১
– মানা করি এতো, তবু করো ফোন,
বলেছি তো বাগদত্তা!
– বাক্যের আর জোর কত বলো
দিয়েছি যখন সত্বা
২
আমি তো কখনও তোমায় খুঁজিনি
খুঁজেছি আমার মন
সে নাকি তোমার পাহারায় থাকে
দিবানিশি সারা ক্ষণ
৩
তুমি বলেছিলে সবই মিছে মায়া
হ্রদয়ে লিখোনা নাম
কী অবোধ আমি সেই কথাকেই
ভালোবাসা ভাবলাম
