একজন বাঁশীওয়ালা খুঁজে ফিরি

সভ্যতার আদিতে প্রকৃতির কোলেতে স্নিগ্ধ শুভ্রতারই বসবাস ছিল ! তখন এতটা দূষণ ছিলনা বাতাসে। তাইতো হৃৎপিন্ড এখন একটুতেই হাঁপিয়ে উঠে।
শুদ্ধতার মোহে তাড়িত হই আমি পথ থেকে পথে। সবার জীবনেই ছোট বড় দীর্ঘশ্বাস জমে যায়।
এ জন্যই হয়তো শব্দের ছলনায় সেইসব দীর্ঘশ্বাসগুলো আমরা একদম ভুলে থাকতে চাই।
জোর করে আঁকতে চাই শুধুই সুখছবি; তবুও এসে যায় ভায়োলিনের কান্না।
অভিমানে এক বুক আঁধার নিয়ে ছাইমাখা জীবনে উড়ে চলি –

বিস্তারিত»

আমাদের শিল্পসাহিত্যের গতিপ্রকৃতি – (দ্বিতীয় পর্ব)

প্রথম পর্ব


আচ্ছা আপনি কেন সাহিত্য পছন্দ করেন?
নাটক-সিনেমার প্রতিই বা আপনার এতো আগ্রহ কেন?
গান শুনেন কেন? কেন ফটোগ্রাফী, পেইন্টিংএর উপর আকর্ষন বোধ করেন?

উপরের প্রশ্নগুলো নারী, পুরুষ নির্দ্বিধায় কাউকে করলে প্রথমত তারা ঘাবড়ে যাবে। উত্তর পেলে অধিকাংশ ক্ষেত্রেই তা হবে – ভালো লাগে, তাই। এই উত্তরটাই অনেকে নানান মোড়কে উপস্থাপন করবে। কেউ কেউ হয়তো নিজের ভেতর আরেকটু গভীরে অবগাহন করে বেশ উচ্চমাত্রার একটা উত্তর দিবে।

বিস্তারিত»

এলোমেলো মুভি ব্লগ-২

এবার চার দেশের চারটি মুভি। মুভিগুলো একটু কম পরিচিত, প্রথমটি বাদে বাকিগুলো সম্পর্কে কিছু না জেনেই দেখা শুরু করেছিলাম। আগের বারের মত এবারো বলে নিচ্ছি, মুভিগুলো নিয়ে হালকা আলাপ নিয়েই এই পোস্ট, কোন রিভিউ নয় স্রেফ দর্শক প্রতিক্রিয়া তবে হালকা স্পয়লার যুক্ত।

রণ (Rann)

অনেকদিন আগে সিসিবিতে এহসান ভাইয়ের এই ব্লগে রণ মুভিটার প্রিভিউ পড়েছিলাম। সেটা পড়ে দেখার জন্য আগ্রহ তৈরী হয়েছিল কিন্তু দেখা হয়ে ওঠেনি।

বিস্তারিত»

ধারাবাহিক উপন্যাস – ৩

পর্ব – শুরু থেকে তিন

তিন

সময়টা ১৯৭১ সাল। বাংলাদেশে বসন্তকালে সাধারণত কোন বৃষ্টি পরে না। আকাশ থাকে খুব পরিষ্কার। কিন্তু সে বছর মার্চ মাস থেকেই থমথম কালো মেঘেরা গমগম শুরু করে দিল। জলবায়ুতে আকস্মিক কোন পরিবর্তন হয়নি। সেদিনের আকাশও ছিল পরিষ্কার। তবে রাজনৈতিক আকাশ কালো মেঘে গম্ভীর। যে কোন মুহূর্তে দুর্যোগ নামতে পারে। চারদিকে ঘনঘটার পূর্বাভাস। প্রথমে বড়রা এ মফস্বল শহরে বসে ততটা বিপদ আঁচ করতে পারেনি।

বিস্তারিত»

উটের বিরিয়ানী এবং উট পালকের জন্মদিন…

বন্ধু সাকিব মাহফুজ। উট পালক সাকিব মাহফুজ। আমার এই বন্ধু উট পালন করে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখে। তার উট সংক্রান্ত গল্পটা একটু বলা দরকার।

কলেজে আমরা তখন ক্লাস টেনে। আমাদের ব্যাচের পক্ষ থেকে আমাদের ব্যাচ টি শার্ট বানানো হবে। আমরা তখন পাতি পোলা পান। ব্যবসা ভাল বুঝিনা। সাকিব মাহফুজ আমাদের দিকপাল হয়ে দেখা দিল। আমরা টি শার্টের যাবতীয় দায়িত্ব মাহফুজকে দিয়ে নির্ভার হলাম।

বিস্তারিত»

?

