একজন কলেজ আউটের গল্প

অনেক দিন হাসিনা।একটা সময় ছিল যখন হাসির অর্থ ছিল অনেক।ইদানিং জোকস শুনলেও বিরক্ত লাগে।ক্যাডেট থাকা অবস্থায় বেশ হাসি খুশী ছিলাম।কারনে অকারনে হাসতাম।একবার স্যার নিউটনের গতি সূত্র পড়াচ্ছেন।আমি পেছন থেকে হাসতেছি।স্যার বললেন ‘হাসছো ক্যানো?
আমি জবাব দিলাম ‘স্যার ভাবতেছি নিউটন যদি নারিকেল গাছের নিচে বসে থাকতেন আর মাথায় যদি নারিকেল পড়ত তাহলে কি হত?স্যারের উত্তর দেয়ার আগেই আমার জনৈক ক্লাসমেট উত্তর দিল ‘দোস্ত তাহলে লস অফ ইমোশন তৈরি হত.

বিস্তারিত»

বই সমালোচনাঃ The Good Muslim

বই সমালোচনা: দ্যা গুড মুসলিম

কিছুদিন আগে তাহমিমা আনামের দ্যা গুড মুসলিম বইটি পড়লাম। প্রায় তিনশ পৃষ্ঠার বই। বইটি পড়ার সময় প্রথমেই যে বিষয়টি মুগ্ধ করে তা হল ইংরেজি ভাষার সাথে লেখকের একাত্মবোধ। লেখার ক্ষেত্রটিতে লেখকের স্বচ্ছন্দতা পরবর্তীতে পাঠকের পড়ার ক্ষেত্রটিকেও সহজ করে দেয়। তাহমিমা আনামের প্রথম বই ‘এ গোল্ডেন এজ’ আমার পড়া হয়নি। এটি দ্য গুড মুসলিমের আগের পর্ব। তবে প্রথম বইটি না পড়লেও পরেরটি বুঝতে কোন অসুবিধা হয়নি।

বিস্তারিত»

মিস্টি আসলে কতো মিস্টি!!

এক. ‘চিনি’ দারুণ মিস্টি শব্দ। বুঝের বয়স থেকেই চিনি বা মিস্টি খেতে পছন্দ করেছি। মা গল্প করেন, ভালোবাসতাম বলে শিশু বয়সে বাবা প্রায়ই অফিস থেকে বাসায় ফেরার পথে আমার জন্য মিস্টি নিয়ে আসতেন। আমি নাকি ছোট ভাইবোনদের তুলনায় একটু বেশি ‘সুযোগ-সুবিধা’ পেয়েছিলাম! স্মৃতিতে ভাসে গুড়ো দুধের সঙ্গে চিনি মিশিয়ে কতো খেয়েছি। এই কদিন আগেও ফ্রিজ খুলে প্যাকেট থেকে তুলে নিয়ে মুখে চালান করেছি কতো মিস্টি।

বিস্তারিত»

সিরিয়াস একটা কথা!

বেশ অনেক দিন ধরেই সিসিবি’র নীরব পাঠক।জায়গাটা এখন এতই আপন হয়ে গেছে যে মন ভাল লাগলেও এখানে আসি,খারাপ লাগলেও এখানে আসি।দেশ,বিদেশে কোন আলোচিত ঘটনা ঘটলে অপেক্ষা করি সিসিবি’র কেউ কখন এই বিষয়ে কিছু লিখবে।শুধু লেখাই না,মন্তব্যগুলোও অনেক মনযোগ দিয়ে পড়ি।মাঝে মাঝেই লিখতে মন চায়,কিন্তু সাহস হয় না কখনো।আজকে অনেক সাহস করে কিছু একটা লিখেই ফেল্লাম।লেখাতে অনেক ভুল আছে জানি।ভাইয়া এবং আপুরা সেই ভুলগুলো ধরিয়ে দিবেন বলে আশা করছি।

বিস্তারিত»

