OCAS পিকনিকঃ ছবি ব্লগ

গত ১৬ই ফেব্রুয়ারিতে OCAS (Old cadet Association of Sylhet) এর পিকনিক ছিল মানিকগঞ্জের কইট্যাতে। স্পটের নাম Proshika HRDC Trust complex। ঈদে মিলাদুন্নবীর ছুটি থাকায় এই পিকনিক মিস করার কোন কারণই ছিল না। পিকনিকের কিছু মুহুর্ত নিয়ে এই ছবি ব্লগিং।


সকালের নাস্তার বিরতি ছিল জাতীয় স্মৃতিসৌধে।


বাস স্টার্ট নিচ্ছিল না। ড্রাইভার জানালো বাস ঠেলতে হবে।

বিস্তারিত»

সংস্কৃতি, আগ্রাসন ও আমার কিছু অনুধাবন

সম্প্রতি বাংলাদেশে বেশ কয়েকটি বড় বড় অনুষ্ঠান হয়ে গেল যেখানে বাইরের দেশের নামকরা শিল্পীরা অংশগ্রহণ করেছেন। শাহরুখ খান, রাণী মুখোপাধ্যায় প্রমূখ একটি নাচের অনুষ্ঠান করলেন, তারপর বিশ্বকাপ উদ্বোধনীতে গান পরিবেশন করে গেলেন সনু নিগাম, শংকর এহসান লয় এবং ব্রায়ান এ্যাডামস এর মত গুনী শিল্পীগণ, আর সবশেষে গতকাল আবার আরেকটি নাচগানের অনুষ্ঠানে একটি শ্রীলংকার ব্যান্ড, ভারতীয় ব্যান্ড মেট্রো (প্রীতম), আনুশকা, ক্যাটরিনা, অক্ষয় এবং সালমান।

কারো জানতে বাকি নেই যে,

বিস্তারিত»

দেয়াল পত্রিকা এবং কিছু আবোল তাবোল

আমি, পাবন।
সিরিয়াসনেস শব্দটা আমার অভিধানে মোটামুটি অনুপস্থিত ছিল, আছে এবং থাকবে এই ব্যাপারে সবাই ৯০% এর বেশী নিশ্চিত।
তা হঠাৎ আজকের এই “EMOTIONAL ATTYACHAR” এর রহস্য কি ?

Wall Paper বা সোজা বাংলায় দেয়াল পত্রিকা।

আমার জন্মদিন ২০ফেব্রুয়ারি এবং [আমার কোন পাপের ফল আল্লাহ জানেন] দেয়াল পত্রিকা প্রতিযোগিতা চিরকাল ২১ফেব্রুয়ারি।
আমি “ক্রিয়েটিভ রাইটার” না এবং কপাল পুড়ল ওইখানেই !

বিস্তারিত»

২৫ ”

“এখনই নয়। আপাততঃ প্রহর গুনছি…”

২৫’

২৫ ‘ ‘

রাতের আঁধারে একান্তে
অগ্নি শিখার প্রজ্বলন,
মোমের ছন্দের সাথে
পুরনো বেহালার ক্রন্দন।

অবুঝ কর্পূর প্রাণে –
মুছে যাওয়া গান
ভুলে থাকা অভিমান ;

কেনই বা আর কবিতা ?
থাক শুধুই নী র ব তা !!

বিস্তারিত»

বিদেশে পড়াশোনা

আমার অনার্স প্রায় শেষ এখন কি করব এই চিন্তায় ঘুম আসেনা।চাকরি চেষ্টা করলে হতনা তা না কিন্তু আমার ইচ্ছা দেশের বাইরে যেয়ে পড়াশোনা করা।কিন্তু কিভা্বে কি করব আসলেই জানা নেই ঠিক সেই সময়ে ইরাসমাস বৃত্তির্ খবরটা আমাকে একটা জিনিষ ভাবিয়ে তুলল তা হল আমাদের অনেকেই বিদেশে বৃত্তি নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি বা দেশে বসে বিভিন্ন বৃত্তির জন্য চেষ্টা করছি আমরা যদি আমাদের অভিজ্ঞতা গুলো সবার সাথে ভাগ করে নেই তাহলে অনেকের উপকার হবে বলে আমার মনে হয়।

বিস্তারিত»

