পোলিং এজেন্টরা এদিকে আসেন।এই যে এই বুথের ব্যালট বক্স।স্বচ্ছ, তবু উল্টা করে দেখাচ্ছি।দেখেন, কিচ্ছু নাই।এই যে ঢাকনা।এতে চারপাশে আর মাঝখানে ফুটা আছে। এখন ঢাকনাটা বক্সে লাগাই।এই যে লক।প্লাস্টিকের তৈরী।বক্স আর ঢাকনার ফুটাতে লকটা লাগিয়ে দিলাম টাইট করে।এটা আপনাদের সামনে এই টেবিলে থাক।ঢাকনাতে শুধু উপরের ফুটাটা খোলা থাকল ব্যালট পেপার ঢুকানর জন্য।ওহ্যাঁ, ব্যালট বক্স আর চারটা লকের সিরিয়াল নম্বর বলছি লিখে নেন। আর একটা কথা।এই লকটা একেবারে ওয়ান টাইম।এটা শুধু ছিড়েঁই খোলা যাবে।
বিস্তারিত»কলকাতার চিঠি
নিউমার্কেটের বাসে উঠেই বুঝলাম পূজার সিজনে বের হওয়া মোটেও উচিৎ হয়নি। অসম্ভব ভীড় আর গরমে দাঁড়িয়ে আছি (আমার সিট ভাগ্য খুব খারাপ) , এদিকে উচ্চতা কম বলে উপরের রডও নাগাল পাইনা, তাই হাতের ছাতা ব্যস্ততার সাথে ব্যাগে ঢুকিয়ে দুই সিট ধরে দাঁড়িয়ে গেলাম।
যে সিটের সামনে দাঁড়িয়েছিলাম তাতে দুই বোন বসে ছিল, বড় বোন ছোট জনের চেয়ে খুব বড় না হলেও বুঝদারের মত জানালাটা তুলে দে,খুব রোদ,
দিন যায় কথা থাকে-২
ততদিনে আমাদের সুদিন চলে আসছে। কোন জায়গায় চান্স না পাওয়ার সামাজিক,মানসিক গ্লানি কাটিয়ে ততদিনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত ছাত্র হওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছি। “ক্যাডেট কলেজে পড়লেই কি সবাই ভাল জায়গায় চান্স পায়” বলা নিন্দুকের মুখে তখন “জানতাম এই ছেলেই একদিন…” বানী শোভা পায়।
শীতের কোন কোন কোন সকালে সিরাজগঞ্জ থেকে চলে আসে নাসিম। আমরা সারাদিন সারা টাঙ্গাইল চষে বেড়াই। শহর পেড়িয়ে,নদী পাড় হয়ে চলে যাই কোন এক চরের গ্রামে।
বিস্তারিত»কিভাবে অনলাইনে “ভালো ছেলে” ইমেজ গড়বেন
প্রতেকই লেখার পিছনে একটা গল্প থাকে, এই লেখার পিছনের গল্পটি খুবই দুঃখজনক। ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকে রাফায়েত আলভীর এই পোস্টটি চোখে পরল।

চিত্র- দুঃখী বালকের গল্প
২৬ বছরের মানে জীবনের অর্ধেকটা পার করে দেয়া, এতটা বছর একজন বন্ধু না পেয়ে ছেলেটি হতাশ হয়ে শেষ পর্যন্ত পত্রিকায় চিঠি লিখেছে। একবার চিন্তা করে দেখুন ২৬ টি বসন্ত পার হয়ে যাবার পরেও একজন বন্ধু জোটেনি হতভাগার।
বিস্তারিত»বৃহঃস্পতি রহস্যের সমাধানঃমহা লাল বিন্দু এখনও কেন দৃশ্যমান?
