আজ অনেকদিন পরে সিসিবিতে আসলাম। পড়ালেখার চাপ আর খানিকটা অভিমানের জন্যই এ পথটা সাধারণত মাড়াতাম না। আজ হঠাৎ করে ফেসবুকের একটা লিঙ্ক থেকে সিসিবিতে ঢুকি। সময়টা আজ দুপুর ১ টা। সেই তখন থেকে সিসিবিতে পড়ে আছি, লাঞ্চ-ডিনার কোনটাই হয়নি 🙁 (একটু পর তেহারী খাইতে যামু 😀 ) । কারন, আলম ভাই আর রহমান ভাইয়ের পোস্টগুলো পড়তে পড়তে কখন যে সময় পার হয়ে গেছে, বুঝতেই পারিনি।
বিস্তারিত»ব্যস্ততা দিচ্ছে না অবসর
১. ব্যস্ততা দিচ্ছে না অবসর। হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়লাম। অফিস থেকেও নতুন কিছু দায়িত্ব পাওয়ায় কাজের চাপও বেড়ে গেছে। ব্লগ পড়া হয়, মন্তব্য করা হয় না, লেখা তো নয়ই। টুটুল ম্যাসেঞ্জারে এসে নক করে, কেন ব্লগে আসি না। অফিস ফেসবুক বন্ধ করে দিছে। প্রক্সি দিয়ে ঢুকলেও আগের মতো সক্রিয় না। কেউ কেউ এসএমএস করে ফেসবুকে আমন্ত্রণ জানালে তবেই ঢোকা হয়। কেমন নিরস হয়ে যাচ্ছি।
বিস্তারিত»স্টপ জেনোসাইডের লিংক এবং একটি অনুরোধ
১।
ওয়ার্ক গ্রুপ মিডিয়া আর্কাইভ নিয়ে কাজ করতে গিয়ে রায়হান রশিদের ভাইয়ের মেইলে লিংকের জের ধরে মুক্তাঙ্গনে ইমতিয়ার শামীম ভাইয়ের পোস্টে, মুয়িন পার্ভেজ ভাইয়ের কমেন্টে স্টপ জেনোসাইডের লিংকগুলো পেলাম। লিংক গুলো মিডিয়া আর্কাইভে যোগ করতে করতে ভাবলাম, দারুন এই ডকুমেন্টারিটা হয়ত প্রিয় সিসিবির অনেকেই দেখেনি। তাই লিংক্টা তুলে দিলাম।
এটা দেখতে দেখতে সবার অনেক কথাই মনে হবে, কান্না পাবে, যেমন আমার হয়েছিল,
বিস্তারিত»আনন্দ আশ্রম-
কুমিল্লায় এসে যখন পৌঁছলাম চারিদিকে তখন স্বরস্বতী পুজার আমেজ। গত রাতে জগন্নাথ হলে গিয়ে ঘুরেছি অনেক। আগে প্রতি বছর অনেকটা সময় কাটতো ওখানেই। আর এবারে হুট করে ঘুরে আসা খানিকটা, অতিথির মত আলগোছে। চারুকলা প্রতিমা বসায় পুকুরের মাঝে, চিরকালই, সেখানে গিয়ে প্রতিবারের মতই মুগ্ধতা একরাশ। অনেক অনেক ছবি। তারপরে, মানুষের ভিড়ে হাঁটতে হাঁটতে জগন্নাথের মাঠে। সেখানে পুরনো অনেক বন্ধু, আলিঙ্গন, উচ্ছ্বাস। আবারও অনেক অনেক ছবি।
বিস্তারিত»আমার প্রেমিকারা-৫
‘পুরুষ মানুষের মন আর নারীর দেহ,এই দুইটার-ই কপিরাইট থাকা দরকার’। কথাটা প্রথম যখন শুনি,হেসেই উড়িয়ে দিয়েছি। তারপর ভেবে দেখলাম-এ আবার কেমন কথা? গুরু বললেন- এই দুইটার কপিরাইট করা থাকলে এই পৃথিবীটায় আর কোনোদিন কোনো ঝামেলা থাকতোনা।যত নষ্টের গোঁড়া,এই দুই বিষফোঁড়া।
আমি ভেবে অবাক হই-তাইতো গুরু, আপনিতো ঠিক বললেন।আমার নিজের এই মনটার ঘাটে ঘাটে নোঙ্গর করার স্বভাবটার মিল বুঝি এখানেই খুঁজি পাচ্ছি।কবির ভাষায় বলি-
‘আর পারছিনা গুরু,সেই ক্লাস ওয়ান থেকে শুরু’।
যে ভুল আর শোধরাতে পারিনি
১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমার নিরাপরাধ দুই চাচা নিহত হলেন। বাবা তার প্রিন্টিং প্রেস ব্যবসা হারালেন এবং যুদ্ধে তার দুই ভাইকে হারিয়ে মানসিক ভাবে দুর্বল হয়ে পড়লেন। বিশেষ করে যখন জানলেন যে তার এক ভাইকে মিলিটারীরা অন্যদের সাথে নদীর ধারে দাঁড় করিয়ে গুলি করে মেরেছে এবং অন্য ভাইকে স্থানীয় বিহারীরা তাকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজায় শিকল তুলে দিয়ে বাড়ীতে আগুন ধরিয়ে দিয়ে জীবন্ত পুড়িয়ে মেরেছে।
বিস্তারিত»শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর ভুমিকা কি হওয়া উচিত?