মাঠে এবং মাঠের বাইরে

ক।
এবারের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে কেন জানি খুব একটা আশাবাদী ছিলাম না, যদিও সাধারনত আমি খুবই আশাবাদি ধরনের সমর্থক। (এক যুগের বেশি সময় ধরে আর্সেনালকে সাপোর্ট করা বলে কথা)। কিন্তু আমাদের টাইগারেরা যখন টি২০ সিরিজে ওদেরকে হোয়াইট ওয়াশ করলো (হোক না এক ম্যাচের সিরিজ) তখন ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী হয়ে উঠলাম। কিন্তু সে আশায় যথারীতি গুড়ে বালি। এখন শেষ ওয়ানডে বাকি মান সম্মান বাঁচানোর জন্য।

বিস্তারিত»

কি দেখেছি,কি দেখছি …

তখন সবে এইটে উঠেছি। h.s.c এর আপারা সব পরীক্ষা শেষে farewell নিয়ে চলে যাচ্ছে। যাবার সময় স্যার-ম্যাডামদের সালাম, জুনিয়রদের সাথে গণ হ্যান্ডশেক, জুনিয়র-ক্লাসমেটদের সাথে জড়াজড়ি,কান্নাকাটি, সে কি অবস্থা!! আমি অবাক তাকিয়ে দেখি আর ভাবি,’আদিখ্যেতা! কাঁদতে হবে কেন এত! এক্স-ক্যাডেট হয়ে চলে যাচ্ছে,কী মজা। আর আমার সামনে আরো পাঁচ বছর কারাবাস! বন্ধুদের বলি,”হুহ্,আমি একটুও কাঁদবোনা দেখিস। বের হয়ে মনেই রাখবোনা কলেজকে। ক্লাসমেট ছাড়া আর কারো সাথেই যোগাযোগ রাখবোনা।

বিস্তারিত»

ধারাবাহিক উপন্যাস – ৮, ৯

(এই উপন্যাসটির প্রেক্ষাপট আর সময় বোঝাতে কিছু ঐতিহাসিক ঘটনা এবং চরিত্র উল্লেখ করা হয়েছে। আর বাদবাকী ঘটনা আর চরিত্রগুলো কাল্পনিক, তবে অবাস্তব নয়। অনেক ঘটনাই বাস্তব আমজনতার অভিজ্ঞতা থেকে নেওয়া হয়েছে।)

এক দুই তিন চার এবং পাঁচ
ছয়
সাত

আট

বাঙালি এই প্রথম তাদের জন্য একটা স্বাধীন ভূখণ্ড পেল।

বিস্তারিত»

৩৬ দিনের দেশ-৩

কুতুব দেখেই আমার কেন যেন ধারণা হয়ে গেছিল সম্রাটেরা বঙ্গ দেশকে খুব একটা পাত্তা দিতে চাইতেন না, তাঁদের নজর ছিল হিমালয়ের কাছাকাছি দিল্লী, রাজস্থান-এসব অঞ্চলে। ভারত ট্যুরের বাকি দিনগুলোতে এ ধারণা আরও পাকাপোক্ত হয়েছিল। সত্য বলতে কি, ভারতের পুরাকীর্তি দেখলে বাংলাদেশের লালবাগের কেল্লা, কি বগুড়ার মহাস্থানগড় সবই কেমন যেন মলিন মলিন লাগে। স্বীকার করতে লজ্জা নেই যে ভারতীয় উপমহাদেশের মূলধারার স্থাপত্য আসলে পুরোটুকুই প্রায় ভারতের ভাগে পরেছে।

বিস্তারিত»

গলা কাটার ‘সৌদি’ তরিকা

১৫০০ বছর আগে মানুষ ঘোড়ার পিঠে চড়ে ঢাল-তলোয়ার নিয়ে যুদ্ধ করত, তখন তলোয়ারের কোপে মৃত্যুদণ্ড ই ছিল স্বাভাবিক, কারণ মানুষ এতে অভ্যস্ত ছিল । এখন কি সেই ঢাল- তলোয়ারের যুগ আছে নাকি ?? সময়ের সাথে সাথে মানুষ আরো উন্নত মন-মানসিকতার সাথে পরিচিত হইতেছে, ১৫০০ বছর আগের জীবন যাত্রা চিন্তা চেতনার সাথে এখনকার মানুষের চিন্তা চেতনার আকাশ-পাতাল তফাত।

”মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ না ”

বিস্তারিত»