সৌরজগতের ঘটে যাওয়া সবচেয়ে রহস্যজনক ঘটনাগুলোর একটি হল বৃহঃস্পতির এই মহা লাল বিন্দু। এটি মূলত একটি অতি শক্তিশালী ঝড় যা সপ্তদশ শতাব্দী থেকে একটানা বয়ে চলেছে বলে ধারণা করা হয়। বৃহঃস্পতির বায়ুমন্ডল বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন ভাগে বিভক্ত যেগুলো বেশ সহজেই চোখে পড়ে। এ কারণে একটি ব্যান্ডের সাথে অন্য আরেকটি ব্যান্ডের সংযোগস্থলেএরকম ঝড়-ঝঞ্ঝাপূর্ণ পরিবেশ বিরাজ করে।এই ভয়াবহ আকৃতির ঝড়, যা হতে বিজ্ঞানীরা ফ্লুইড ডাইনামিকসের নানা খুঁটিনাটি জানতে পেরেছেন,
বিস্তারিত»ইনসমনিয়া
দীর্ঘ, ক্লান্তিকর, মরবিড শীতের রাতের কার্নিশে
পাপ জমে তিলেতিলে শিশিরের মত অসহায় ঘাসে।
ভেন্টিলেটরে জেগে ওঠে স্টুপিড চড়ুইয়ের প্রলাপ
অপসৃয়মান রাতের ছায়া,চড়ুই আর আমাতে জমে ওঠে আলাপ।
ক্যাঁচক্যাঁচ শব্দে পুরনো চেয়ারটা হিঁচড়ে বারান্দায় নিয়ে যাওয়া,
অতঃপর বাসি তামাকে সূর্যের বিপরীতে নাচে নীলচে রঙের ধোঁয়া!!
“তোমাদের শোক যখন আমার কবিতার পুঁজি
তখন আমি একফালি রোদের বিলাসিতা খুঁজি।
বহুদিন আগে ছায়াদের দেশ থেকে চুরি করে আনা রোদ,
বৃষ্টি
বৃষ্টি হচ্ছে লস আঞ্জেলেসে ।
আকাশ মেঘে ঢাকা। দূর পাহারগুলোকে ও মেঘ ঢেকে দিয়েছে ।জানালা দিয়ে দেখলে বোঝা যাবে না যে বৃষ্টি ।
বাংলাদেশের সাথে তুলনা করলে এটা ইলশে গুড়ি। না ইলশে গুড়ি বল্লে ভুল হবে। আর ও কম।
বৃষ্টি ভেজা পিচঢালা রাস্তায় গাড়ি চলাতে এক ভেজা আওয়াজের হচ্ছে । এই আওয়াজ ও জানালার পাশ দিয়ে পানি পড়ার আওয়াজ।
নৌ-অবরোধ এবং পাইপের শহর
আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রতি বলিষ্ঠ সমর্থন যুগিয়েছিলো বিভিন্ন রাষ্ট্র, ব্যক্তি বা সংগঠন।কোন কোন রাষ্ট্র আমাদের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন না করলেও তাদের জনগণ আমাদের পক্ষে ছিলো।এমনই একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তানী হানাদার বাহিনীকে অস্ত্র সরবরাহ করে গণহত্যায় সহযোগিতা করেছে।আবার এই দেশেরই সাধারণ মানুষ আমাদের সাহায্য সহযোগিতা করেছে নানা ভাবে। পন্ডিত রবি শংকর এবং ‘বিটলস’ এর বিখ্যাত শিল্পী জর্জ হ্যারিসন কর্তৃক আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর কথা আপনারা সবাই হয়তো জেনেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির কল্যাণে।
বিস্তারিত»ঘাপলা যখন নাম নিয়ে…
বুয়েটে ভর্তি হওয়ার পর অনেক বালক-বালিকারই নাম নিয়ে ঘাপলা হয় হলের লিস্টে। বেশ কয়েকজন বালকের ক্ষেত্রে দেখেছি এই সমস্যা। কোন বালিকার ক্ষেত্রে হয়েছে কিনা জানা নাই। তবে যেহেতু ছাত্রী হলও বুয়েটেরই হল, ঘাপলা হওয়ারই কথা।
আমার জন্মের পর বাপ-মা অনেক চিন্তা-ভাবনা করে নাম রাখলো “মোঃ সামিউল ইসলাম”। স্কুল, কলেজ কোন জায়গায় নাম নিয়ে কোন ঝামেলা হয় নাই। যদিও ক্যাডেট কলেজে আমার লকারে আমার নাম “SAMI”র বদলে “SHAMI” লেখা ছিল।
বিস্তারিত»লিডার
মসৃণ শব্দের চাদরে লুকায়ে রেখেছ তোমার লালায়িত
বাসনাগুলো,
উপপত্নীর গর্ভে নিজের ঔরসজাত জারজ সন্তানটির
মত!
স্বীকারও কর না,অস্বীকারও করতে চাও না!
ভয় পাও,পাছে লোকে পচা বলে!
