খেরোখাতা – কোথায় আছো, কেমন আছো, মা?

মেয়েরা কি মায়ের মত ভালোবাসা দিতে পারে?

আমায় প্রশ্ন করলে ছোট্ট করে উত্তর দিবঃ না, পারে না।

স্নেহ অধঃগামী, আমার মা আমাকে তাঁর বাবার চেয়ে বেশী ভালোবাসতেন, আমি আমার মেয়েকে বেশি ভালোবাসি আমার মায়ের চেয়ে, আর আমার মেয়ে, তার সন্তানকে বেশী ভালোবাসবে, যতটুকু ভালোবাসবে তাঁর এই বাবাকে।

এটাই বাস্তব, মন মানুক আর নাই মানুক। এইই হবে।

মায়ের সংগে আমার কখনই আদর-সোহাগ ভরা কথা হয়নি।

বিস্তারিত»

অশনি সংকেত

আমি একদিন উপলব্ধি করলাম, আমি এমন একটি দেশের নাগরিক যে দেশে প্রতিনিয়ত কোন না কোন সংকট লেগেই থাকে। সেটি হোক প্রাকৃতিক বা নাগরিক সৃষ্ট, প্রতিবেশী সৃষ্ট কিংবা বিশ্বের দণ্ডমুণ্ডের কর্তাদের বানানো – ঘটনা যাই হোক না কেন, আমরা বার বার সংকটে ঘুরপাক খাই। একেবারে ‘জন্ম থেকে জ্বলছি’ বলা যায়। হয়তো সব দেশই সংকটে ঘুরপাক খায়। অনেক দেশ আছে আমাদের চেয়ে আরো অনেক বেশি সংকটময়। কিন্তু বাংলাদেশটা যে আমার দেশ তাই আমার গায়ে লাগে খুব।

বিস্তারিত»

শেয়ার-কেয়ার-ফেয়ার-আনফেয়ার

ম্যাট্রিক ফেল গিট্টুর আজকাল ভাবটা ড্যামকেয়ার
শুনেছি নাকি দেদারছে কামায় ব্যবসা করে শেয়ার।

দুতিন খানা অফিস তার, চকচকে সব গাড়ি
শ্যাম্পেন আর হুইস্কিতে ভুলেই গেছে গান্জ্ঞা কিংবা তাড়ি।

চোখেতে রঙ্গিন সানগ্লাস আর মুখে চুরুটের ধোঁয়া,
কথায় কথায় তুড়ি দিয়ে বলে,
” শেয়ার ইস দ্যা বিজনেস ভাই, বাকি সবই ভুয়া”।

মনে মনে ভাবে গিট্টু প্লেজার ট্রিপ টু পাতায়া
তার আগে আরো কিছু নেবে বাজার থেকে হাতায়া।

বিস্তারিত»

কারওয়ান বাজারে একটি ঘটনাবহুল রাত

কলেজে থাকতে ফিজিক্সের জনৈক ম্যাডাম একটা অংক করা নিয়ে বলেছিলেন, “সামনে দিয়াই পারো না, আবার পেছন দিয়া…………”

বহুদিন পর আবার সেই কথা মনে পড়ল, সম্পূর্ণ অন্য পরিবেশে, এবং পরিবেশটা রসিকতার ছিল না।

ডিপার্টমেন্টে সন্ধ্যাভর আড্ডা শেষে বাসায় যাবার প্রস্তুতি নিচ্ছিলাম; এমন সময়, এক বন্ধু বলল, “অমুক ভাই তো অমুক কে নিয়ে অমুক দিন থেকে অমুক দিন পর্যন্ত লাইনে দাঁড়ায় বিশ্বকাপের অমুক,

বিস্তারিত»

আমাদের অস্তিত্ব?

এখন যেটা নিয়ে লিখতে বসেছি, সেটা দর্শনের একটা তত্ত্ব। দর্শন বিষয়ে তেমন আগ্রহ না থাকলেও আমাদের পাঠ্য বইয়ের অংশ হিসেবেই এই ধারণাটির সাথে আমার পরিচয় ঘটে গতবছর, Artificial Intelligence কোর্সের সময়। এই তত্ত্ব বা থিওরির নাম ছিল- “Brain in a vat”. প্রথমে কিছুটা জটিল লাগলেও বেশ ভাল লেগেছিল পুরো ব্যাপারটা। সেজন্যই আপনাদের সাথে শেয়ার করতে বসলাম।

এই “Brain in a vat”- আঙ্গুল উঠায় একেবারে আমাদের অস্তিত্বের দিকে।

বিস্তারিত»

