পরাজয়
আমার যদি চকচকে বন্দুক থাকতো
তাহলে এক পৃথিবী মজা নিতে পারতাম
বুলেট ছুটিয়ে তাদের মাথার ভিতর
যারা কি না আমাকে কষ্ট দেয়!
কিংবা আমার যদি বিষাক্ত গ্যাস থাকতো
সময়গুলো কাটিয়ে দিতে পারতাম
যাদের ভালোবাসি না তাদের সাবাড় করে!
কিন্তু আমার কোনো মারাত্মক অস্ত্র নেই
তাই নিয়তি মাড়িয়ে যায় আনন্দের ক্ষণ
তাই তারা আজও ছোটে মহা আনন্দে
নরকবাস যাদের একচ্ছত্র অধিকার!

