একাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব – ১

বাংলাদেশে চলচ্চিত্র সংস্কৃতি সম্ভবত দুই ভাগে ভাগ হয়ে গেছে। অবশ্য এখন ভাগ হয়েছে বলাটা ঠিক হবে না। স্বাধীন দেশে ১৯৮০-র দশকের শুরুতেই এটা হয়েছে। এক সময় দেশের সবাই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতো। নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত কেউ বাদ ছিল না। কিন্তু, অন্য অনেক দেশের মতো এদেশেও যখন মধ্যবিত্ত সমাজের প্রভাব বাড়তে শুরু করে তখন এটার সাথে তাল মিলিয়ে একটি চলচ্চিত্র সংস্কৃতি বেড়ে উঠতে পারে নি।

বিস্তারিত»

মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজের বীর যোদ্ধারা

[লেখাটির একটি ভূমিকা প্রয়োজন। মুক্তিযুদ্ধ নিয়ে ইদানিংকালের পড়াশুনায় আমি ঢাকার ক্র্যাক প্লাটুনের সদস্য বদিউল আলমের চরিত্রে আকৃষ্ট হই। একাধিক বই ও সাক্ষাৎকারে তার অবদানের কথা জেনে ফকক’র প্রাক্তন শিক্ষার্থী হিসাবে গর্ব বোধ করি। বদি ভাইকে নিয়ে একটা লেখার তাড়নাও অনুভব করছিলাম গত এক বছর ধরে। এবার ডিসেম্বরে ফৌজদারহাটের সুবর্ণজয়ন্তী উৎসবে একটা “মেমোয়ার” সম্পাদনার দায়িত্ব আকষ্মিকভাবেই কাঁধে চাপে। অফিসের কাজের চাপে একটু চিন্তিতই ছিলাম এর ভবিষ্যত নিয়ে।

বিস্তারিত»

প্রেম যুদ্ধ সুখ-৪

কিশোরী জানে না আমি এক অন্ধ অবোধ বালক
আমার হাতে পতাকা ধরিয়ে একটি লোক
মিছিলে টানে যুদ্ধে টানে!
আমার প্রেমিকা যুদ্ধ বোঝে না,প্রেম চায় শুধু
বিপ্লবে নয়,কাব্যে জানে সে
শিল্পীর মন দ্রবীভূত হয়!
আমি তবু থাকি বড়ো নিশ্চুপ বুকে বিপ্লব
পতাকা নিয়ে,উজ্জ্বল রঙ প্লাকার্ড নিয়ে
মিছিলে দাঁড়াই!
আগুনের লাল মশাল জ্বেলে আধাঁরে দাঁড়াই
তখন বারুদে ঘন অবরোধে নিঃশ্বাস দায়
আমার প্রেমিকা যন্ত্রনা দেয় আরো!

বিস্তারিত»

ফ্যান্টাসি প্যাঁচাল

অনেকদিন ধরেই মনে হচ্ছিল একটা ব্লগ দরকার যেখানে ফ্যান্টাসি ফুটবল নিয়ে আড্ডা মারা যাবে। চলেন তাহলে, শুরু করি।

বাসার মডেম যামেলা করতেছে, তাই আমি টিম চেন্জ করতে পারি নাই :(( সবাই চোখ বন্ধ করে রুনিকে ক্যাপ্টেন রাখছে, আর আমার সেই তেভেজই রয়ে গেছে, যার খেলা এভারটনের সাথে গুডিসন পার্কে।

শনিবার ডে অফ নেই খেলা দেখার জন্য, কিন্তু আজকে অফিসে আসতে হল।

বিস্তারিত»

প্রসঙ্গ টিপাইমুখ বাঁধ: আমাদের পররাষ্ট্রনীতিতে ভারতের অবস্থাণ এবং সাধারণ মানুষের কর্তব্য……

বিপদটা হলো আমরা সোচ্চার হলাম অনেক দেরীতে……..

ঘটনা ঘটার পরে কথা-বার্তা শুরু করে তো সত্যিকারের কোন লাভ নাই…….ইতিমধ্যে এই বাঁধ নির্মাণ শুরু হয়ে গেছে (ভিত্তিপ্রস্তর করে ফেলেছে মনমোহন সিং)…….আমাদের কর্মকর্তাদের সেখানে গিয়ে চা খেয়ে আসার দাওয়াত-ও দিয়েছে ভারত!!!!

