মন্তব্য সংকলন

এক

একটি পারুল বোন

জেগে ওঠো সব ক্যাডেট,
সাত ভাই চম্পা।
রুপালী পর্দায়,
একটি পারুল বোন,
হাসনাইন শম্পা ।

( ০১.০২.২০১৪)

[ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট চিত্র নায়িকা শম্পা হাসনাইনের সমর্থনে]

দুই

২০১৪ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর গণিত বইতে ২৪ নং পৃষ্ঠায় গড় অংকের ৫নং উদাহরণে ক্রিকেট দলে উইকেট রক্ষক নাই।

বিস্তারিত»

শিরোনামহীন অথবা ………

এক
অনেক ছোটবেলায় একটা জেমস হিলটন নামে এক লেখকের সাই-ফাই গল্প পড়েছিলাম ‘হারানো দিগন্ত’ (The lost Horizon) নামে। ইউরোপ এবং আমেরিকান চারজন মানুষের অপরহণের রোমাঞ্চকর গল্প দিয়ে শুরু হয়। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সেই অপহরণের মোটিভ বুঝা যেতে শুরু করে। শাঙরি লা নামক এক মঠ ছিল তার উপজীব্য। সেই শাঙরি লা মঠের বাসিন্দারা নিজেদের যৌবন ধরে রাখেন দীর্ঘ সময় কোন এক প্রক্রিয়ার মাধ্যমে।

বিস্তারিত»

আমার ক্যাডেট লাইফ- পর্ব ১

ঠিক তারিখ টা মনে নাই। ১৯৯৮ সালের জুন মাসে শুরুর দিকের ঘটনা মনে হয়। আমার প্রয়াত মেজ মামা আমাদের উল্লাপাড়ার বাসায় আসল। জিজ্ঞেস করল কি খবর ক্যাডেটে চান্স পাইসি কিনা? আমি বললাম রেজাল্ট দেয় নাই।মামা বলল দিসে তো, আমি পেপারে দেখলাম, তাও অনেক দিন আগে। মামা বাইরে গেল, সেই পেপার সংগ্রহ করে আনল। আমার তো #### শুকাইয়া কাঠবাদাম। কি হয়। কোথাও ভর্তিও হই নাই তখন পর্যন্ত।

বিস্তারিত»

কেভিন স্টিলের জন্য সমবেদনা

কেভিন স্টিল নামটা গত কয়েক মাসে বেশ কয়েকবার আলোচিত। প্রথমত বাংলাদেশ বিমানের মত চরম অলাভজনক খাতের প্রথম বিদেশী এমডি নিয়োগের জন্য। দ্বিতীয়ত বাংলাদেশের সংস্কৃতি বহির্ভুত অনুষ্ঠান আয়োজনের জন্য। তৃতীয়ত বাংলাদেশ ব্যাংকের কাছে চাওয়া ঋন না পাবার জন্য। চতুর্থত নিউইয়র্ক ফ্লাইট ঘোষনা করার কয়েক ঘন্টার মধ্যে তা স্থগিত হবার জন্য। পঞ্চমত এবং সর্বশেষ দুদকের করা তলবী নোটিশে সিবিএ নেতাদের সাড়া না দেবার প্রেক্ষিতে

বিস্তারিত»

উইকেট কিপার নাই

উইকেট কিপার নাই

একেতো ভেতো বাঙ্গাল, তার উপর ঝিঁঝী পাগলা । আদুরে মেনি বেড়ালের নাম রেখেছে টাইগার। লংকার সিংহের গর্জনে হালুম না করে মিঞ মিঞ করে গাছে উঠছে। পুসি, পুসি, অন্তত ভাল করে ঝিঁঝীতো ধর। মান সম্মান সব গেল বুঝি । পুরোনো মনিব এখনো শাসাচ্ছে, প্রতিবেশী দাদা দাদাগিরী করছে আর বেজন্মা বান্দরের গুষ্টির কথা বাদই দিলাম। সপাং সপাং বেতের আওয়াজ পাচ্ছি । পাছার কাপড় বোধ হয় উড়েই যাবে।

বিস্তারিত»

