বাংলাদেশ কি মোদিকে ভয় পাচ্ছে?

ভারতে নরেন্দ্র মোদি নির্বাচনের আগে তার সম্ভাব্য ভোটারদের, বিশেষ করে উত্তর-পূর্ব রাজ্যগুলোতে, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি নির্বাচিত হলে ‘অবৈধ’ বাংলাদেশিদের তাড়িয়ে দেবেন। তিনি জিতেও গেলেন এবং তার পরপরই ঘোষণা দিলেন তার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বাংলাদেশিদের বিতাড়িত করার জন্য একটা বিশেষ বিভাগ গঠন করবেন। বাংলাদেশের নেতা-নেত্রীরা কেমন যেন একটা অস্বস্থিতে পড়ে গেলেন। মোদি যে বাজপেয়ী নন এটা বুঝেই তিনি জেতার সঙ্গে-সঙ্গেই সবাই একযোগে তাকে অভিনন্দন জানালেন। এতে করে আমাদের কাছে বাংলাদেশি রাজনীতিকদের উদ্বেগ প্রকাশ পেয়েছে।

বিস্তারিত»

জাম্প (Jump)

The White World above

19320_10200491878566480_299407434_n
“­Which one for you dear?”
একটু অবাক হয়েই উপরে তাকিয়ে দেখি একজন বয়স্কা মহিলা হাতে একটি ক্লিপবোর্ড নিয়ে দাঁড়িয়ে। বুঝতে পারিনি আমাকেই জিজ্ঞেস করা হচ্ছে কিনা।
আসলে অনেক্ষন ধরেই বসে আছি এই অজানা জায়গাতে। একটি বড় রুম। রুমের এক সাইডে একটি বড় টিভি। আর সাথে টিভি দেখার জন্যেই বোধহয় অনেক গুলো চেয়ার রুম জুড়ে গোল করে সাজানো। আমি একা নই,

বিস্তারিত»

টিটোর গপ্পোঃ পিঠার গাছ

এক ছিল রাখাল। সে তার মামার গরু চরাত।একদিন মামী অনেক পিঠা তৈরী করল । রাখাল তো খুব খুশী। মজা করে পিঠা খাবে। কিন্তু মামী তাকে একটাও পিঠা দিল না। রাখালের খুব মন খারাপ হল। সে তখন একটা বুদ্ধি করল। মামার গরুটাকে মাঠে নিয়ে গেল। আচ্ছা রকম করে পাকা ধান খাওয়াল । এত্ত খাওয়ালো ,এত্ত খাওয়ালো যে গরুটা ধান লাদা শুরু করল। রাখাল তখন গরুর পাছায় পোয়ালের সিপি দিল।

বিস্তারিত»

উইম্বলডন ২০১৪: পর্ব ১

কেমন হচ্ছে উইম্বলডন ২০১৪ ? বিশ্বকাপের ডামাডোলে পত্রিকার পাতা থেকে অনেকটা অসহায় নির্বাসনে । চলুন না পুরুষ এককের প্রতিযোগিতা কেমন জমেছে দেখে আসি ।

রাউন্ড ওয়ানঃ নেই তেমন কোন অঘটন । বাছাইদের মধ্যে বাদ পড়েছেন কেবলই ফার্নান্দো ভার্ডেস্কো। ৫ সেটের ম্যাচে ফগনিনি হারান আলেক্স কুজনেতসোভ কে । বাছাই খেলোয়াড়েরা অনায়াসেই পার হয়েছেন প্রথম রাউন্ড।

২য় রাউন্ডঃ প্রতিদ্বন্দ্বিতার আমেজ চলে আসে ষোল আনা।

বিস্তারিত»

সাময়িক পোস্টঃ প্রেডিকশন গেমে নক আউট পর্বের স্কোরিং

নক আউট সেকশনের পয়েন্ট ক্যালকুলেশনঃ

মূল স্কোরিং গ্রুপ পর্বের মতই হবে। খেলা পেনাল্টিতে গড়ালে নিচের নিয়মগুলো কার্যকর হবেঃ

* পেনাল্টি সহ মোট গোল সংখ্যার জন্য আগের নিয়মেই বোনাস।
* ১২০ মিনিটে ড্র সঠিক ভাবে প্রেডিক্ট করলে কিন্তু পেনাল্টি রেজাল্ট ভুল করলে ড্র পেডিক্ট এর পয়েন্ট পাওয়া যাবে।
* ১২০ মিনিটে সঠিক গোল সংখ্যাসহ ড্র প্রেডিক্ট কিন্তু পেনাল্টি রেজাল্ট ভুল করলে ড্র প্রেডিক্ট এর পয়েন্ট সহ সঠিক গোল সংখ্যার বোনাস পাওয়া যাবে।

