আই লাভ ইউ, ক্যাডেটস্ !!!

আজ আমার বিশেষ খুশির দিন। কারণটা একটু পরই বলছি। তার আগে একটা গল্প বলি। তবে আগেই বলে নিচ্ছি, এটা শুধুই গল্প, কোন জীবনকাহিনী নয়, বরং জীবনকাহিনীর মত করে লেখা অসংলগ্ন প্রলাপ মাত্র। বাস্তব জীবনের সাথে এর কোন সম্পর্ক নেই। 🙂 O:-)

আকাশ। আমার খুব ভালো বন্ধু। দেশের এক স্বনামধন্য ক্যাডেট কলেজ থেকে মাত্র পাশ করে বের হয়েছে, সময়টা ২০০৫ সাল। আমি যখন কোথায়-কিভাবে ভর্তি হব এই নিয়ে টেনশনে দিন-রাত এক করে ফেলছি,

বিস্তারিত»

বাণী চিরন্তণী – ক্যাডেট ভার্সন

১। কামরুল স্টাফ এর কমন ডায়লগ – স্টার্ট ফ্রন্ট্ররোল বিগিন

২।ক্যাডেটদের উৎসাহ দিতে গিয়ে ওভার অল ডের আগের দিন হাউস এসেম্বলি তে গোমতীর হাউস মাস্টার- ( অলরেডী পযেন্ট এর ব্যবধান এতই বেশী যে গোমতী থার্ড নিশ্চিত )
” স্টিল দেয়ার ইজ এ হোপ টু বিকাম চ্যাম্পিয়ন”

৩। আমাদের সারোয়ার ভাই একবার লাইটস অফ এর পর তিতাস হাউস এ এলেন আর পড়ে গেলেন হাউস প্রিফ্রেক্ট এর সামনে।

বিস্তারিত»

ক্যাডেট কলেজ শিক্ষা : আলোচনা বিতর্কের এখনি সময়

এদেশে ক্যাডেট কলেজ শিক্ষাব্যবস্থা অর্ধশতক পূর্ণ করেছে এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজের বয়স আজ ৫১ বছর। স্বাধীনতার পর একবার বাংলাদেশে বিতর্ক উঠেছিল ক্যাডেট কলেজ শিক্ষার আর প্রয়োজন আছে কিনা। আজ ৫০ বছর পর আবার একই প্রশ্ন উঠেছে। তবে সেটা সরকার বা জনগণের মধ্যে নয়। সরকার দিন দিন ক্যাডেট কলেজের সংখ্যা বাড়িয়ে চলেছে আর জনগণ তাদের এলাকায় আরো আরো ক্যাডেট কলেজ চাইছে। কিছুদিন আগে সংবাদপত্রে গোপালগঞ্জে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবি সম্পর্কিত খবর পড়েছিলাম।

বিস্তারিত»

কোথায় আছেন?

এক দশক হয়ে যাচ্ছে কলেজ ছেড়েছি, প্রায় কারও সাথেই যোগাযোগ নেই। কয়েকজন শিক্ষকের ঠিকানা জানা দরকার, মনে হলো, সিসিবিতে জিজ্ঞেস করাটাই সবচেয়ে ভাল হবে।
যারা এখনো বিভিন্ন কলেজেই পড়াচ্ছেন, তাদের বোধহয় পূর্ণ ঠিকানার প্রয়োজন নেই, কোন কলেজে আছেন সেটা জানতে পারলেই চলবে। আর ইতিমধ্যেই কলেজ ছেড়েছেন যারা, তাদের পুরো ঠিকানা যদি পাওয়া যায়, তাহলে গ্রেট।

১। আবু মুহম্মদ রইস স্যার ও লতিফা ম্যাডাম
২।

বিস্তারিত»

মৃত্যুসংবাদ

ইউসুফ মামার মিসেস (আমার ছোটমামি) আজ ফজর ওয়াক্তে এ্যাজমা এ্যাটাকে মারা গেছেন। সবাই প্লিজ দোয়া করেন।

বিস্তারিত»

