ক্লাস ১২ এ থাকাকালীন সময়ে কলেজে পাওয়া অ্যাডজুটান্ট স্যার খুবই রসিক মানুষ ছিলেন। ICCVBM এর প্র্যাকটিসে স্যার অভিনব পানিসমেন্টের ব্যবস্থা করলেন। কিভাবে মিস করেছো দেখাও। এর মাঝে সবচেয়ে কঠিন পানিসমেন্ট ছিল বল রিং এর চারপাশে ঘুরে বাহিরে পড়ার মিসটা দেখানো। দেখা যেতো ৩০ বার ট্রাই করা হয়ে গেছে কিন্তু কোনভাবেই একটা বল রিং_য়ের চারপাশে ঘুরে বাহিরে পড়তো না।
আদেশ অব্যাহত থাকতো। যতক্ষণ না মিসটা দেখানো যাচ্ছে,
বিশ্বকাপ বাছাই পর্ব এবং আর্জেন্টিনা।
ব্রাজিলই একমাত্র ফুটবল দল যারা কিনা প্রতিটা বিশ্বকাপের মূল মঞ্চে খেলেছে। এবারও ল্যাতিন আমেরিকার গ্রুপে সবার আগে জায়গা করে নিয়েছে সবচেয়ে বেশীবার (৫ বার) বিশ্বকাপ জেতা ব্রাজিল। । অন্যদিকে প্রতিদ্বন্দী আর্জেন্টিনা এখনও জায়গা নিশ্চিত করতে পারেনি।
আর্জেন্টিনা এমন এক ফুটবল পরাশক্তি যারা কিনা সব কিছুই জয় করার সক্ষমতা রাখে। আর্জেন্টিনার বর্তমান দলটি অবশ্য ১৯৮২ এর সেই বিখ্যাত শিল্পী দল জিকো-সক্রেটিস এর ব্রাজিলের দলের মতন নয়।
বিস্তারিত»কি করে অকৃতজ্ঞ হও?
স্বপ্ন দেখে দিন যায়, আধো ঘুমে রাত যায়,
সহজেই ভুলে যাওয়া বেকুব অকৃতজ্ঞ মানুষের কাছে সম্মান পাওয়ার স্বপ্ন ,
দুই দিনের দুনিয়ায় অনেক ধনী হবার স্বপ্ন।
আবার অবাক চোখে তাকিয়ে দেখি
জেগেও দেখি, ঘুমিয়েও দেখি
একবারও কি স্বপ্নে দেখেছি পালনকর্তার সামনে দাঁড়ানোর মুহূর্তের কথা !!
###
সন্ধ্যার ক্লান্ত ঘরে ফেরা মানুষ দেখি
এবং আয়েশরত মানুষ
সন্ধ্যা-প্রভাত ভ্রমণ পিয়াসী মানুষ,
আমার ব্যাটম্যানেরা
কিছুদিন আগে পোস্ট করা আমার “পিছু ফিরে দেখাঃ “কামিজ কা বাটন টুটেঁ হ্যায়”….” শীর্ষক একটা লেখা পড়ে জনৈক পাঠক মন্তব্য করেছেনঃ This is the first instance where somebody wrote about batman. তার এ মন্তব্যটা পড়ে ভাবছিলাম, সেনাবাহিনীতে থাকাকালীন সময়ে ব্যাটম্যানরা আমাদের দৈনন্দিন জীবনে একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল। তাদের ক’জনার কথা আমি মনে রেখেছি?
আমি যখন ময়নামতি সেনানিবাসে (সবার উপরে ময়নামতি) জেন্টেলম্যান ক্যাডেট হিসেবে প্রশিক্ষণরত ছিলাম,
বিস্তারিত»সাতাশ বছর পরে – চার
এইভাবে না বলে একা একা চলে যাওয়া
একদমই ভালো ছিলোনা, নীলা।
যেতেই যদি হয় একবার বিদায় নিয়ে যেতে
বলে যেতে কোথায় যাচ্ছো,
হয়তোবা পথের সাথী হতাম, হয়তো আমরা আর ফিরতাম না।
এখন তুমি যেমন গেছো, নীলা।
হারাতেই যদি হয়, একসাথে হারাতাম
এক পথে, শেষ না হবার মতো এক রাস্তায়।
একা একা অপেক্ষা করতে ভালো লাগে না।
বিস্তারিত»রতন ও তার নায়িকা
১.