চুমুর দিনে

লম্বা পথটাকে ফেলে এসে অন্ধকার সিঁড়িকোঠা,
উদ্দেশ্যহীন নয়, অনেক স্বপ্নে সাজানো চুমু নিয়ে।
চলে যাব বলে বন্ধ চোখের দাবীটুকু মেনে নিতে
দু’বার বলতে হয়নি আমার।
দুটো খাতা, একটা বই, সবটুকু সম্বল বুকের কাছে জড়ো করে,
বন্ধ চোখে কিশোরীর শিহরন, অপেক্ষা।
ডান হাতে বাম গাল, চুলের একটুখানি,
কাপড়ের খসখসে বুকের ধুকপুক বন্ধ হয়নি।
তপ্ত নিঃশ্বাস, আর শরীরে একটু শরীর ছোঁয়া।

বিস্তারিত»

ঘুরে এলাম পাহাড়ের দেশ

লেখিকা হিসেবে এটা আমার প্রথম প্রচেষ্টা হলেও সিসিবি’র পাঠিকা হিসেবে আমি বেশ পুরনো। নিজে ক্যাডেট নই, কিন্তু প্রথমে বন্ধু-বান্ধব, তারপর ভাই এবং সবশেষে স্বামীর কাছ থেকে ক্যাডেট কলেজের গল্প শুনতে শুনতে আমি যেন হাফ-ক্যাডেট হয়ে উঠেছি। তাই বলার অপেক্ষা রাখেনা যে, সিসিবি’র মাধ্যমে এর লেখকদের সাথে আমার হৃদ্যতা একেবারেই অকৃত্রিম. সিসিবি’র প্রতি আমার এই টান দেখে আমার হাসবেন্ড মাহমুদ (১৯৯০-৯৬) আমাকে প্রায়শই এখানে যোগ দিতে বলে।

বিস্তারিত»

ভীষ্মকাপ

গৌরচন্দ্রিকা-
(ভারতীয় পূরাণ মহাভারতে পান্ডব ও কৌরবদের পিতামহের নাম ভীষ্ম।প্রায় গোটা মহাকাব্যেই তাকে ভীষ্ম বলে ডাকা হলেও তার প্রকৃত নাম দেবব্রত।বিশাল এই মহাকাব্যের শুরুর দিকে তার জন্ম ও নামকরণের কারণের বর্ণনা পাওয়া যায়। বিমাতা সত্যবতীর বাবার ইচ্ছা অনুযায়ী আজীবন কৌমার্যব্রত পালন ,হস্তিনাপুরের সিংহাসনের দাবীত্যাগ ও আজীবন হস্তিনাপুরের রাজ্যপ্রধানের সেবায় নিয়জিত থাকার কঠিন প্রতিজ্ঞা করেছিলেন বলে তার নাম হয় ভীষ্ম। যার অর্থ কঠিন প্রতিজ্ঞাকারী।)
কানকথা-
ও এম এস এর ন্যায্যমুল্যের চাল নয়,সিডর আইলা পীড়িত অঞ্চলে বিশুদ্ধ পানি কিংবা পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট নয়,

বিস্তারিত»

আফসোস

আমার অনেক দিন ধরেই শখ একটা ক্যামেরা কেনার। বিভিন্ন জায়গায় গেলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখে আফসোস হয়। এই আফসোস আরো বেশি হলো এখানে, পদ্মার তীরে, এসে। আজীবন শুধু ছবিতে আর মুভিতে দেখেছি নীল পানির হ্রদ, নদী, সাগর…ইত্যাদি। সেটা যে বাস্তবে সম্ভব হতে পারে সেটা কখনো ভাবি নি। এর আগে পোস্টিং ছিল যমুনা ব্রিজের পাশে, সেখানে ঘোলা পানি দেখেই অভ্যাস। সপ্তাহ পার হল, এসেছি পদ্মার তীরে।

বিস্তারিত»

শ্রমের মূল্যতত্ত্বে অর্থের উদ্ভব ও ফলাফল নিয়ে আলাপ-সালাপ

আগের পর্ব (http://www.cadetcollegeblog.com/mahmudh/27922)

কল্পনা করুন একটা কর্মব্যস্ত দিনের শুরু থেকে। সকালে ঘুম থেকে উঠে ব্রাশে পেষ্ট লাগিয়ে দাঁত পরিস্কার করি, ট্যাপ থেকে মুখে ঠান্ডা পানির ঝামটা দিয়ে টাওয়েলে মুখ মুছতে মুছতে ডাইনিং টেবিলের দিকে এগুতে থাকি। দৈনিক পত্রিকার কপিটা হাতে নিয়ে চোখ বুলাতে বুলাতে চা-নাস্তার জন্য অপেক্ষা করি। এরপর থেকে সারাদিনমান আমরা এটা-ওটা-সেটা ব্যবহার করেই চলি। বিভিন্ন কাজের জন্য, নানা রকম চাহিদা পূরণের জন্য অগণিত পণ্য ক্রমাগত ব্যবহার করে চলি।

বিস্তারিত»

এইবার আমি ডুইবা যাবো…..