ইতিহাসের অংশ

কলেজে কয়েকটা বিষয় ছিল- ইতিহাস, পৌরনীতি, ভূগোল যেগুলো বিজ্ঞান মানবিক বিভাজনের পর বিজ্ঞানের ছাত্রদের তেমন একটা পড়তে হয়নি। সংগত কারণেই এই বিষয়গুলো শেষ পড়েছি সেই ১৯৯৭ সালের দিকে। কিন্তু এখনো মনে পড়ে ইসহাক আলী স্যার এর পৌরনীতি বা হেদায়েতুন নবী স্যারের ইতিহাস পড়ানো। ইসহাক আলী স্যারকে নিয়ে আমার ফ্ল্যাশব্যাকে কিছু শেয়ার করেছিলাম পরে হয়ত আরো কিছু শেয়ার করবো কিন্ত আজ ইতিহাস নিয়েই বলতে চাই।

বিখ্যাত শিল্পী রফিকুন্নবীর(রনবী)ভাই হওয়ার কারণে হেদায়েতুন নবী স্যারকে হেনবী বলতাম আমরা।

বিস্তারিত»

আমাদের শিল্পসাহিত্যের গতিপ্রকৃতি (প্রথম পর্ব)


আমরা যারা বিভিন্ন ব্লগের সাথে জড়িয়ে গেছি তারা বোধহয় কমবেশি সবাই বই পড়তে ভালবাসি। নইলে তো ইউটিউব, ফেসবুক আর ভিডিও গেইমেই বাঁধা থাকতাম। দেশে এখন বই মেলা হচ্ছে। রমরম ঝমঝম। দূরে বসেও তার ঝংকার শুনতে পারছি। বেশ বুঝতে পারছি ঢাকা শহরে ফেব্রুয়ারী এখন বেশ উতসবের মাস। বাংগালিদের জন্য এই মাসটা বেশ ঘটনাবহুল। ফাগুন রাংগানো সুখ আছে। আবার একুশের কালো ব্যাচে ঢাকা দুঃখও আছে।

বিস্তারিত»

ডব্লিউ জি গ্রেসের কলাম

বিশ্বকাপ, তাই সাবেক ক্রিকেটাররা নাওয়া খাওয়া বাদ দিয়ে কাছা খুলে লিখছেন। স্বর্গে বসে ক্রিকেটের অমর বুড়ো ডব্লিউ জি গ্রেসও দেখছেন ক্রিকেট আর প্ল্যানচেটে লিখছেন কলাম-
আমি বারবার করে বলেছিলাম টস জিতে ব্যাটিং করো, ব্যাটিং করো এবং ব্যাটিং করো। কারণ ক্রিকেটটা হচ্ছে ব্যাটসম্যানের খেলা। আর ভারতীয় দল তো ব্যাটসম্যানে বোঝাই। সাকিব আল হাসানকে যতটুকু দেখেছি তাতে মনে হচ্ছিলো তার ঘটে বুদ্ধি আছে। কিন্তু শনিবার দুপুরে মিরপুরে তার সিদ্ধান্ত আমাকে কিছুটা অবাকই করেছে।

বিস্তারিত»

বাংলাদেশের উদ্বোধনী অর্জন ও আমাদের হতাশা!!!!

অনেক আশার পূরণ ঘটিয়ে কাল শেষ পর্যন্ত বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠান দেখার সৌভাগ্য হল। বিএমএ তে। বাংলাদেশের কাছে এত বড় আশা ছিল না বললেই চলে। আশার মাত্রা ছাড়িয়ে অনেক বেশীই করতে পেরেছে আমাদের দেশ।।।। সবচেয়ে ভালো লেগেছে পর্যটন কর্পোরেশনের Beautiful Bangladesh আর Aerial cricket যাই হোক কথা তবু থেকেই গেছে। আমাদের দেশের মাথারা যখন বলেছে ওয়ার্ল্ড কাপ ২০০১…. তখন আর কিছু বলার থাকে না। আন্তর্জাতিক একটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী,

বিস্তারিত»

খিচুড়ি-৫

ক।
আজকের সকালটা কেমন জানি অন্যরকম একটা ভাল লাগা দিয়ে শুরু হয়েছে। রাতে স্বাভাবিকের চেয়ে ঘুম অনেকটাই কম হলেও ঘুম ভাঙ্গার পরে বিরক্তির বদলে মন আর ভাল হয়ে গেল। এর পিছনে কারন আছে দুটি, যার একটি হলো গতরাতের আর্সেনাল-বার্সিলোনা ম্যাচ। শেষ পর্যন্ত আর্সেনাল বার্সিলোনাকে হারাতে পারলো। বেশি ডিটেইলস এ যাব না, শুধু বলবো যারা দেখেনি তারা বিশাল মিস করেছে। এ পরাজয়ের পরেও পরের রাউন্ডে যাবার জন্য এখনো বার্সিলোনা হট ফেবারিট,

বিস্তারিত»

