এই নিয়েছে ঐ নিল যাহ্ ! পয়েন্ট নিয়েছে কেড়ে,
লাগলে ধরব জীবন বাজি, পয়েন্ট দেব না ছেড়ে।
কাজের পিছে ছুটি আমি, ভেঙে পায়ের জয়েন্ট,
লাফিয়ে পড়ে ধরতে হবে মাটিতে পড়া পয়েন্ট।
কাজের মাঝে কাজের চেয়ে হিসেব করি যত,
বছর শেষে কার ঝুলিতে জমল পয়েন্ট কত।
না বাড়লে নিজের পয়েন্ট, মারি জোরে ল্যাং
নিচে থেকে জাপ্টে ধরি ঊর্ধগামীর ঠ্যাং।
The Land of the Thunder dragon…Travel to a sacred country
ভ্রমন সময়কাল অক্টোবর ২০১৬
পরিচিত কয়েকজনের ভূটান ভ্রমনের ছবি দেখে আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে এবার ছেলেমেয়েদের স্কুলের পূজার ছুটির সময় ভূটানে যাবো। সেই অনুযায়ী প্রস্তুতি নেয়া শুরু করলাম। গতবছর এক আত্মীয় ভূটান যেতে চাইলো কিন্তু বিমানের টিকেট না পাবার কারনে তারা শেষ পর্যন্ত যেতে পারে নি। এজেন্টের বক্তব্য – আগামী একমাস পর্যন্ত সব টিকেট বিক্রি হয়ে গেছে।
বিস্তারিত»কেউ কেউ রয়ে যায়
রেলগাড়ির ভেতরে বসে সাঁই-সাঁই করে পার হয়ে যাওয়া স্টেশনগুলোর নামফলক পড়া আমার একটি নেশার মতো। সব পড়া যায় না, অনেকটি যায়। কিছু ফলক এতই পুরনো যে, পড়তে কষ্ট হয়। দিনের বেলা খুব একটা আনন্দদায়ক না হলেও, রাতের ট্রেনে যাওয়ার সময় ফলক চেনার পাশাপাশি স্টেশনের প্ল্যাটফর্মগুলোও দেখতে ভীষণ ইচ্ছে করে। অপেক্ষাকৃত নিশ্চুপ শহরের স্টেশন আমায় আরও বেশি টানে। স্বল্প-রাতে নিবুনিবু হলদে আলোয় দোকানিরা তাদের শেষ ক্রেতার কাছে সদাই বিক্রি করছে।
বিস্তারিত»সৈয়দ হককে মনে পড়ে
খবরটি শুনেই মনে হয়েছিল একসাথে হাজার তারার আগুন বুকের ভেতর ছুরি হয়ে বিঁধেছে। নিজেকে আকাশের মতো একা মনে হলো, মানুষ জন্মের আগে পৃথিবী যেমন একা ছিল, তেমনই একা মনে হয়েছিল। তিনি চলে গেছেন এ বাস্তবতাটি মেনে নেয়া আমার জন্য কঠিন ছিল। জানি না কেন। আমরা সবাই জানতাম তিনি চলে যাচ্ছেন; ডাক্তাররা তাই-ই বলেছিলেন। বললেই বা কী! ওনাকে কীভাবে যেতে দেই? এমন মানুষকে যেতে দেয়া যায় না।
বিস্তারিত»অসুখের ছবি-
এবারে একেবারে জমকালো ঠাণ্ডা পড়েছে মেলবোর্নে।
এইটুকু লিখে মনে হলো, প্রতি বছরই কি এরকমই লিখি? নাকি এবারের ঠাণ্ডা আসলেই অনেক বেশি?
প্রতি বছরই মনে মনে প্রস্তুত থাকি, বছরে এক সপ্তাহ সর্দি-কাশি লাগিয়ে বসে থাকবো বাসায়। রুটিনের মত করেই। এবং ব্যস, ওই একবারই। তারপরেই আবার পুরো বছরের জন্যে মুক্তি।
কিন্তু এবারের ঠাণ্ডা আমাকে ভালোই বাগে পেয়েছে। মাসখানেক আগে সোনামুখ করে সপ্তাহখানেক সর্দি জ্বরে ভুগলাম,
লিয়েরি কনস্ট্যানটাইনঃ দাসের নাতি থেকে ব্যারন হয়েছিলেন যিনি!