অনিয়মের ভালো লাগা (গল্প) – পর্ব ১

অনিয়মের ভালো লাগা (গল্প) – পর্ব ১
————– ডঃ রমিত আজাদ

মেয়েটির দিকে তাকিয়ে চোখ আটকে গেলো। ঘন কালো চুল, ডাগর কালো আঁখি, বাদামী গাত্রবর্ণ (আমাদের দেশের হিসাবে হবে ফর্সা, কিন্ত এই দেশে ঐ রঙটিকে চকোলেট কালার বলা হয়, যেহেতু রুশরা ভীষন সাদা রঙের হয়)। এই ধরনের মেয়েদের হয় ব্রুনেট অথবা ব্রাউন গার্ল বলা হয়। হঠাৎ মনে পড়লো স্কুল জীবনের একটা গানের কলি।

বিস্তারিত»

হাচিকো, হোয়াইট টেরিয়ার কিংবা অন্য কোন কুকুরের বৃত্তান্ত

‘‘ রাস্তায় পড়ে থাকা অভুক্ত কুকুরকে আশ্রয় ও খাবার দিয়ে সবল করে তোলার পর সে পাল্টা কামড় দেবে না। মানুষ ও কুকুরের মাঝে এটাই মূল পার্থক্য। ’’
– মার্ক টোয়েন
১।
তৃতীয় শ্রেণীতে পড়ার সময় একটা গল্প পড়েছিলাম । তীব্র শীতে দিনের পর দিন না খেয়ে ধুঁকতে থাকা এক কুকুর আর এক শিয়াল খিদের জ্বালা সইতে না পেরে অবশেষে বেরিয়ে আসে বন থেকে।

বিস্তারিত»

আত্ম উপলব্ধি

অনেকদিন যাবৎ মিশনে ক্লোসড হয়ে আছি। সেই জুলাই মাসের ১ তারিখ চলে যাচ্ছি যাচ্ছি শুনতে শুনতে আজ ৬ সেপ্টেম্বর। সবার মধ্যে কেমন যেন অনিশ্চয়তা, ক্লান্তি আর বিরক্তির আভা। আবার মালীর (দেশের নাম) প্রথম মিশনের সদস্য হবার দরুন গর্বের গভীরে রয়েছে হতাশা। কষ্ট আর তাং বেশি, অন্য কোন মিশনে গেলে ত আর অন্তত তাবুতে থাকতে হত না। অনেক অফিসার এমনকি সৈনিক ও এই মিশন থেকে নাম ড্রপ করাতে ইচ্ছুক।

বিস্তারিত»

পুরোনো পাতায়ঃ বরফের দেশের গল্প ৬

রাত ৯টা ৪০মিনিট, বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪ – শ্যামবর্ণ আমার। আমি আর্য নই।
বাঙলাদেশে সাম্প্রতিক গণহত্যায় ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ এর সৈন্য ব্যবহার করেছে। সাতক্ষীরায় ধারনকৃত ভিডিওতে দেখাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী যৌথবাহিনী জামাতের মিছিল ছত্রভঙ্গ করে দিতে শটগানের গুলি ও টিয়ারগ্যাস শেল ছুড়ছে। এরপরে দেখাচ্ছে একটি ইমেইল ও দুইপাতা ফ্যাক্সবার্তার ছবি। নাহ বিশ্লেষণে যাবো না। সত্য মিথ্যা নিয়ে তর্ক আপাদত বন্ধ। তবে বিনোদন ছিলো অন্য দুটি ব্যাপার।

বিস্তারিত»

আমার আকাশবেলা

লেখালেখি জিনিসটা অনেক প্রতিভা দাবি করে। সেই প্রতিভার অনুপস্থিতির কারণে ব্লগে আমার আগমন এলিয়েনসম। কতো মানুষ কতো ডায়নামিক চিন্তা অদ্ভুত সুন্দরভাবে তুলে ধরে। মস্তিষ্কের অধিকাংশ অংশ জুড়ে শুকনা গোবর থাকায় সেইসব চিন্তা করতে আমি অপারগ। লিখতে গেলেই শুধু রাজ্যের স্মৃতিকথা এসে পড়ে। সেই স্মৃতিগুলোও একটা নির্দিষ্ট আকাশের। আমার খুব স্বার্থপর একটা আকাশের। সে আকাশও ২০০৮ এর কোনও এক সকালে হারিয়ে গেছে।

 

বালকবেলা হতেই হীনমন্যতা আমার সঙ্গী।

বিস্তারিত»

