ওমর খৈয়াম ০১

love-of-omar-khayyam-and-saqi-BI59_l
সুরা, সাকী, পদ্য এই তিন মিলে ওমর খৈয়াম।
তবে সবার উপরে প্রেম।
যে নিজেকে না ভালোবাসে সে অপরকে কিরূপে ভালোবাসিতে পারে!

ওমর খৈয়াম ওমর খৈয়াম এর সংক্ষিপ্ত বিবরণী
গিয়াদ আল‌-দিন আবুল‌-ফাত্তাহ ওমর ইবনে ইব্রাহিম আল-নিশাবুরী খৈয়াম (জ. মে ৩১ ১০৪৮ – মৃ. ডিসেম্বর ৪, ১১৩১) একজন ইরানের কবি, গণিতবেত্তা, দার্শনিক ও জ্যোতির্বিদ। ইরানের নিশাপুরে জন্মগ্রহণ করার পর যুবা বয়সে তিনি সমরখন্দে চলে যান এবং সেখানে শিক্ষা সমাপ্ত করেন।

বিস্তারিত»

ভূমিকম্প

ভূমিকম্প হয়েছে কতই তোমার আমার চুমোতে
সেই কথা ভেবে কাল রাতে আমি কেন যে পারিনি ঘুমোতে

কেঁপেছে শরীর তীব্র আদরে এতটা কাঁপেনি মাটি
তুমি হয়েছিলে কামনার নদী যেখানে সাঁতার কাটি

ভূমিকম্প হয়েছে দু’জনে মাত্রা গিয়েছে ছাড়িয়ে
বিপর্যস্ত আমার নগরী তোমাতে গিয়েছে হারিয়ে

শত সহস্র প্রোটিন পাচার হয়েছে ঠোঁটের কিনারে
চুমুগুলো সব প্রভাতফেরীতে গিয়েছে তোমার মিনারে

কেঁপে উঠেছিল তোমার শরীর কেঁপেছে দেহের বাঁক
লণ্ডভণ্ড হয়েছি দুজনেই কামনায় পুড়ে খাক

দুটি নিঃশ্বাস মিলে গিয়ে যেন হয়েছিল ঝর হাওয়া
শান্ত ছিল না দেহ উপকূল শরীরের আবহাওয়া

ভূমিকম্প আবার হবে তোমার আমার ভূমিতে
তুমি মিশে যাবে আমার ভেতরে আমিও তলাবো তুমিতে

বিস্তারিত»

বাংলা খাবার লন্ডনে

লন্ডনে প্রায় সাড়ে চার বছর এর উপর হয়ে গেল, সেই প্রথম বছরের পর থেকেই কেন যেন দেশে ফেরার চিন্তা শুরু করেছিলাম, কিন্তু পরিস্থিতি আমাকে সেই সুযোগ এনে দেয়নাই। যাই হোক, লন্ডনে আমি যেখানেই যাই আজীবন শুধু অভিযোগ করে গিয়েছি। এর কারণ কি আমি, নাকি যা নিয়ে অভিযোগ করছি তা।

আজকে প্রথমেই খাবারের কথা বলবো, লন্ডনে বাংলাদেশের সব কিছু পাওয়া যায় বলে একটা সুনাম আছে।

বিস্তারিত»

কবিতা। বাহাদুর শাহ জাফর

এই লুণ্ঠিত ভূমিতে আমার হৃদয়ের আর বিশ্বাস নেই,
কে-ই বা পূর্ণতার অনুভূতি পেয়েছে এই অর্থহীন পৃথিবীতে।

বসন্তের মোহময় সময়ে
বুলবুল তার অভিমানী কন্ঠে বলেছে
প্রহরী কিংবা শিকারী নিয়তির রায়ে
আমি শৃঙ্খলিত নই।

এই তীব্র অপেক্ষার আকুতিকে বল
অন্য কোথাও বসতির,
এই বিবর্ণ হৃদয়ে
তার সুযোগ্য স্থান নেই।

ফুলের ডালে বসা বসন্তের মৃদু সমীরনে
আন্দোলিত বুলবুল
আর আমার হৃদয়ের বাগানে
কন্টক ছড়ানো।

বিস্তারিত»

