লুকিয়ে প্রেম করার ১০ টি উপায়

পৃথিবীতে প্রেম-ভালবাসা পবিত্র একটি জিনিস।পৃথিবীর অধিকাংশ সাহিত্য এই বিষয়টি নিয়ে লেখা,এবং আমাদের পাঠ্যপুস্তকেও অনেক পাঠ্য অধ্যায় আছে যা ভালবাসা সম্পর্কিত।কিন্ত বাঁধ সাধেন আমাদের বাবা মা,যারা নিজেরাও একই জিনিস পড়ে পাস করে এসেছেন!ওনারা বোঝেন না যে এত কষ্ট করে বাংলার জন্য কোচিং করার চেয়ে প্রেম করলে নিজের মধ্যে সাহিত্য বোধ গড়ে উঠবে।আরেকটি মজার ব্যাপার হল যে আমাদের শিক্ষাব্যবস্থার অসাড়তার অনেক বড় একটি উদাহরণ এটি,কিন্ত কেউ এটি কখনোই উল্লেখ করে না!কিছু হলেই আমাদের বলেন যে আজকালকার ছেলেমেয়ে কোন সাহিত্য পড়ে না,রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্র কারা তা জানে পর্যন্ত না।অথচ যদি আমরা বিলাসী বা হৈমন্তী গল্পের মত কিছু করি,তারাও আমাদের সেই বিলাসীর  গ্রাম বাসীর মতই রক্ষা করেন,বা হৈমন্তীর মত,কিছু হলেই সব দোষ শুধু আমাদের প্রেমিক-প্রেমিকার দেবেন!

বিস্তারিত»

সক্রেটিসের এ্যাপোলজি – ২

সক্রেটিসের এ্যাপোলজি – ২

মূল বক্তৃতাঃ সক্রেটিস
লিখেছেনঃ প্লেটো

অনুবাদঃ ডঃ রমিত আজাদ

(যে কয়েকটি সংলাপ ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে তার মধ্যে একটি হলো এ্যপোলজি (Apology)। আধুনিক ইংরেজীতে Apology অর্থ ক্ষমা প্রার্থনা করা। কিন্তু গ্রীক ভাষায় Apology-অর্থ ভিন্ন। সেখানে Apology-অর্থ defense। আদালতে বিচারের সময় আত্মপক্ষ সমর্থন করে সক্রেটিস যে ভাষণ দেন এ সংলাপ তারই বর্ণনা। নিচে মহাজ্ঞানী সক্রেটিসের বক্তৃতা হুবুহু তুলে দেয়া হলো।)

(পূর্ব প্রকাশিতের পর থেকে)

হে বিচারকগণ!

বিস্তারিত»

পাঠ প্রতিক্রিয়া: অন্য এক গল্পকারের গল্প নিয়ে গল্প – শাহাদুজ্জামান

“এই যে সবসময় নতুন নতুন লেখা প্রকাশ করা, এর ভিত্রে একধরণের ইগো স্যাটিসফেকশনের ব্যাপার আছে, ঔদ্ধত্য আছে। এইটা ইন এ ওয়ে ভালগারও। একসময় মানুষের কিন্তু এত মৌলিক হওয়ার বাতিক ছিলো না। বরং পুরানা মূল্যবান লেখা ভালো কইরা পড়া, আত্মস্থ করা, গ্রহণ করার দিকে ঝোঁক ছিলো তাদের।”

লেখাটা কোটেশন দিয়েই শুরু করতে হলো। কারণ প্রথম পাতায় এই লাইন গুলোর উপলব্ধি এবং সমসাময়িক বাস্তবতার সাথে মিলিয়ে আসলেই ধরা পড়ে অন্য এক ছবি।

বিস্তারিত»

ফারদার ফাইভ ফ্রম ফরেন

অনুচ্ছেদ এক

দুঃখের কাহিনী দিয়েই শুরু করি, ব্লগিং জীবনের বুড়ো কালে এসে প্রচণ্ড হতাশায় ভুগছি, কে দেবে আশা কে দেবে ভরসা? সাড়ে তিন বছরের বেশি সময় ধরে ব্লগিং করি, ইতোমধ্যে লিখে ফেলেছি অর্ধশতাধিক ব্লগ পোস্ট। অথচ আমার কোন লেখা কোন জাতীয় দৈনিকে ছাপা হয়নি, ছাপা হয়নি কোন ম্যাগাজিনে, বইমেলায় কোন বই বের হয়নি, এমনকি কোন গল্প চান্স পায়নি বইমেলার কোন গল্প সংকলনে।
এরমধ্যে ক্যাডেট কলেজ ব্লগেই লিখেছি ৪৭ টি ব্লগ,