আমাদের কি মনে আছে International Tipaimukh Dam Conference 2005 Dhaka Bangladesh নামে একটা সম্মেলন হয়েছিল ২০০৫-এর ৩০-৩১ ডিসেম্বরে??? এবং যাতে দাওয়াত পেয়েও মেজর হাফিজ যোগ দেননি……..আবার মাল মুহিত,

বিস্তারিত»

সিসিবি গেট টুগেদারঃ কানাডা চ্যাপ্টার- ২

(ডিসক্লেইমারঃ নামকরণের কপিরাইট – তৌফিক ভাইয়ের পূর্ববর্তী ব্লগ)

অবশেষে অধীর আগ্রহে প্রায় চার মাসের কিঞ্চিত বেশি সময় অপেক্ষার পর, প্রবাসে সিসিবির দ্বিতীয় মিলন মেলা অনুষ্ঠিত হলো। প্রথমবারের তুলনায় এবারে জনসমাগম বেশ চোখে পড়ার মতো ছিলো; প্রায় দ্বিগুণ। ছোট খাটো একটা বর্ণনা বরং আমার কলমেই (কী-বোর্ড বললে বেশি যুতসই হয়) পড়ুনঃ

ভোরবেলা ঘুম থেকে উঠে একটু তাড়াহুড়া করেই রেডি হতে হলো।

বিস্তারিত»

৬ বছর বা ২২০৩ দিন – ১ম পর্ব

আমি (ক্যাডেট জুলফিকার, ক্যাডেট নং ১২৩৪, ওমর ফারুক হাউস রংপুর ক্যাডেট কলেজ) কলেজে আবেদনপত্র বা স্টেটমেন্ট লিখতে গেলে এইভাবেই শুরু করতাম। তাই ভাবলাম এখানে ওভাবেই শুরু করি। যাইহোক হেডিং দেখে বোঝা যায় আমি আমার ক্যাডেট জীবন সম্পর্কে লিখতে চাইছি। কিন্তু ৬ বছরের প্রতিটা দিনের স্মৃতি মনে রাখা আমার পক্ষে সম্ভব না তাই যেগুলো মনে আছে সেগুলো লেখার চেষ্টা করা যেতে পারে।

কলেজে ঢোকার প্রথম দিনের কথা আর সবার মত আমারও মনে আছে।

বিস্তারিত»

নাম প্রকাশে অনিচ্ছুকঃ পর্ব ৪

[দু’টি কথাঃ এই লেখাটি আমি খুব একটা গুছিয়ে বা ভেবেচিন্তে লিখতে শুরু করিনি। দীর্ঘ লেখা এবং সময় নিয়ে লেখার অনভ্যাসে কোনোকিছুতে অনেকদিন একনাগাড়ে মনোযোগ রাখা আমার জন্যে দুরূহ। এখন পর্যন্ত এই লেখার পর্বগুলো লেখার পেছনে আপনাদের সকলের উৎসাহই সব! আমি কেবল লিখছি, আসল গল্প আপনারাই, আসল উৎস! আপনাদের অশেষ ধন্যবাদ!]

পূর্ব প্রকাশের পর…

নিয়ন্তি,

আপনার “ইন্নালিল্লাহ” পড়ে তো আমারো হাসি পাইলো!

বিস্তারিত»

বাবাকে..

খুব ছোটোবেলায় আবছা আবছা ধোঁয়ায়
মনে পড়ে বলেছিলে-”শুনিস নি তুই
বলো বীর, চির উন্নত মম শির?
তবে খাঁড়া হয়ে দাঁড়া, বীরের মত।”
হইতোবা বুঝি নি তখন, হইতোবা বুঝেছি,
জানি না কোন মন্ত্রে অন্তর হয়েছিল দগ্ধ,
মনে পরে সেই তন্ত্রে হৃদয় হয়েছিল মুগ্ধ,
তারপর মনে মনে গড়েছিলাম এক সঙ্কল্প,
নোয়াব না মাথা, সইবো সব ব্যথা,
শত দুঃখেও জাগ্রত রবে এই কথা।

বিস্তারিত»

বুকের মধ্যে অনেক ফাটল

রাত বাড়তেই ক্রমশ আমি মানুষ হয়ে উঠি
লোভ-কাম-ক্রোধ-পাপচিন্তা বাড়িয়ে হাতের মুঠি
সব টেনে নেই বুকে
বুকের ভেতর লক্ষ ফাটল,তার কোনটায় ঢুকে
নষ্ট মাথার চিন্তাগুলি,খায় খুটে খায় মড়ার খুলি
সেই মৃত কি আমি?
আয়নাতে মুখ দেখতে গিয়েও থামি
ভরসন্ধ্যায় শ্মশানঘাটে বসে
এসব যত চিন্তা ভেবে ঘামি!

সুজাতাকে প্রেমের কথা বলে
নিয়ে গেছি বৈতরণী নদীর কাছে-হাত দিয়ে সেই জলে
পালিয়ে গেলাম মানুষ ছেড়ে অচেনা জঙ্গলে
সুজাতা কি একা সেদিন ফিরতে পেরেছিল?

