মজার জাপানী ভিডিও

ভিডিও ৩ টা অনেক আগেই দেয়ার ইচ্ছা ছিল। কিন্তু তখন সাধারনত কেউ ক্যাডেট কলেজ ছাড়া অন্য বিষয়ে পোস্ট করত না। তাই সাহস পাইনি। ম্যাট্রিক্স স্টাইলে তৈরি করা ভিডিওগুলো আমার খুবি পছন্দের। আসা করি সবার ভালো লাগবে।

বিস্তারিত»

নিরপেক্ষ পাকিস্তানিদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধঃআঁধারের মাঝে আলোকচ্ছটা

কোন এক পাকিস্তানি কূটনীতিকের উদ্দেশ্যে চিঠিঃ(নিউ ইয়র্ক রিভিউ অফ বুকস,২ সেপ্টেম্বর ১৯৭১)

ইকবাল আহমেদ

নিউইয়র্ক টাইমসে(১০ এপ্রিল ১৯৭১) আরো তিনজন পশ্চিম পাকিস্তানি পন্ডিতের সাথে স্বাক্ষরিত আমার একটি চিঠি প্রকাশিত হয়। পূর্ব বাংলায় পাকিস্তানি সামরিক সরকারের হস্তক্ষেপের বিরোধীতা করে আমার প্রদত্ত বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে এরপর বহু পাকিস্তানি কর্মকর্তা প্রতিবাদ জানিয়েছেন।তাঁরা সবাই নির্দিষ্টভাবে নিম্নলিখিত বিষয়গুলো তুলে ধরেছেনঃ

১)জেনারেল ইয়াহিয়ার নেতৃত্বাধীন সেনাবাহিনী কেবলমাত্র একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনের মাধ্যমে জাতীয় সংহতি বজায় রাখতে চাইছে-যে আন্দোলন সফল হলে ৭ কোটি পূর্ব পাকিস্তানি মানুষ সাড়ে ৫ কোটি পশ্চিম পাকিস্তানির কাছ থেকে পৃথক হয়ে যাবে।

বিস্তারিত»

খেরোখাতা- হুররে হুররে ইটস আ হলি হলিডে

ব্যাপারটা একদম ঠিক করছিনা। এখন একটা গল্প দেয়া উচিত সিসিবিতে। তা না, আমি লিখছি খেরোখাতা। গল্পের একটা প্লট আছে, একটু বিশ্বাসযোগ্যতা আনার জন্য বাংলাদেশের মানচিত্র কিনতে পাঠিয়েছি অর্জুনকে দিয়ে, সাতক্ষীরা আর সুন্দরবনের এক নাপিতের খ্যাপ মারার গল্প। গল্পের নামটা “খ্যাপ” রাখব ঠিক করেছি। পুরা দুনিয়া এখন খ্যাপের উপর চলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একটু ভাল নামওয়ালা ডাক্তার, উকিল, ব্যবসায়ী, মৌসুমি রাজনীতিবিদ, সবখানে খ্যাপের জয়জয়কার। কেউ যদি দু’পয়সা রোজগারের জন্য খুন করাকে খ্যাপ হিসাবে নেয় তবে এ আর এমন কি?

বিস্তারিত»

রূপবিলাস

১.
বিকেলের সময়টায় কোন কাজ থাকে না সৌরভের। প্রায়ই হাঁটতে হাঁটতে ধানমন্ডি লেকে চলে যায়। তারপর একটা জুতসই জায়গা দেখে বসে পড়ে। আমোদপ্রবণ মানুষগুলোর ছুটে চলা দেখে , আর দেখে প্রেমিক যুগলের খিলখিল শব্দে লুটোপুটি খাওয়া। বিচিত্র মানুষের সমাগম ঘটে, কেউ আসে মজা করতে কেউ আসে লুটতে। সৌরভ আসে মানুষ দেখতে। এক একটা মানুষের মুখ দেখে গল্প খুঁজে বেড়ায় সে, জীবনের গল্প। মানুষকে বিভিন্ন শ্রেনীতে ফেলে,

বিস্তারিত»

টুশকি ১৬

টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৭]

১. “বাংলা গু ফে”র মতোন আরও কিছু লাইবেরিয়ান ইংলিশ:

ক.

