১.
গেমস টাইমের মার্চ-আপ। সি.এইচ.এম ফরিদ স্টাফ এডজুট্যান্টের কাছে স্টেটমেন্ট জমা দিচ্ছেন। এমন সময় আনোয়ার স্টাফ চিৎকার দিলেন…
‘জসিম ডন্ট মুব .. ডন্ট মুব’
আমরা একে অন্যের মুখ চাওয়া চাওয়ি শুরু করলাম। পুরা কলেজে জসিম নামে কোন ক্যাডেট নাই। আনোয়ার স্টাফ কাকে বলছেন। এরমধ্যেই আবার চিৎকার……
‘জসিম নড়তাছে কেন? জসিম ফল-আউট, ফল-আউট বলছি’
আমরা এদিক ওইদিক তাকাইতে লাগলাম কে ফল-আউট হয় দেখার জন্য।