দ্য ফোর্থ ডাইমেনশন

“এইপ, কথা বলছিস কেন? বকবক করছি ভাল লাগে না?”আচমকা ফিজিক্স স্যারের ঝাড়ি খেয়ে চুপ করে গেল কুদ্দুস।স্যার কি পড়াচ্ছে টা ও শুনছিল না।ওর মাথায় গিজগিজ করছে হাজারটা প্রশ্ন।কে তার উত্তর দেবে? “নিউটন বলেছেন ,প্রত্যেক বলের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ আমি আবারও বলছি”…… “স্যার আমার একটা প্রশ্ন ছিল” , হঠাৎ ব্রেক কষা গাড়ির মত স্যারের কথা থামিয়ে দিল কুদ্দুস। মোটা ভুরু দুইটা কুঞ্চিত করে স্যার বললেন,

বিস্তারিত»

লেডিজ ফার্স্ট!!!

সে বহুকাল আগের কথা।এক দেশে ছিলো এক প্রেমিক-যুগল।তারা একে অপরকে জীবনের চেয়েও বেশি ভালোবাসত।একদিন ছেলেটা বিয়ের প্রস্তাব নিয়ে চৌধুরী সাহেব,তথা মেয়ের বাবার নিকটে গেলো।কিন্তু চৌধুরীসাহেব তাকে ভাগিয়ে দিলেন।

প্রেমিকযুগল ঠিক করলো,এই জীবন আর রাখবে না তাঁরা।পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে।মিলন হবে জাহান্নামে।সেই মোতাবেক তাঁরা গেলো পাহাড়ের চূড়ায়।জীবিত অবস্থায় শেষবারের মত প্রেমিকাকে চুম্বন করে ছেলেটা বলল,”সোনা,আমি যাচ্ছি,তুমিও আস।”বলেই সে লাফ দিলো।

মেয়েটা চুম্বন শেষে চোখ খুলে দেখে ছেলেটা নেই,নিচে তাকিয়ে দেখে,তার এক্স-বয়ফ্রেন্ডের দলা পাকানো শরীর দেখা যাচ্ছে।মেয়েটা ছুটে বাসায় চলে গেলো।বেসিনের সামনে দাঁড়িয়ে কয়েকবার বমি করলো।অতঃপর ফেস-ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ঘুমিয়ে পড়লো।ঘুমানোর আগে সে তার আরেক গুণমুগ্ধ ভক্তের কাছে খুদে-বার্তা পাঠালো,”তুমি না ডিনার করাতে চাইছিলা???আজকে যাবা???

বিস্তারিত»

আবোল তাবোল ২

আগের পর্বের লেখাটা বেশ বিরক্তিকর হয়েছিল এটা আমি মনে প্রানে বিশ্বাস করি । তাই ভেবেছিলাম ক্যাডেট কলেজ ব্লগ আমার উপর রাগ করেছে । কারন আমি অনেক চেষ্টা করেও লেখা সাবমিট করতে পারছিলামনা । বেশ চিন্তিত হয়ে গেলাম । কী হল ? পরে দেখলাম ক্যাডেট কলেজ ব্লগ নয় , দোষ আমার নিজের । আমি যে ছোট একটা ভুল করছিলাম সেটা আমি খেয়াল করিনি । এজন্য একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম ।

বিস্তারিত»

দুই তলা একটা বিল্ডিং …

দুই তলা একটা বিল্ডিং, লাঞ্চের পর ফ্লরে ঘামের টপটপ ফোটা,তার গন্ধ,ভয়ংকর সিনিয়রগুলা,তাদের কাছ থেকে পালিয়ে বাঁচতে চাওয়ার
ফন্দি আটা, যেমন খুশি তেমন খাটানো জুনিয়র,নিজের অবাধ স্বাধীনতা,আড্ডা,মুরি,কাঠাঁলের ঘ্রাণ,স্যার দের সাথে লুকোচুরি,মাঠে বাঘের
গতিতে ছুটে চলা, অডিটোরিয়াম জয় করা,৬ টি বছর,৭২ মাস, ২১৬০ দিন,অভাবনীয় ভালবাসা,আমার মা। আমার মত যাদের ছোট ভাই
ছিল না,যারা উপদেশ দেয়ার প্রচণ্ড ইচ্ছা থাকলেও!! ছোট পোলাপান খুঁজে পেতেন না,কিংবা,যাদের পরীক্ষার আগের রাতে মাথায় হাত
বুলিয়ে দেওয়ার কেউ ছিল না তারা নিশ্চয়ই আমার মত একটা নতুন “মা”

বিস্তারিত»

এইচএসসি’র পরেঃপর্ব ১

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃএকান্তই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা।

কলেজ থেকে বের হওয়ার পরে সবচেয়ে কঠিন সময় হচ্ছে তার পরের কয়েক মাস।এই সময়েই নির্ধারিত হয়ে যায়,কার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে।অনেকে সাবলীল্ভাবে পার করে দেয় এই সময়টা,অনেকে পিছিয়ে পড়ে।এই লেখায়,আমি আমার এই সময়টার অভিজ্ঞতা শেয়ার করতে চাই।