বিস্তারিত»

হালাল এবং হারাম

ইউকে তে আসার আগে হালাল এবং হারাম জিনিসটা আমার কাছে খুব সাধারণ একটা ব্যাপার ছিল। এখানে আসার পর দেখলাম, মুরগীর মাংসের মাঝেও হালাল হারাম আছে। আমাকে বাসা থেকেও বলে দেয় নাই এখানে এসে হারাম মাংস যেন না খাই। তো এটা নিয়ে আমার মাথায় কখনোই খুব বেশি চাপ দেয়নাই যতক্ষণ না পর্যন্ত আমার আশেপাশের লোকজন, সহকর্মী এমনকি যে বিক্রি করতেছে সেও বলতেছে ভাই এটা কিন্তু হালাল না।

বিস্তারিত»

জাগরণ

হৃদয়ে শাহবাগ

তোরাই খাঁটি বাংলাদেশী
তোরাই আসল বাঙ্গাল।
আমরাতো সব বকধার্মিক
আবর্জনা জঞ্জাল!

আমরা হলাম ঘাটের মড়া
নইতো কারো বি-টিম !
কাদা আটকা হাতির মত
পরিস্থিতির ভিকটিম।

মসনদী খাব সত্য হতে
পেয়ারা সখার মান রাখতে
আখ্যা দিলাম দালাল এবং নাস্তিক !

গরল ঢাকা আছে মধু
অন্তর্যামী জানে শুধু !

বিস্তারিত»

সক্রেটিসের এ্যাপোলজি – ১

সক্রেটিসের এ্যাপোলজি – ১

মূল বক্তৃতাঃ সক্রেটিস
লিখেছেনঃ প্লেটো

অনুবাদঃ ডঃ রমিত আজাদ

(যে কয়েকটি সংলাপ ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে তার মধ্যে একটি হলো এ্যপোলজি (Apology)। আধুনিক ইংরেজীতে Apology অর্থ ক্ষমা প্রার্থনা করা। কিন্তু গ্রীক ভাষায় Apology-অর্থ ভিন্ন। সেখানে Apology-অর্থ defense। আদালতে বিচারের সময় আত্মপক্ষ সমর্থন করে সক্রেটিস যে ভাষণ দেন এ সংলাপ তারই বর্ণনা। নিচে মহাজ্ঞানী সক্রেটিসের বক্তৃতা হুবুহু তুলে দেয়া হলো।)

হে এথেন্সবাসীগণ (বিচারের জুরিগণ) আমার অভিযোগকারীদের দ্বারা আপনারা কতটুকু প্ররোচিত হয়েছেন আমি জানিনা।

বিস্তারিত»

বই বিজ্ঞাপন – নারী এক আদুরে বেড়াল

চলমান একুশে বইমেলায় আমার মায়ের একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। গত বছরের প্রকাশিত বইটি থেকে এই বইয়ের প্রেক্ষাপট একদমই ভিন্ন।
বইটি পাওয়া যাবে বইমেলার সদ্য প্রকাশের স্টলে।

“নারী এক আদুরে বেড়াল”
শায়লা শহীদ
সদ্য প্রকাশ

যারা বইমেলায় যাচ্ছেন, তাদের সংগ্রহ করার অনুরোধ করছি।

বিস্তারিত»

অন্তর্জালিক

বাঙ্গালী সৃষ্টির আদিকাল থেকেই হুযুগে জাতি হিসেবে পরিচিতি লাভ করেছে আর আজ পর্যন্ত বেশ সফলতার সাথেই আমরা আমাদের এই পরিচয় সমুন্নত রাখতে সক্ষম হয়েছি। ইন্টারনেট বিশেষত ফেসবুক এসে এই হুযুগেপনার মাত্রা কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। ফেসবুক দুনিয়ার এই মুহুর্তের হুযুগ হলো লুকব্যাক ভিডিও। প্রথমে যখন একের পর এক ভিডিও দিয়ে আমার ফেসবুক নিউজ ফিড ভরে যেতে লাগলো তখন কিছুটাই বিরক্তই হয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে সংবরন করতে না পেরে নিজের ভিডিওটা দেখেই ফেললাম।

বিস্তারিত»