মাসরুফ ভাই এর রিসেন্ট পোস্টে সেনাবাহিনীর ভুমিকা নিয়ে কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এই পোস্টের অবতারনা। আলাদা পোস্টের কারন আমি এই সম্পর্কে আলোচনা এবং ভিন্ন মত শুনতে আগ্রহী।
শুরু করা যাকা রবীন্দ্রনাথের একটি প্রবন্ধ দিয়ে। প্রবন্ধটির নাম ভুলে গেছি। তার কালান্তর গ্রন্থে প্রবন্ধটি সংকলিত আছে। তৎকালীন রুশ বিপ্লব কে সামনে রেখে তিনি ঐতিহাসিক সমাজবাস্তবতার কিছু বিষয় উল্লেখ করেছিলেন। তার আলোচনার সাড়বস্তু ছিল ইউরোপ তথা বিশ্বের সমাজ বিবর্তনের ইতিহাসে ধর্মীয় সংস্থাগুলো প্রাথমিক অবস্থায় রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ছিল।
বিস্তারিত»দুইটা কথা
শীতার্ত মানুষের জন্য প্রাণ এবং হাত, দুই খুলে যারা একসাথে হয়েছেন, তাদেরকে আসলে বলার কিছু নেই। আপনাদের সকলের কান্ড দেখে আমরা মোটামুটি আবেগে ইমোশনাল হয়ে গেছি। একজন ডাক্তার সাহেব গতকাল ইভোলুশনারি কিছু লজিক বোঝানোর প্রচেষ্টা করতে করতে একসময় বলছিলেন, ইভোলিউশনের একটা বড় অবাক করা বিষয় নাকি এই যে, কেন মানুষ মানুষকে ভালবাসে। চিনে না জানে না এমন একটা মানুষের জন্য কেন আরেকটা মানুষ হাত বাড়িয়ে দেয়।
বিস্তারিত»বন্ধু – এক দুষ্টু ক্যাডেটের গল্প: 2
ধূমপান
সিগারেট আমাদের কলেজে একটা নিষিদ্ধ বস্তু। আমাদের সবারই জানা যে, যার কাছে সিগারেট পাওয়া যাবে। তাকে কলেজ থেকে বেরিয়ে যেতে হবে। বেশ আজব একটা ব্যাপার। আমাদের বেশ কয়েকজন স্যার প্রকাশ্যে সিগারেট টেনে বেড়ান আর আমাদের বোঝাচ্ছেন-ওটা অত্যন্ত আকর্ষণীয় একটা বস্তু। আমরা আকর্ষিত হচ্ছি, কিছুটা তাঁদের দেখাদেখি, আর আমাদের বলা হচ্ছে, এটা খুব মজার জিনিস, কিন্তু তোমাদের জন্য এ জিনিস নিষিদ্ধ। আমাদের ক্যাডেট কলেজের নিয়ম-কানুনগুলো আমার কাছে একেবারে ধর্মীয় বিধি-নিষেধের মতো মনে হয়।
বিবিসি বাজার: মুক্তিযুদ্ধের অজানা কথন
জায়গার নাম বিবিসি বাজার। তাই বলে জায়গাটা কিন্তু লন্ডনে নয়। এমনকি সেখানে কোন বেতার কেন্দ্র কিংবা বেতার উপকেন্দ্রও নেই। আমাদের মহান মুক্তিযুদ্ধ আর সেই যুদ্ধে বৃটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)-এর গৌরবময় স্মৃতি ধারণ করে ধন্য আজকের বিবিসি বাজার। ঈশ্বরদী উপজেলার রূপপূর বাজারের নাম হয়েছে বিবিসি বাজার। এই বাজারের নেপথ্য নায়কের নাম আবুল কাশেম মোল্লা।
মুক্তিযুদ্ধ চলাকালে রূপপুর এলাকাটি বেশ জঙ্গলাকীর্ণ ছিল। এর সন্নিহিত হার্ডিঞ্জ ব্রিজ এবং পাকশী পেপার মিল- দুটোই ছিল পাকবাহিনীর বিশাল বহরে সজ্জিত।ঘন গাছগাছালিতে আচ্ছাদিত অপেক্ষাকৃত নিরাপদ স্থান রংপুর কড়ই তলায় গ্রামের যুবক আবুল কাসেম মোল্লা এপ্রিল(১৯৭১) মাসের প্রথম দিকে একটি চায়ের দোকান দেন।