বিস্তারিত»

পিঙ্ক ফ্লয়েড

আজ থেকে দুই বছর আগেও যদি কেউ আমাকে পিঙ্ক ফ্লয়েড এর কথা জিজ্ঞাসা করতো তাহলে আমার উত্তর হত, নাহ আমি এদের গান শুনিনা। সত্য কথা বলতে আমার কোনও ধারণাই ছিলনা পিঙ্ক ফ্লয়েড নিয়ে। আমি প্রচুর বাংলা গান শুনতাম এবং এখনো শুনি। ইংরেজি গান শুনতাম কলেজে যখন কলেজে কমনরুমে কেউ বাজাতো তখন। কিন্তু কোনও ব্যান্ড এর প্রতি আমার আকর্ষণ ছিলনা বরং ছিল কিছু গানের প্রতি। আমি কলেজে থাকতে ভিডিও শো দেখতামনা।

বিস্তারিত»

কেন ?

চটপটে লোক

পাশ কাটানো মহিষের লেজের
ঝাপটায় ছিটকে আসা গোবর
শুয়োরের গায়ের ধূলো
উড়ন্ত পাখির পুরিষ
ভেজা কুকুরের গাঝাড়া পানি
চলন্ত বাসে অবলার বমি
কিছুই খুজে পায়না তাকে।

তফাত কী শুধুই আয়োডিনে
না কি কপালের লিখনে ?

চলে যাব

এবার আমি ভদ্রতার পরিচয় দিব,
মেয়াদ শেষ হবার আগেই চলে যাব অবসরে।

বিস্তারিত»

দি নিউ মমিন্সিঙ্গা সার্কাসঃ ওয়ার্ল্ড কাপ এপিসোড (কিঞ্চিৎ ভাল্গার)

সরগরমে কাবাব বানায় যে ছেলেটা সে আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে ব্যস্ত হয়ে কাবাব বানাচ্ছে। সন্ধ্যায় ভালই ট্য্রাফিক থাকে। তার ঠিক সামনেই পার্কিং লটে একটা সাদা রঙের মিনি পিক আপ ভ্যান। আশেপাশে প্রচুর নাগরিক ব্যস্ততা। হঠাৎ কথা নাই বার্তা নাই একটা লোক, বয়স ত্রিশের কাছাকাছি, একটা স্যান্ডো গেঞ্জি আর পুরনো জিন্স পরনে, পিক আপে উঠে গেল। মোচ-দাড়িওয়ালা লোকটাকে চে’র অনুচর বলে ভুল হয়। সে মুষ্টিবদ্ধ দুই হাত উপরে তুলে হুট করে তারস্বর শ্লোগান শুরু করল
“ব্রা আ আ আ আ আ জিল,

বিস্তারিত»

‘ওয়ার্ল্ডকাপ নামা’

রেইনিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা কেন নেক্সট ওয়ার্ল্ড কাপ নিতে পারে না ??

৯৮ থেকে মোটামুটি ভালভাবে ওয়ার্ল্ড কাপ দেখি, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত কোন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে নেক্সট ওয়ার্ল্ড কাঁপে চ্যাম্পিয়নের মত খেলতে দেখি নাই। ৯৮ এর চ্যাম্পিয়ন ফ্রান্স ‘০২ তে ফার্স্ট রাউন্ড থেকেই বাদ, ‘০২ এর চ্যাম্পিয়ন ব্রাজিল ‘০৬ এ কোয়ার্টার থেকেই বাদ, ‘০৬ এর চ্যাম্পিয়ন ইটালি ‘১০ এ ফার্স্ট রাউন্ড থেকেই বাদ,

বিস্তারিত»

বিশ্বকাপ ফুটবল ২০১৪: ম্যাচ ডে ৭ (আপডেটেড)

খুব অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ২০১৪ এর সপ্তম দিনের পর্ব। প্রথম ম্যাচঃ অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ড।

অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ড

প্রথম ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ৫ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে অবস্থান নেদারল্যান্ডের। গেম অফ থর্নসের ভাষায় বললে বলতে হয়- “Dutch always pay their debts.” বিশ্বকাপ শুরুর আগে কিছুটা দুর্বল ভাবা হচ্ছিল ডাচ রক্ষণভাগকে- কিন্তু প্রথম ম্যাচেই সে ধারণা ভুল বলে প্রমাণ করেছে বেশ নিরেটভাবেই জানমাত,

বিস্তারিত»

ব্রাজিল জিতলে আমার কী লাভ ?

