অনেকদিন থেকেই ব্লগে আছি। আছি কিন্তু ব্লগ লেখি না, খালি কমেন্ট করি। ইদানিং তাও করি না। আসলে কিছুই ভাল লাগে না। কেমন যেন অদ্ভূত লাগে সবকিছু। তবে ব্লগ লেখি না তার খুবই গুরুত্বপূর্ণ কার্যকারণ আছে। লিখতে পারি না তাই লেখি না। আমার জীবনে কলেজ ম্যাগাজিন তো অনেক পরের কথা, কোনদিন মনে হয় মাসিক যে একটা পত্রিকা বের হত তাতেও মনে হয় লেখা প্রকাশ হয় নাই।
বিস্তারিত»আহ্ হা রে তোমরা কি মিস্ করলা!!
আমার জয়েন করার খুউউউব ইচ্ছা ছিল ইফতার পার্টিতে। লাবলু কে ফোন করতে চাই ছিলাম,বা তোমাদের কাওকে। কারো নম্বর নাই। জে সি সি’র একজনকে চিনি, ফোন করলাম। বুদ্ধি দিল, ভাই ‘ইফতার পার্টি’র’ জন্য খামাখা চট্টগ্রাম থেকে ঢাকা ৪০০০+৪০০০ টাকা খরচ করে আইবেন-যাবেন? রোজার কষ্ট , ক্ষিদার কষ্ট , প্লাস যে দিনকাল খারাপ পরছে, ঐটা দিয়া বাপে-পুঁতের ঈদের পাঞ্জাবী হইয়া যাইবো। কথাটা মনে ধরল।
আমি আস্ লে অবশ্য তোমাদের অনেক লাভ হইত !!!
অবয়ব (ছবিব্লগ)-১
অনেক দিন ধরেই ব্লগ এ আছি | কিন্তু ভয়ে কখনও কিছু দিতে পারি নাই | তাই চিন্তা করে দেখলাম কিছু ছবি দিলেই ভাল |
আজকের subject portraits-
এইগুলা সব shakhari bazar এ তুলা






এখন সদর ঘাট-

এই গুলা রাজেন্দ্রপুর-


ইহা পহেলা বইশাখ in BUET-

ভাল লাগ্লে বইলেন|
NOTE- ব্লগ এ এইতা আমার পরথম post| তাই আগেই- :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: ::salute:: ::salute::
বিস্তারিত»পেয়ে গেছি আমাদের মাস্ফুর ব্যাকআপ :-D :-P
যারা আজকের গেট টুগেদার মিস করেছেন তাদের জন্য বলছি, আমরা আমাদের মাস্ফুকে মিস করেছি :just: ততক্ষন পর্যন্ত যতক্ষন আমাদের অজানা ছিলো যে অষ্ট্রেলিয়ার ক্রিকেট টীমের মতন আমাদের রিজার্ভ বেঞ্চটাও অনেক শক্তিশালী। আমাদের অতি প্রিয় ফয়েজ ভাই যতক্ষন ছিলেন আমদের আনন্দের মাত্রাটা কখনই কম ছিলোনা। তবে আমরা খুব চিন্তাগ্রস্ত “তেল গ্যাস রক্ষায়” উনার ভবিষ্যত করণীয় ঠিক করা নিয়ে। (নাহ ছেলেপেলে খুউব বেয়াদব হয়ে যাচ্ছে :frontroll: :frontroll: )।
বিস্তারিত»ইসসিরে! কতদিন পর সিসিবি আড্ডা!
