের রুমে যেন কি কারনে।

স্যার মফিজুরকে দেখেই বলে উঠলেন “মফিশ, এখানে এসেশো ক্যাঁনে, যাও নিজের রুমে যাও”।

মফিজুর চলে গেল, স্যারও চলে গেলেন।

আমাদের রুমগুলোর ছিল দুইটা দরজা,

বিস্তারিত»

বৃষ্টি শেষে

রাতের আঁধার শেষে হঠাৎ পড়ল চোখে আলো
জমে থাকা সব চোখের পানি আমায় ভেজাল।
ক্লান্ত হয়ে বসে আছি কৃষ্ণচূড়ার তলে
অনেকটা পথ হেটে গেছি গল্প বলার ছলে।

আজকে আমার পরছে মনে প্রথম দেখার ক্ষণ
তোমার ছোঁয়া চাইছে পেতে আমার ব্যাকুল মন।
আমায় তুমি বললে হেসে “এই যে দুষ্টু ছেলে,

বিস্তারিত»

রূপান্তর-৩

অন্যমনে এলিয়ে থাকার
সফলপ্রায় ভানে
পস্তে চলা দুজনার
আঙুলগুলো নিয়ে
টিমটিমে চোখের
বেবিটেক্সিটি
দুপাশের গ্রামীণ
আঁধার ঠেলে
শহরের মুখে
এসে পৌঁছুতে’

ছটফটিয়ে
মুঠোর ভেতরে মুঠো
এসে গিয়ে
নোখেদের ঠোঁটে ঠোঁটে
নিরুপায় নোখ।
বিচ্ছেদের আসন্ন
ক্ষণে
ওদের আলিঙ্গন,
না হয়
আরেকটু প্রলম্বিত হোক!

বিস্তারিত»

তিনটি কৌতুক

তিনটি কৌতুক

পোস্ট অফিস

একজন এসে পোস্ট মাস্টারকে বললেন,

 : ভাই বিদেশ থেকে আমার একটা পার্সেল আসার কথা, একটু দেখবেন কাইন্ডলি।

: আরে, আপনাকে বলতে হবেনা। বিদেশ থেকে যত পার্সেল আসে, সব আমরা খুলে খুলে দেখি।

উপদেস্টা

একজন বিশেষ সমস্যায় পরে উপদেশ নেয়ার জন্য এক প্রতিস্ঠানের জনৈক উপদেস্টার কাছে গেলেন। : আমার খামারের মুরগীর বাচ্চাগুলো মারা যাচ্ছে।

বিস্তারিত»

খিচুড়ি-৬

বছর প্রায় শেষ, সব জায়গাতেই চলছে ২০১১ সালের কাঁটা ছেড়া আর ময়না তদন্ত। সিসিবির ২০১১ সালের সালতামামি নিয়ে একটা পোস্ট দেয়ার ইচ্ছা মাথায় এসেছিল কিন্তু সে পরিমান সময় হাতে নেই, তবে এরকম একটা পোস্ট পড়তে ইচ্ছা করছে। তাই আইডিয়াটা বাজারে ছেড়ে দিলাম, আগ্রহী ব্লগারেরা চেষ্টা করে দেখতে পারেন।

শেষ পর্যন্ত ভারতীয় সিনেমা আমাদের সিনেমা হলে মুক্তি পেয়েছে। এর পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে।

বিস্তারিত»

এই ডিসেম্বরে ছুটির ঝুলি

ত-য়ে তুষারপাত, ঘ-য়ে ঘরে বসে থাক
আমার সব অনুমান ভুল প্রমাণ করে শেষমেষ বরাবরের মতো একটি হোয়াইট ক্রিসমাস হলো এবছরও। ক্রিসমাসের দিন আকাশ ভেঙ্গে সাদা পেঁজা পেঁজা তুলোর মতো তুষারপাত শুরু হলো সারা নগর জুড়ে। দিনভর তুষারপাতে শহরটা চোখের সামনে নিমেষে শ্বেতশুভ্র রহস্যপুরী হয়ে গেলো। এদেশের মানুষজন ক্রিসমাসে তুষারপাতে দারুণ খুশি হয়। জানালা দিয়ে কিছুক্ষন পরপর উঁকি দিয়ে সেই তুষারপাত দেখে আমিও দারুন খুশি!

বিস্তারিত»

বাইশ দিনে গড়া

প্রতিটি বিষন্ন দিনের শুরু বুঝি এই

অথচ দেহে কোন ক্লান্ত চিহ্ন নেই

অসহ্য অব্যক্ত কষ্ট কতটা সহজে বলা

আমার স্বভাব তারিলেও,হয়না সহজে চলা।

এতদিনের যত খুনসুটি আজ পালাচ্ছে পিছু দ্বারে

দ্বিধাবোধ যত আঁকড়ে ধরছে তোমার অধরা করে

ক্ষনিকের রক্তক্ষরন বুঝে নিতে পারনি

তবুতো বিপন্ন বিষন্ন রাতে আমাকে ধরে রাখনি

নাজুক লতানো তনু হারিয়ে যাবার ভয়ে

ছোট তরী খুজে ফিরে মধ্য রাতের লয়ে।

বিস্তারিত»