পুরোনো পাতায়ঃ বরফের দেশের গল্প ৭

জানুয়ারী ২৭, ২০১৪, রবিবার, রাত ১১টা ০৫ মিনিট
কয়দিন আগের হঠাৎ ভয়াবহ ঠান্ডা আবহাওয়াকে “পোলার ভরটেক্স” নামক কল্পকাহিনী টাইপের নাম দিয়ে খুব বিখ্যাত বানিয়ে ফেলা হলো। সবাই চিন্তিত শংকিত ইত্যাদি। এরমাঝে বিশ্ব উষ্ণায়ন বিরোধীরা (উদাঃ ফক্স নিউজের বিল ও’রাইলি) বলেই ফেললেন, “কিসের গ্লোবাল ওয়ার্মিং, আমিতো দেখছি গ্লোবাল কুলিং।” খুব হাসি পায় যখন কেউ গ্লোবাল ওয়ার্মিং শব্দটির আক্ষরিক অর্থের সাথে বিশ্ব আবহাওয়ার তুলনা ও অসঙ্গতি তুলে ধরে ও বলতে চায় কই পৃথিবীতো গরম হচ্ছে না।

বিস্তারিত»

একটি মূলধারার রাজনৈতিক দল হিসাবে গড়ে উঠার প্রক্রিয়া ও গণজাগরণ মঞ্চের অবস্থান

কাছাকাছি শিরোনামে সম্প্রতি আমার লিখা একটি অপ-এড প্রকাশিত হইয়েছে বিডি নিউজ ২৪-এ। গত ২৪ ঘন্টায় ওটার উপর বেশ আগ্রহ দেখলাম পাঠকগনের।

ভাবলাম লিখার প্রেক্ষাপটসহ এটা CCB-র পাঠকদের জন্য রাখা যেতে পারে। রেকর্ড হিসাবেও থাকলো, যারা আগ্রহী তাঁদের পড়াও হলো।

————————————————————————–

বিরাট জনগোষ্ঠির সমৃদ্ধ একটি দেশে মূলধারার একটি রাজনৈতিক দল সৃষ্ট করা যে কঠিন সেটা সবাই স্বীকার করবে। মার্কিন যুক্তরাস্ট্র এর সবচেয়ে বড় উদাহরন।

বিস্তারিত»

অ্যানাপোলিসের ডায়েরী – ৪

২২ শে জানুয়ারি, ২০১৩
প্রকৃতির কীর্তি কলাপ দেখছি গত কয়েকদিন ধরে। এমনিতেই এই সপ্তাহের শেষে ছিল তিন দিনের উইকেন্ড। শনি, রবি, সোম টানা তিন দিন বন্ধ। মার্টিন লুথার কিং এর জন্মদিন উপলক্ষ্যে। তিনদিন উইকেন্ড থাকার সবচেয়ে ভালো দিক হলো পরের সপ্তাহে এক দিনের কর্ম দিবস কমে যাওয়া। এই জন্য বেশ ফুরফুরে একটা মেজাজে ছিলাম। যাই হোক, সোমবার মধ্যরাতে পেলাম ইমেইল। দূর্যোগপূর্ণ আবহাওয়া ও তুষার ঝড়ের কারনে আগামীকাল মানে মঙ্গলবার কোন ক্লাস হবেনা।

বিস্তারিত»

মন্তব্য সংকলন

এক

একটি পারুল বোন

জেগে ওঠো সব ক্যাডেট,
সাত ভাই চম্পা।
রুপালী পর্দায়,
একটি পারুল বোন,
হাসনাইন শম্পা ।

( ০১.০২.২০১৪)

[ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট চিত্র নায়িকা শম্পা হাসনাইনের সমর্থনে]

দুই

২০১৪ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর গণিত বইতে ২৪ নং পৃষ্ঠায় গড় অংকের ৫নং উদাহরণে ক্রিকেট দলে উইকেট রক্ষক নাই।

বিস্তারিত»

শিরোনামহীন অথবা ………

এক
অনেক ছোটবেলায় একটা জেমস হিলটন নামে এক লেখকের সাই-ফাই গল্প পড়েছিলাম ‘হারানো দিগন্ত’ (The lost Horizon) নামে। ইউরোপ এবং আমেরিকান চারজন মানুষের অপরহণের রোমাঞ্চকর গল্প দিয়ে শুরু হয়। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সেই অপহরণের মোটিভ বুঝা যেতে শুরু করে। শাঙরি লা নামক এক মঠ ছিল তার উপজীব্য। সেই শাঙরি লা মঠের বাসিন্দারা নিজেদের যৌবন ধরে রাখেন দীর্ঘ সময় কোন এক প্রক্রিয়ার মাধ্যমে।

বিস্তারিত»