আজ চলে গেলে
পেছনে রয়ে গেল ১৭ টি রাত্রে নিহত বালক
জোৎস্নার ছুরি…ও স্বর্গের অভিশাপ
‘সুখ পাবে না,সুখ পাবে না তুমি।’
আহত চোখ নিহত চোখ
সব পিছে ফেলে সোজা চলে গেলে তুমি সুর্যের কাছে
খোড়া বটগাছে
হরিয়াল,টিয়া কাঠঠোকরা…একটি অচেনা লোক
বারবার ফিরে আসে।
তবু তুমি চলে গেলে
যেন শেষরাতে চাঁদ মরে গেলে
নিশাচর প্রাণীটির শেষ শিকার যদি ছুটে যায়
তবু তার গর্তে পালানো
এর মত তোমার প্রস্থান
শুকতারা জ্বলজ্বলে চোখে সাক্ষী রইলো!
ইউরো ২০১২ প্রিভিউ পর্ব ৩ – ক্রোয়েশিয়া

প্রিলিমিনারী স্কোয়াড এখনও সবাই দেয় নাই, অনেক দেশেই লীগের শেষ রাউন্ড চলছে তাই লীগ শেষ হলেই দেখা যাবে বাকি দেশগুলো একসাথে তাদের প্রিলিমিনারী স্কোয়াড বা হয়ত মুল ২৩ জনের স্কোয়াডই ঘোষনা করে দিবে। জার্মানী আর নেদারল্যান্ডস ছাড়া ইউক্রেন দিয়েছে তাদেরটা, সাথে ফ্রান্স আর গ্রীস অর্ধেক স্কোয়াড ঘোষনা করেছে মাত্র।
গ্রুপ বি থেকে জার্মানী আর নেদারল্যান্ডসের পর পর্তুগালের প্রিভিউ দিব ঠিক করেছিলাম,
বিস্তারিত»আলোকচিত্র
ছোটবেলা থেকেই ক্যামেরার প্রতি আমার বাড়তি একটা আগ্রহ ছিল। প্রথম কবে ক্যামেরা হাতে পেয়েছিলাম মনে নেই, তবে তখন থেকেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দেয়ার থেকে ক্যামেরা হাতে নিয়ে নাড়াচাড়া করা আর অন্যের ছবি তুলে দেবার প্রতি আমার উৎসাহ বেশি ছিল। তবে সেসময় ছবির ব্যক্তি বা মান নিয়ে আমার তেমন কোন মাথাব্যথা ছিল না, সব আগ্রহ ছিল ক্যামেরাকে ঘিরেই।
ইন্টারনেটে নিয়মিত হবার পর থেকেই ছবি তোলা তথা ফটোগ্রাফি সম্পর্কে আমার ধারনাই পালটে গেল।
বিস্তারিত»বিষাদ
আজ শুধু শুন্যতার লীলাখেলা
দরজার গভীরে
বিবেককে প্রশ্ন করে কোন
উত্তর খুঁজে পাওয়া যায় না।
এ যেন এক অর্থহীন পার্থিব আগ্রাসন
নিরন্তন পিচঢালা পথে
যে আশাবাদী অক্ষরেরা সংগ্রাম করে
দাম্ভিকতার নিষ্ঠুর অনুকম্পায়
তা সবই চাপা পড়ে যায়।
আজ শুধু ক্রোধ খেলা করে
ছায়াপথের নীহারিকার বেড়াজালে।
বিস্তারিত»আমার আকাশ ভরা মেঘ
আমার আকাশ ভরা মেঘ
তোমার আঁচল ভরা নীল
আমার আবোল তাবোল কাব্যে
তুমি অবাক অন্ত্যমিল।
আমার রাতের নীরবতা
তোমার আলতো পায়ে আসা
আমি পাবোনা জেনেও
শুধু তোমায় ভালোবাসা।
তুমি মেঘের মাঝে লুকাও
তোমার কান্না ভেজা চোখ
আমি চাইছি এবার তবে
ভালোবাসার বৃষ্টি হোক।
আমি ভিজবো তার ই ধারায়
যদি হাতে রাখো হাত
তুমি বর্ষা দেশের রাণী
আমার ভেজা শ্রাবন রাত।
“সত্য” সমগ্র
আজকাল ইন্টারনেটের ব্যাপক প্রসারের ফলে কলেজের স্মৃতিচারন করা সমস্যা হয়ে দাড়িয়েছে। কোন কাহিনী লিখতে গেলে তা স্যার অথবা এডজুট্যান্টের চোখে পরার সমূহ সম্ভাবনা। 😕 কিছুদিন পূর্বে বন্ধু দিবসের এই পোস্টের ম্যাডাম তার পোস্ট খানা পড়ে বড়ই লজ্জ্বাগ্রস্থ হয়ে পরেছে বলে খবরে প্রকাশ। :grr: তাই “নাম বলব না” খালি অর্থনীতির এক শিক্ষকের কাহিনী বলে ক্ষান্ত দিব।
ক্লাশ নাইনে থাকতে স্যারের এফসিসি থেকে বিসিসিতে আগমন।
বিস্তারিত»মিশনঃ নার্ডিজম!!!
