সাইফুদ্দাহার শহীদ প্রাক্তন ফৌজিয়ান। ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ওল্ড ফৌজিয়ানস অ্যাসোসিয়েশন- ওফা’-এর নেতৃত্ব দিয়েছেন বেশ কিছুকাল। ‘ওফা’র নানা অনুষ্ঠানে উনাকে তৎপর দেখেছি। তেমন কোনো কথা সামনা সামনি কখনো বলেছি এমন মনে পড়ে না। অথচ উনার চেহারাটা বেশ ভালোই মনে ছিল।
মাঝের সময়টা নিজের পেশার পেছনে দৌঁড়ে ‘ওফা’র অনুষ্ঠানেও যোগ দিয়েছি খুব কম। এ কারণে কখনো খেয়াল হয়নি যে চেনা চেহারার মানুষটাকে দীর্ঘদিন দেখা যাচ্ছে না।
বিস্তারিত»