মেয়ে আজ তোমায় আমি কিছুই বলবনা,
শুধু আসর খালি হয়ে গেলে,
শেষ মোমবাতিটাও যখন নিভে যাবে,
আমি একাকী ওই চাঁদটার সাথে জেগে থাকবো।
তুমি ক্লান্ত হয়ে তোমার বালিশে মাথা রেখো।
~ নাম জানা নেই এমন অসুখ ~
প্রিয় ফুল, প্রিয় রং, প্রিয় পাখী, প্রিয় নদী
ওসব কিছুই আমার নেই।
কখনো কোনো এক সময়ে
শীতের সকাল ভালো লাগতো,
বৃষ্টির দাপুটে ঝম ঝম ভালো লাগতো,
খরতপ্ত দুপুরের আলস্যও,
আর ছিলো মধ্যরাতের নির্জনতা।
শীতের পিঠা খেতে গেলে এখন শুধু ভূখা মানুষের কথা মনে হয়,
বৃষ্টি এলে খোলা আকাশের নীচে থাকা উদ্বাস্তুর কথা মনে হয়,
রোদের তেজে নিস্তেজ হয়ে নুয়ে আসা শ্রমিকের কথা মনে হয়,
অন্য কোন এক জীবনের গল্প
আমরা পরিচিত ছিলাম,
আমাদের মধ্যে শ্রোদ্ধার সম্পর্ক ছিল,
আমরা পরষ্পরের গুনমুগ্ধ ছিলাম,
আমাদের নিজেদের পৃথক জীবন ছিল।
সেই জীবন-যাপনের ফাঁকে একদিন –
হয়ত আরেকটু পরিচিত হতে,
অথবা খানিকটা অজানাকে জানতে,
খানিকটা বিনোদন পেতে,
একটুখানি ভিন্নতার আস্বাদ নিতে,
আমরা আলাপচারিতায় জড়ালাম।
এই আলাপচারিতা
আমাদের পারষ্পরিক শ্রোদ্ধাবোধ
আমাদের গুনমুগ্ধতা বাড়িয়ে দিল।
আমরা একে অন্যের বন্ধু হয়ে উঠলাম।
তস্করের হাতে চিঠিখানি
আকাশ থেকে অমনি
ঝরে পড়ে নীলখাম;
দ্যাখে তার ডাকনাম
এট ইমেইল ডট কম
লেখা আছে
সবগুলো গাছে —
সবুজ পাতার পরে
চারু চারু অক্ষরে
“হতচ্ছাড়া,
চুরি করেছিস,মনে নেই!
এখন কি
তোর কাছে গিয়ে
‘দিনের কথা পুরনো সেই‘
শুনে
মনের আমার
মন কেমন করে,
এখনো কি মেঘের মতন
অভিমান ঝরে,
ভালবাসার হলুদ ফুল
ঘনসবুজ পাতা আর উজ্জ্বল হলুদ ফুলের
পাতায় আর পাঁপড়িতে দেখি এক ভেনাসের মুখ।
ফাঁক ফোকর দিয়ে দেখা যায় ধুসর আকাশ,
তা দেখে মনের আকাশে নেমে আসে হাল্কা অসুখ।
ফুলের সৌরভ ভেসে আসে বাতাসে বাতাসে,
মৌ মৌ করে মন আরো কিছু অচেনা সুবাসে।
ফুলের ঔজ্জ্বল্য মনটাকে করে দেয় বেজায় ভালো,
পরশে মেখে যায় ভালবাসার কিছু নরম আলো।
বিস্তারিত»
মোম ও তুমি
মোম গলে যায় অগ্নিশিখায়,
তুমি গলে যাও নরম কথায়।
ফোঁটায় ফোঁটায় মোমের ক্ষয়,
জানি, কিসে তোমার কষ্ট হয়।
তুমি মোমের মত গলে গলে
আমার বুকে আটকে গেলে!
ফোসকা পড়ার ভয় ছিলনা,
গরম তাপের জ্বালা ছিলনা।
আমার বুকে জ্বলছে মোম,
জ্বলতে থাকে সর্বক্ষণ,
সেই আলোতে চলছি পথ,
স্মরণে রেখে সব শপথ।
বিস্তারিত»
খাঁচার পাখি কেন গায়?
[ আই নো হোয়াই দা কেজ্ড বার্ড সিঙ্গস- মায়া এঞ্জেলোর কবিতার অনুবাদ]
বনের পাখি ঝাঁপ দেয়
চড়ে বসে বাতাসের পিঠে
ভেসে চলে প্রবাহের
শেষ সীমায়
ডানা ঝাপ্টে ঝেড়ে ফেলে
গোধুলির আলো
যেন আকাশটা তারই।
কিন্তু যে পাখি বন্দী
খাঁচার নিষ্ঠুর শিকের
ফাঁক দিয়ে সে তো
বলতে গেলে বাইরের
কিছুই দেখতে পায় না
তার পাখা ছাঁটা
পা শিকল দিয়ে বাঁধা
গলাটাই শুধু মুক্ত
তাই গলা বের করে
সে গান গায়।
ছবির কবিতার গল্প
শুরুর আগে
সিকি শতাব্দী আগের কথা। এফসিসি থেকে বেরিয়ে আমরা মেডিকেল কলেজে ঢুকেছি। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির বুট ক্যাম্প চলছে প্রতিদিন। ডিসেকশন হলের ঝাঁঝাল-মিষ্টি, “একবার শুকলে ভোলা যায়না” গন্ধ গায়ে মেখে বাসায় ফিরি। রাতে অন্য মানুষের হাড় গোড় বিছানায় নিয়ে ঘু্মিয়ে পড়ি। পরদিন ভোরে আবার লাল চোখে ঝিমাতে ঝিমাতে আইটেম পরীক্ষা দিতে হাজির হই। প্রাণান্তকর অবস্থা!