মুখবন্ধ

হ্যাং হয়ে থমকে আছি। মনিটরে মাঝেমাঝে ফেইটাল এরর হয়। গাঢ় চকচকে নীল পর্দা এসে সব ঢেকে দেয়। শাদা গোটা গোটা অক্ষরে লেখা থেকে নির্মম পরিহাস। সকল চেষ্টা ফাঁকি দিয়ে মরে গেছে যন্ত্র। যন্ত্রেরও শরীর বিগড়ায়, মাথা নষ্ট হয়। মাথা মানে প্রসেসর, নয়তো মাদারবোর্ড। মা! মা! তোমার কী হয়েছে মা? মন খারাপ? মন খারাপ হলে আমাকে একটু জড়িয়ে থাকো। আরো একটু সময়… তোমার গায়ের গন্ধে একটা শৈশব ফেলে এসেছি আমি।

বিস্তারিত»

প্রশ্নবোধক এক জিয়াউর রহমান

আমাদের কাউন্সিলের নাম টাওয়ার হ্যাম্লেট। এই কাউন্সিলের আন্ডারে একটা ফ্রী লাইব্রেরী আছে যার অনেকগুলো ব্রাঞ্চ। প্রচুর বাংলা বই থাকার কারণে আমি এখানে প্রায়ই যাই। তো সেদিন রাজিব ভাই(বিসিসি-১৯৯০-১৯৯৬) একটা বই ইস্যু করলেন “হিটলার থেকে জিয়া” লেখক মিনা ফারাহ। ভাইয়ার পড়া শেষ হওয়ার পর আজকে আমি পড়ার জন্য নিলাম ভুমিকা পড়ে তো অবাক এইসব কি লিখা আগেতো কখনও শুনিনাই। তাই চিন্তা করলাম সবার সাথে বইটার ভুমিকাটা শেয়ার করি দেখি এটার সত্যতা কটটুকু।

বিস্তারিত»

তুমি ভাসবে হৃদয় মাঝে – ৯

তুমি ভাসবে হৃদয় মাঝে – ৫ | | | | তুমি ভাসবে হৃদয় মাঝে – ৬
তুমি ভাসবে হৃদয় মাঝে – ৪ | | | | তুমি ভাসবে হৃদয় মাঝে – ৭
তুমি ভাসবে হৃদয় মাঝে – ৩ | | | | তুমি ভাসবে হৃদয় মাঝে – ৮
তুমি ভাসবে হৃদয় মাঝে – ২
তুমি ভাসবে হৃদয় মাঝে – ১

“এই রিকশা,

বিস্তারিত»

আমি অন্তত কাঁদতে এসেছি আজ……..

৭৫-এর ১৫আগষ্ট নাকি কেউ কাঁদেনি, কাঁদেনি কেউ
তোরা নাকি ছিলি সব একেকজন সূর্যসন্তান
৩২-নম্বর থেকে জাহাঙ্গীর গেট যেতে লেগেছিল
কত কত ঘন্টা…….অথচ আরাধ্য কাজ শেষ করেছিলি
১টা ঘন্টারও কম সময়ে……
পুষ্পবৃষ্টি নেমেছিল নাকি তোদের উপর…….
‘দেশবাসী’ নাকি স্বস্তির শ্বাসটুকু ফেলেছিল বড্ড আয়েশে……

বিস্তারিত»

দেশে কি এমন কেউ ছিলো না

ঢাকা থেকে ফোন এলো।
– দোস্তো, ঘুমাতে পারছি না।
– কেনো, কি হলো আবার?
– ঐ পাঁচ জন অফিসারের ফাঁসি হয়ে গেলো কিছু আগে।

সকালে অফিসে আসার আগে স্যাটেলাইট টিভিতে বাংলাদেশের খবরে শুনেছিলাম যে ফাঁসির আদেশ প্রাপ্ত ঐ পাঁচ জন অফিসারের আত্মীয়-স্বজনকে জেলে তাদের সাথে দেখা করতে দেওয়া হয়েছে। তবে ভাবিনি যে আজই এই ফাঁসির আদেশ কার্যকর হবে।

আমেরিকা থেকে হঠাৎ করে ৩৫ বছরের আগের বাংলাদেশে যেন ফিরে গেলাম।

বিস্তারিত»