বর্গাকৃতির বিশাল পুকুরটার উত্তরে যে অংশটা বাঁধানো, তার ঠিক পাশেই বড় একটা জলপাই গাছ আছে। পরিণত দুপুরের নির্দিষ্ট একটা সময়ে গাছের ছায়া লাল মাটিতে এমনভাবে পড়ে যে, তাকে ঝাঁকড়া চুলের শীর্ণ কিশোর বলে ভ্রম হয়। ঠিক সেই ছায়া বরাবর হাঁ করে দাঁড়িয়ে এই গ্রামের এক কিশোর, রতন। শীর্ণ ঠিকই, তবে মাথার চুল ঝাঁকড়া নয়, ছোট করে কাটা। ছোটখাট কৃষ্ণগাত্র, পরনে ময়লা ধূসর হাফপ্যান্ট।
বিস্তারিত»সোশ্যাল মিডিয়া কতখানি সোশ্যাল
“পুরানা যদিও কেচ্ছা তবু বর্বকত / সমঝাইয়া দিবে নয়া হাল হকিকত”
— সৈয়দ মুজতবা আলী, “গুরবে কুশতন শব ই আওয়াল” (মার্জার নিধন কাব্য), পঞ্চতন্ত্র
[ডিসক্লেইমারঃ এটা কোন গবেষণালব্ধ লেখা নয়; ব্যাপক পড়াশুনা করে ডেভলাপ করা কোন ড্রাফটও নয়। নিজের দেখা এবং অনুভব করা কিছু অভিজ্ঞতাকেই এখানে সাজানোর চেষ্টা করেছি মাত্র। আসলে দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পারিবারিকভাবে বেশ ঘনিষ্ট এবং যথেষ্ট স্নেহভাজন একজনের ক্রমাগত “মন খারাপ করা” ফেসবুক স্ট্যাটাসের কমেণ্টের ঘরে কিছু কথা লিখতে গিয়ে তার সাথে ভার্চুয়াল কমিউনিকেশনেই কিছুটা বাদানুবাদ শুরু হয়ে যায়।
বিস্তারিত»নতুন বই নিয়ে আলোচনাঃ বসন্তদিন
বই পরিচিতিঃ
বই এর নামঃ বসন্তদিন
বই এর ধরণঃ পত্রালাপে গল্প
লেখকের নামঃ বরুণা ও প্রতিফলন
প্রকাশকের নামঃ তারিকুল ইসলাম
এক্সেপশন পাবলিকেশন্স,
ডন প্লাজা, ১০ম তলা
৯, বঙ্গবন্ধু এভিন্যু, ঢাকা-১০০০
প্রচ্ছদঃ শায়মা হক
উৎসর্গঃ “বসন্তপ্রেমী মানুষগুলোকে”
প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারী, ২০১৭
মূল্য: ১৭৫.০০ টাকা
অন্তর্জালের সুবাদে পৃথিবী আজ মানুষের শুধু হাতের মুঠোতেই নয়,
বিস্তারিত»যা কিছু রচেছি প্রফুল্ল হিয়ায়
প্রভু,
উদরে উনুন জ্বালিয়ে রাখোনি,
মনে রাখোনি কোন জ্বালা,
করোটিতে নেই স্নায়বিক চাপ
শিরোপরি নেই ক্ষুব্ধ প্রতাপ
সাধ বশে তাই
সদা রচে যাই
প্রেমের পংক্তিমালা।
সকল প্রেমের উৎস তুমি,
সব কবিতার একই পটভূমি।
মনোসরোবরে যত ফুল ফোটে
জ্যোৎস্না কিংবা আঁধার রাতে
পদ্যে পদ্যে সেসব কথায়
হৃদয় কমল বিকশিত হয়।
যা কিছু রচেছি প্রফুল্ল হিয়ায়
পেয়েছি সবই তোমার দয়ায়।
জানা হতো না
ক্যাডেট কলেজে না গেলে হয়তো ওই ছোট বয়সে ১ হাজার সূর্যোদয়ের দেখা পেতাম না। টেবিল সাজানোর জন্য ফল ইন ভেঙ্গে উসাইন বোল্ট হওয়ার ইচ্ছাও মনে যে জাগতে পারে তা ভাবনার মাঝে আসতো না। মাথা নিচু করে হাঁটতে হবে, টেবিলে দাঁড়ালে গ্লাসের নিচের অংশের দিকে তাকিয়ে থাকতে হবে, সবসময় সালামের উপর থাকতে হবে, টাচ লাগলে সাবধান হয়ে সরি বলতে হবে,সবার জন্য চা ঢেলে সবচেয়ে বড় কাপ সবচাইতে সিনিওরকে দিতে হবে এরকম হাজারও নিয়মের মাঝে যে মজার ঘটনা ঘটতে পারে তা জানা হত না।
বিস্তারিত»ঈমান আলীর হজযাত্রা
ঈমান আলী যেদিন তার স্ত্রী রাহেলার সাথে বসে হজ করার জন্য মক্কা-মদিনায় যাওয়ার সিদ্ধান্তের কথা সবাইকে জানাল, সেদিন থেকে তার চারপাশের মানুষগুলো দিন-থেকে-রাত হওয়ার মতো বদলে গেল। তার বন্ধু-স্বজন—সবার ব্যবহারে অজ্ঞাত এক পরিবর্তন লক্ষ করল সে। তার প্রতি সবার আচার-আচরণ বদলে গেল। এ সিদ্ধান্তে তার স্ত্রী নিজেও কিছুটা অবাক হলেও, নিজেকে গুছিয়ে নিয়ে স্বামী যেন তার ইচ্ছে পূরণ করতে পারে সে ব্যপারে মনোযোগী হলো। স্বামীকে দীক্ষা দেয়ার সাহস নেই—তবে তার মনের গতি-প্রকৃতি বুঝে,
বিস্তারিত»অনুকথনঃ আরিশা-বচন
মেয়েঃ (রাত ১০টা … রিডিং রুমে বাবাকে খুঁজে না পেয়ে …) মা, পাপা কোথায়?