বিস্তারিত»

আলতু ফালতু

আগেই বলি এই লেখা পুরাই ফালতু পোষ্ট কেউ পড়ার রিস্ক নিলে আমি দায়ী থাকবনা।
বহু বহু দিন সিসিবিতে আসিনা। সময় হিসাব করলে বলা যায় প্রায় দেড় মাস সিসিবির সাথে যোগাযোগ নেই। ব্যস্ততার কারণে আসতে পারিনা বুকে হাত দিয়ে বলতে পারবনা। কেন যেন কিছুই ভাল লাগত না। নেটে এসে মাঝে মাঝে বসে থাকতাম ঠিকই কিন্তু কোথাও যাওয়া হত না। ব্রাউজারের www লিখে বসে থাকতাম কোথায় যাওয়া যায় এই ভাবনায়।

বিস্তারিত»

মোবাইল বিড়ম্বনা- আমার কাহিনী…!!

[সায়েদ ভাইএর মোবাইল ফোন নিয়ে পোস্টটা পড়ে আমার নিজের মোবাইল বিড়ম্বনার কথা মনে পড়ে গেল…সবার সাথে শেয়ার করার লোভ ছাড়তে পারলাম না…]

মোবাইল ফোনের বিড়ম্বনার সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। সপ্তাহে দু’এক দিন ‘সরি রঙ নম্বর’ কিংবা ‘আপনি ভুল নম্বরে ডায়াল করেছেন’…এসব কথা বলতে হয় না-এমন লোক এখন খুব কমই আছে…কলরেট কমে যাওয়ার কারনে মানুষ এখন আর আগের মতন সাবধানী নেই,

বিস্তারিত»

যেমন কুকুর তেমন মুগুর

অফিসের দূরন্ত ব্যস্ততার মধ্যে মেসেজটা পড়ে মেজর সোহেলের মেজাজটা গেল খচরে। হাতের কাজ ফেলে রেখে প্রেরকের নম্বরে ফোন দিলেন – ওপাশে মেসেজের মতোই উদ্ধত ব্যবহার। প্রতিটা শব্দ মেপে মেপে যথেষ্ট ওজন দিয়ে বাক্য গঠন করে মেজর সোহেল নিজের পরিচয় দিলেন। র‌্যাব-৪ এর অপারেশনস অফিসারের অবর্তমানে তিনিই যে দায়িত্ব পালন করছেন তাও জানালেন। কিন্তু কানে পানি গেল না। “এইরকম বহুত র‌্যাব দেখা আছে” বলে জানালেন ওপাশের ভদ্রলোক।

বিস্তারিত»

হাউস পদক

সোহরাওয়ার্দী হাউসের ক্যাডেটঃ

২০০১ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দ্বিতীয় দিনে ৪*৪০০ মিটার সম্পূরক দৌড়, বড়দলের। দৌড়ের এক কৃতি দৌড়বিদ কোন এক অজানা কারণে অংশ নিতে পারবেন না। খোঁজ খোঁজ রব উঠলো চারিদিকে। কাকে পাঠানো যায়- কাকে? কাকে? কাকে? হাউসের চালনে ওয়ালারা তখন শরণাপন্ন হলেন দ্বাদশ মানের এক ক্যাডেটের কাছে। তার বড় বড় দু’ পা দেখে চালনেওয়ালাদের বুঝতে অসুবিধা হয়নি- তার মাঝে লুকিয়ে আছে অমিত সম্ভাবনার বীজ।

বিস্তারিত»

