তুমি একটা কিছু বললেই,
আমি চুম্বকের মত আকর্ষিত হই,
অভিভূত হই, আলোড়িত হই।
তোমার অদেখা মুখটা খুঁজতে থাকি,
চোখ দুটো খুঁজি, চোখের তারা খুঁজি।
আমার কান দুটো অতন্দ্র প্রহরীর মত
জেগে থাকে, শিশিরের শব্দ শোনার মত
তোমার মিহিসুর কন্ঠ শোনার জন্য।
কিন্তু এসব কোন কিছুই যখন হবার নয়,
যখন জানি, এ দু’চোখ তোমাকে
খুঁজে পাবে না,