প্রত্যেক সফল পুরুষের নেপথ্যে থাকে একজন নারী। এই যেমন আমি। সাধারণ দেখোয়াড় থেকে বিশ্বকাপ দেখোয়াড় হয়েছি। শ্রেষ্ঠতর অর্ধাংশের অনবদ্য অনুপ্রেরণায় পদোন্নতি ঘটতে চলেছে। এবার হব রাজ দেখোয়াড়। বিশ্বকাপ ফাইনাল ছাড়া ফুটবল খেলা দেখবনা।পদোন্নতি ঘটলেই যে পরমানন্দ লাভ করা যায় তা কিন্তু নয়। আমাদের মহামান্য রাষ্ট্রপতি কিন্তু তাঁর আগের জীবনকে ঈর্ষা করেন।আমিও করছি। এলোমেলো অনেক কথাই মনে হচ্ছে তাই।

ব্রাজিলের সমর্থকরা নিজেদের ফুটবল বোদ্ধা মনে করে আর অন্যদের আঁতেল ।

বিস্তারিত»

মমিনা টিপ দিও না, সাকিব, ক্রিকেট

প্রথমে একটা ভিডিওর লিঙ্ক দিলাম। উপভোগ করুন। ক্লিক করুন। 

কালকে খবর দেখেছিলাম সাকিব নাকি কয়েকজন দর্শককে পিটিয়েছে। কারণ কি? ওর বউ উম্মে আহমেদ শিশিরকে নাকি গ্যালারিতে বসে থাকা কয়েকজন ছেলে উত্যক্ত করেছে। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার সময় এ ঘটনা ঘটে জানিয়ে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ভিআইপি গ্যালারিতে শিশির তার কয়েকজন বন্ধুর সঙ্গে ছিলেন। এসময় কয়েকজন যুবক তাদের উত্ত্যক্ত করলে বিসিবির কর্মীরা তাদের কয়েকজনকে ধরে ফেলেন এবং মারধর শুরু করেন।

বিস্তারিত»

১৭ই জুন ২০১৪তে অকৃতজ্ঞ আমি।

ভাল, আমরা(ইনক্লুডিং মি) এখন বড় হয়ে গেছি। আমরা এখন জীবনের অনেক বড় বড় বিষয় নিয়ে ব্যাস্ত। এসব ছোটবেলার ফালতু বিষয়ে নষ্ট করার মত সময় আমাদের হাতে নাই। আমরা এখন প্রাগমেটিক। আমরা এখন জীবনের বড় বড় কঠিন সব ভারী বোঝা টানার জন্য নিজেদের জীবনের ছোট ছোট ভাল লাগাগুলোকে ত্যাগ করতে শিখেছি।

১৬বছর আগে এই দিনের এমন সময় মন খারাপ করে বাপের চৌদ্দ গুষ্টী মনে মনে উদ্ধার করতে করতে পাবনা ক্যাডেট কলেজের দিকে যাচ্ছিলাম।

বিস্তারিত»

একটি ক্যাডেটিয় প্যাচালঃ ডেট লাইন ১৭ জুন

ক্যাডেট কলেজে পড়ার ইচ্ছার সূত্রপাত কি কারনে তার অনেক গবেষণা করি মাঝে মাঝে। আব্বু-আম্মু’র ইচ্ছা ছিল কোন সন্দেহ নেই।এর প্রথম কারন নিঃসন্দেহে ক্যাডেট কলেজে চান্স পেলে অন্তত ভাল রেজাল্ট করতে পারব এবং দ্বিতীয়ত তারা বেশ ভাল করেই বুঝতে পারছিল আমি যদি বাইরে থাকি তাহলে আমার নষ্ট হয়ে যাওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র।কাজেই যে কোন মূল্যে আমাকে যদি ক্যাডেট কলেজে ভর্তি করাতে পারে তাহলেই নিশ্চিন্ত। এ জন্য আব্বু অবশ্য আমার পিছনে কম লাঠি খরচ করে নি।

বিস্তারিত»

সূর্য সন্তান

জন্ম নিলো হাজারে হাজার
যথেচ্ছ বলাৎকারে
সাদা আর লালচে
হলদে আর কালচে
বর্বর বাবা কাকাদের
দেখে আরও হিংস্র
হয়ে ওঠে ওরা।

আর সব বেজন্মাদের
থেকেও বেয়াদব
ক্রমাগত নখরাঘাতে
বিবস্ত্র করে জননীকে
রক্তের নেশায়।

 

বিস্তারিত»