মাঃ বাবা নিচে গেছে।
মেয়েঃ নিচে কোথায়? দাদুর ওখানে? নাকি গ্যারেজে?
মাঃ বাবা গ্যারেজে গেছে।
মেয়েঃ আমি পাপার কাছে যাব।
মেঃ বাবা তো কাজে গেছে। তুমি যাবে কেন?
মেয়েঃ (বেশ আশ্চর্য হয়ে …) আমি আমার ভালবাসার কাছে যাব না!!
বিস্তারিত»ভয় পাই
ইদানীং আমি ভয় পাই-
যানজটকে, কারণ স্থবির যানে আমার নিঃশাস বন্ধ হয়ে আসে।
ভয় পাই অসময়ে আমার বাড়ীর কাছে রিক্সায় ঘোরা
কোন আগন্তুকের মাইকে উচ্চারিত নির্লিপ্ত ঘোষণাকে,
কারণ অনেক চেনা মুখের চিরপ্রস্থান আমাকে ব্যাথিত করে।
আমি আরো ভয় পাই-
যখন প্রবাসী কোন স্বজনের দেশে ফেরার কথা শুনি,
কারণ, ইদানীং পর পর কিছু ঘটনা ঘটে গেছে, যখন
পরিচিত প্রবাসীর লাগেজ এসেছে,
মুমিনুল হক- আরেকটি আক্ষেপের নাম??
বাংলাদেশ হারুক…
মিডল অর্ডার কলাপ্স করবে…
গো হারা হারার পর কোচ-সিলেক্টর শিক্ষা পাবে…
উপরের কথাগুলো অনলাইন বা অফলাইনে অনেকেই বলছেন। কেউ কি খেয়াল করেছেন কথাগুলোর মধ্যে কত বিশাল একটি শুভংকরের ফাঁকি রয়ে যাচ্ছে?
কী হবে যদি বাংলাদেশ জিতে যায়?
কী হবে যদি মিডল অর্ডার কলাপ্স না করে?
কী হবে যদি আমরা গো হারা না হারি?
তখন কি এটাই প্রমাণিত হবে না (আপনাদের যুক্তি অনুযায়ী) যে মুমিনুলের বাদ পড়াটা যৌক্তিক ছিল?
বিস্তারিত»সারাহার ভিন্নমাত্রাঃ “আঁই অন কিত্তাম”
ফেসবুকের সারাহা নিয়ে আমার আগের ব্লগটা লেখার পরে বেশ মজার কিছু অভিজ্ঞতা হলো। সোশাল মিডিয়ায় অধিকাংশ মন্তব্য এলো পুরোনো ছাত্রছাত্রীদের কাছ থেকে, যাদের অন্তত হারানোর কোন ভয় নেই, অর্থাৎ পেনালাইজড হবার প্যানিক নেই। একজন তো পরামর্শ দিয়েই দিল, যাতে আমিও একটা সারাহা একাউণ্ট খুলে ফেলি; এটাও গ্যারাণ্টি দিল যে আমি নাকি পাঞ্চাশোর্ধ মন্তব্য পাব, যার মধ্যে কুড়িটার মত থাকবে আমার বিরুদ্ধে বিভিন্ন জনের জমে থাকা আক্ষেপের ঢালাও বাক্যবাণ,
বিস্তারিত»