জহির খানের ভিডিও প্রেম …

অনেক ঝড়ঝাপটার আলোচনা সমালোচনার মধ্য দিয়ে শেষ হলো ভারতের বাংলাদেশ সফর। অনেক দিক থেকেই এই সফর ব্যতিক্রম ছিল। আমি নিজেও খুব এনজয় করেছি এইসফরের চড়াই উৎরাইগুলো। বিদেশে বসে অনলাইন ক্রিকেট ব্রডকাস্টিংই মূল ভরসা। আর অনলাইন ক্রিকেটের জন্য সাধারনত ভারতীয় ওয়েবসাইটগুলোর কাছেই যেতে ইচ্ছে না থাকলেও। তবে অনলাইনে ক্রিকেট দেখার সময় কিছু কিছু সাইটে চ্যাটিং রুমও থাকে। ক্রিকেটের চেয়েও সেখানে আরো গরম গরম আলোচনা হয়। বাংলাদেশ ভারতের ম্যাচের সমান্তরালে অস্ট্রেলিয়া-পাকিস্তান ও অনুর্ধ-১৯ টুর্নামেন্ট ও চলছে।

বিস্তারিত»

ছ্যাঁকার অ আ

(সিসিবি-তে এটাই আমার প্রথম লেখা । লেখার মান বিবেচনায় সবাইকে যথাসম্ভব ক্ষমাসুন্দর হবার অনুরোধ জানাচ্ছি।)

নতুন নতুন ক্লাস নাইনে উঠেছি । ….ছোটবেলা থেকেই কেন যেন আমার ক্লাস নাইনকে তারুণ্যে পদার্পণের একটা ‘ধাপ’-এর মত মনে হত। কাজেই সেই ধাপে পা রাখার সাথে সাথে আমার এ্যাটিচ্যুডে স্বভাবতই কিছু ছোট ছোট পরিবর্তন আনার চেষ্টা করলাম। যেমনঃ
-অকারণে রহস্য উদ্রেককারী ঔদাসীন্য,
-হাঁটার গতি শ্লথ করা,

বিস্তারিত»

বঙ্গবন্ধুর পাঁচ খুনি শেষ পর্যন্ত চরম সাজা পেল

বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামির ফাঁসি কার্যকর হয়েছে। এরা হলেন আর্টিলারি কোরের অবসরপ্রাপ্ত লে. কর্নেল মহিউদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা, বরখাস্ত হওয়া কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান ও ল্যান্সার ইউনিটের অবসরপ্রাপ্ত লে.কর্নেল একেএম মহিউদ্দিন।

রাত বারোটা এক মিনিটে কারা কর্তৃপক্ষ প্রথমে কর্নেল মহিউদ্দিন ও বজলুল হুদার মৃত্যুদণ্ড কার্যকর করে। রাত সাড়ে বারোটার পর ফাঁসি দেয়া হয় ফারুক রহমান ও সুলতান শাহরিয়ার রশিদকে।

বিস্তারিত»

বিক্ষিপ্ত ভাবনা – ৩

১। শুরু আর শেষের মধ্যে যে দুরত্ব, শেষ আর শুরুর মধ্যে কিন্তু তা নেই। এই চরম সত্যটা আমরা সবাই জানলেও বেশিরভাগ ক্ষেত্রে তা মেনে নিতে চাই না। গত ১৩ ডিসেম্বর ২০০৯ থেকে ছয় সপ্তাহের জন্য শুরু হয়েছিল আমাদের (অর্থাৎ সেনাবাহিনীর) শীতকালীন যৌথ প্রশিক্ষন। ছয় সপ্তাহ তীব্র শীতের মধ্যে মাঠে-ঘাটে, বনে-বাদারে থাকতে হবে এটাই তো অনেক কষ্ট, তারপর যদি যুক্ত হয় পদাতিক বাহিনীর চক্কর তাহলে তো কথায় নেই।

বিস্তারিত»

এই ছড়াটা খাপ ছাড়া!

সত্যি বড় খাপ ছাড়া!
চাকরি এসে দিচ্ছে ধরা
আত্নীয় বা বাপ ছাড়া

দর্জি বানায় সকল পোষাক
পূর্ব কোন মাপ ছাড়া!

সত্যি বড় খাপ ছাড়া!

চা বেচে আজ রকিব মিয়া
চায়ের কোন কাপ ছাড়া

ঘূর্ণিঝড়ও হচ্ছে হঠাৎ
নিম্ন কোন চাপ ছাড়া!

সত্যি বড় খাপ ছাড়া!

বিস্তারিত»