লাবলু ভাই গাড়ির ইঞ্জিন ইস্টার্ট দিতে দিতে কহিলেন, চলো বৎস, “খাদ্য দর্শন” নামক দোকানে চলো। আগে আগে পৌঁছাইয়া সবাইকে গ্রহণ করিতে হইবেক। আমি সামনের সীটে বসিতে বসিতে কহিলাম- জী আজ্ঞে।
তো ব্যাপারটার শুরু এইভাবেই।
ফুড ভিশনে পৌছে বুঝলাম ভীষণ রকমের আগেই পৌছে গেছি আমি আর লাবলু ভাই। আমাদের দেখা মাত্র বেশ ভালো রকমের স্বাস্থ্যের অধিকারী এক হাসিখুশি ছেলে তড়াক করে উঠে দাঁড়িয়ে লম্বা মাপের সালাম দিলো।
বিস্তারিত»ইসসিরে……সব্বাইরে কত্ত মিসাই…
সিসিবির যেকোন গেটটুগেদারেই একটা কথা অনবরত আমার মনে থাকে, সেটা হলো যারা উপস্থিত নাই তাদের কিরম লাগছে। সিসিবি ইতিহাসের প্রথম গেটটুগেদারটিতে আমি অনুপস্থিত ছিলাম, কি কারণ এখন মনে নেই, কিন্তু প্রত্যেকটা মুহুর্তে আমার হিংসা হচ্ছিল, ইসসিরে, আমারে ছাড়া ওরা কত্ত কত্ত মজা করে ফেললো…
আমি তাই মিস করি রকিব হারামজাদাটাকে, পোলাটা খাইতে কত্ত পছন্দ করে… মিস করি জ্ঞানী লাভবী ভাইকে, ঝাঁকড়া চুলের মানুষটা থাকলে জ্ঞানী জ্ঞানী কথা শুনা যেতো।
বিস্তারিত»ইসসিরে…..জবাব চাই
আমাদের প্রানপ্রিয় ফয়েজ ভাই এর বাসায় গ্যাস নাই কিনু কিনু কিনু?
আমরা দেশ ও জাতির (মতান্তরে এডু ও মডু এর) কাছে জবাব চাই। চাই। চাই।
ইসসিরে, যাই গা। অনেক লিখা হয়ে গিলো।
বিস্তারিত»ইসসিরে… আড্ডা কিংবা ইফতার কিংবা তেলগ্যাসরক্ষাকমিটি
সিসিবির আড্ডাগুলো নানা বয়সের এক্সক্যাডেট মিশিয়ে একেকটা অসামান্য স্মৃতি হয়ে থাকে। যতোবার সিসিবির কোন আড্ডা বা পিকনিক বা গ্যাদারিংয়ে গিয়েছি, খুব চমৎকার নির্মল সময় কাটিয়েছি। আজকেও তার ব্যতিক্রম হলো না। সামিয়ার পোস্ট পেটপূজা আপডেট হতে হতে আজকের ইফতার+ডিনার পার্টি হয়ে গেল। শান্তা আপুর দেশে আসা উপলক্ষ্যে আয়োজন। আর বাড়তি পাওনা ছিল ফয়েজ ভাইয়ের সাথে দেখা হওয়াটা। শান্তা আপু সবার জন্য চকোলেটের একটা বড়ো বাক্স নিয়ে এসেছিলেন।
বিস্তারিত»ইসসিরে……ঢাকায় গ্যাস নাই
ইসসিরে, ঢাকার বাসায় গ্যাস নাই। এখন সেহরি ইফতার কেমনে খাই!!!
(ঢাকায় আগমণের পর মালসিংহ ফয়েজ ভাইয়ের বোধদয়)
বিঃদ্রঃ চিন্তা করবেন না ফয়েজ ভাই, সামিয়া আপনাকে সেহরির জন্য ডিনারপ্যাক আর মাম পানির বোতল দিয়ে দিবে।
আমার জন্যে রেখে গেছেন একটি দাতব্য হাঁসপাতাল ।
১৯৮৮ থাকে এক্সটেনশন জীবনটা চলছিলো এডহক ভিত্তিতে কোনমতে।দ্বিতীয় হার্ট এট্যাকটা হল তখন ! আমরা ভেবেছিলাম সব শেষ ! কিন্তু আল্লাহ আরও অনেক হায়াত রেখেছিলেন ওনার। সেই থেকে প্রায় প্রতি বছর হজ্বে যাওয়ার বায়না ধরেন। গেলেন ও বেশ কয়েক বার। শুধু একটি খায়েশ,যদি আল্লাহ মক্কা মদিনাতে হায়াত কবুল করেন, তাহলে ‘জান্নাতুল বাকি’ বা ‘জান্নাতুল মওলায়’ শেষ আশ্রয় স্থানটুকু হয়তো নসীব হবে!