বড় শখ করে I.B.A তে পর্রীক্ষা দিয়েছিলাম, চান্স ও পেয়েছিলাম এবং পড়তেও এসেছিলাম এই জেনে যে এখানে নাকি পড়াশোনা নাই! সবাই মৌজ মাস্তি করে বেড়ায় আর আপুরা প্রায়ই শাড়ি পরে সেজেগুজে ক্লাসে আসে! বিশেষত ইউটিউবে i just got chance ভিডিও টা দেখে(তাও আমারি টিচার আজহার ভাইয়া) আমার ধারনা আরো বদ্ধমূল হয়েছিল!কি শান্তি! সায়েন্সের H.S.C অতঃপর রেজাল্টের বাঁশ, এসবের পর দেখি আল্লাহ বেহেস্তে জায়গা করে দিছে!!!
বিস্তারিত»বিকেলে-৩
আকাশে তার পড়ে যাবার ভয় –
প্রকাশ্যে একথা মানবে
এমন বেকুব কিছুতে সে নয়
বৃত্তের ভেতরে
বাইরে
বাইরের, ভেতরের
সমূহ বৃত্তে
হাঁপিয়ে ওঠা সে
বৃত্তবন্দী কাক
অগত্যা
আকাশে
চড়ে দেখে,
রয়েছে
আকাশেরো
বৃত্তাকারে
নাচবার
দু্র্বিপাক?
___________________________________________________________
রুম্মানের এই ছবিটি নিয়ে কিছু বলা সবথেকে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার।
ইউরো ২০১২ প্রিভিউ পর্ব ২ – নেদারল্যান্ডস

ইউরো ২০১২ প্রিভিউ পর্ব ১ – জার্মানী
মাত্র গতকালই প্রিভিউ পর্ব ১ দিলাম, আজ দিচ্ছি পর্ব ২ – নেদারল্যান্ডস। গ্রুপ বি থেকে পর্তুগাল নিয়ে লেখার ইচ্ছা ছিল এই পর্বে, কিন্তু তারা এখনও তাদের প্রিলিমিনারী স্কোয়াড ঘোষনা না করায় নেদারল্যান্ডস নিয়ে লিখছি। আমি প্রাইমারী স্কোয়াড থেকেই প্রিভিউ লিখছি, আশা করি বিগ স্টাররা কেউই ২৩ জনের মুল স্কোয়াড মিস করবে না!
