১১৪
কুয়াশার চাদর
সীমের মাচায় ফুলপাতায়
নাচে টুনটুনি
১১৩
বকলম কবি
সুবর্ণ বন্দর লোভে
নিজ সন্তান ফেরি
১১২
খড়ের গাদায় ভাপ
দুধ নারকেল খেজুর রসে
পিঠে খাওয়ার ধুম
১১১
প্রকৃতির পর্দা
কচুরিপানার ফুলে
তৃপ্ত নয়ন মন
১১০
আখ ফুলে ফিঙে
গাঁয়ের বধু ধান ওড়ায়
হেমন্ত বাতাসে
১০৯
মায়ের বুকের ওম
পাশ ফিরতে লেপের মাঝে
শিমুল বিচি বাজে
১০৮
এক এক শূণ্য নয়
অনুবাদ পার্থক্যে হয়
কথার ডালপালা
১০৭
গোলাপী বা লাল
সবুরে মেওয়া ফলে
রে ঝিঁঝিঁ বাঙ্গাল!