আমার বাবা,
বিস্তারিত»উল্টোদেশে,উল্টোরথে – ০১
প্রায়ই আমরা একটা কথা শুনি গ্লোবাল ভিলেজ। শব্দটি নতুন; ১৫/২০ বছর বয়স হয়তো।
সত্যিই সবকিছু চলে এসেছে হাতের নাগালে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা তো এখন অপূর্ব। তা সে পায়ে, চাকায়, বায়ুতে যেভাবেই হোক না কেন। আর মাধ্যম তার বা বেতার যেভাবেই হোক না কেন।
জেমস বন্ডের খুব সম্ভবত টুমরো নেভার ডাইসে দেখেছিলাম কিভাবে খবর বানানো হয়। আমরা অনেকটা সেইরকম না হলেও ঘটনা ঘটার প্রায় সাথে সাথেই জেনে যাচ্ছি।
বিস্তারিত»ফোন কিচ্ছা
ইভটিজিং একটি বৈচিত্র্যময় অপরাধ। নানা উপায়ে আপনি এই অপরাধ সংঘটিত করতে পারেন, যার একটি হলো অচেনা ইভদের ফোন করে করে তার গলা যে কত সুন্দর, তা বোঝানোর চেষ্টা করা। মেয়ে হিসেবে এই ধরণের ফোনের ভুক্তভোগী আমিও, তবে দুঃখের বিষয় আমাকে যারা ফোন করে তারা কেউ চাওয়ালা, পানের দোকানদার, কিংবা পতাকা বিক্রেতা। তবে দিন সবার খারাপ যায় না, তাই এবার আমার ভাগ্যে একজন প্রবাসী যুবক জুটেছে,
বিস্তারিত»আপা আমদের দিকে একটু তাকান।
বেশ কয়দিন হল আমার মনে একটা প্রশ্ন এসেছে। একজন বাঙ্গালির কত টুকু দেশপ্রেম থাকলে এই দেশের বাইরে যাওয়ার সুযোগ থাকা সত্তেও এখানে বাস করবে ? কি অদ্ভুত একটা দেশ।
যে দেশে অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নীচে বাস করে সে দেশের বানিজ্য মন্ত্রী বলেন আপনারা কম খান তাইলে জিনিস পত্রের দাম কমবে। যেই দেশে ছিন্তাইকারীর গুলিতে বাবার কোলে তার মেয়ের মৃত্যু হয় আর স্বরাষ্ট্র মন্ত্রী বলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন।এই দেশে জনগনের ইচ্ছার বিরুদ্ধে তেল গ্যাস নিয়ে অসংলগ্ন অসামঞ্জস্যপুর্ন এরকম চুক্তি হয় যেন দেশটা সরকারের বাপের।
বিস্তারিত»আমাদের ছেলেবেলা । (এপিসোড ৩)
সিনিওরদের কাছে শোনা কিছু গল্প।
১) ১৪তম ব্যাচ। স্টাডি ট্যুরে গেছে। রাস্তায় এক সময় শুরু হল বাস থামানো হোক। টয়লেট করব। আনোয়ার স্যার বলল একটু পর। খানিক পর শুরু হল চিৎকার। গাড়ি থামবে ক্যাডেট মুতবে। এক পর্যায়ে শুরু হল, ক্যাডেট থামবে গাড়ি মুতবে। স্যার অনঢ়। তারপর শুরু হল বিট। সাথে দাড়ি নিয়ে নানান কথা।আনোয়ার স্যারের দাড়ি ছিল। এক পর্যায়ে স্যার বলল “এই তোমরা ড্রাইভারকে গালাগালি করছ কেন?
বিস্তারিত»স্বাধীনতা তুমি
না, আমি কোন কবিতা লিখতে বসিনি। কোন গল্প-উপন্যাসও নয়। বা আবেগপ্রবণ দেশপ্রেমের কোন প্রবন্ধও নয়। আমার এই লেখার উদ্দেশ্য ‘স্বাধীনতা’ শব্দটির অর্থ খোঁজা। যেই শব্দটির জন্য আমরা এবং পৃথিবীর আরো অনেক মানুষ অনেক বড় বড় ত্যাগ স্বীকার করেছে, জীবন বিসর্জন দিয়েছে, তার মর্মার্থ কী? আসলে আমি শব্দটিকে বোঝার চেষ্টা করে যা পেয়েছি, সেটাই এখানে সবার সাথে শেয়ার করতে চাই।
অনেক আগেই প্রশ্নটা মনে এসেছিল- ‘স্বাধীনতা’
বিস্তারিত»