[ব্যারন লিয়েরি নিকোলাস কনস্ট্যানটাইন ছিলেন বিধ্বংসী বোলার, বিদ্যুৎগতি সম্পন্ন ফিল্ডার এবং মারকুটে ও নির্দয় ব্যাটসম্যান! তাঁর টেস্ট পরিসংখ্যান তেমন সমৃদ্ধ নয় (১৯ গড়ে ৬৩৫ রান এবং ৩০ গড়ে ৫৮ উইকেট) যতখানি তাঁর প্রথম শ্রেণির ক্যারিয়ার (২৪ গড়ে ৪৪৭৫ রান এবং ২০ গড়ে ৪৩৯ উইকেট)। কিন্তু তাঁর অর্জন এবং অবদান শুধুমাত্র সবুজ মাঠের ক্রিকেট স্টেডিয়ামের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তার চেয়ে অনেক অনেক বেশি ছিল!
বিস্তারিত»মুক্তচিন্তা, চিন্তার মুক্তি নাকি মুক্তমন?
আমার বন্ধুদের ভাইবারে একটি গ্রুপ আছে। চব্বিশ ঘণ্টা আড্ডা চলে সেখানে। রাতে ঘুমানোর সময় নোটিফিকেশন বন্ধ করে করে রাখতে হয়। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে বন্ধুরা। দেশে আমরা যখন ঘুমাচ্ছি, আমেরিকা-কানাডার বন্ধুরা তখন অফিসে যাচ্ছে; অথবা কেবল ঘুম থেকে উঠেছে। বেশিরভাগই ঠাট্টা-মশকরা ও কৌতুক লিখে পাঠায় সবাই। অনেক গুরুগম্ভীর জ্ঞানের আলোচনাও চলে হরদম। অনেকে আবার সে নিজে কত জানে তাও জাহির করতে চায়।
মাঝে-মাঝেই কেউ-কেউ ধর্ম নিয়ে কথা বলে বসে।
~ কথার ভাঁজে উপহার অপেক্ষমান সেই ছুরি ~
[ অল্প কবিতা অল্প গল্প ~ একটি ‘অকল্প’ ]
অনেক দিন কথা হয় না।
আট দিন এগারো ঘন্টা। একে কি অনেক বলে !
সব খবর ভালো তো ?
যেমন হয় আর কি।
অভিমান নাকি রাগ !
বলেছি !
রাগ তো বিশ্বের সুলভতম বিষয়টি বৈ অন্য কিছু নয়।
সেজন্যেই তো ওসব করা ছেড়েছি।
মন অবশ্য মানুষের সব দিন এক রকম থাকেনা।
জিদান – কিং অফ লিজেন্ডস
আচ্ছা সর্বকালের সেরা ফুটবলার কে? সবাই মারামারি শুরু করে দিবেন কে বড় তা নিয়ে। পেলে নাকি ম্যারাডোনা? কিন্তু যারা অন্ধ নয়, যাদের চোখ খোলা, তারা এই দুইজনের সাথে আরেকটা নাম নিশ্চিন্তেই যোগ করবেন- জিনেদান জিদান। বিংশ শতাব্দীর অবিসংবাদিত ফুটবল যুবরাজ।
আলজেরিয়ান দরিদ্র পরিবারে জন্মানো জিদান এর ক্যারিয়ার এর মূল পর্বটা শুরু যখন তার উপর চোখ পড়ে এ এস ক্যানসের ভ্যারার্ডের।
১৯৯২-৯৩ মৌসুমে জিদান যখন Bordeaux ক্লাবে,
বিস্তারিত»একদিন শুধু ছবি হয়ে যেতে হবে
যতই অনিচ্ছা থাক,
একদিন শুধু ছবি হয়ে যেতে হবে।
চলে যেতেই হবে, অমোঘ নিয়মে,
এক অনন্ত যাত্রাপথে, আদেশভুক্ত যাত্রী হয়ে।
কেউ যেতে চায় না, তবু যেতে হয়।
চিরনিদ্রায় শুয়ে থাকতে সেই রেখাঙ্কিত সারিতে,
যেখানে ঘুমিয়ে থাকবে আরো অজানা অনেকে,
তবে কার পাশে কে ঘুমোবে, তা অজানাই রবে।
সব কিছুই থেকে যাবে। খোলা ধূলিমাখা ল্যাপটপ,
অগোছালো টেবিল,
প্রত্যুষের ভাবনা ও প্রার্থনা
আমরা সকলেই ঘুরছি।
বিশ্ব ব্রহ্মান্ডের সবকিছুই নিজ আবর্তে ঘুরছে।
হে সকল গতির নিয়ন্ত্রক, তোমার আদেশে
এক নিমেষে সব গতিতে যতি নেমে আসে।
প্রতি অনুপলে কোন না কোন গতি থেমে যায়,
আবার প্রতি অনুপলে নতুন কোন গতি সৃষ্টি হয়।
হে মহাবিশ্বের অধিপতি,
নিশ্চয়ই তুমি সকল গতির মহানিয়ন্ত্রক!