বিস্তারিত»ইউরো ২০১২ প্রিভিউ পর্ব ১ – জার্মানী

প্রতি জোড় বছরগুলোতে এই সময়ে মনটা ভাল থাকে, রেগুলার ফুটবল সিজন শেষ হয়ে যাওয়ার পর ৩ মাস রিপ্লে দেখতে হয় না। এবার যেরকম ইউরো ২০১২ শুরু হচ্ছে ৮ জুন থেকে, যেটাকে আমি বিশ্বকাপের চেয়েও বড় টুর্নামেন্ট হিসেবে মনে করি। নো অফেন্স টু আর্জেন্টিনা অর ব্রাজিল, আসলে বিশ্বকাপের বিশ্বায়নের জন্য এশিয়া বা নর্থ আমেরিকা থেকে কোটা পুরন করার মত দলের খেলা দেখা লাগে না ইউরোতে,
বিস্তারিত»একজন রইচ উদ্দিন
বয়স ঠিক কত হবে? ১৩ বা ১৪। নাম রইচ উদ্দিন।সবেমাত্র নবম শ্রেণীর পাঠ চুকিয়েছেন। স্বভাবগত চাঞ্চল্যে মন তার উড়ে বেড়ায়। পরের বাগানের ফল চুরি করে, নয়ত বিকেলে ফুটবল আর নদীতে ঝাপাঝাপিতে দিন কেটে যায় তার নদীর স্রোতের মত। কিন্তু এরই মাঝে সময়টা থমকে দাঁড়ায়। ৭০- এর শেষের দিকের কথা। মাঝে মাঝে এলাকার বড় ভাইদের কাছ থেকে দেশের অবস্থা শুনে একটুআধটু। ইচ্ছা থাকলেও সবসময় সবকিছু জানা হয়ে উঠে না তার।
বিস্তারিত»ওদিয়েনেতে বসবাস
ছোটবেলার গল্পের বই বা ভূগোল পড়তে গিয়ে আফ্রিকা সম্পর্কে শুধুই ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’, এই শব্দ-গুচ্ছই মনে পড়ে। পরে আরেকটু বড় হয়ে যখন বিভূতির চাঁদের পাহাড় পড়লাম, তখন যেন শংকরের সাথে আফ্রিকার গহীন বনাঞ্চলে আমিও ছুটে চললাম, রত্নের সন্ধানে। তখন থেকেই আফ্রিকার প্রতি এক অজানা-অচেনা রোমাঞ্চ অনুভব করতাম। না জানি কেমন সে? কত না জানি নাম না জানা গাছপালা, জন্তু জানোয়ার, কেমন তারা মানুষজন। মনের কোনা-কাঞ্চিতে আকুলি-বিকুলি করত।
বিস্তারিত»অন্তরে-লীন
অনুভূতির দেয়াল কেটে কেটে- যদি তোমাকে
খোদাই করতে পারতাম !
তবে- মনে মনে শংকা ভুলে- হয়তো একটু স্বস্তি পেতাম।
একটু মাখামাখি হতো দুরত্বের কষ্টে,
আর-
একটু জিরিয়ে নিতাম-গভীর চোখের চোরাবালিতে!
তোমার অনামিকা-তর্জনীর পেলবতা ছুঁয়ে,
ভালোলাগা মাখামাখি হতো- চাওয়া আর নাচাওয়ার দোলাচলে-
পাওয়া-নাপাওয়ার গন্তব্য সুদূর মরিচীকায় ভাসে!
পারতাম যদি-
অনুভূতির দেয়াল কেটে কেটে তোমাকে খোদাই করে রাখতে!
তূর্ণা!তূর্ণা!!
তূর্ণা!তূর্ণা!!
ফুল ফুটে মৌতাত,
তার মদে চূর না!
জানি তুই আকাশের পরীদের ছোটবোন!
কি জানি কী খেয়ালেতে পৃথিবীর ঘাসবন
মাড়াতেই এসেছিলি;চলে যাবি ঠিক ফের,
তার আগে শুনে যা কবিতা শুনে যা সে কবিদের-
যার চোখে লেগে আছে
তোর নীল ওড়না!
তূর্ণা!তূর্ণা!!
কার রূপ চুরি করে এই দেশে এলি তুই?
বিস্তারিত»দোজোর মেলায়
আবাস আমাদের কোত দিভোয়ার (Côte D’Ivoire) পশ্চিমের শহর মাঁ (Man) এর অদূরে। সাধের আফ্রিকা জীবন শুরু করার কিছুদিনের মাঝেই সু্যোগ আসল আফ্রিকার আদি এক শিকারী জাতি, দোজো(Dozo)দের সম্মেলনে অংশ নেয়ার। সম্মেলনস্থল এই দেশের উত্তর-পশ্চিমের এক গ্রাম সেগুয়েলো (Séguélo) তে। যাত্রা শুরু করলাম ৫ই ফেব্রুয়ারি সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনের দুজন পদস্থ কর্মকর্তা, জনাবিশেক সৈনিক আর স্থানীয় দোভাষী আপুলিনাকে সঙ্গে করে। এমনিতে আফ্রিকার আবাস জীবন সূচনালগ্ন, নূতন পরিবেশে মানিয়ে নেওয়ার সংগ্রাম,
বিস্তারিত»