অনুগ্রহ

আকাশের জানালা খুলে দিয়েছি
বাতাসের বাঁধন দিয়েছি ছিঁড়ে
তুমি আজ আসবে আমার কাছে
সাগরের ঐ নীল বুকটা চিঁড়ে।

কুসুমকলিদের বলে রেখেছি
ফোঁটে যেন তোমার চরণতলে
চাঁদের কাছে মিনতি করেছি
ভরা পূর্ণিমা যেন দেয় সে ঢেলে।

বিস্তারিত»

ভি ডে প্রলাপ…

কোঁকড়ানো পাঞ্জাবী আর রংচটা জিন্স দিয়ে চুয়ে চুয়ে পড়ে আমার ভালবাসা
মাঝ রাতে শেষ সিগারেটের ধোঁয়ায় দড়ি পাকানো আমার ভালবাসা
আমার ভালবাসা চিৎকার করতে জানে
আমার ভালবাসা উচ্চস্বরে হাসতে জানে
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে জানে
আমার ভালবাসা কথা বলতে জানে
পাবলিক ফোরাম কিংবা জমজমাট আড্ডায় সে নির্বাক থাকতে জানে
আমার ভালবাসা সময়কে পেছনে ফেলে বহু বছর ধরে
একটি জানালা দিয়ে একটি আকাশকে দেখতে জানে
আমার ভালবাসা গীটার বাজাতে জানে
আমার ভালবাসা আমার সাথে লুকোচুরি খেলতে জানে
গোধূলির সময় পাহাড়ের ওপাড়ে হারিয়ে যাওয়া সূর্য দেব এর মত হারিয়ে যেতে জানে
আমার ভালবাসা অপেক্ষা করতে জানে
আমার ভালবাসা ফুলের ঘ্রাণ শুকতে জানে
আমার ভালবাসা কষ্ট দিতে জানে
………………………………………
আমার ভালবাসা ভালবাসতে জানে…
………………..ভালবাসাতে জানে……।।

বিস্তারিত»

বৈপরীত্য

অস্পষ্টতাই আমার ভাষা
অলসতাই আমার কর্ম
ঘৃণাই আমার ভালবাসা
অধর্মই আমার ধর্ম।

দুর্বোধ্যতাই আমার সরলতা
মৃত্যুই আমার মুক্তি
অসম্ভব আমার লক্ষ্য তাই
ঠাট্টাই আমার যুক্তি।

শ্রদ্ধা আমার মানহানিকর
অবজ্ঞা আমার কাম্য
হিংসা আমার শখ আর
বঞ্চনা আমার সাম্য।

ব্যথাই আমার বিনোদন
আনন্দ আমার কষ্ট
সবকিছুই উল্টো আমার
কারণ আমি যে নষ্ট।

বিস্তারিত»

যতবার তোমাকে – ভালবাসার কবিতা

ভালবাসা দিবস উপলক্ষ্যে কিছু না লিখলেই নয়, তাই এই কবিতার আশ্রয় নেওয়া। সবাইকে অনিঃশেষ শুভেচ্ছা।

|| যতবার তোমাকে ||

যতবার তোমাকে দেখি ততবার ভরে উঠে
ঐশ্বরিক জ্যোতিতে আমার দু’ নয়ন।

যতবার তোমার হাতখানি ধরি,
ততবার একটি সত্য প্রতিজ্ঞা করি পূরণ।

যতবার তোমাকে আগলে ধরি আমার শীর্ণ বুকে,
ততবার আলিঙ্গন করি নতুন এক জীবন।

যতবার তোমার ওষ্ঠে একে দিই  প্রগাঢ় চুম্বন,

বিস্তারিত»

শেলী

[শুরুর কথা : এই লেখাটা আসলে ওয়াহিদা আপার ‘স্বপ্ন বনাম বাস্তবতা – ৩’ এ মন্তব্য হিসেবে লিখেছিলাম। আপা বললেন লেখাটা পোস্ট হিসেবে দিতে। বুঝতে পারছিলাম না কি করব। একটু আগে দেখলাম, মইনুল ও একই কথা বলল। শেষমেশ ভাবলাম, পোস্ট করেই ফেলি। আসলে লেখার প্রতি (এমনকি ক্লাস রিপোর্ট অথবা প্রেজেন্টেশন এর ক্ষেত্রেও) আমার এতটাই অনীহা যে, নিজেকে লেখক হিসেবে কখনও কল্পনাই করতে পারিনা। শেষ পর্যন্ত সিসিবিতে আসার ২ বছর পর প্রথম পোস্ট দিলাম (যাই,

বিস্তারিত»