জঞ্জাল থেকে কুড়ানো…
বাসার বুকশেলফের নিচের তাকটায় পুরাতন জিনিসপত্রের জঞ্জাল বেড়ে যাওয়ায় পরিষ্কার করার অভিযানে নেমেছিল বউ। আমি ভাদাইম্মা মানুষ, আমারে দিয়ে ওইসব হয় না। তবে পেছনে দাঁড়িয়ে থেকে দেখছিলাম কি করা হচ্ছে। অনেকদিন আগের একটা স্ক্র্যাপবুক পেলাম, আর একটা ত্রৈমাসিক কলেজ ম্যাগাজিন। সাদা-কালোতে ছাপা। খুলে একটু স্মৃতিকাতর হয়ে গেলাম। সেই স্মৃতিকাতরতায় আপনাদের সামিল করতে আমার নিবেদন-
এখানে-ওখানে
-ক্যাডেট ওমর/১৮৩৫
(কবিতাটা আমার লেখা না,
বন্ধু – এক দুষ্টু ক্যাডেটের গল্প
কঠিনেরে ভালবাসিলাম
ইস্পাত-মোড়ানো বেতের লাঠির শপাং শপাং শব্দ হচ্ছে। শব্দের শেষ প্রান্তে আঘাতের থপ্ থপ্ আওয়াজ। আঘাতগুলো পড়ছে ইমুর গায়ে। হাতে, কাঁধে, কোমরে, কোমরের নিচে, পিঠে, নখে। প্রতিটা আঘাতের সঙ্গে ইমু কেঁপে উঠছে, কিন্তু ঠায় দাঁড়িয়ে রয়েছে। তার চেহারা দেখে আঘাতের তীব্রতা বোঝার উপায় নেই। প্রিন্সিপাল নিজেই মারছেন। আমরা বাকি একান্ন জন যারা এ দৃশ্য দেখছি আর রাগী মন নিয়ে আঘাতের শব্দ শুনছি,
বিস্তারিত»আরো একবার
আরো একবার ফিরে আসবো লোকালয়ে
যখন দুঃখ দুঃখকে ছোঁবেনা,
সুখ সুখকে
মাথার ওপর আকাশ থাকবেনা,
পায়ের নীচে শিশির
গোধুলী শেষে গোকুল ফিরবেনা,
থাকবেনা চুলোর ওপর কলমিলতার গন্ধ।
আরো একবার ফিরে আসবো তোমাদের কপাটে
যখন যুদ্ধ ফেরত স্বপ্নেরা
ডানা মেলবেনা,
শহীদের ভালবাসার ফুল কাঁদবে
শুধু’ই এক বীরাঙ্গনার হাতে,
তাকে বাঁচাতে তোমাদের ছেলেরা
আর কখোনো যুদ্ধে যাবেনা।
সুঁই
“ক্যাডেট সব পারে” পর্বে আমাদের বন্ধু X কে নিয়ে লিখেছিলাম। আর এবার লিখছি ওর রুমমেটকে নিয়ে। ওর রুমমেট ছিল সাদাত আর রাশেদ। এবারের ঘটনাটা রাশেদকে নিয়ে লিখা। সময়টা মাধ্যমিক পরীক্ষার আগেই। পরীক্ষা তখন দরজায় কড়া নাড়ছে। সবার দৃষ্টি তখন টেষ্ট পেপারের পাতলা নিউজপ্রিন্ট কাগজেই বেশিরভাগ সময় আবদ্ধ থাকে। আমরা তখন সাদা পোষাক পরিহিত দল। যা হোক, যতদূর মনে পড়ে তখন আমরা সন্ধ্যার পর হাউসে পড়াশুনা করতাম।
বিস্তারিত»শ্যাল উই ডান্স?
আলোর সামনে বসে আছে জয়তী। চুল আঁচড়াচ্ছে। বুকের কাপড়টা ঘাড় থেকে পিছলে বুকের মাঝে কোনোমতে বিঁধে রয়েছে। জয়তীর বুকের ছোট ছোট সোনালী লোম আর লোমকুপগুলো দেখা যাচ্ছে। মাটিতে নতুন ঘাসের মতো। আলো পড়াতে সেগুলো আরও উজ্জ্বল লাগছে। জয়তীর নিঃশ্বাসের ওঠানামার সঙ্গে সঙ্গে তার বুকটাও ওঠানামা করছে। সোনায় ঝলসানো লোমগুলোর দিকে শুভ অপলক তাকিয়ে আছে। চেষ্টা করেও পলক ফেলতে পারছে না-পাছে এই দৃশ্য জীবনে আর যদি ফিরে না আসে!
বিস্তারিত»