বেশিরভাগ বন্ধুই কলেজ থেকে বের হওয়ার পরে ঢাকায় তাদের সাময়িক নিবাস নিয়ে ব্যস্ত,আমার বাসা ঢাকায় হওয়ায়,আমার সেই চিন্তা ছিলো না।ওদের ছিলো খাওয়ার কষ্ট,পানির কষ্ট,যাতায়াতের কষ্ট,টিপে টিপে খরচ করার কষ্ট।আর আমার ছিলো একা থাকার কষ্ট।থাকতাম বারিধারা ডিওএইচএসে।আশেপাশে ব্যাচমেট তো দূর কি বাত,পরিচিত কেউই ছিলো না।উদ্ভাস থেকে দেওয়া লেকচার শীট পড়তে বসলে মনে হত,না বুঝলে বুঝায়ে দেওয়ার মত কেউ আশে-পাশে নেই,পড়ে লাভ কি???কম্পিউটারে বসলে ঘুরে-ফিরে চলে যেতাম সেই ফোল্ডারে,যেখানে আছে আমার কলেজ লাইফের সব স্মৃতি।সেই ছবিগুলো দেখে বুকে মোচড় দিত।অদ্ভুত একটা ফিলিংস।একই ফিলিংস হয়েছিলো সেইসব দিনের অনেকদিন পরে।১৫ জানুয়ারী ২০১২ তে।ডিপার্টমেন্টে প্রথম ক্লাস করতে যেয়ে একটা মেয়েকে দেখেছিলাম।ক্লাস শেষের পরে তাকে তার বয়ফ্রেন্ডের হাত ধরে চলে যেতে দেখে।আজব না???দুইটা সম্পূর্ণ আলাদা ঘটনা,অথচ কষ্টটা এক।

বিস্তারিত»

২০১৩ এর পাওয়া – ল্যাঞ্জা

পহেলা/একলা জানুয়ারি ২০১৩ থেকে ৩১ শে ডিসেম্বর ২০১৩ এর ৩৬৫ দিনে কি কি পেলাম আর কি কি  হারালাম তার দিন ভিত্তিক হিসাব দিবো না। সময় ও নেই।

জয় বাংলা শ্লোগান আজ আপামর জনতার শ্লোগান।

দুষ্ট কাদের মোল্লার ফাঁসি অনেক কিছুই অর্জিত হয়েছে এই বছরে।

মানুষ পুড়িয়ে মারার মতো নৃশংস কাজ ও শুরু হয়েছে এই বছরে। এর আগে আমরা পিটিয়ে মানুষ মারা দেখতাম।

বিস্তারিত»

অবাক ধুলো

আমার আকাশ পানে
উদাস গানে
মন খারাপের মিছিল,
ভ্রষ্টা রাতের কানে
বিষাদ বাণে
তানপুরাতে অমিল।
আমার উল্টোরথে
একলা পথে
সময় তুলি টানে,
আমার রোদের বুকে
সন্ধ্যা আঁকে
শিশির প্রাচীন ঘ্রাণে।
আমি কিসের টানে
দুঃখ কিনে
যত্নে সাজাই সমাধি,
আবার পাঁচ ভূতেরই
নাচের তালে
দ্বিধায় কি সুর বাঁধি?

আমার সন্ধ্যা জানে,

বিস্তারিত»

ক্যাডেট জীবনে সাফল্যের মূলমন্ত্র (বর্তমান ক্যাডেটদের জন্য অবশ্যপাঠ্য)

কলেজে ছয় বছর পার করার পরও অনেক ক্যাডেটের অর্জনের খাতাটা থাকে শূন্য। কলেজ থেকে পাসআউটের সময় বুকে থাকে অনেক কিছু না পাওয়ার বেদনা। কলেজের অনার বোর্ডে নিজের নামটি  চিরস্মরণীয় না করতে পারার ক্ষোভ নিয়ে পার করতে হয় বাকি জীবন। এ থেকে পরিত্রান পেতে হলে ক্যাডেট জীবনের শুরু থেকেই সুচিন্তিত পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। তাই নিজের ছয় বছরের অভিজ্ঞতা ও উপলব্ধি থেকেই বর্তমান ক্যাডেটদের জন্য প্রয়োজনীয় কিছু পরামর্শ দিচ্ছি।

বিস্তারিত»

পারসোনালিটি ডিসঅর্ডার…!!!