অরিগ্যামির নিয়ে একটি অন্যরকমের স্মৃতি

ক্লাস এইট বা নাইনে থাকতে অরিগ্যামির উপরে একটা বই পেলাম লাইব্রেবীতে। তবে বইটার নাম ছিল “পেপার ফোল্ডিং এন্ড মডেলিং”।
নির্দেশন পড়ে পড়ে আর ছবি দেখে দেখে কাগজ ভাঁজ করে বেশ কিছু মজার মজার  জিনিস বানানো শিখে ফেললাম।
যখন সেগুলো বানাতাম, অনেকেই খুব আগ্রহ নিয়ে দেখতো, খুলতো কিন্তু আর আগের অবস্থায় নিতে পারতো না। ব্যাপারটা বেশ মজারই ছিল।

আমাদের একজন ডেমুনেস্ট্রেটর ছিলেন যিনি হঠাৎ অসুস্থ্ হয়ে পড়েন।

বিস্তারিত»

ফেইল সমাচার

সবকিছু নিয়ে ফাজলামো করাটা আমার মজ্জাগত। অধিকাংশ মানুষই এটা নিতে পারে না। ইদানীং আরো পারছে না!সবাই রেগে যাচ্ছে। অনেকটা “সে ফেল করছে, সে ফাজলামো কেন করবে? সে থাকবে মন খারাপ করে! নির্লজ্জ ছেলে! ” এইরকম চিন্তাভাবনা।

আমার আশেপাশের মানুষগুলোর হাবভাব দেখে মনে হয় আমি না, তারাই ফেল করেছে! তারা খুব বিব্রত! কি বলবে খুঁজে পায় না! তাদের বিব্রতভাব দেখে মনে হয় বিরাট পাপ করে ফেলছি।

বিস্তারিত»

মনে হচ্ছে পদ্মায় এবার ব্রীজ হবেই

বাহাত্তর সালে প্রথম ফেরী দিয়ে পদ্মা পাড়ি দিয়েছিলাম।
তখনো, নয়ারহাট, তরাঘাট ফেরীতে পার হতে হতো। তবে সেতু নির্মানের কাজ চলছিল। কাজ, নয়ার হাটে বেশ এগিয়েছে। তরাঘাটে হালকা পাতলা।
পথে বংসি কালিগঙ্গার মত নদীগুলো যেখানে ফেরীতে পারি দিতে হলো, সেখানে সেসময়কার প্রমত্তা পদ্মায় কখনো ব্রীজ হতে পারে, এইরকম চিন্তা আসাই তো পাগলের চিন্তা বলে ভাবা উচিৎ?

কিন্তু আমার সেই স্বপ্নটাই জন্মালো। জন্মালো,

বিস্তারিত»

৮ বছর, ১১মাস, ২৫ দিন পর…

শুরুটা ১৯৯৮ সাল থেকে। সে বছরই অনেক অনুনয় বিনয়ের পরে পিতা মাতার কাছ থেকে বাসায় ডিস সংযোগের অনুমোদন পাওয়া গেল। শুধুমাত্র বিটিভির দর্শক হয়ে থাকা আমার সামনে হঠাৎ করে হাজির হলো পুরো নতুন এক জগৎ। প্রথম দু এক দিন মনে হয় শুধু চ্যানেল বদলিয়েই সময় পার করেছিলাম, কিন্তু তারপরেই রক্তের টানে পেয়ে গেলাম আমার আসল ঠিকানা, স্পোর্টস চ্যানেল। যে খেলা দেখায় তাই দেখি, গলফ, বোলিং এক্স গেমস কিছুই বাদ যায় না।

বিস্তারিত»

ম্যাজিক দৃশ্য

11479530014_cf186a4c8a_b

তিনটি পাখি ডাইনে গেলো, চারটে পাখি বাঁয়ে
আর কে দিলো নুনের ছিটা কাটার ওপর ঘাঁয়ে?
চালের চেয়েও সস্তা আটা, নুন ও তেলের চেয়ে
ম্যজিক দৃশ্যে বদলে যাচ্ছো, বুঝতে পারো মেয়ে?
নুন আনতে পানা ফুরায়,পান্তা আনতে তেল
পথের পাশে কুড়িয়ে পাওয়া লাল রঙা ককটেল
দশম শ্রেণীর শেকল তোলে র‍্যাটম খাওয়া কনে
চারটে আঙুল উড়ে গেলো হঠাৎ বিস্ফোরণে
তিনটি আঙুল উড়ে গেলো প্রিয় পাখির মতো
ডান ও বায়ের পাখিগুলোও ঘুরছে অবিরত