আমার বিসিএসঃ কবীর ভাইয়ের বিপ্রতীপ গল্প

পড়াশুনা কইরা কে কবে দুইন্নায় কি করছে?লাস্ট ৯ মাস রেগুলার দিনে অন্তত ১০ ঘন্টা পড়াশুনা করসি-এই বিসিএস কোয়ালিফাই করলে আব্বার আগে সিভিল সার্ভিসে ঢুকতে পারুম,জীবনে কোনদিন আব্বা আম্মারে তো খুশি করতে পারিনাই এইটা একটা চান্স ইত্যাদি ইত্যাদি… এই আশায়।কোচিং থিকা শুরু কইরা মডেল টেস্ট কিচ্ছু বাদ রাখিনাই-যেহেতু আমার বয়স কম আর পরীক্ষা দিতে হইতেছে ইয়া বয়স্ক মানুষদের সাথে-ভাল করার একটা তাগিদও ছিল।শুধু এই পরীক্ষা ধরার জুন্যে লাস্ট দুই সেমিস্টারের পড়া একসাথে নিয়া এন এস ইউ রেকর্ড টাইপ প্রেশার নিছি(এক সেমিস্টারে ২১ ক্রেডিট)।আর এইটা করতে গিয়া ডিপার্ট্মেন্টে দৌড়াদৌড়ির কথা আর নাই কইলাম।প্রশ্ন যে কঠিন হইছিল এইটাও কওয়া যাইবোনা-হালকা ট্রিকি আর এক্টু আনকনভেনশনাল ছিল বড়জোর।

বিস্তারিত»

শোক সংবাদ

অনেকেই হয়তো জানেন না।
ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে। ময়মনসিংহ গার্লস ক্যাডেটের সপ্তম শ্রেণীর ক্যাডেট তাসনুবা আত্মহত্যা করেছে।
গার্লস ক্যাডেটের শিক্ষিকা দেলোয়ারা ম্যাডামের কাছে ফোন করে জানা গিয়েছে, বার্ষিক পরীক্ষায় অনুত্তীর্ণ হবার কারনে মেয়েটি এই পথ বেছে নেয়। বাসা থেকে তার উপর ভালো ফলাফলের চাপ ছিল- সেই চাপ সইতে না পেরে সে আজীবনের জন্য চাপমুক্ত হবার পথ বেছে নিয়েছে।

বিস্তারিত»

একজন চিকির আত্মকাহিনী

(লেখকের বক্তব্যঃ আগেই বলে রাখি, আমি কোনো চিকি না। :shy: আমার ক্যাডেটজীবনে ‘দেখা’ এবং ‘শোনা’ চিকিদের ভালমন্দ ব্যাপারগুলোই এখানে প্রকাশের প্রয়াস পেয়েছি। ক্যাডেট কলেজে একজন চিকির অভিজ্ঞতা কেমন হতে পারে, তা ফুটিয়ে তোলাই এই লেখার উদ্দেশ্য।)

আমি একজন চিকি। ক্যাডেটদের নিজস্ব সংজ্ঞায় আমি ‘চিকি’। ক্যাডেটদের বিচিত্র চিন্তাধারায় আমি চিকি। তাদের দৃষ্টিতে আমি অন্য সবার থেকে একটু আলাদা, একটু স্পেশাল, একটু স্থূল। আমার নাম শুনতেই কান খাড়া হয়ে
উঠে সবার,

বিস্তারিত»

টুশকি ১৫

টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৬]

১. লোকাল সোর্স সন্ত্রাসীদের অস্ত্রের ঠিকানা জানাচ্ছে, “…..ছার, আমি কনফারোম (কনফার্ম) যে ঐ বাড়িতে আরোমস্ (আর্মস) আছে,

বিস্তারিত»

দ্য মুখ অফ আলটিমেট “ক” ভাই…

নামকরণ রহস্যঃ

এককালে টাংগাঈলের বেবীস্ট্যান্ড নামক জায়গাটি ভাইয়ের পদচারণায় মুখর থাকতো। সেই পল্লীর ললনাদের কাছে ভাই এতটাই বিখ্যাত হয়ে গিয়েছিলেন যে তিনি পল্লীতে পা দেওয়া মাত্রই রব উঠতো, ভাই আসছে… ভাই আসছে। সেই থেকে তিনি ভাই। জুনিয়র, সিনিয়র সবার কাছে…

ক্লাস সেভেনে মান-যাচাই পরীক্ষার ফলাফলের পর আমাদের ফলিন করা হয়েছে হাউস অফিসে। টাল বাবা মুস্তাফিজুর রহমান আমদের উপর ঝাল মেটাচ্ছেন পরীক্ষায় ফেল করার জন্য।

বিস্তারিত»