শুরু
দীর্ঘ সময় চাপের ভেতর থাকলে প্রাকৃতিক নিয়মেই আত্মরক্ষার জন্য মানুষ ডাইভারশন খুঁজে নেয়।
বিস্তারিত»এ শহরে কি আদৌ মানায় কোকিলের কুহু কলতান !
ভোর না হতেই কোকিলের ডাকটা অনবরত কানের পাশে বাজতেই থাকলো। দীর্ঘক্ষণ। অথচ তাতে আমার কিছুমাত্র ভালো লাগছিলো না। নিশ্চিত ভাবেই জানি এই কংক্রিটের শহরে খুব কম মানুষই এমন কোকিল ডাকার শব্দ শুনতে পান। তবুও এই ভয়ানক শ্বাপদসম শহরে যেনো বড্ড বেশী বেমানান শোনাচ্ছিলো এই কুহু কলতান।
এ শহরে যখন প্রথম শ্রেণী আর পঞ্চম শ্রেণীর শিশুদেরও অশালীন অত্যাচারের মুখোমুখি হতে হয়। রাজধানীর বুকে বসে সেখানে কর্তৃপক্ষ নির্বিকার পদক্ষেপহীন বসে থাকার স্প্র্ধা দেখাতে পারেন।
বিস্তারিত»শব্দের নীরব সান্ত্বনা
কবির অরক্ষিত মনে,
শব্দরা দাঁঁড়িয়ে থাকে নিঃশব্দ প্রহরীর মত।
মনের আনাচে কানাচে কিছু কিছু শব্দ থাকে
ইতস্ততঃ ছড়িয়ে ছিটিয়ে, আর কিছু ডুবে থাকে
মনের অতল গভীরে। ডাক দিলে নিমেষেই চলে আসে।
কবির পাশে যখন কেউ থাকেনা, তারাই কবিকে ঘিরে রাখে।
কবি কখনো আহত হলে,
সেইসব শব্দরা চলে আসে বিশ্বস্ত দেহরক্ষীর মত।
নীরবে পাশে দাঁড়িয়ে শোনায় যত সান্ত্বনার বাণী।
অনিশ্চিতের প্রতীক্ষায়
মুখের বলিরেখাগুলো বলে দেয়,
কতটা পথ তুমি পেরিয়ে এসেছো।
সে পথটা যে কুসুমাস্তীর্ণ ছিলোনা,
চোখের অভিব্যক্তিই তার প্রমাণ।
মুখে প্রতিবাদ নেই, চোখে আছে।
দুটো ঠোঁট যেন সেলাইয়ে জোড়া
দুটো চোখ যেন কত বিস্ময়ভরা,
উষ্মায় ভুরু দুটো কুঁচকে গেছে।
হে অনিশ্চিতের পথযাত্রী,
তোমার বাকী পথটুকু মসৃণ হোক!
মশালের ন্যায় জ্বলজ্বলে চোখদুটো
বোঁজার সময় এক পশলা বৃষ্টি হোক!
এ কেমন জীবন

জীবনে সুখ থাকে, সুখের সম্পর্ক থাকে,
থাকে ভালোবাসার মানুষ;
ছোট্ট একটা শান্তির নীড় থাকে,
সেই নীড়ে থাকে কমলতার পরশ ।
বিস্তারিত»ডিপ্রেশন
ঘরের অন্ধকার কোনা
কথা বলেই চলে;
কুয়াশার স্যাঁতস্যাঁতে স্বরে
চোখ বুজে গুটিসুটি মেরে পড়ে থাকি,
সে বলেই চলে, জল জঙ্গল,
বুনো হাস, নক্ষত্র আর মৃত্যুর গল্প
একটি কাল্পনিক কথোপকথন
(কিছু ফরমায়েশি ও প্রমিজড লিখা জমে গেছে। ওগুলো লিখে পোস্ট করার আগেই এই রেডি লিখাটা দিয়ে দিলাম। এইটা বেশ কিছুদিন আগে খসড়া করা ছিল। নীচে নামতে নামতে কিছুটা সময় পাওয়া যাবে। ততদিনে ওগুলো নামিয়ে ফেলবো বলে আশা করছি…)
-এখানে এসেছেন কেন?
-তুমি জানো না বুঝি?
-না বললে জানবো কি করে?
-না ই যদি জানো, তবে থাক না তা অজানাই
কি আর এমন হ্রাস-বৃদ্ধি হবে তাতে?
মা
মা কে নিয়ে দিবস কিসের
মা তো প্রতিদিনের
দিবস পালন করে কি আর
কমবে বোঝা ঋণের?
মা আমার পাশে থাকুক
এই তো আমি চাই
মায়ের পায়ের নিচে যেন
হয়গো আমার ঠাই ।