বিস্তারিত»

সুশীল অবকাশ

সুশীল অবকাশ

রাজপথে ছুটে চলে কলের দানব যত
লোকটা ঘুমায় অঘোরে  জিন্দালাশের মত
মাছি বসলেও নড়ে না
কারও দিকে তাকায় না
সুশীল অবকাশে মানবতা নত।

[ শিরোনামটি মোকাব্বির সরকারের ব্লগ থেকে ধার করা]

Humanoid

বিস্তারিত»

ছোরাটির কিছু কথা

এক।
এবং সে ছোরা,
খালের ঘোলাজলের
কোলাহলে
পড়ে থাকা সে
একদা-রক্তাক্ত
ক্লান্ত হতাশ ছোরা –
রাগে নিশপিশ বাঁট নিয়ে
একদা-উদ্ধত
একবুক যৌবন নিয়ে
মিছেমিছিই
দেখে স্বপ্ন
আর গুনগুন করে গান :
আ হা,
তেমন হাতে
ফিরে গেলে ফের
যকৃৎ কণ্ঠনালী চিরে চিরে
ফোটাতো কত
বর্ণিল বাগান!

দুই।

বিস্তারিত»

জ্যৈষ্ঠের দুপুর ও বৃষ্টি আবাহন

জ্যৈষ্ঠের দুপুর

করোটিতে সূর্যকিরণ
মগজ হলো কর্পূর
জ্যৈষ্ঠের দুপুর।

বৃষ্টি আবাহন

ডিম মুখে পিঁপড়ের দল চলছে সারি সারি
ঝালাপালা হলো কান ঝিঁঝিঁর কিরি কির কিরি।
গলা ফুলিয়ে কোলা ব্যাঙ
গাইবে শুধু ঘ্যাঙর ঘ্যাঙ।
ঝমঝমিয়ে মুষলধারে নেমে আসুক বারি !

[০১.০২.১৪২১]

বিস্তারিত»

রাজনৈতিক দলের অভ্যন্তরীন ব্যবস্থাপনা: কিছু প্রস্তাব

বাংলাদেশের রাজনৈতিক দলগুলির অভ্যন্তরীন ব্যবস্থাপনা কতটা কার্যকরী? এই প্রশ্নটা বেশি করে সামনে এসে পড়ে যখনই দেশে কোনো নির্বাচন লাগে। আর নির্বাচন মানেই প্রার্থী বাছাই ও তা নিয়ে কনফ্লিক্ট।

এই কনফ্লিক্টগুলি সময় সময় এমনই তিক্ততার পর্যায়ে গিয়ে পৌঁছে যে, প্রায়ই মনে হয়, দলগুলিতে সত্যিই কি কনফ্লিক্ট রিজলুশনের (যাকে বিরোধ-নিষ্পত্তি বলে ডাকা হয়, যদিও বিরোধ আর কনফ্লিক্ট শব্দ দুটি সমান তীব্রতাসম্পন্ন নেতিবাচক অবস্থান নির্দেশ করে না) কোনো পদ্ধতি আছে,

বিস্তারিত»

মালয়েশিয়া ধামাকা

পর্ব-১

৩ এপ্রিল ২০১৪

আরিফের ইচ্ছা হল মালয়েশিয়া যাবে। তাই ভিসার সব ফর্মালিটি সেরে ফেললো।কি মজা যে লাগছে! ১০ তারিখের টিকেট কেটে ফেলেছে! আমার জন্মদিনের অ্যাডভান্স ট্রিট এটা। কিন্তু রাতেই জানা গেল আজকাল মালয়েশিয়ার ভিসা পেতে ১০ দিন লাগে।সুতরাং ইচ্ছায় গুড়েবালি। ১০ তারিখে যাওয়া হবেই না! তাও বসে বসে দূয়া করি, যদি ৭ দিনে হয়! ৭ দিনে হলেও যাবার দিনেই পাওয়া যাবে ভিসা।

বিস্তারিত»