তোমার আদেশেই কঠিন বাঁধন
এক নিমেষে ছিন্ন হয়,
আবার যোজন যোজন দূরের বস্তু
এক পলকে আবদ্ধ হয়।
স্ট্রেস, ক্রিকেট, সাকিব ও দু’টি কথা…
বছর খানেক আগে সদা হাস্যজ্বল সারা টেইলর ক্রিকেট বিশ্বকে হতবাক করে জানিয়েছিলেন যে তিনি মানসিক সমস্যায় ভুগছেন! ইংল্যান্ড নারী দলের এই উইকেটকিপার-ব্যাটসম্যান নাকি মাঝে মাঝেই তীব্র প্যানিক এটাকের শিকার হতেন! সাধারণত ব্যাটিং এ নামার আগে ড্রেসিং রুমে অপেক্ষার সময়ে এটাক বেশি হত, তবে মাঝে মাঝে ফিল্ডিং করার সময়ও তিনি এই সমস্যায় ভুগেছেন! মানসিক এই সমস্যা থেকে মুক্তি পাবার আশায় কিছুদিন তিনি ক্রিকেট থেকে দূরেও ছিলেন…
বিস্তারিত»নস্টালজিয়াঃ সময়ের পালাবদল
নস্টালজিয়াঃ সময়ের পালাবদল
আহমদ মাহবুব-উল-আলম
[আহমদ, সিসিআর, ১৯৮৮-’৯৪]
১। ক্যাডেট কলেজে ৭ম শ্রেণীতে পড়ার সময় ক্লাস টুয়েলভের বড় ভাইদের দানবাকৃতির মনে হতো। সময় গড়ালো, আমরা যখন টুয়েলভে, নতুন ইণ্টেক যখন ক্লাস সেভেনে ভীতু-ভীতু চেহারা নিয়ে ভর্তি হতো, ভাবতাম ওদের মা-বাবা-দের কোন দয়া-মায়া নেই, এইটুকুন বাচ্চাদের কেউ ক্যাডেট কলেজে পাঠায়!!
২। আমাদের সময়ের এক প্রিন্সিপাল ম্যাডাম (মিসেস প্রিন্সিপাল) একবার তাঁর বাসায় তিনশ ক্যাডেটকে একসাথে দাওয়াত করে শবে বরাতের হালুয়া রুটি খাইয়েছিলেন।
বিস্তারিত»ভাল থেকো পাখি তুমি
ভাল থেকো পাখি তুমি, ভাল থেকো।
আজীবন সুখে থেকো, আদরে আদরে।
ভালবাসায়, মমতায়,
স্নেহের বাঁধনে থেকো।
চোখের তারায় তারায় দুষ্টুমি নিয়ে থেকো,
টোল পড়া দুটি গালে হাসি নিয়ে থেকো।
যে তোমার দুষ্টুমিকে হাসিমুখে প্রশ্রয় দিবে,
এমন উদার লোকের কাছেই যেন চিরদিন থাকো!
উড়ে যাবার ঠিক আগে আগে,
তোমার কান্নার আওয়াজ এখনো আমার কানে বাজে।
তুমিহীন এ ঘরে ফিরে এসে আমি আর ঘুমোতে পারিনি,
পঞ্চাশ বছর পর…
অনলাইনে বিবিসি ম্যাগাজিনের একটি প্রবন্ধ পড়ছিলাম। শিরোনাম ছিল ‘১০০ বছর পরের কুড়িটি ভবিষ্যদ্বাণী’। শিরোনাম দেখে মনে হলো এমন প্রবন্ধ অনেকেই লিখতে পারে। তবে একনিঃশ্বাসে পড়ে ফেললাম। চমৎকার লাগলো। তারপর গুগলের কাছে গিয়ে জানতে চাইলাম বিশ্বের কোথাও কেউ ভবিষ্যত নিয়ে চিন্তা করছে কিনা। দেখলাম, সেখানে চার কোটিরও বেশি বিভিন্ন রকমের লেখা আছে। তাহলে অন্যান্য দেশে প্রায় সবাই এ নিয়ে ভাবছেন। মনে হলো দেখি বাংলাদেশে কে ভাবছেন।
বিস্তারিত»