স্মৃতি ভান্ডার-২

আজকে আমার কলেজের এক ভাইয়ের সাথে বাইরে ডিনার করতে গিয়েছিলাম। বহুদিন পর তারে ঘর থেকে বের করতে সক্ষম হলাম এবং একটা খাওয়াও পাইলাম। ডিনার এর পুরা ২টা ঘন্টা শুধু আমরা সিসিবি নিয়ে আলোচনা করলাম। সিসিবি আগে কেমন ছিল, কেমন ব্লগ আসতো, কে কি লিখতো, কেমন কমেন্টস এর ঝড় হইতো, প্রিন্সিপাল, এ্যাডু ইত্যাদি ইত্যাদি। অনেক অনেক গল্প করলাম আর মনে মনে আফসোস হল। সিসিবি র স্বর্নযুগ কি মিস করলাম।

বিস্তারিত»

হজবরল

আমার সব ব্লগর ব্লগরের বেশিরভাগ অংশ জুড়ে থাকে খেলাধূলা। কারন এর এই একটা বিষয়ে আমি কিছু জানি বলে দাবি করতে পারি, বাকি প্রায় সব ব্যাপারেই আমি মোটামোটি বিশেষ ভাবে অজ্ঞ। কিন্তু সমস্যা হচ্ছে লেখাগুলো পড়তে গিয়ে পাঠকদের বড় একটা অংশ তেমন কোন আগ্রহ পায় না কারন খেলাধূলা নিয়ে তারা তেমন একটা আগ্রহী নয়। তাই আজকে শুরুতেই তাদেরকে আগ্রহী করার জন্য এই চেষ্টা। নিচের ছবি থেকে একটি ফুটবল গায়েব করে দেয়া হয়েছে,

বিস্তারিত»

সেনাবাহিনীতে সিভিলদের প্রচলন

কদিন আগেই একটা কোর্স করে আসলাম । সামান্য কিছু টিএ ডিএ পাওয়ার কথা । এ জন্য আমার ক্লার্ক যতবার এফসি তে যাওয়া আসা করছে তার আক্ষরিক মূল্য কোন অংশেই সম্ভাব্য প্রাপ্ত অর্থের কম না ।
রুমে এসে বললাম, ধুর … কেন যে এই আর্মিতে সিভিলিয়ান রাখছে! শালারা ………. ……………………………… ………… …………………..(সবকথা লিখার মত না।)  মেহেদি বলল,  জানস না!!! এইডা তো সবাই জানে…

অনেকদিন আগের কথা ।

বিস্তারিত»

এক্সাম স্ট্র্যাটেজি

একটা কথা আমরা কি কেউ চিন্তা করেছি,যে প্রতি বছর আমাদের পড়ালেখার পরিমান প্রায় ১৫০% করে (শুধুমাত্র পরিমানে,কঠিন হওয়া তো বাদই দিলাম!) বৃদ্ধি পায়? কিন্তু বয়স আর কতই বাড়ে আমাদের? এবং এই চাপ সহ্য করে যারা শেষ পর্যন্ত আমাদের শিক্ষক হন,তাদের কাছে তো তা খুবই সোজা বলে প্রতীয়মান হয়,যার ফলে বাড়ে প্রেপ টাস্ক,পরীক্ষার সিলেবাস এবং বাসায় যায় ওয়ার্নিং।

কিন্ত ভালবাসা এবং যুদ্ধে সবই ঠিক।

বিস্তারিত»

পুবের মানুষ যখন পশ্চিমে – ৭


পূবের মানুষ যখন পশ্চিমে এমনিতেই একটি সিরিজ লেখা। তবে আজকের পর্বটি গত পর্বের ধারাবাহিকতা। গল্প একবার শুরু করলে শেষ হতে চায় না। লেখা শুরু করবার আগে আমি নিজেও জানি না যে আমার মধ্যে এতো গল্প জমে আছে। কেন আছে এর পেছনের কারণটি খুঁজে পেতে লক্ষ্য করলাম এই জীবন আমাকে অনেক রকম বৈচিত্র্যের মধ্যে দিয়ে ভ্রমণ করিয়েছে। জ্ঞান হবার পর থেকেই নানান রকম মানুষ আর ঘটনা এবং দুর্ঘটনা দেখে চলছি।

বিস্তারিত»