৩৬ দিনের দেশ-২; দিল্লী বড় দূর হে…

সিসিবির কসম আমি তোতলাই না। কিন্তু মাহমুদ ভাইয়ের পোস্টে ঢুকলাম, বিশাল একটা পোস্ট দেখে অলস মনে পড়ব, কি না পড়ব…ভাবতে ভাবতে স্ক্রল করে নিচে নামতেই আমার মুখ দেখে বেরোয় আসলো, কা কা কাইয়ূম ভাই!!
তারউপর গত পরশু অনেক অনেক দিন পর তানভীর ভাইয়ের সাথে দেখা…জ্বী, ভালো ছাত্র তানভীর ভাই, যিনি কিনা জিপি সেন্টারে বসে বসে পঁচতেসেন। উনার সাথে দেখা হওয়ার সাথে সাথেই উনি ডেকে আনলেন টুম্পাপুকে।

বিস্তারিত»

মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতিগত ঘৃণা ও আমাদের আত্ম-পরিচয়ের রাজনীতি

১

সিসিবিতে নিয়মিত আসলেও লেখা হয়না অনেকদিন। কেন, সে’ এক বিরাট ইতিহাস। আজ মনে হলো কিছু একটা লিখি, ইতিহাস নিয়েই, তবে তা’ সিসিবিতে আমার লেখার মাঝে এই লম্বা বিরতি নিয়ে নয়, বরং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেই প্রেক্ষিতে ব্যক্তির বিচার বিষয়ে, মোটাদাগে যা’কে বলা হয় Sociology of Man in War.

মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের মাঝে যে সাধারণ ডিসকোর্স চালু রয়েছে, তা’তে ব্যক্তির সামগ্রিক মূল্যায়ণ হয় প্রকৃতপক্ষে একটা বাইনারি স্ট্যান্ডার্ডের মাধ্যমেঃ আক্রান্ত/আক্রমনকারী,

বিস্তারিত»

ফটুকব্লগ – দুর্গাপুজা

গতবারের পুজার ফটোব্লগে যতদুর মনে পড়ে টেক্সট ইন্ট্রো দিছিলাম, এবার বাদ দেই সেগুলা। আলসে হয়ে গেছি তো !

বিস্তারিত»

সৌদি আরবে ৮ বাংলাদেশীর শিরশ্ছেদ, আমরা কোন যুগে আছি?

আগামীকাল পরীক্ষা আছে তারপরও গতকাল থেকেই একটা খবরে কোনভাবেই মনটাকে স্থির করতে পারছি না। আট বাংলাদেশীর শিরশ্ছেদ। আমি যেমন আগে একবার বলেছিলাম পৃথিবীতে এমন কোন ঘটনা নেই যেটাতে শতভাগ মানুষের মতের মিল ছিল তেমনি এই ঘটনাতেও দেখলাম নানা মুনির নানা মত। কোন এক ব্লগে দেখলাম একজন বলছে শুধু ৮ জন না ৮০০০ জন বাংলাদেশীর শিরশ্ছেদ করা উচিত, কেউ বলছে আইনের সঠিক প্রয়োগ আছে জন্যেই নাকি সৌদি আরবে সবাই শান্তিতে আছে।

বিস্তারিত»

আমার দেখা ‘৭১ এর মুক্তি যুদ্ধ।(এগার)

“তেলেপোকা” নিয়ে একটা বিজ্ঞান সাময়িকীতে একবার পড়েছিলাম, এই আজব  প্রাণীটির বিচরণ অন্ধকার জগতে।এরা সর্বভুক।স্বজাতীয় দের নিয়েও মাথা ব্যথা নেই। নিজে বাঁচতে পারলেই হল।সমীক্ষায় প্রমানিত হয়েছে, ‘আনবিক বোমায়’ পৃথিবীর সমস্ত প্রাণীকুল মৃত্যু বরন করলেও, কোন আজব উপায়ে খোলস পরিবর্তনের মাধ্যমে “তেলেপোকা” বেঁচে থাকবে।বর্তমানের প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক ভাবে কথাগুলি মনে আসলো, তাই লিখে ফেললাম। ভাবছিলাম এই অধ্যায়ে আমি এই প্রজন্মের পাঠকদের যুদ্ধের খল নায়ক ” দালালদের” ব্যপারে কিণচিৎ আলোকপাত করবো।

বিস্তারিত»