দুয়ে দুয়ে চার বল না তুমি কখনও,
বল “তিনের চেয়ে এক বেশি অথবা পাঁচের চেয়ে এক কম,
তাকে তোমরা চার বল অথবা ষাঁড় ;
অবস্থানে কোন ছাড় নেই আমার!”
আমরা বলি নাই বা হল চার,
তিন মহারথির পতন
২০০৮ এর ২৯ শে ডিসেম্বর এ অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বেশ কিছু মহারথী ছিটকে পড়ে রাজনীতির রঙ্গমঞ্চ থেকে। এবং বলা বাহুল্য গত পাঁচ বছর এরাই টিভি, টকশো, রাস্তা মাতিয়ে রেখেছেন। বিষয়টা এতোটাই আমোদের যে সবার সাথে শেয়ার করতে মন চাইলো।
বিভাগওয়ারি ফলাফল


পাই চার্ট


একাধিক আসনে
চট্টগ্রাম ১৪ তে অলি আহমেদ জামাতের প্রার্থীর কাছে পরাজিত হন।
মাহমুদ ভাইয়ের সাথে কয়েকদিন
এই ব্লগটা লিখছি কারন হাসান মাহমুদ ভাইকে (ককর) কথা দিয়েছিলাম।
উনি সবসময় আমাকে ব্লগ লিখতে বলতেন। উনার লস আঞ্জেলেস থেকে জাপান যাওয়ার আগে আমি বললাম
“ভাই,আমি ব্লগের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ রাখবো, আপডেট জানাবো।”
আমার মতো অলসের ঐ কথাতেই শেষ। চেয়েছিলাম ফোন করবো কিংবা স্কাইপে কথা বলবো,প্রবাস জীবনের নানা বাস্তততার কারনে ওইগুলোও হচ্ছে না। এদিকে বাঁচাল এ ছোটভাই প্রিয় ভাই-ভাবির সাথে কথা না বলতে পেরে পেট ফেটে যেন মরেই যাচ্ছে।
চা দেয়া ছেলেটিকে লেখা (বিশ্ব শিশু দিবস উপলক্ষে পোস্ট)
এই ছেলে, এদিক এসো_
নাম কী তোমার, কেমন আছো ?
একটু হাসো, পাশে বসো,
বল খেলতে কেমন পারো ?
বিস্কুট খাও, চা কি খাবে ?
কাজ করতে তোমার কেমন লাগে ?
বাবা-মা কোথায় ?
কেমন আছেন তারা ?
মালিক কি ডাকছে তোমাকে ?
আমি দিয়ে দেবো তোমার বসে থাকার ভাড়া।
বিস্তারিত»অথঃবিড়াল সমাচার
দুইটা বিড়াল মিলিয়া এক টুকরা কেক চুরি করিল। কিন্তু কে কতটুকু খাইবে ঠিক করিয়া উঠিতে পারিল না। শুরু হইল ঝগড়া,মারামারি,হরতাল ,গাড়ি ও মানুষ পুড়ানো।
পাশের উঁচু গাছের ডালে বসিয়া এক চালাক বানর দেখিতেছিল সব।ঝগড়া নয় কেকের লোভে নামিয়া আসিলো সে।
গম্ভির চালে বলিল-এই, তোরা ঝগড়া থামা।আমি আসিয়াছি দ্বি পাক্ষিক মীমাংসার জন্য।শীর্ষ হইতে বৈঠকে নামিয়া।
কেক যার হাতে ছিল সেই বিড়াল বলিল-এই কেক আমার পূর্ব পুরুষ এবং আমার স্বপ্ন ।
অন্তর্নিহিতা
টিএসসির গোল চত্বরে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। কলাভবনের কাজটা শেষ করে সারিনি মাহিরের সামনে পড়লাম। আর তার কোথা রাখতে আজ এখানে এসে দাঁড়িয়ে থাকা। শালা মানুষ হলো না। সেই কলেজ লাইফ থেকে শুরু করেছে। তার যেন কোন অন্ত নাই, নাই বিরক্তি। ছোটবেলা থেকে খাতার পাতায় অযথাই আঁকিবুঁকি করার একটা বদ অভ্যাস ছিল। আর আলপনাও মোটামুটি আঁকতে পারতাম। তাই যখন আমার টেনেটুনে করে পরীক্ষার পাশে কোথাও চান্স পেলাম না,
বিস্তারিত»