আমার মনে হয় আজকালকার যুগে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে অদৃশ্য একটা ইগো প্রব্লেম সবসময়ই কাজ করে। ব্যাক্তিগতভাবে জিনিসটা আমি খুব উপভোগ করি। সাদা চোখে দেখলে মনে হয় হয়ত কারও না কারও ভুল আছে। কিন্তু আমার কাছে মনে হয় ভুল কারোর ই না অথবা ২ জনের সমান সমান। ডুয়েল পারসোনালিটি ডিসঅর্ডার ও একটা বড় ভুমিকা রাখে। যেকোনো স্পর্শকাতর ব্যাপার নিয়ে যখন বিপরীত লিঙ্গের কারও সাথে আমাকে কথা বলা কিংবা পজিটিভ আর্গুমেন্ট এ যেতে হয় তখন জিনিসগুলো টের পাই।

বিস্তারিত»

পরানের গহীন ভিতর

বহু বছর আগে, একটা সময় ছিলো যখন আমাদের অনেকেই সিসিবিকে নিজের ঘরবাড়ি বানিয়ে ফেলেছিলাম। যার যার নিজস্ব জীবনের গন্ডীতে থেকেও দিনের একটা বিরাট সময় আমরা অদ্ভুত ভাবে সিসিবিতে ঢুকে বসে থাকতাম। শুধু চুপচাপ বসে থাকাই নয়, হাসি কান্না হাউ কাউ ঝগড়া ফ্যাসাদ খাওয়া দাওয়া, এরকম প্রাত্যহিক সবগুলো কাজ যেন সবাই মিলে এই একটা জায়গাতেই করতাম। কেন করতাম কিভাবে করতাম এখন হয়তো পুরোপুরি বলতে পারবেনা কেউই,

বিস্তারিত»

আমি যখন ক্যাডেট ছিলামঃ পর্ব ৬

যে কোন কথাকে তিল থেকে তাল বানানো মানুষের জন্মগত প্রতিভা। ক্যাডেটরাই বা বাদ যাবে কেন? ক্যাডেট জীবনে এমন অনেক গল্প শুনেছি যা শুধু তিল থেকে তাল বললে ভুল বলা হবে, ব্যপারগুলো তিল থেকে তাল, সেই তাল থেকে পিঠা আর পিঠা থেকে পিঠা উৎসবে রূপ নিয়েছে। এই রকম পিঠা উৎসব ধরণের অনেকগুলো গল্প থেকে ৫ টি বলি।

* ওয়াল ম্যাগাজিন (১)
একদম প্রথম বছরের কথা।

বিস্তারিত»

এইচ পি ই (হরতাল এন্ড পিকেটিং ইঞ্জিনিয়ারিং)

ওই হারামজাদা , কী করস ?

হঠাৎ এহেন সম্বোধনে খানিকটা বিচলিত হয়ে পিছনে ফিরে তাকাল জাকির । দেখল তার রুমমেট সাজু তাকে ডাকছে ।

কী হইছে ?

অ্যাসাইনম্যান্ট করছোস ?

না।

করবিনা ? কাইলকাই তো দেয়া লাগব ।

কাইলকা ? পরশু না?

না চান্দু । কাইলকা ।

কস কী ?

বিস্তারিত»

গন টু ডগ

“আঠারো বছর বয়স কী দুঃসহ
র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
আঠারো বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।”

কবি সুকান্ত আঠারো বছর বয়সীদের নিয়ে এই কবিতা লিখলেও ক্যাডেট কলেজ পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে বলতে হবে “ক্যাণ্ডিডেট টাইমেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি”। সবচেয়ে ভদ্র সভ্য ক্যাডেটদের মনেও গড়ে ওঠে ডিসিপ্লিন ভঙ্গের নানারকম নীলনকশা।

আমার কলেজ FGCC’র কথায় আসি।

বিস্তারিত»

নাই বা দিলাম শিরোনাম

হাজার দিন বাদে লিখতে বসেছি তাই শিরোনাম দেওয়ার কিছু খুঁজে পাই নি। অন্তত ৪খানা শিরোনাম লিখে কেটে তারপর ভাবলাম শিরোনামের অভাবে বুঝি আমার লেখাটাই আর হবে না। শিরোনাম ছেড়ে তাই বিষয়ে মন দিলাম। আগে তো লিখে শেষ করি তারপর না হয় শিরোনাম।

দুদিন আগে সিসিবির একটা পিকনিক হল। সিসিবির ঐতিহাসিক প্রথম মিটিং এর পর এই আমার দ্বিতীয় অংশগ্রহণ। ২০০৮ সালের আগস্টে মনে হয় আমরা প্রথম মিট করেছিলাম।

বিস্তারিত»

পুরোনো পাতায়ঃ বরফের দেশের গল্প ৩

দুপুর ১২টা ১৮ মিনিট। সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩
সকালে উঠতে দেরী হয়ে গেল। আসলে কিছু করার নেই। এখন সূর্য উঠে ৮টা ৩৫ মিনিটে। দেহ ঘড়ি সেই ভাবে নিজেকে ঠিক করে নিয়েছে। এই এলাকার লোকজন শীতকালে কিভাবে ৮টার অফিস ধরে আমার বোধগম্য নয়। ৮টায় অফিস ধরতে যাওয়া মানে আক্ষরিক অর্থে সূর্য উঠার আগে অফিসে ঢোকা। আমার মত অলস বাঙালীর জন্য যেটা চিন্তার বাহিরে। মেক্সিকান অমলেট নামক এক ফাঁকিবাজি নাস্তার মেনু শিখেছি নাইজেলা ল’সন এর ওয়েবসাইট থেকে।

বিস্তারিত»