ওরে,
এইবার আমি ডুইবা যাবো
মানব-সাগরে।
তোদের গোপন খবর লইবো
ঢুইকা-অন্তরে ….

বিস্তারিত»

২০১১ এর এইম – কনসার্ট ফটোগ্রাফীতে স্পেশালিস্ট হতে হবে

১২টার পর ফেসবুকে স্ট্যাটাস লিখলাম এটা, কতদুর কি করতে পারব জানি না। এমনিতে সবাই নতুন বছর আসলে নতুন নতুন টার্গেট নেয়, আমাদের ব্যাচের অনেকেই এই চান্সে বিয়েও করে ফেলবে মনেহয় (একজন তো সত্যি সত্যি আমেরিকান পিএইচডি সেমিস্টার ব্রেক পেয়ে কেল্লা ফতে করতেছে), আর আমার মত অভাগার মনে অন্য ভাল কিছু টার্গেট পেলাম না।

বছরের শেষে তোলা মাকসুদের কনসার্টে তোলা কিছু ছবি তাই এখানে শেয়ার করলাম,

বিস্তারিত»

ইবাদত

ইবাদতে ভাই জান্নাত মেলে, খেদমতে খোদা রাজি

দুঃস্থের সেবা ব্যথিতের সেবা ব্রত হোক তাই আজি।

.

স্বামীহারা নারী অথবা অভাবী সেবা করে যেই জন

সেই জন যেন করিতেছে কোন জিহাদের আয়োজন।

অথবা সেজন হয়ত এমন দিনভর রোজা রাখে

সারাটি রাত্র নামাযে নামাযে দাঁড়ায়ে সেজন থাকে।[1]

.

বিস্তারিত»

সমাজ সংস্কারের প্রেক্ষিতে তত্ত্ব ও এর প্রয়োজনীয়তা নিয়ে কিছু কথাবার্তা

মাঝে মধ্যে এমন শুনি যে, তত্ত্বকথা বলে/শুনে লাভ নেই। হাতে নাতে কাজই হলো আসল। বিশেষ করে ডেভেলপমেন্ট-প্র্যাকটিশনাররা কেউ কেউ এই জাতীয় কথা বলে। তাদের মতে, তত্ত্বালাপের থেকে ফিল্ডে কাজ করা বেশি জরুরী।- এ ধরণের মন্তব্য আদতে তত্ত্বজ্ঞান সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক। কারণ, তত্ত্ব বাস্তব কর্ম থেকে আলাদা কিছু নয়; বাস্তব ঘটনার সিস্টেম্যাটিক পর্যবেক্ষণ থেকেই তত্ত্বের উদ্ভব। তত্ত্বের কাজ আপাতঃ অসংলগ্ন, বিশৃখল, জটিল সামাজিক অবস্থাসমূহের মধ্যে সাধারণ প্রবণতা খুঁজে দেখা এবং এর মাধ্যমে একাধিক কনসেপ্টের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করা যা’

বিস্তারিত»

ধর্ম নিয়ে আমার ভাবনা – শেষ পর্ব

ধর্ম নিয়ে আমার ভাবনা ১
ধর্ম নিয়ে আমার ভাবনা ২

এই শেষ পর্বে আমি জীবনাচরণের ঐ সমস্ত দিকগুলো নিয়ে বলতে চাচ্ছি, যেগুলো সরাসরি ব্যক্তিধর্মের বিশেষ কোন উপাদানের(ধর্ম/মতাদর্শ/চেতনা) সাথে সংশ্লিষ্ট না। কিন্তু পরোক্ষভাবে উপাদানগুলোর প্রভাব এর উপরে পড়ে। বলা যায়, আগের পর্বে লেখা আচার-অনুষ্ঠান ছাড়া ব্যক্তির বাকি সমস্ত কাজই এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এই আচরণগুলো বেশীর ভাগ ক্ষেত্রে ব্যক্তিগত, কিছু কিছু ক্ষেত্রে সম্মিলিত।

বিস্তারিত»