বিস্তারিত»

একটি বৈজ্ঞানিক কবিতা

এখন চুলের সামনের দিকে অনেক খানি পেকে গেছে। তিন বছর আগে চুল পাকেনি। মাঝে মাঝে অনেক ভালবাসায় পুরনো লেখায় চোখ বুলাই। তিন বছর আগে মনেও জোয়ার ছিল। এক সময় মনে হত জীবন শুধুমাত্র খন্ডকালীন সময় ছাড়া কিছু নয়, যার দুটো মাত্রা আছে। দৈর্ঘ্য আর গভীরতা। –

দুই মাত্রায় ‘সময়’ শুয়ে আছে
‘দৈর্ঘ্য’ টুকু জীবন নিল
‘গভীরতা’ রইল পরে
তোমার চোখের কাছে।

বিস্তারিত»

শিমুলের ফেব্রুয়ারী

এই গল্পটা আমার মায়ের লেখা… যখন আমার মায়ের বয়স ঠিক আমার এখনকার সমান…তাই অনেকদিন পর খুঁজে পেয়ে মনে হোল, ব্লগে দিয়েই দেখিনা!

পড়ার টেবিলে মিছেই সময় নষ্ট হতে থাকে।পড়া আর হয়না শিমুলের।
কেন বার বার ফিরে আসে ঐ অলক্ষুণে ফেব্রুয়ারী?ভীষণ রাগ হয় তার নিজের উপরেই।ভাবে, যদি পারতাম ক্যালেন্ডার থেকে ঐ মাসটাকে একেবারে মুছে ফেলতে…নিজের উপরে রাগ ক্রমশঃ বেড়েই চলে তার। ধীরে ধীরে কঠিন হয়ে ওঠে ওর মুখ।

বিস্তারিত»

সপ্তম শ্রেণীর সাতকাহন

…প্রথমেই কিছু কথা বলে রাখি।এটা অনেকটা DISCLAIMER টাইপ ভেবে নিতে পারেন।
আমি কোন কালেই ভাল লেখক ছিলাম না।বক্তা হিসেবে আমার স্বমুল্যায়ন– কোন জায়গা থেকে লোক সরানোর জন্য,বা আনন্দময় পরিবেশে বেদনা আনয়নের জন্য বন্ধুমহলে আমি বিশেষ পারদর্শিতা দেখাতে সক্ষম।আর নিজেকে আমি ধৈর্যশীল শ্রোতাই মনে করি। কেননা, কারো মারণাস্ত্র জাতীয় সুবচন(পচানি) শুনেও আমি ‘৩৪ দন্ত !’ বিকশিত করতে পারি।তো,আমার বিশিষ্ট সুলেখক বন্ধুদের লেখা দেখে অনুপ্রাণিত হয়ে ভাবলাম……জীবনের একটা গুরুত্তপুর্ণ অংশ লেখায় পরিণত করাটা মন্দ হবে না।এতে sharing ও হবে,time pass ও হবে,আবার বাংলা টাইপিং প্র্যাক্টিসও হবে(এক ঢিলে ‘দুই বা ততোধিক’

বিস্তারিত»

বিধ্বস্ত হাইতি – আমাদের দায়িত্ব পালন করতে হবে

1

আরেকটি প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে আমাদের ওপর। ৭ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির রাজধানী পোর্ট আউ প্রিন্স ও আশপাশের এলাকা। ধারণা করা হচ্ছে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে। মৃতের সংখ্যা ৫ লক্ষ পর্যন্তও হতে পারে, নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ৩০ লক্ষাধিক মানুষ এখনও ডেঞ্জার জোনে দিনাতিপাত করছে।

এ জীবনে হাইতিকে কখনও হাসতে দেখি নি। অন্য সব অনুন্নত দেশগুলোর মতোই ঈশ্বরের (উন্নত দেশ) কৃপায় বেঁচে ছিল তারা।

বিস্তারিত»

খেরোখাতা – আমি আর আমার একলা আমি

ব্যস্ততার হাড়িটা দূরে সরিয়ে আজ বরং কিছু লিখি।

এরকম আগেও হত, বিশেষ করে যখন একা থাকতাম, সি এম এইচে বা কলেজের হাসপাতালে। আমার যখন চিকেন পক্সের গুটি বের হচ্ছে হচ্ছে অবস্থা, মাহমুদের তখন গুটি প্রায় শুকিয়ে গেছে, ছাড়া পাবে দুদিন পরেই। সি এম এইচের আইসোলেটেড ওয়ার্ডের ভয়ংকর সময়ের কথা ভেবেই কিনা, ও ওর কবিতা লেখার খাতাটা আমাকে দিয়ে দিল, অথবা আমিই জোর করে নিয়ে নিলাম,

বিস্তারিত»