খবরটা

বিস্তারিত»

ভালোবাসি……জনম জনম

কি আশ্চর্য!! বাসে উঠেই আমি ভিমড়ী খেয়ে গেলাম। আজ সিট খালি দেখা যাচ্ছে। যাই হোক, সাত-পাঁচ না ভেবে বসে পড়লাম মাঝামাঝি একটা সিটে। কানে হেডফোন গুঁজে দিয়ে ব্যস্ত শহর দেখতে দেখতে যাচ্ছি। কিন্তু কি অদ্ভুত, কোথাও ব্যস্ততার লক্ষন মাত্র নেই। খেয়াল করে দেখলাম, রাজলক্ষ্মী থেকে বনানী পর্যন্ত চলে এসেছি কিন্তু কোথাও যানজট এ বাস আটকা পড়েনি!! যোগাযোগ মন্ত্রীর শুভবুদ্ধির উদয় হওয়াকে মনে মনে ধন্যবাদ জ্ঞাপন করলাম।

বিস্তারিত»

আমার বন্ধুয়া বিহনে -৫

মৃত্যুর পরের জীবন কিংবা পুনর্জন্ম, কোনোটাতেই আমার বিশ্বাস নেই। থাকলে খারাপ হত না। আমার অনেকদিনের ইচ্ছে আরো একবার জন্মানোর।
নাহ, এই আমি হয়ে নয়। পলাশ হয়ে। আমার বন্ধু সাদিকুর রহমান খান পলাশ!

ছোটবেলায় আমি অনেক কিছু হতে চেয়েছি। ঝালমুড়িওলা, ঘুড়ির দোকানদার, মিঠুন চক্রবর্তী, ফেলুদা আরো কত কী। এখন আর সব মনে নেই। বড় হয়ে আমার মনে হল আসলে এসব কিছু না, আমি পলাশের মত হতে চাই।

বিস্তারিত»

অ্যাবস্ট্রাকশান ঝামেলা

“অ্যাবস্ট্রাক্ট” কথাটি শুনলে আমার বেশ কয়েকটি অ্যাবস্ট্রাক্ট-এর কথা মাথায় আসে। এর মধ্যে প্রথমটা হল- পেপারের অ্যাবস্ট্রাক্ট। ভেঙে বললে, বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে যেসব গবেষণা পত্র(reserch paper) লেখা হয়, সেগুলোর প্রথমে একটা প্যারা থাকে। যার নাম অ্যাবস্ট্রাক্ট। তো কী থাকে এই অ্যাবস্ট্রাক্ট-এ? সোজা কথায় পেপারটার সার-সংক্ষেপ। পুরো পেপার লেখার পর এর সার-সংক্ষেপ হিসেবে প্রথম প্যারাটি লেখা হয়। এতে ঐ পেপারের বিষয়বস্তু, পটভূমি, ক্ষেত্র ইত্যাদি ব্যাপার নিয়ে একটা ধারণা দেওয়া থাকে।

বিস্তারিত»

ধারাবাহিক উপন্যাস – ২

(বানান ভুল ধরিয়ে দিলে কৃতার্থ হব।)

পর্ব- শুরু থেকে দুই

দুই

খুব সাধারণ পরিবারে অসাধারণভাবে জন্ম আমার। সাধারণ বলার কারণ আমার বাবা মফস্বল শহরের সরকারী ব্যাংকের একজন কেরানী। নাম মোহাম্মদ করিম। তিন নম্বর সন্তান হওয়ার সময় উনার স্ত্রী শেলী প্রায় মরনাপন্ন হয়ে পড়েন। ভাগ্যিস ঢাকা শহরে করিম সাহেবের একজন স্বচ্ছল আত্মীয় থাকতেন। সেই আত্মীয় আবার খানিকটা হোমড়া-চোমড়া ধরনের। শেলীকে উনি দ্রুত হলিফ্যামেলি হাসপাতালে ভর্তি করিয়ে দেন।

বিস্তারিত»

হারানো দশক

আজ সকাল থেকে নাইন-ইলেভেনের এক দশক পূর্তির দিনটিকে কেন্দ্র করে সিবিসির (কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন) এফএম নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ রেডিও শুনতে শুনতে কেমন যেন বিষণ্ণতা ভর করলো। কোন কিছুই লেখার ঠিক ইচ্ছে ছিল না এসময়ে। তবু কেন যেন সকাল থেকে রেডিও শুনে এবং অন্তর্জালে কয়েকটি লেখা পড়ে দুটি সাক্ষাৎকার নির্ভর রচনা অনুবাদ করতে আগ্রহ জাগলো। আমাদের দেশে নিঃসন্দেহে দিনটি এভাবে মিডিয়ায়ে এসময়ে এতো বেশি আসছে না যেমনভাবে দিনটি উত্তর আমেরিকায় একটি বিশেষ জাতীয় দিবস পালন হয়ে আসছে গত এক দশক ধরে।

বিস্তারিত»

আমার দেখা ‘৭১ এর মুক্তি যুদ্ধ।(নয়)

একটা যুদ্ধে সব সময় শুধু দুঃখ, কষ্ট, মৃত্যুর ই হাতছানি থাকবে তা কিন্তু নয়, তার মধ্যেই নতুন জন্ম , হাঁসি, আনন্দ সবেরই মিশেল ছিল।বিশ্ব বিখ্যাত ওয়ার মুভি “সান ফ্লাওয়ার” এর কানের দুল খেয়ে ফেলার মত হাসির ঘটনা ও আছে প্রচুর !

দুই একটা এর মাঝে উল্লেখ না করলে আমার পাঠক দের প্রতি অবিচার করা হবে।

গেরিলা সম্মুখ ‘এঙ্কাউন্টার’ চলছে । দুই পক্ষই গুলির খৈ ফুটাচ্ছে।

বিস্তারিত»

ধারাবাহিক উপন্যাস – ১

অথবা একটি ঢিশুম ঢিশুম উপন্যাস (যারা প্রেম পছন্দ করে না তাদের জন্য)

পর্ব – একদম গোড়া থেকে

এক

সেই কবে ছোট্টবেলায় পড়েছিলাম সিন্ধাবাদের রোমাঞ্ছকর ভ্রমনের কাহিনী। এর মধ্যে চলে গেছে চল্লিশ বছর। আজকাল সিন্ধাবাদের কথা প্রায়ই মনে হয়। মনে হয় তার কাঁধে ভর করে থাকা সেই বুড়োর কথা। হয়তো কমবেশি সবাই অদৃশ্য এক বুড়ো কাঁধে নিয়ে এক একটা জীবন পার করে দেয়।

বিস্তারিত»

নির্বাণ ও বিজ্ঞান

বৌদ্ধ ধর্মমতে জীবনের প্রধান লক্ষ্য হচ্ছে সকল বন্ধন থেকে মুক্তি। এটাকে নির্বাণ বলা হয়। আক্ষরিক অর্থে নির্বাণ শব্দটির অর্থ নিভে যাওয়া। তা হলে নির্বাণ কি জীবন বিমুখ কোন দর্শন? সক্রিয় সামাজিক জীবন ত্যাগ করে সন্যাস গ্রহণ করা? সন্যাসই যদি মোক্ষ হয় তা হলে পার্থিব জীবনের অর্থ কি? ভোগবাদ বনাম ভাববাদ- এর মূল দ্বন্দটি কোথায়? প্রথমেই স্বীকার করে নেই, বিষয়টি খুবই গভীর এবং আমি এ বিষয়ে একজন বিশেষজ্ঞ নই।

বিস্তারিত»